Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বিনাইন প্যারোক্সিজমাল পসিশানাল ভার্টাইগো

Epley_manoeuvres
Dr. Subhendu Bag

Dr. Subhendu Bag

Senior Resident, Physiology, MMC&H
My Other Posts
  • June 17, 2025
  • 8:35 am
  • No Comments

চাষের কাজ চলছে। তার উপর পয়লা বৈশাখের উদযাপন। চেম্বারে বিশেষ ভিড় নেই। সামান্য জ্বর জ্বালা ছাড়া মনে রাখার মত রোগীও বিশেষ নেই। এরই মাঝে মাঝবয়েসী এক ভদ্রমহিলা এলেন চেম্বারে। স্বামী ও পুত্র কোনোমতে পাঁজাকোলা করে ধরে নিয়ে এসেই রোগী দেখা বিছানায় শুইয়ে দিলেন। আর শোয়ানোর সাথেসাথেই শুরু হলো বিপত্তি। ভদ্রমহিলা তড়াক করে লাফিয়ে উঠেই ওয়াক ওয়াক করতে শুরু করলেন। চেম্বারের ডাস্টবিনটা মুখের কাছে ধরতেই গলগল করে খানিক জল বমি করে নেতিয়ে পড়লেন। তবে লক্ষ্যণীয় ভাবে, শুয়ে না পড়ে বসেই রইলেন। আমি কোনো মতে বমি থেকে নিজেকে বাঁচিয়ে গোল গোল চোখ করে জিজ্ঞেস করলাম, হয়েছেটা কি?

আজ সকাল বেলা ঘুম থেকে যেই না উঠেছে, তখন থেকেই ভয়ংকর ভাবে মাথা  ঘোরাচ্ছে। সাথে নিরন্তর বমি। পয়লা বোশেখের বাজারে গতকাল রাত্রে মাটন আর খান দশেক লুচি ছাড়া আর কিচ্ছুটি খায়নি স্যার। সকালে এমন দেখে গ্যাসের ওষুধ খাইয়েছি। বমি কমানোর ওষুধও দিয়েছি। কমেনি।

অবশেষে পাড়ার ডাক্তারকে ডেকেছি। তিনিও বলেছেন তীব্র গ্যাস জমে মাথা ঘোরাচ্ছে। গ্যাসের ইঞ্জেকশন আর বমির ইঞ্জেকশনও দিয়েছেন উনি। কিন্তু কি জ্বালা বলুন তো! কমছে তো নাইই, বরং যেন বেড়েই চলেছে। প্রথম দিকে বমির সাথে রাতের খাবারগুলো উঠছিলো। এখন শুধুই জল উঠছে স্যার।

এতক্ষণ কথাগুলো বলার পর দম নিয়ে অসহায় চোখে তাকালেন ভদ্রলোক। পরনের কাপড়ও বমির জলে ভেজা।

প্রথমত: ঘুম থেকে উঠেই শুরু হয়েছে মাথাঘোরানো, সাথে বমি।

দ্বিতীয়ত: ভদ্রমহিলাকে ডানদিকে পাশ ফিরিয়ে শোয়ানোর সাথে সাথে তড়াক করে লাফিয়ে উঠে বমি।

বি.পি.পি.ভি নয় তো?

ভদ্রমহিলার কাছে উঠে গিয়ে ডিক্স হলপাইক পদ্ধতি অনুযায়ী ডান দিকে ঘাড় কাত করে যেই না শোয়াতে গেছি, অমনি লাফিয়ে উঠলেন ভদ্রমহিলা। মাথা ঘোরাচ্ছে, মাথা ঘোরাচ্ছে বলে ওয়াক ওয়াক করতে শুরু করলেন। ভাগ্যিস, এ যাত্রায় আর বমি হলো না। তবে চোখের মণির থরথরানি চোখ এড়ালো না আমার। এবার শুরু হলো পরের পর্বের পরীক্ষা। এবার ঘাড়টিকে বাম দিকে কাত করে যেই না পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে শুইয়ে দিলাম, অমনি দেখলাম সব ঠান্ডা। আর মাথা ঘোরাচ্ছে না। কিছুক্ষণ এভাবে রেখে এবার পুরো শরীর টিকে বামদিকে আরও পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকিয়ে শুইয়ে রাখলাম। আধা মিনিট রাখার পর তড়িঘড়ি পা ছড়িয়ে বসিয়ে দিয়ে সামনের দিকে ঘাড় নামিয়ে দিলাম যাতে থুতনি বুকে লেগে থাকে।

আমার কর্মকাণ্ড দেখে ভদ্রমহিলার ছেলে কিছু একটা বলতে চাইছিলো। হাত নেড়ে আপাততঃ থামিয়ে পূনরায় একই পদ্ধতিতে প্রথমে পঁয়তাল্লিশ ডিগ্রিতে বামদিকে ঘাড় কাত করে আমার হাতের উপর উনার মাথাটি রেখে বিছানার প্রান্তে মাথাটি ঝুলিয়ে রাখলাম। আধা মিনিট রেখে বামদিকে পুরো শরীর পাশ ফিরিয়ে আরও পঁয়তাল্লিশ ডিগ্রি কাত করলাম ঘাড়।এভাবে আরও তিরিশ সেকেন্ড রেখে তারপর পা ছড়িয়ে দ্রুত বসিয়ে দিয়ে ঘাড় নুইয়ে রাখলাম মিনিট খানেক।

এবার জিজ্ঞেস করলাম, কেমন বোধ করছেন?

