Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

খাবারের ব্র‍্যান্ডিং, দাদা, হার্ট অ্যাটাক, খাবো কি খাবো না ভেবে ভেবে আর খাওয়াতো হোল না।

IMG_20210317_231720
Dr. Sayan Paul

Dr. Sayan Paul

Oncologist
My Other Posts
  • March 18, 2021
  • 6:15 am
  • No Comments

খুব সোজাসাপটা বলছি। আমাদের দাদা হৃদরোগ এ আক্রান্ত হয়েছেন এবং তিনি হার্ট ভালো রাখার তেলের বিজ্ঞাপন করেন এই নিয়ে কিছু ট্রোল চলছে। সে নিয়ে কোন বক্তব্য আমার নেই। আমি বলছি কি খাবো কি খাবো না?

আমরা মুলত ভেজিটেরিয়ান অথবা নন ভেজিটেরিয়ান খাই। শস্য, ফল,সব্জি, মাছ মাংস। কিছু কাঁচা খাই বাকি বেশিরভাগটাই রান্না করে খাই, কারণ আমাদের গরুর মতো জাবর কাটার সময় নেই (এই রে! গোভক্ত রা বিশ্বাস করুন গোমাতাকে অপমান করার কোন অভিপ্রায় আমার নেই)। তাই প্রকৃতি কিছু এনজাইম আমাদের শরীর থেকে উঠিয়ে নিয়েছে আর তাছাড়া সারাক্ষণ খাবার হজম করার জন্য ইন্টেস্টাইনকে কাজ করতে হলে এত রক্ত সাপ্লাই করতে হবে যে মাথায় রক্ত কম পরে যাবে, খালি খাব না ভাবাও প্র‍্যাক্টিস করব?

যাই হোক কথা হল প্রকৃতিমাতা, এই গোটা শস্য, ফল, দুধ, সব্জি মাছ মাংসে আমাদের শরীরে যা যা লাগে সব ভরে দিয়েছেন। এক্সট্রা কিচ্ছু লাগে না। বছর তিরিশ আগেও মা ঠাকুমারা বাড়িতে কাঁচা খাবার রান্না করে আমাদের খাওয়াতেন আর আমরাও সোনা মুখ করে খেতাম। তেল বাবা কাকারা ঘানিতে ভাঙ্গিয়ে আনতেন।

সমস্যা শুরু হোল এই গোটা ব্যাপারটা ইন্ড্রাস্ট্রি হয়ে যাওয়ায়। তাই কি খাব তা আপনারা ডাক্তার বা নিউট্রিসনিস্ট নন, ক্রিকেটারের কাছ থেকে শোনেন।

খাবার প্যাকেট জাত করার সঙ্গে সঙ্গে খাবারের গুবমান কমতে থাকল। খাবারটা বেশিদিন টাটকা রাখতে হবে, না হলে পরিবহন, বিপনন সম্ভব নয়, তাই খাবার প্রক্রিয়াকরণ শুরু হল। যাকে বলে প্রসেসিং। ব্যাস খাবারের খাদ্যগুণ কমে গেল। আর আমরা খাবারটা দেখে নয়, প্যাকেটটা আর বিজ্ঞাপনে সেই প্যাকেটটা কে ধরে হাসছে তাই দেখে খাবার কেনা শুরু করলাম। তা সে অভিনেতা, খেলোয়াড়, যে কেউ হলেই হল। যাকে আমরা ভালোবাসি সেই আমার সব বিষয়ের এক্সপার্ট।

তাহলে কি খাবো কি খাবো না?

