Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডাকাডাকি

IMG_20210719_031901
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • July 19, 2021
  • 9:05 am
  • One Comment

#বই_কুণ্ঠের_জার্নাল

সম্বোধন ব্যাপারটা আমাকে বেশ ভোগায়। বিশেষ করে এই ফেসবুকে তো আরও।

পাশ্চাত্যে এই ভোগান্তিটা নেই। সেখানে বন্ধুকে, শত্রুকে, আপিসের বসকে,বাবার পিসেমশাই বা মায়ের সইকে, তার বরকে অনায়াসে নাম ধরে ডাকা যায়।
কাছের হলে, হাই জিমি ডার্লিং কিম্বা লিলি সুইটি।

বাঙালিরাও এই সব ইংরেজি নামে পরিচিত কাউকে কাউকে ডাকে বটে। কিন্তু তা’ কেবল পরিচিত পোষ্যকে। টাইগার, জিমি, টমি এইসব বিলিতি নামে কুকুরদের ডাকা হয়। শুধু পুরুষ কুকুরদের। মহিলা বাঙালি কুকুরকে আদর করে ভিক্টোরিয়া বা মার্গারেট ডাকতে সচরাচর শোনা যায় না। প্রসঙ্গের বাইরে গিয়ে বলি, আমার মতন শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত কুকুরকে হুকুম করে ইংরেজিতে। এটা মনের অন্তর্গত ব্রিটিশ-আমেরিকান সাম্রাজ্যবাদ বিরোধিতার একটা নির্দেশক বলে ভাবা যেতে পারে। অবশ্য শপিং মলে এই আমিই হয় তো ভাঙা হিন্দি কিম্বা অশুদ্ধ ইংরেজিতে কুঁইকুঁই করি।

হ্যাঁ, যা বলছিলাম, সমস্যা এই সম্বোধন নিয়ে। পরিচিত ছোট বড় সমবয়সী বন্ধুদের সঙ্গে একটু ঘনিষ্ঠতা বাড়লেই সম্বোধনের প্রশ্ন চলে আসে।

খুব ছোটদের বেলা ঝামেলা নেই। নাম ধরে ডাকলেই চলে। অল্প ছোট কিম্বা প্রায় সমবয়সী হলেও কাজ চলে যায় শুধু নামেই, যদি ঘনিষ্ঠতা থাকে।

কিন্তু অন্যদের বেলা? মানে যারা বয়সে বড় কিম্বা তত ঘনিষ্ঠ নয় তাদের কী বলে ডাকা যায়?

পুরুষ হলে নামের শেষে ‘বাবু’ যোগ করা যায়। কিন্তু মহিলা হলে নামের পরে ‘বিবি’ যোগ অননুমোদিত। আমি কর্মক্ষেত্রে বড় ছোট সব সহকর্মিনীকেই নামের পরে দিদি যোগ করে ডাকতাম। তাঁরা আপত্তি করলেও। আমার চেয়ে বছর দশেকের ছোট এক রুমাকে এই রকম রুমাদিদি বলে ডাকতাম। এ’বার তাঁরও বছর দশেকের ছোট একজনকে দিদি না ডেকে নামের পেছনে মা যোগ করায়, প্রথমজন আলগোছে আপত্তি জানালেন। তাঁকেও নাকি মা যোগ করে ডাকতে হবে। কী করা। কিন্তু নামের পেছনে দিদি তো আগেই যোগ করে ফেলেছি। এবার তার সঙ্গে ‘মা’টিও। নামটা হয়ে দাঁড়াল, রুমাদিদিমা। সবাই সমাধান বলল মা বিশেষনটা নামের আগে জুড়তে হবে। নামের আগে মা যোগ করারও বিপদ আছে বুঝেছিলাম পরে। কন্যার বয়সিনী সেই সহকর্মিনীর নাম ছিল সীমা। আগে মা জুড়ে ডাকতেই সে কী হল্লা।

কিন্তু ফেসবুকে এই সব করলে ফলাফল শুভ নাও হতে পারে। বিশেষ করে,সেই সব শিশির বিমল প্রভাতের ফল, শত হাতে সহি পরখের ছল যাঁরা অনেকেই। তাঁরা কিছুতেই বিকালবেলায় হেলায় বিকোতে রাজি নন, এ’রকম সন্দেহ জাগে। তাঁদের কী বলে ডাকব?

