Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

রং নিয়ে WRONG-বাজি? কখনোই নয়!

IMG_20220316_225003
Dr. Koushik Lahiri

Dr. Koushik Lahiri

Dermatologist
My Other Posts
  • March 17, 2022
  • 7:45 am
  • One Comment

দু’বছর পর এবার দোলে দ্বিগুণ আনন্দ করতে গিয়ে দ্বিগুণ বিপদ ডেকে না আনাই ভাল।

দখিন দুয়ার খোলা।

অতিমারীর অভিশপ্ত দিনগুলো পেরিয়ে ফের রঙের উৎসব। স্থলে জলে বনতলে সবাই উৎসুক হয়ে আছে গত দু’বছরের ধূসর বিষন্নতাকে মুছে ফেলে রঙে রঙে রাঙিয়ে তুলতে এ ঘরদুয়ার, ও বিশ্বচরাচর।

কিন্তু অতিরিক্ত উৎসাহে রঙের উৎসবে মেতে গিয়ে আমরা যেন কোনো বিপদে না পড়ি।

আজকাল একটা জিনিসের খুব হুজুগ চোখে পড়ে।

একটা শব্দ।

হার্বাল বা ভেষজ।

আমাদের অনেক রোগী/রোগিনী নিশ্চিন্তে ব্যবহার করে চলেন বাজারচলতি, বহুবিজ্ঞাপনের ঢক্কানিনাদিত, তথাকথিত হার্বাল শ্যাম্পু/ক্রিম/সানস্ক্রিন/ময়েশ্চারাইজার, তেল ইত্যাদি। তাদের কোনো কোনোটিতে আবার গৈরিক বসনধারী, মিডিয়া সমর্থিত কোনো বিশেষ কর্পোরেট বাবাজির শ্মশ্রুগুম্ফমন্ডিত, চোখ ছোট করে, দুষ্টুমিভরা হাসিমুখের ছবি, যেন ছবি ও সই মিলিয়ে নেওয়া দুলালের তাল মিছরি!

সেই ব্যাপারটাই সুনামির মত আছড়ে পড়ে এই দোলের আগে। অত্যুৎসাহী ক্রেতাদের চাহিদা মেটাতে শহরের বাজার ছেয়ে যায় এমনই ‘ভেষজ আবিরে’। ক্রেতাদের আশ্বস্ত করতে রঙের বহু প্যাকেটে লেখাও থাকে ‘১০০ শতাংশ ভেষজ’।

কিন্তু ওই সব কি সত্যিই ভেষজ?

কোন পদ্ধতিতে তৈরি করা হলে বা ঠিক কোন ধরনের রাসায়নিক ব্যবহার না-করলে আবির ও রংকে ‘ভেষজ’ বলে গণ্য করা হবে, সেই বিষয়ে স্বীকৃতি বা শংসাপত্র দেওয়ার কোনও ব্যবস্থা রাজ্যে কি আদৌ আছে?

বিজ্ঞাপনের চটকের আড়ালে বহু রাসায়নিক রংকেও ভেষজ বলে বিক্রি করে দিচ্ছেন না তো কোনো কোনো অসাধু ব্যবসায়ী? ক্রেতা সুরক্ষা দফতরের সদ্যপ্রয়াত মন্ত্রীমশাই বছর কয়েক আগে এ বিষয়ে উদ্যোগ নিয়েছিলেন, মনে পড়ে। কিন্তু তার ফল কি হয়েছিল, তা জানা নেই।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রায় বছর কুড়ি বছর আগে বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে ভেষজ রং তৈরি করেছিলেন।

দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এই ব্যাপারটা নিয়ে ওয়াকিবহাল অবশ্যই। তাঁরা এটাও জানেন দেশে যত মানুষ দোল খেলেন, সেই অনুপাতে ভেষজ আবির ও রং তৈরির পরিকাঠামো নেই।

রং থেকে কেন ক্ষতি হয়?

লাল্ রঙে থাকে রেড অক্সাইড, কঙ্গো রেড, ক্রোসিন স্কারলেট, বা রোজামিন।
হলুদ রঙে থাকে মেটানিল ইয়েলো, লেড ক্রোমেট।
সবুজে থাকতে পারে ম্যালাকাইট গ্রিন।
বাঁদুরে মেটালিক রঙ মারাত্মক। এতে থাকে নানারকম ধাতুচুর্ণ। এর থেকে কিডনি বা লিভারের অসুখ এমনকি ক্যানসারের সম্ভাবনাও থাকে।

আবির কিংবা রঙের গুঁড়ো সহজেই শ্বাসনালীতে ঢুকে সমস্যা তৈরি করে।

সীসা ও ক্যাডমিয়ামের মতো রাসায়নিক আবিরও রঙে ব্যবহার কখনোই করা উচিত নয়।

রং বা গ্লিটারে যে রাসায়নিক ব্যবহার করা হয়, চোখ তার সংস্পর্শে এলে অ্যালার্জিক কনজাংটিভাইটিস থেকে কর্নিয়ার ক্ষতি পর্যন্ত হতে পারে।’

তেল রং, বাঁদুরে আর মেটালিক রং না হয় এড়িয়ে যাওয়া গেল, কিন্তু আবির থেকেও তো বিপদ হতে পারে!