১. যত পারবো সরাসরি ক্ষেত থেকে আনা ফ্রেশ ফল সবজি খাব, রান্না করব সবজি মাছ মাংস ফ্রেশ, প্যাকেট খুলে নয়।
২. আমার খাবার হজম করার ক্ষমতা আমি পেয়েছি আমার পুর্বপুরুষের কাছ থেকে, বাঙালি ভাত খাবে, পাঞ্জাবি রুটি এটাই স্বাভাবিক। পশ্চিম ইউপির মানুষ ভাত হজম করতে পারে না তেমনি তেলেগুরা রুটি খেয়ে হজম করতে পারে না। যা ঠাকুমা বানাতেন তাই বানান।
৩. খাওয়া, পরিশ্রম অনুযায়ী ব্যালান্স করতে শিখুন, যত পরিশ্রম তত খাওয়া।
৪. প্রাকৃতিক কোন খাবারই ক্ষতিকর নয় আবার বেশি পরিমাণে সব কিছুই ক্ষতিকর। খাবারে কতটা ওমেগা থ্রি কতটা কোলেস্টেরল এইসব না মেপে সব কিছু পরিমিত খান (বেশি খেতে চাইলে বেশি পরিশ্রম করুন আর কোন উপায় নেই)।
৫. যতটা পারবেন প্যাকেট খুলে খাবার খাওয়া বা রান্না করা থেকে বিরত থাকুন। যাঁরা চল্লিশের বেশি তাঁরা মনে করে দেখুন ছেলেবেলার কথা, প্যাকেট না খুলে খাবার খাওয়া সম্ভব।

খাবারকে খাদ্যগুণ নষ্ট করে প্যাকেটজাত করে বেশি দামে (ওই যে দাদার বিজ্ঞাপনের খরচ ওটা আপনিই দিয়েছেন এখন আবার আপনিই হাসছেন) বিক্রি করার সুযোগ আমরা করে দিয়েছি, সেই সঙ্গে সুযোগ করে দিয়েছি নিজেদের স্বাস্থ্য হানি করবার। বরং নজর দিন খাদ্য উৎপাদন প্রক্রিয়ার উপর। কতটা জেনেটিক্যালি মডিফাইড, কতটা পেস্টিসাইড ব্যাবহার হচ্ছে, কতটা ক্ষতিকর প্রিজারভেটিভ ব্যাবহার হচ্ছে এইসবের ওপর। মনে রাখবেন প্রকৃতি আমাদের সব দরকারী খাবারই দিয়েছে আমরা তাকে নিয়ে যেন বেশি বিকৃত না করি। সব খান আর খুব পরিশ্রম করুন। সবাই ভালো থাকুন। আর দাদা অবশ্যই সেরে উঠবেন আর আগের মতই দাদাগিরি করবেন। রাজনীতি না করলেই হল।

PrevPreviousদিনলিপিঃ শিশু সংক্রমণ
NextবদলNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

June 24, 2026 1 Comment

কারুর দাম ৪০ কোটি, কারুর দাম ৫০ কোটি! আম জনতাকে বিজেপির অপশাসন মুক্তি দিয়ে যাঁরা সাম্প্রদায়িকতামুক্ত ভারত গড়ার আদর্শ দেখিয়ে নির্বাচনে জিতে এসেছিল, গণতন্ত্রের হাটে

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

June 24, 2026 No Comments

তামান্না – এক নিহত স্বপ্নের নাম। ২০২৫ এর ২৩শে জুন তৃণমূলের নির্বাচনী বিজয়োল্লাসের বলি হয় ১২ বছরের তামান্না। তরুণ পরিযায়ী শ্রমিক হুসেনের কন্যা, মা সাবিনার

Common Krait Snake

June 24, 2026 No Comments

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

June 23, 2026 1 Comment

নতুন সরকার এসেই তাদের জাত চিনিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সেনাপতি এখন মসনদে। ২০১১ সাল থেকে বারবার আমরা দেখেছি বিরোধীদের উপর সন্ত্রাস—শারীরিক নিগ্রহ, খুন, পার্টি

প্রগতির শব্দ

June 23, 2026 No Comments

রাষ্ট্র-লিখিত যত আইনের বই তো, জনতার অভিমত তাতে উড়ো খই তো সামান‍্য এ কথাটা মনে রাখা দরকার জনতার ভালো চেয়ে চলেছেন সরকার, যা করেন মসনদ,

সাম্প্রতিক পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

Parichay Gupta June 24, 2026

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

Abhaya Mancha June 24, 2026

Common Krait Snake

Dr. Dayalbandhu Majumdar June 24, 2026

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

Kanchan Sarker June 23, 2026

প্রগতির শব্দ

Arya Tirtha June 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

635890
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]