Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বাচ্চাদের সাধারণ দাঁতের সমস্যা এবং তার প্রতিরোধ

IMG_20200115_164139
Dr. Sayak Dey

Dr. Sayak Dey

Dental Surgeon
My Other Posts
  • January 17, 2020
  • 11:33 am
  • 5 Comments

বাচ্চারা দাঁতের সমস্যাতে প্রায়শই ভোগে এবং দাঁতের যন্ত্রণা যথেষ্ট কষ্টদায়কও বটে। আসুন দেখে নেওয়া যাক বাচ্চাদের মুখের পরিচর্যা করার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা যাবে..

১. একদম কোলের বাচ্চা যাদের দুধের দাঁত ওঠেনি তাদের মাড়ি বা গাম প্যাড ভালোভাবে পরিষ্কার করা নরম কাপড় দিয়ে প্রতিবার খাওয়ানোর পর পরিষ্কার করে দেওয়া উচিত।

২. অভিভাবকদের অবশ্যই খেয়াল রাখা উচিৎ বাচ্চা মুখে পরিষ্কার জল ছাড়া অন্য কোনো জুস বা দুধে ভর্তি ফিডিং বোতল বা সিপি কাপ নিয়ে যেন না ঘুমিয়ে পড়ে, এতে দীর্ঘক্ষণ মুখে শর্করাযুক্ত খাবারের উপস্থিতির জন্য ক্ষতির সম্ভাবনা থাকে। বাজারে উপলব্ধ প্যাকেটের জুস বা অন্যান্য খাবারে সেভাবে কোনো পৌষ্টিক গুণাগুণ থাকে না, ২ বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধই বাচ্চার জন্যে সবথেকে ভালো।

৩. ৬ মাস বয়সে বাচ্চার প্রথম দাঁত আসার পর আস্তে আস্তে বুকের দুধের সাথে যথেষ্ট পৌষ্টিক গুণাগুণ সম্পন্ন সবজি পেস্ট করে বাচ্চাকে খাওয়ানো উচিৎ এতে বাচ্চার দৈহিক বিকাশ ভালোভাবে হয়।

৪. ২ বছরের বেশি বয়সি বাচ্চাকে বুকের দুধ বা ফিডিং বোতল, সিপি কাপ দেওয়া অনাবশ্যক, এতে দুধের দাঁতের ক্ষতির সম্ভাবনা থাকে যাকে ডাক্তারী পরিভাষায় “Early Childhood Caries” বলা হয়। এতে পরবর্তীকালে স্থায়ী দাঁত যেগুলো উঠবে সেই দাঁতের ক্ষতি হয়।

৫. একটু বড় হলে বাচ্চাদের অভিভাবকদের খেয়াল রাখা উচিৎ জলে ফ্লুরাইড নামক যৌগের পরিমাণ ঠিক মতো আছে কিনা। বর্তমানে স্কুল ওয়াটার ফ্লুরিডেশন প্রকল্পে জলে ফ্লুরাইডের পরিমাণ মাপমত করার ব্যবস্থা হচ্ছে এবং WHO-এর মতে জলে ফ্লুরাইডের পরিমাপ ০.৫- ১ পি.পি.এম হওয়া উচিত। যদি তেমন পরিমাপ না থাকে তাইলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নেওয়া উচিত ফ্লুরাইড সাপ্লিমেন্ট যুক্ত টুথ পেস্ট প্রয়োজন হবে কিনা।