আমি ঠিক করেছি সরাসরি জিজ্ঞেস করে নেব পুরুষ মহিলা নির্বিশেষে, কী ডাক তাঁর পছন্দ।

আমার নিজের বেলা, ডাক্তারবাবু কিম্বা স্যার ডাকটি আমার অপছন্দ। আমি যে এককালে ডাক্তারি করেছি মানে অন্য কোনও কাজ জানতাম না বলে করতে বাধ্য হয়েছি, সেই স্মৃতি মনে পড়লে পীড়িত হই। আর নাইটহুডও বহু আগে ত্যাগ করেছি, শিক্ষকতায় না ঢুকে।

কাজেই আমাকে নাম ধরে ডাকা যেতে পারে। অন্য যে কোনও পারিবারিক ডাকে সম্বোধিত হতেও রাজি। দাদা,কাকু, জ্যেঠু, মামা, মেসোমশাই, পিসেমশাই, দাদু এমনকি তালই মশাইও হতে রাজি আছি।
বাপি? হ্যাঁ,তাতেও রাজি। এই কন্যাহীন পিতাকে যদি কেউ সত্যি সত্যি ছলনাহীন সেই সম্বোধনে ডাকে।

জনান্তিকে বলি, যৌবনবেলায় খুব আহত হয়েছিলাম যখন ক্লাস নাইনের এক মেয়ে কাকু বলে ডেকেছিল। এখন তো কোনও ব্যাপার নেই। বাসে সমবয়সী চুলে কলপ করা লোকও গম্ভীর ভাবে বলে,
– দাদু নামব, একটু চেপে দাঁড়ান!

এককালে প্রাইভেট প্র‍্যাকটিস করতাম। সেখানেও এই সম্বোধন সমস্যা বেগ দিত। তখন বয়স কম। মেয়েদের বেলা সমস্যা নেই। বয়স নির্বিশেষে রোগিণীরা প্রশংসায় বলাবলি করতেন,
– এই ডাক্তারের মুখে মা ছাড়া কথা নেই।

পুরুষদের বলতাম দাদা।

খুব সিনিয়র পুরুষদের বেলা? একটা মজার অভিজ্ঞতা বলে শেষ করি। রোগীর বাড়ি কলে গেছি। বৃদ্ধ রোগীকে দেখে উপদেশ দেবার সময় যেই না সম্বোধন করেছি মেসোমশাই বলে, শয্যাশায়ী রোগী হাহাকার করে হাতজোড় করেছেন, – আমায় ওইটি বলে ডেকো না। আমি সারাজীবনে ওই কী বলে, মাসীটি জোগাড় করে উঠতে পারিনি।

তাঁর গোপন ব্যথার জায়গাটি ছুঁয়ে অনুতপ্ত আমাকে তিনিই সম্বোধনটি বলে দিলেন, – ডাক্তার, তুমি আমাকে মামাবাবু বলে ডেকো।

PrevPreviousবিজ্ঞানে অনুসন্ধান – বিবেকহীন আগ্রাসী পুঁজি এবং “পরাধীন” গবেষণার “স্বাধীন” নির্মোক
Nextব্রাত্যNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
অনিরুদ্ধ কীর্তনীয়া
অনিরুদ্ধ কীর্তনীয়া
4 years ago

অসামান্য।

0
Reply

সম্পর্কিত পোস্ট

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছাত্র-মৃত্যু: ঘটনার নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত হোক

July 9, 2026 No Comments

নিজের স্কুলের বিষয়ে খারাপ খবর পেলে মন ভারাক্রান্ত হয়, বিশেষত যদি তা হয় এক তরতাজা তরুণ ছাত্রের দুর্ভাগ্যজনক মৃত্যুর খবর এবং তার সঙ্গে জড়িয়ে থাকে

অভয়া মঞ্চ বারুইপুরের বিচার চায়

July 9, 2026 No Comments

৮/৭/২০২৬ গতকাল অভয়া মঞ্চের পক্ষ থেকে আমরা বারুইপুরের সূর্যপূরে যে নাবালিকা, চরম নিষ্ঠুরতার শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হলো, তার পরিবারের সাথে

“সব মরণ নয় সমান”

July 9, 2026 No Comments

এক আর পাঁচে ছয় হাতে রইলো কতো ? মাদক নেশা পাচার চক্র সাথে মরণ শুধু পরে রইলো হাতে!! সব মরণ নয় সমান মৃত্যু আমার আগে

এবার ঘটনাস্থল বারুইপুর

July 8, 2026 No Comments

এবার ঘটনাস্থল বারুইপুর। শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল ১২ বছরের এক কিশোরী। রবিবার সকালে বাড়ির কাছের পুকুর থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। পরিবারের অভিযোগ,

PMSF In Solidarity with Students Protesters

July 8, 2026 No Comments

06/07/2026 Members of PMSF (Progressive Medicos and Scientists Forum)  today visited the ongoing NEET paperleak protest at Jantar Mantar, interacted with their medical team and

সাম্প্রতিক পোস্ট

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছাত্র-মৃত্যু: ঘটনার নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত হোক

Dr. Koushik Dutta July 9, 2026

অভয়া মঞ্চ বারুইপুরের বিচার চায়

Abhaya Mancha July 9, 2026

“সব মরণ নয় সমান”

Shila Chakraborty July 9, 2026

এবার ঘটনাস্থল বারুইপুর

West Bengal Junior Doctors Front July 8, 2026

PMSF In Solidarity with Students Protesters

Doctors' Dialogue July 8, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

648120
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]