Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এক উন্নততর সুস্থতর বিশ্ব গড়ে তুলুন।

IMG_20210407_230302
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • April 8, 2021
  • 6:31 am
  • No Comments

৭ই এপ্রিল, ২০২১ বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সারা পৃথিবীর সমস্ত মানুষকে শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে। তাঁরা প্রতিটি নাগরিককে এক উন্নততর সুস্থ পৃথিবী গড়ে তোলার প্রচার অভিযানে যোগ দিতে আহ্বান করেছেন।

আমরা জানি পৃথিবী জুড়েই নানান বৈষম্য ছড়িয়ে আছে। কিছু মানুষ অন্যের তুলনায় অনেক বেশি সুযোগ-সুবিধা পেয়ে বড় হন। কেননা যে পরিবেশে তাঁদের জন্ম, তাঁদের পক্ষে বেড়ে ওঠা, বেঁচে থাকা, কাজকর্ম করা অন্যদের তুলনায় অনেক বেশি সহজ হয়। একইভাবে তাঁরা অন্যান্য ক্ষেত্রের মত স্বাস্থ্যপরিষেবাতেও অন্যদের তুলনায় বেশি সুযোগ-সুবিধা পান। ফলত তাঁরা অন্যদের তুলনায় সুস্থতর জীবন যাপন করতে পারেন।

এর বিপরীতে পৃথিবীর অধিকাংশ মানুষই স্বল্প দৈনিক আয়, কম কাজের সুযোগ, খারাপ বসবাসের ব্যবস্থা, শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়া, লিঙ্গ বৈষম্য ইত্যাদি সমস্যা নিয়ে লড়াই করে বেঁচে থাকেন। একটি মানুষের বেড়ে ওঠার জন্য যে সঠিক নিরাপদ পরিবেশ, পরিশুদ্ধ জল- বায়ু, খাদ্যের নিরাপত্তা ও সঠিক স্বাস্থ্য পরিষেবা প্রয়োজেন বেশিরভাগ ক্ষেত্রেই তা তাঁরা পাননা।

মানুষের মধ্যে এই বৈষম্য অন্যায্য তো বটেই, কিন্তু একে প্রতিরোধ করা যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মানুষকে তার সুস্থ জীবন ফিরিয়ে দিতে হবে। তারা নেতাদের কাছে প্রতিটি মানুষের সুস্বাস্থ্য ও বেঁচে থাকার জন্য কাজের সুযোগ নিশ্চিত করার দাবি জানাচ্ছেন। আসলে কাজের সঙ্গে স্বাস্থ্যের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। সমস্ত মানুষ যেন তাঁদের প্রয়োজন মত সঠিক গুণমানের স্বাস্থ্যপরিষেবা পান তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে।

সারা পৃথিবী জুড়ে সবার ওপরেই কোভিড 19 মহামারী আঘাত হেনেছে। কিন্তু এই আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই বিরাট সংখ্যক বঞ্চিত মানুষ, যাঁরা গৃহহীন অবস্থায় অসুরক্ষিত জীবনযাপন করতে বাধ্য হয়েছেন। তাঁরা ভালো গুণমানের চিকিৎসা পরিষেবা কম পান। খুব স্বাভাবিক ভাবেই এইসব মানুষেরা রোগের সংস্পর্শে বেশি করে এসেছেন। অতিমারী সংক্রমণ প্রতিরোধের জন্য রাষ্ট্র দ্বারা নেওয়া ব্যবস্থাগুলিতে তাঁরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এরকম একটা সংকটের সময়ে নেতাদের উচিত সমাজের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কাজ করা, যে বিশাল সংখ্যক সুবিধাবঞ্চিত গরিব মানুষ লকডাউনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের সঙ্গে হাতে হাত মিলিয়ে তাঁদের সমস্যার সমাধান করা। এই কাজ করতে গিয়ে সামাজিক অসাম্যগুলোকে চিহ্নিত করে তা দূরীকরণের জন্য পদক্ষেপ নিতে হবে। কাজ করতে করতে দেখা যাবে অধিকাংশ সমাধান গুলি কখনো স্বাস্থ্য ক্ষেত্রের ভেতরকার বা কখনো স্বাস্থ্য ক্ষেত্রের বাইরের সমস্যা। সরকার এবং সমাজ যদি সামঞ্জস্যপূর্ণভাবে একসঙ্গে কাজ করে তবে অবশ্যই সামাজিক ক্ষেত্রে তার একটি গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে।