৬. ৩ বছরের ছোট বাচ্চাদের ফ্লুরাইড যৌগের প্রয়োজন পড়ে না তেমন, টুথ পেস্ট তখনই দেওয়া উচিত যখন বাচ্চা থুতু বাইরে ফেলতে শিখবে এবং সেটা গিলে নেবে না। দুধের দাঁত ৬ মাসে প্রথম ওঠার সাথে সাথে নরম দাঁড়ার (সফট ব্রিস্টল) ব্রাশ পরিষ্কার জলে ভিজিয়ে হালকা করে ব্রাশ করিয়ে দেওয়া প্রয়োজন এবং ৩ বছর বয়স অব্দি সেভাবেই ব্রাশ করানো দরকার, চাইলে পরে বাচ্চার বয়স ১.৫ – ২ বছর হলে একদম মটর দানার সাইজের বাচ্চাদের পেস্ট (ফ্লুরাইড ছাড়া) নিয়ে পেস্টের একটা হালকা প্রলেপ তৈরি করিয়ে ব্রাশ করানো দরকার। ৩ থেকে ৬ বছরের বাচ্চাদের ফ্লুরাইড ছাড়া বা প্রয়োজনে খুব সামান্য ফ্লুরাইড যুক্ত পেস্ট দিয়ে ব্রাশ করানো উচিত এবং ৭ বছরের বেশি বাচ্চাকে ফ্লুরাইড যুক্ত পেস্ট ব্যাবহার করতে দেওয়া উচিত। তবে দেখে নিতে হবে বাচ্চা যেন তা গিলে না ফেলে এবং বাইরে থুতু ফেলতে পারে।

৭. বাচ্চারা মিষ্টি জিনিস খেতে খুব পছন্দ করে, তবে অভিভাবকদের খেয়াল রাখা উচিৎ বাচ্চাদের যখনই কোনো মিষ্টি, আঠালো খাবার দেওয়া হচ্ছে সেটা যেন কোনো ভারী খাবার বা হেভি মিলের পরেই দেওয়া হয় এবং তারপর যেন ভালোভাবে মুখ পরিষ্কার করে দেওয়া হয়।

৮. দিনে ২ বার ব্রাশ করানোর অভ্যেসটা ছোট থেকেই তৈরি করা দরকার বাচ্চাদের মধ্যে এবং তার সাথে ফ্লসিং করে দাঁতের মাঝে জমে থাকা খাবারের টুকরো বের করে নেওয়ার সঠিক পদ্ধতি শেখানো উচিৎ।

৯. বাচ্চাদের টুথ ব্রাশ বাছার সময় নরম দাঁড়ার ব্রাশ নেওয়া উচিৎ এবং ব্রাশ করাটা হালকা করে সার্কুলার মোশনে অর্থাৎ বৃত্তাকারে

করা উচিত, দাঁতের মাঝের খাবারের টুকরোর জন্যে ব্রাশ দিয়ে ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেল করে হালকা করে স্ট্রোক করা উচিত। নিমের দাঁতন, ছাই, বাজারে উপলব্ধ গুঁড়ো মাজন এসব দিয়ে ব্রাশ করা উচিত না, এতে দাঁতের ক্ষয় হবার প্রবণতা থাকে। বাচ্চাদের ০.৩৫% Sodium Monoflurophosphate টুথ পেস্ট দিয়ে ব্রাশ করানো যেতে পারে।

১০. বাচ্চাদের কিছু কিছু অভ্যাস থাকে যেটা অনেক বয়স বধি দেখা যায়, যেমন আঙ্গুল চোষা, মুখ দিয়ে শ্বাস নেওয়া, দাঁতে দাঁতে কিড়মিড় করা প্রভৃতি। এধরনের সমস্যা দেখলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া প্রয়োজন কারণ এতে দাঁতের যেমন ক্ষতি তেমনি দাঁতের গঠনেরও প্রভূত ক্ষতি হয়।

সর্বোপরি বাচ্চাদের দুধের দাঁতের যত্নের ওপর নির্ভর করে স্থায়ী দাঁতের সুস্থ সবলতা। এজন্য বাচ্চাদের দাঁতের সমস্যাকে কখনোই কম গুরুত্ব দিয়ে দেখা উচিৎ না। ডাক্তারবাবুর পরামর্শ মত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন অভিভাবকদের এবং নিয়মিত বাচ্চাদের দাঁতের পরিচর্যার ওপর নজর রাখা উচিৎ।

