Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

শিশুদের শীতের সমস্যাঃ এক নজরে ব্রঙ্কিওলাইটিস

Bronchiolitis
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • January 3, 2020
  • 5:40 pm
  • 3 Comments

১.
ব্রঙ্কিওলাইটিস সরু শ্বাসনালীর প্রদাহজনিত রোগ। প্রদাহের কারণ মূলত ভাইরাস সংক্রমণ। শীতের শুরু থেকে মূলত দু’বছরের কম বয়সী শিশুরা এই রোগে আক্রান্ত হয়।

২.
জীবাণু সংক্রমণের ফলে শ্বাসনালী থেকে প্রচুর পরিমাণে মিউকাস নিঃসরণ হয়। ফলে শ্বাসনালী সরু হয়ে যায়। ফুসফুসে হাওয়া চলাচল ব্যাহত হয় এবং ফুসফুসে হাওয়া জমতে শুরু করে।

৩.
প্রাথমিক পর্যায়ে সাধারণ ভাইরাস সংক্রমণের মতো নাক, চোখ দিয়ে জল পড়া, জ্বর, অল্প কাশি এসব দেখা যায়। খারাপ ধরনের ব্রঙ্কিওলাইটিসে উচ্চ তাপমাত্রা, খাবার খেতে না পারা, তীব্র শ্বাসকষ্ট, বুকে শাঁইশাঁই আওয়াজ এসব দেখা যায়।

৪.
সাধারণ ব্রঙ্কিওলাইটিসে রোগ নির্ণয়ের জন্য বিশেষ কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয় না। সামান্য চিকিৎসায় অধিকাংশ বাচ্চা সুস্থ হয়ে যায়। খারাপ ধরনের ব্রঙ্কিওলাইটিসে আপনার ডাক্তার প্রয়োজন মনে করলে কিছু রক্ত পরীক্ষা, বুকের ছবি করতে বলতে পারেন। উন্নত দেশগুলোতে এবং কিছু অত্যাধুনিক টার্শিয়ারী হাসপাতালে সংক্রামক ভাইরাস নির্ণয়ের পরীক্ষা করা হয়। যদিও রোগের চিকিৎসায় তার খুব বেশি ভূমিকা নেই।

৫.
বাড়িতে প্রচুর পরিমাণে জল খাওয়ান। নাক বন্ধ হ’লে বারবার নর্মাল স্যালাইন নাকের ড্রপ দিন। বাচ্চার শরীরে জলশূন্যতা হ’তে দেবেন না। খারাপ ধরনের ব্রঙ্কিওলাইটিসে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করা দরকার। খারাপ রোগে দু-তিন সপ্তাহ অব্দি কাশি থাকতে পারে।

৬.
ব্রঙ্কিওলাইটিসে শ্বাসনালী ফোলানোর ওষুধ, স্টেরয়েড বা অ্যান্টিবায়োটিকের প্রায় কোনও ভূমিকা নেই। এই পয়েন্টটা বিশেষ করে মাথায় রাখুন – ‘জ্বর হওয়া’ বা ‘কাশি না কমা’ অ্যান্টিবায়োটিকের অভাবজনিত লক্ষন নয়। কাশি কমছে না দেখে ব্রঙ্কিওলাইটিসে কোটি-কোটি অ্যান্টিবায়োটিক খাওয়ালে আদপে বাচ্চারই ক্ষতি। আপনার ডাক্তারের ওপর বিশ্বাস রাখুন। অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য ডাক্তারের ওপর মানসিক চাপ সৃষ্টি করবেন না।

৭.
কম ওজনের বাচ্চা, জন্মগত অনাক্রম্যতা-হ্রাসজনিত রোগ, জন্মগত হৃৎযন্ত্রের রোগ, দীর্ঘদিন স্টেরয়েড নেওয়া বাচ্চাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া দরকার। এসব ক্ষেত্রে ভাইরাস মারার ওষুধ, মনোক্লোনাল অ্যান্টিবডি ইত্যাদি দিয়ে চিকিৎসার দরকার হ’তে পারে। যদিও সাধারণ ব্রঙ্কিওলাইটিসে এসব ওষুধের বিশেষ কিছু প্রয়োজন হয়না।

৮.
খুব বেশি তাপমাত্রা, বুকের দুধ বা খাবার খেতে না পারা, বারবার বমি, শ্বাসক্রিয়ার হার বেড়ে যাওয়া, নেতিয়ে পড়া বা পেচ্ছাব কমে যাওয়া.. এসব লক্ষন দেখলে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান।