এই কাজ করতে গিয়ে প্রথমে প্রয়োজন নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা। বয়স, লিঙ্গ, আয়, শিক্ষা, বিকলঙ্গতা, স্থান ভৌগোলিক অবস্থান এই ধরনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ভেদে একটি নির্ভরযোগ্য স্বাস্থ্যের তথ্য জোগাড় করে তা ব্যবহার করতে হবে। বিশেষজ্ঞদের মতে তাহলেই উপজনগোষ্ঠীগুলির মধ্যে যে সব ফারাক আছে তা বোঝা যাবে, পাশাপাশি তার প্রতিরোধকারী ব্যবস্থাও নেওয়া যাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও তার সহযোগীদের মতে যেসব দেশ পারস্পরিক ঝগড়া ও বিবাদে ক্ষতিগ্রস্ত সেখানে সবচেয়ে বেশি প্রয়োজন শৈশবের বিকাশ। পাশাপাশি মানুষের ভালো থাকা তথা স্বাস্থ্য ও কাজের সুযোগ নিশ্চিত করতে হবে। এইসব ক্ষেত্রে সামগ্রিকভাবে বৈষম্যের মূল কারণগুলি খুঁজে বের করে প্রতিরোধের চেষ্টা করা উচিত সরকারের। এর জন্য প্রথমেই প্রয়োজন স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়ানো। এই ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যতে ঘুরে দাঁড়ানো সম্ভব।

সারা পৃথিবী জুড়ে সকল নাগরিককে স্বাস্থ্যপরিষেবা দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশগুলিকে তাদের জাতীয় সীমারেখা পেরিয়ে কাজ করার অনুরোধ করেছে। পৃথিবীর সমস্ত মানুষকে স্বাস্থ্য পরিষেবার সুরক্ষা দিতে পারলেই কোভিড 19 অতিমারী কে রুখে দেওয়া সম্ভব। কোভিড 19 প্রতিরোধ করতে সারা বিশ্বে নিয়মিত চিকিৎসা, পরীক্ষা ও টিকার সমতামূলক সরবরাহ নিশ্চিত করতে হবে। এই কাজে সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্তার ভাবানুবাদ।।

PrevPreviousকাকে যে বলি?
Nextমাস্কNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শুধু, এক মুঠো নুনের জন্য ……

June 21, 2026 1 Comment

এই নিবন্ধটি লবণ তৈরির সঙ্গে যুক্ত গুজরাটের প্রান্তিক আগারিয়া জনগোষ্ঠীর মানুষদের কঠিন কঠোর পরিশ্রমী জীবনের এক বাস্তব আলেখ্য। আমাদের প্রতিদিনের খাবারকে স্বাদু করে তোলার জন্য

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

June 21, 2026 No Comments

সম্প্রতি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে জাতীয় ফাইলেরিয়া নির্মূল কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত গণঔষধ বিতরণ (Mass Drug Administration) কর্মসূচিকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায় স্বাস্থ্যকর্মীদের ওপর

পশ্চিমবঙ্গ দিবস: বিতর্কের আড়ালে সত্য ও অর্ধ সত্যি

June 21, 2026 No Comments

না। শ্যামাপ্রসাদ পশ্চিম বঙ্গের একক স্রষ্টা নন। ২০ জুনও পশ্চিমবঙ্গের জন্ম দিন নয়। আসল ইতিহাসকে ধামাচাপা দেওয়া বা বিকৃত করলে সেটা বাঙালির অস্তিত্ব সংশয় কণ্টকিত

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

June 20, 2026 No Comments

“I love you, Papa.” Those were among the last words reportedly left behind by a young woman in Dehradun who had spent years preparing for

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

June 20, 2026 No Comments

ক্যান্সার আর দুরারোগ্য নয়। আধুনিক চিকিৎসা পদ্ধতি ক্যান্সারকে সম্পূর্ণ সারিয়ে তুলতে সক্ষম। তবে ক্যান্সারের চিকিৎসা আর পাঁচটা রোগের চাইতে আলাদা। সাধারণত মানুষের মনে ধারণা রোগ

সাম্প্রতিক পোস্ট

শুধু, এক মুঠো নুনের জন্য ……

Somnath Mukhopadhyay June 21, 2026

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

West Bengal Junior Doctors Front June 21, 2026

পশ্চিমবঙ্গ দিবস: বিতর্কের আড়ালে সত্য ও অর্ধ সত্যি

Parichay Gupta June 21, 2026

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

Satya Sagar June 20, 2026

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

Dr. Sayan Paul June 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

634472
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]