Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

হাতুড়ে ও ব‍্যবসাদায়ী ওষুধ: তৃতীয় ও অন্তিম পর্ব

IMG_20231109_062332
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • November 9, 2023
  • 6:25 am
  • No Comments

বিষয়টা এ্যামন জটিল যে একমুখী, গম্ভীর আলোচনা সম্ভব‌ই নয়। মানে শাখাপ্রশাখা, শিকড়, উপশিকড় বহুদূর ছড়িয়ে আছে।গ ত পর্বে বহু মানুষ প্রশ্ন করেছেন– তা মশয়, ডাক্তাররা এসব লেখে ক‍্যানো?

অবশ্যই সরাসরি উত্তর দেওয়ার হিকমত (আরবি; প্রজ্ঞা, যুক্তি) আমার নেই, জনগণ বুঝে নেবেন।

ধরা যাক, আপনার একটা জং ধরা পেরেকে মধ‍্যমায় একটি ছ‍্যাঁদা হয়েছে। আপনি ডাক্তারের নির্দেশে অথবা সজ্ঞানে টিটেনাস ইঞ্জেকশন নিতে ছুটলেন। টিটেনাস ভ‍্যাক্সিন কিন্তু কাটার আগেই নিতে হয়। যদি আপনার শরীরে টিটেনাসের প্রতিরোধ ক্ষমতা না থাকে, টিটেনাস ভ‍্যাক্সিনের কাজ করতে অন্ততঃ চার সপ্তাহ সময় লাগবে, টিটেনাস জীবাণুর ইনকুবেশন পিরিয়ড আঠেরো দিনের মতো। তাহলে? এস ওয়াজেদ আলীর মতো বলি? সেই ট্র‍্যাডিশন সমানে চলছে। সঙ্গে সঙ্গে ইঞ্জেকশন নেওয়ার প্রথাটা এটিএসের আমলে ছিলো। ও সব প্রাগৈতিহাসিক গল্প। এ্যাখন এটিএস তৈরিই হয় না। আর রসায়নের ছাত্ররা (মাধ‍্যমিক পাস হলেই চলবে) জং বা rust কাকে বলে সেটা জানেন (আয়রনের একটা অক্সাইড), তাতে নিজের থেকে টিটেনাসের জীবাণু জন্মাতে পারে না। বরং টিটেনাস ভ‍্যাক্সিন সময় করে নিয়ে রাখুন। (এটা বিজ্ঞাপনী ক্রোড়পত্র: কিছু অসুখ, কিছু কথা, বৈটিতে বিভিন্ন ব্যাধি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আছে; প্রণতি প্রকাশনী)

এরকম বহু ওষুধ আছে। কিছু প্রেশারের ওষুধ সঙ্গে পায়ের ফোলা কমানোর ওষুধ- উভয়ে মিলিয়া শরীরে পটাশিয়াম, সোডিয়ামের ভারসাম্য নষ্ট করে। এগুলো বহুল প্রচলিত। কিন্তু ডাক্তাররা ক‍্যানো লিখছে? The answer my friend is blowing in the wind.

বেশীরভাগ ভিটামিন ও পুষ্টিদায়ী পদার্থ (এগুলো ওষুধ নয়),যে ক‍্যানো লেখা হয়, কে বা কারা লেখেন জানি না।

আসা যাক আন্টিবায়োটিকে।

প্রথমেই বলে রাখি, সমস্ত জীবাণুই নিজে বাঁচার জন্য নিজের শরীরে আন্টিবায়োটিক-প্রতিরোধী প্রতিরক্ষা গড়ে তোলে। এভাবে সেই জীবাণু যদি সব আন্টিবায়োটিকেই প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে তাহলে সে অজর, অমর।তখন তার নাম সুপার বাগ। ওটা আপনাকে ধরলে- বোধহয় আপনি খৎম। সুতরাং বুঝে আন্টিবায়োটিক খান। রোগ জেনে আন্টিবায়োটিক খান। যতদিন খাওয়ার কথা ততদিন ঠিকঠাক খান। মনে রাখবেন, গত প্রায় কুড়ি বছরে নতুন কোনও আন্টিবায়োটিক তৈরি হয়নি (যত খরচ কোম্পানির তত লাভ নেই; ভুলভাল ব‍্যবহারে তিনচার বছরের মধ্যে ওষুধটা অনির্ভরযোগ‍্য, অকার্যকরী হয়ে যাচ্ছে)।

আপনার ডেঙ্গু হয়েছে বা ম‍্যালেরিয়া হয়েছে (কলকাত্তাইয়া মশারি টাঙায় না-কার্যকারণ জানি না) কিম্বা টিবি বা ইনফ্লুয়েঞ্জা অথবা করোনা, ডাক্তারের পরামর্শে অথবা অপরামর্শে আপনি ঢেলে আন্টিবায়োটিক গিললেন।এগুলো তো ভাইরাল অসুখ, ব‍্যাক্টেরিয়া মারার কোনও ওষুধ কাজ করবে না। এই সব অকারণে নিজের মরণের পানে ধেয়ে যাওয়া।