৯.
বাড়িতে বাচ্চার সামনে বিড়ি-সিগারেট খাবেন না। পারলে একদম ছেড়ে দিন। তাতে আদপে আপনারই লাভ। সর্দি-কাশিতে ভুগছে এমন বাচ্চাদের থেকে সুস্থ বাচ্চাকে দূরে রাখুন। পরিষ্কার করে সাবান দিয়ে ধোবেন। বাচ্চাদের নাক-মুখ চেপে হাঁচি-কাশির ব্যাপারটা বেশ কষ্টকর। তবু চেষ্টা করুন নাক-মুখের সর্দি-জল পরিষ্কার করে ধুয়ে ফেলতে। খেলনা, বল, পুতুল, দরজা-জানালা এসব লেগে থাকা জীবাণু থেকেও সুস্থ বাচ্চার সংক্রমণ হতে পারে।

১০.
এ রোগের কোনও ভ্যাক্সিন এখনও তৈরি করা সম্ভব হয়নি। সাধারণ স্বাস্থ্য-সচেতনতা গড়ে তুলুন। এবং অবশ্যই অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের ব্যাপারে সতর্ক হোন।

PrevPreviousভিটামিন টনিকঃ খড়গ্রাম হাসপাতালের ডাক্তারবাবু ও ডানকানের গল্প
Nextমাতাল ডাক্তারের অন্তরঙ্গ স্বীকারোক্তিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Ajay Mahato
Ajay Mahato
6 years ago

খুব ভালো পোস্ট, উপকৃত হলাম

0
Reply
Sutapa kar goswami.
Sutapa kar goswami.
6 years ago

আপনার দুটো পোষ্ট ই খুব ভালো লাগলো।

0
Reply
Debasish Banerjee
Debasish Banerjee
6 years ago

শাসকষটো ও ন কমা কাঁসির বিষয়ে কিছু বলুন ।

0
Reply

সম্পর্কিত পোস্ট

পৃথিবীর ইতিহাসে এর চেয়ে সরল এবং সত্যি গল্প আর কিছু নেই।

October 8, 2026 No Comments

আমার চারপাশে বিদগ্ধ মানুষ গিজগিজ করছে। তাঁদের বিশাল বিদ্যা, বিচক্ষণতা ইত্যাদি দেখে আমার মুখ সর্বদা “Wow” অভিব্যক্তিতে হাঁ হয়ে থাকে। তাঁদের রাজনৈতিক ক্রিয়াকলাপ দেখেও আমি

ড্রোনেই কামাল: ভারতীয় উপমহাদেশ থেকে মধ্য এশিয়া হয়ে পূর্ব ইউরোপের রণাঙ্গন

October 8, 2026 No Comments

পাক – ভারত যুদ্ধ ১: সীমান্ত সংঘর্ষ, ছায়া যুদ্ধ (Proxy War), অন্তর্ঘাত (Saboutage) এবং মদতপুষ্ট সন্ত্রাসবাদী আক্রমণ (Terrorist Attack) ছাড়াও ঔপনিবেশিক ব্রিটিশ সৃষ্ট ভারত এবং

মস্তিষ্কের রহস্য সংকেত ও নোবেল জয়ী তিন বিজ্ঞানী ২০২৬

October 8, 2026 1 Comment

এই বছর ফিজিওলজি তথা চিকিৎসা বিজ্ঞানের জন্য নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে নোবেল কমিটির পক্ষ থেকে। এবার পুরস্কৃত হয়েছেন তিন বিজ্ঞানী। এঁরা হলেন

শংকর গুহ নিয়োগী ও ছত্তিশগড় মুক্তি মোর্চার আন্দোলন নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের সংগ্রাম

October 7, 2026 No Comments

৫ অক্টোবর ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

২০২৬-এ চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরষ্কার অপ্টোজেনেটিক্স আবিষ্কার ও তজ্জনিত গবেষণার জন্য।

October 7, 2026 No Comments

অত্যাধুনিক যন্ত্র বা রোবটের ক্রিয়াকলাপের দুটো অংশ থাকে। সেনসর আর অ্যাকচুয়েটর। পারিপার্শ্বিক পরিস্থিতির খবর আসে সেনসরের মাধ্যমে – আর যন্ত্র সেই খবর অনুযায়ী কাজ করে

সাম্প্রতিক পোস্ট

পৃথিবীর ইতিহাসে এর চেয়ে সরল এবং সত্যি গল্প আর কিছু নেই।

Dr. Koushik Dutta October 8, 2026

ড্রোনেই কামাল: ভারতীয় উপমহাদেশ থেকে মধ্য এশিয়া হয়ে পূর্ব ইউরোপের রণাঙ্গন

Bappaditya Roy October 8, 2026

মস্তিষ্কের রহস্য সংকেত ও নোবেল জয়ী তিন বিজ্ঞানী ২০২৬

Somnath Mukhopadhyay October 8, 2026

শংকর গুহ নিয়োগী ও ছত্তিশগড় মুক্তি মোর্চার আন্দোলন নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের সংগ্রাম

Doctors' Dialogue October 7, 2026

২০২৬-এ চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরষ্কার অপ্টোজেনেটিক্স আবিষ্কার ও তজ্জনিত গবেষণার জন্য।

Dr. Bishan Basu October 7, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

687438
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]