তাহলে উপায়?

আসুন, বাড়িতেই বানিয়ে ফেলুন প্রাকৃতিক রং, আর রং খেলার বন্ধুদের এই রং ব্যবহার করতে উৎসাহিত করুন :

১। আবিরের বেস তৈরী করুন ট্যালকম পাউডার, আটা, ময়দা, বেসন বা এরারুট দিয়ে। এবার

এক কাপ বেসে এক চামচ হলুদ গুঁড়ো মেশালেই হয়ে যাবে হলুদ আবির।
এক চামচ হেনা পাউডার মেশালে পাওয়া যাবে সবুজ আবির।
রক্তচন্দন গুঁড়ো মেশালে লাল আবির তৈরী।
২। বিভিন্ন ফুলের পাপড়ি শুকিয়ে গুঁড়ো করেও আবির বানানো যায়।
গাঁদা, অমলতাস, চন্দ্রমল্লিকা আনবে হলুদ রং,
শিমুল বা পলাশ দেবে গেরুয়া,
লাল জবা বা মাদার ফুলের পাপড়ি থেকে লাল রং,
নীল জবা, জ্যাকারান্ডা বা অপরাজিতা ফুলের পাপড়ি থেকে নীল রং।
৩। সুগন্ধী আবির চাই, সে ব্যবস্থাও হয়ে যাবে?
বেশ হিসেবে সেই ট্যালকম পাউডার ব্যবহার করা যেতে পারে আর সুগন্ধে এলার্জি না থাকলে পছন্দের সুগন্ধী একটু মিশিয়ে নেয়া যায়।

৪। জল রং চাই? সে ব্যবস্থাও হয়ে যাবে।

আমলা সারা রাত জলে ভিজিয়ে রাখুন কালো রং পাবেন।
বিট কেটে ভিজিয়ে রাখলে ম্যাজেন্টা রং।
টোম্যাটো বা গাজর সেদ্ধ করে জলে মেশালে তৈরী হবে লাল রং।
পুদিনা, পালং শাক , ধনেপাতানমিহি করে বেটে জলে মেশালে পাওয়া যায় সবুজ রং।
পলাশ বা শিমুল ফুল জলে ফুটিয়ে বা গিরিমাটি জলে গুলে তৈরী করা যাযা গেরুয়া রং।
জ্যাকারান্ডা, নীল জবা বা নীল অপরাজিতা জলে ফুটিয়ে নিলে পাওয়া যায় নীল রং।

৫। তেল রং? বাড়িতে? হলুদগুঁড়ো, রক্তচন্দন বা হেনা পাউডার বা ভুষো কালি তেলে গুলে তৈরী করে দেখতে পারেন। চমকে দেয়া যাবে বন্ধুদের।

রং খেলার আগে, পরে :

দুধের শিশুদের নিয়ে রং খেলা উচিত নয়, তাদের কোমল ত্বকে, চোখে রঙের প্রভাব ভয়ঙ্কর হতে পারে।

বাজার চলতি দোলের রঙে থাকে নানা রকমের রাসায়নিক। তার কোনটায় কার এলার্জি বলা মুশকিল। যদি তীব্র অম্ল বা ক্ষার জাতীয রাসায়নিক থাকে তাহলে সাথে সাথে বোঝা যাবে। একে বলে ইরিট্যান্ট কন্টাক্ট ডার্মাটাইটিস। আবার কারো যদি রঙের কোনো উপাদান থেকে এলার্জি থাকে যেমন পারফিউম বা সুগন্ধি থেকে বা রং থেকে তাহলে হতে পারে এলার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস। এটা যে সবার হবেই তার কোনো মানে নেই। যার যে উপাদানে এলার্জি রঙে যদি সেই উপাদানটি থাকে তাহলে হবে।

কন্টাক্ট টাইমটাও জরুরি।যেমন আপাত নিরীহ রং চামড়ায় অনেকক্ষণ লেগে থেকে বিপদ ডেকে আনতে পারে। জল দিয়ে ধুয়ে ফেলুন চট করে।