বার দশেক বমি করে ক্লান্ত মুখে হাসি ফুটিয়ে ভদ্রমহিলা বললেন, বেশ ভালো লাগছে ডাক্তারবাবু।

ভদ্রমহিলার ছেলে ততক্ষণে মোবাইলে ভিডিও করতে শুরু করেছে। ওকে বাধা না দিয়েই বললাম, যেটা ভিডিও করেছো, সেই পদ্ধতিতেই এই কৌশলে ব্যায়াম করালেই কমে যাবে।

আর গ্যাসের ব্যাপারটা কি করা যাবে ডাক্তারবাবু?  জিজ্ঞেস করলেন ভদ্রমহিলার স্বামী।

আশ্বস্ত করে বললাম, গ্যাস,অ্যাসিডের জন্য হয়ইনি। এই রোগের পোশাকী নাম “বিনাইন প্যারোক্সিজমাল পসিশানাল ভার্টাইগো”, সংক্ষেপে বি. পি. পি. ভি.।

কানের অন্তরে তিনটি অর্ধচন্দ্রাকার ক্যানেলের মধ্যে থাকা তরলের অবস্থানের হঠাৎ তারতম্যে এই ঘটনা ঘটে। এই তিনটি ক্যানেলই আমাদের ব্যালেন্স রক্ষা করে। শুয়ে থাকাকালীন হঠাৎ উঠে বসলে এ ঘটনা ঘটতে পারে। এছাড়াও মেইনার’স ডিজিজ, ল্যাবাইরিন্থাইটিসের মতো কঠিন রোগেও ঘটতে পারে।

ডায়াগনোসিস, ডিক্স হলপাইক পদ্ধতি অনুযায়ী।  আর প্রাথমিক চিকিৎসা এপলি’স কৌশল। যা কিনা এক্ষুনি করলাম। পরবর্তী রোগনির্ণয়ের জন্য নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

ভদ্রমহিলা খানিক সুস্থ হয়ে উঠে বসেই জিজ্ঞেস করলেন, তার মানে গ্যাস অ্যাসিড নয় তাই তো?

আমি ‘না’ বলতেই স্বামীর দিকে চোখ রাঙিয়ে বললেন, খেয়েছি মাত্র দুটো মাটনের পিস। তাতেই সবাই আমাকে দোষ দিয়ে বাড়ি মাথায় তুলেছিলো। এবার হলো তো?

PrevPreviousদোষটা কেবল ওদের নয়, আমাদেরও
Nextঊর্মিমুখর: অষ্টাদশ পরিচ্ছেদNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

June 13, 2026 No Comments

অভয়া আন্দোলনে আমাদের দিক থেকে যে দশদফা দাবিকে সূচিমুখ করে আমরা লড়াই চালিয়েছিলাম এবং যে দাবিগুলির সাথে আপামর বাংলার জনগণ সম্পৃক্ত হয়েছিলেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

June 13, 2026 No Comments

২০২৬-এর ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। একে একে সমস্ত দেশের খেলোয়ারেরা এবং তাদের কর্মকর্তারা হাজির হচ্ছেন প্রধানত আমেরিকায় কিংবা মেক্সিকো বা কানাডায় – যে দেশে

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

June 12, 2026 No Comments

৯ জুন ২০২৬ রাণুছায়া মঞ্চে অভয়া মঞ্চের আহ্বায়জ তমোনাশ চৌধুরীর বক্তব্য।

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

June 12, 2026 No Comments

৯/৬/২০২৬ আমরা সবাই জানি অভয়ার খুন-ধর্ষনের মামলায় নতুন SIT গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। অভয়া মামলা আবার এসেছে সংবাদ পত্রের হেডলাইনে, ন্যায়বিচারের আশা আবার

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

June 12, 2026 No Comments

ফের এ বছরেও চিকিৎসাবিদ্যায় ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি-র প্রশ্নফাঁসের ঘটনা ঘটল। এই বছরে নিয়ে গত পাঁচ বছরে চতুর্থবার। এর জন্য প্রশ্ন তৈরি করে

সাম্প্রতিক পোস্ট

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

West Bengal Junior Doctors Front June 13, 2026

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

Dr. Jayanta Bhattacharya June 13, 2026

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

Abhaya Mancha June 12, 2026

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

West Bengal Junior Doctors Front June 12, 2026

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

Parichay Gupta June 12, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

630695
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]