না না ভুল বললাম-শুধু ভাইরাসের ক্ষেত্রে নয়- একেক ধরণের  জীবাণুর জন‍্যেও একেক রকম ওষুধ আছে, টাইফয়েড হলে টিবির ওষুধ কাজ করবে না, টিবি হলে টাইফয়েডের ওষুধ অকেজো। লিভার অ্যাবসেস (ফোড়া) যে ওষুধ দ‍্যায় তাতে নিউমোনিয়া সারে না।

ছত্রাক জাতীয় সংক্রমণে এসব কিৎছু কাজ করবে না। এর আবার আলাদা ওষুধ, আলাদা লক্ষন। পরীক্ষা নিরীক্ষাও আলাদা আলাদা।

ধৈর্য করুন। পেশেন্ট মানে যে ধৈর্য ধরে। রোগ জানুন। প্রয়োজনে পরীক্ষা করুন।

এরপর আমি নিজেই বিভ্রান্ত। লেখার কতো কি আছে। সব মিলে শেষে লাবড়া হয়ে উঠবে। (তবে করোনায় অ্যাজিথ্রোমাইসিন, আইভারমেক্টিন, হাইড্রোক্সিক্লোরোকুইনের কোনও বিজ্ঞানসম্মত ভূমিকা নেই, হয়তো ব‍্যবসাসম্মত ভূমিকা আছে। না ডাক্তার বিক্রি হয়নি- এই অসভ্য অশ্লীল ওষুধগুলো সরকারি নিয়ামক সংস্থা থেকে লেখার নির্দেশিকা এসেছিলো।)

এইখানে দিই দাঁড়ি
হাটের মাঝে ভাঙবো ক‍্যানো বিদ‍্যে বোঝাই হাঁড়ি।

যে বিষয়টা অশেষ, অসীম সেটাকে শেষ করলাম।

PrevPreviousআন্তর্জাতিক রেডিওলজি দিবস
NextInternational Cycle Rally 2023 by Canning Juktibadi Sanskritik Sangstha for Snake Bite AwarenessNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এম পি পরমেশ্বরণ – এক প্রতিবাদী পরিবেশবিদ

August 13, 2026 No Comments

মানুষের সঙ্গে অন্যান্য প্রাণিদের সবথেকে বড়ো ফারাক কী জানেন? প্রাণিজগতে একমাত্র মানুষই প্রশ্ন করতে পারে, নিজের আয়নায় নিজেকে দেখতে পারে, নিজেকে নিরন্তর ব্যস্ত রাখতে পারে

প্রাচীন ও প্রাক-আধুনিক ভারতে হাসপাতালের নানা চেহারা – চরক-সংহিতা ও অন্যান্য

August 13, 2026 No Comments

শুরুর কথা হাসপাতাল মানুষের ইতিহাসের অতি প্রাচীন মানবিক সংগঠনগুলোর একটি। এবং এর ইতিহাসও অতি প্রাচীন। আজ থেকে প্রায় ২০০০ বছর আগে এলিয়াস অ্যারিস্টিডিস বলছেন –

৯ আগস্ট। অভয়ার স্মরণে, মানুষের পাশে এবং ন্যায়ের দাবিতে।

August 12, 2026 No Comments

আজ ৯ আগস্ট, সকালে আর জি কর হাসপাতাল সংলগ্ন খালপারের বস্তি এলাকায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট (WBJDF)-এর উদ্যোগে আয়োজিত হলো বিশেষ ‘অভয়া ক্লিনিক’। অভয়ার

ভুলি নাই, অভয়া

August 12, 2026 No Comments

‘একা মোর গানের তরী’

August 12, 2026 No Comments

এই বিশেষ গানটির এই স্তবকের কথাগুলির সঙ্গে যতখানি একাত্মবোধ করি ঠিক তেমনটি আর কোনও গানের কথার সঙ্গে করি না আজকাল। ‘এখানে পিঞ্জর’ প্রথম দেখেছিলাম তরুণী

সাম্প্রতিক পোস্ট

এম পি পরমেশ্বরণ – এক প্রতিবাদী পরিবেশবিদ

Somnath Mukhopadhyay August 13, 2026

প্রাচীন ও প্রাক-আধুনিক ভারতে হাসপাতালের নানা চেহারা – চরক-সংহিতা ও অন্যান্য

Dr. Jayanta Bhattacharya August 13, 2026

৯ আগস্ট। অভয়ার স্মরণে, মানুষের পাশে এবং ন্যায়ের দাবিতে।

West Bengal Junior Doctors Front August 12, 2026

ভুলি নাই, অভয়া

Abhaya Mancha August 12, 2026

‘একা মোর গানের তরী’

Dr. Sukanya Bandopadhyay August 12, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

661177
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]