PrevPreviousপিরিয়ডকে ঘিরে কুসংস্কার ও ভ্রান্ত ধারণা
Nextইন্টারনেটের নেশা- লক্ষণ ও প্রতিকারNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
5 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Dipali Das
Dipali Das
6 years ago

ভালো লিখেছেন ডাক্তারবাবু। উপকৃত হলাম।

0
Reply
Arusarka Banerjee
Arusarka Banerjee
5 years ago

Osadharon. Onek patient upokar pabe. Dant somporke ei sob choto choto byapar gulo jana uchit . Janen onekei. Sohoj sorol vasai bojhanotai asol

0
Reply
Dr. Abhyudaya Das
Dr. Abhyudaya Das
5 years ago

ভালো লিখেছেন।

0
Reply
Dr Sakil Ahmed
Dr Sakil Ahmed
5 years ago

Dat er jotno kivabe nite hobe bachader seta khb valo korei uposthapona kora hoyechhe akhane.Asha kori ate bachha ra khb upokrito.

0
Reply
Dr.A Mitra
Dr.A Mitra
5 years ago

Khub Bhalo.

0
Reply

সম্পর্কিত পোস্ট

প্রান্তিক মানুষের উন্নয়ন বলতে জীবনযাত্রার উন্নয়ন

April 28, 2026 No Comments

‘আনন্দবাজার পত্রিকা’-য় আমার এই চিঠিটি প্রকাশিত হয়েছে। ছবি থেকে লেখাটা পড়া মুশকিল, তাই এখানে মূল লেখার পুরোটাই দিয়ে রাখছি। খবরের কাগজে প্রকাশের সময়, স্থানসঙ্কুলানের জন্যই,

প্রতিবাদ ও চরমপত্র

April 28, 2026 No Comments

চিকিৎসক ডঃ তাপস প্রামাণিকের অনৈতিক, মানহানিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। ​১. ধারাবাহিক অসদাচরণের প্রেক্ষাপট: জেপিডি-র অভিযোগ অনুযায়ী, আর.জি.কর মেডিকেল কলেজের সরকারি চিকিৎসক

ভোট ও ভোটার

April 28, 2026 No Comments

গত দুটো সন্ধেতে গোটা শহরটা দাঁড়িয়ে গিয়েছিলো, ঠিক যেন কেউ ‘চাক্কা জ‍্যাম’ ডেকেছিলো, রাস্তায় রাস্তায় পুলিশ, প্রতিটি মোড়ে ‘নাকাবন্দি’, ড্রোন থেকে দেখলে রিকশা-বাইক-উবের-প্রাইভেট-ছোটাহাতি-বাসের অবস্থানে মনে

।। লক্ষ মানুষের নিষ্ফল বেদনা।।

April 27, 2026 No Comments

একজন বৈধ নাগরিক, রাষ্ট্রের মর্জি অনুযায়ী কোনো একটা নির্বাচনে ভোট দেবে আবার কোনোটাতে ভোট দিতে পারবে না, এটা হতে পারে? লক্ষ লক্ষ নাগরিক যাদের আচমকা

খরতাপ ও কিছু গভীর আশঙ্কা

April 27, 2026 No Comments

যাব, যাব করেও আর যাওয়া হয়ে উঠছিল না। রোজ‌ই একটা না একটা ছুতোয় নিজেকে গুটিয়ে রাখছিলাম ইচ্ছে করেই। মনের এই দোনোমনা ভাবটা আগাম আঁচ করতে

সাম্প্রতিক পোস্ট

প্রান্তিক মানুষের উন্নয়ন বলতে জীবনযাত্রার উন্নয়ন

Dr. Bishan Basu April 28, 2026

প্রতিবাদ ও চরমপত্র

The Joint Platform of Doctors West Bengal April 28, 2026

ভোট ও ভোটার

Arya Tirtha April 28, 2026

।। লক্ষ মানুষের নিষ্ফল বেদনা।।

Pallab Kirtania April 27, 2026

খরতাপ ও কিছু গভীর আশঙ্কা

Somnath Mukhopadhyay April 27, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

619796
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]