খুব বেশি ঘষাঘষি নয়। তাতেও ত্বকের ক্ষতি হতে পারে।
কড়া সাবান, স্পিরিট বা কেরোসিন দিয়ে রং তুলতে গিয়ে বিপদ ডেকে আনবেন না।

একবারে রং না উঠলে ক্রিম বা লোশন লাগিয়ে রাখুন। দু-এক ঘন্টা পরে আবার ধুয়ে ফেলুন।

রং খেলার পর ব্রণ বের হবার প্রবণতা থাকলে, তেল রং এড়িয়ে চলাই উচিত।

মেয়েরা রং খেলার আগে মাথায় তেল মেখে নিলে আর নেল পালিশ লাগিয়ে নিলে চুল আর নখ কিছুটা রক্ষা পাবে।

রং খেলার পরে চুলে ভালো করে শ্যাম্পু দিতেই হবে। তবে গায়ে মাখার সাবান দিয়ে চুল ধোবেন না। কন্ডিশানার লাগান।

রং খেলার পর স্কিনে চুলকানি বা ফুস্কুড়ি বেরোলে রোদে বেরোবেন না। তেলবিহীন ক্যালামাইন লোশন লাগাতে পারেন, অ্যান্টি অ্যাল্যার্জিক ট্যাবলেট খেয়ে দেখতে পারেন। না কমলে চিকিৎসকের পরামর্শ তো আছেই।

PrevPreviousপজিটিভ সাইকোলজি
Nextপল ফার্মার – জনস্বাস্থ্যের জগতে এক অবিস্মরণীয় জেহাদিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
দয়ল বন্ধু মজুমদার
দয়ল বন্ধু মজুমদার
4 years ago

সুন্দর। আমার মনের কথা লিখেছেন।

0
Reply

সম্পর্কিত পোস্ট

অভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন

August 14, 2026 No Comments

বেশ কিছুদিন ধরে অনেক নাটকীয় পটভূমিকার পর নর্থ বেঙ্গল লবির থ্রেট কালচারে দাগি অভীক দে ঘনিষ্ঠ বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারের বদলির ঘটনা সামনে আসে। এখন

সভ্যতাকে নতুন করে দিশা দেখায়

August 14, 2026 No Comments

সিনে সেন্ট্রালের লুসোফন চলচ্চিত্র উৎসবে পর্তুগিজ ছবি : ফ্লাইট অফ ক্রোকোডাইল ঔপনিবেশিক ক্ষমতার স্বার্থে একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টা হলেও কী করে আক্রান্ত সেই জনগোষ্ঠী

হিন্দুবীরের রংবাজি এবং রংবদলের রাজনীতি

August 14, 2026 No Comments

২০২৬ সালের ৫/৬ জুলাই কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একটি অংশের (প্রবেশদ্বারের কাছের একটি পুরনো টিকিট কাউন্টার/নিরাপত্তা কক্ষ) রং রাতারাতি বদলে দেওয়া হয়। হিন্দুত্ববাদী গোষ্ঠীর

এম পি পরমেশ্বরণ – এক প্রতিবাদী পরিবেশবিদ

August 13, 2026 No Comments

মানুষের সঙ্গে অন্যান্য প্রাণিদের সবথেকে বড়ো ফারাক কী জানেন? প্রাণিজগতে একমাত্র মানুষই প্রশ্ন করতে পারে, নিজের আয়নায় নিজেকে দেখতে পারে, নিজেকে নিরন্তর ব্যস্ত রাখতে পারে

প্রাচীন ও প্রাক-আধুনিক ভারতে হাসপাতালের নানা চেহারা – চরক-সংহিতা ও অন্যান্য

August 13, 2026 No Comments

শুরুর কথা হাসপাতাল মানুষের ইতিহাসের অতি প্রাচীন মানবিক সংগঠনগুলোর একটি। এবং এর ইতিহাসও অতি প্রাচীন। আজ থেকে প্রায় ২০০০ বছর আগে এলিয়াস অ্যারিস্টিডিস বলছেন –

সাম্প্রতিক পোস্ট

অভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন

West Bengal Junior Doctors Front August 14, 2026

সভ্যতাকে নতুন করে দিশা দেখায়

Sanjoy Mukherjee August 14, 2026

হিন্দুবীরের রংবাজি এবং রংবদলের রাজনীতি

Gopa Mukherjee August 14, 2026

এম পি পরমেশ্বরণ – এক প্রতিবাদী পরিবেশবিদ

Somnath Mukhopadhyay August 13, 2026

প্রাচীন ও প্রাক-আধুনিক ভারতে হাসপাতালের নানা চেহারা – চরক-সংহিতা ও অন্যান্য

Dr. Jayanta Bhattacharya August 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

661451
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]