Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

চেম্বার ডায়েরি: কমোডি

FB_IMG_1658407343321
Dr. Belal Hossain

Dr. Belal Hossain

Gynaecologist
My Other Posts
  • July 23, 2022
  • 7:29 am
  • No Comments

আজ চেম্বারে বুচকি এসেছিল। দেড় হপ্তা আগে ওর একটা বাচ্চা হয়েছে। সে বাচ্চা আবির্ভাব হতে অনেক ধানাই পানাই করেছে। বিয়ের পরেও প্রায় দশটা বছর ছুটিয়ে খাটিয়ে ছেড়েছে ওর হবু মাইবাপকে।

বছর তিরিশ আগে বুচকিও একদিন আমার উপস্থিতিতে বাইরে বেরিয়ে এসে বাতাসের অক্সিজেন নিতে শুরু করেছিল।

সেই বুচি যখন অ্যাডোলেসেন্ট হল, তখন থেকে তার হাজিরা শুরু হয়েছিল আমার চেম্বারটায়। বিয়ের পরেও। এইসব মানুষগুলোর বোধহয় আমার ঘাড়ের ওপরে একটা অধিকার গজিয়ে যায়।

একবার ভেবেছিলাম এই বুচি কুচিদের নিয়ে, যাদের জন্ম প্রমাণপত্র আমাকে লিখে জানাতে হয়েছে, তাদের নিয়ে একটা সম্মেলন করবো; পরে দেখলাম তাহলে একটা স্টেডিয়াম ভাড়া নিতে হবে। শেষ পর্যন্ত মোল্লা অতদূর দৌড়ায়নি আর।

সম্ভবতঃ শ্যাম বেনেগালের মন্থন সিনেমাটায় একটা ডাক্তারের চরিত্র ছিল। সেই ডাক্তার তার চেনা পেসেন্ট পার্টির পরিবারের সবরকম সুকর্ম অপকর্মের উপদেষ্টা ও শরিক ছিল। আগেকার দিনে এরকম হতো। এমনকি বাড়ির ছেলে বা মেয়ের বিয়েতে পাত্রী বা পাত্র নির্বাচনেও নাক গলাতো।

অতটা না হলেও, বেশ কিছু ব্যাপারে দেখা গেছে, আমাকে না বললে ওদের শান্তি হয়না। আর আমিও অম্লান বদনে খানিক ‘নাক গলিয়ে’ ফেলি।

বুচি এসেই তার চিকিৎসাপত্তর এটা সেটা মিটে যাবার পরেই উঠে চলে যাওয়ার চেষ্টা না করে বরং চেয়ারটা আরো কাছে টেনে এনে বললো, ডাক্তার আঙ্কেল, আমি পটি করতে হলে কি দেশি মডেলে বসবো নাকি বিদেশী?

আমি জাস্ট বললাম, আমাদের দেশে কতজনের ঘরে কমোড আছে রে? আর কতোজনের ঘরে বাচ্চা পয়দা হয়?

আসলে, কেসটা হয়েছে কি, বুচকির বাচ্চা হওয়ার আগে ওর বর বাড়িতে নতুন টয়লেট বানিয়েছে, সেখানে অনেকবার বলা সত্ত্বেও সে কমোড বসায়নি।

কেন?

তার বিশ্বাস কমোডে বসলে নাকি ঠিকঠাক আউটপুট হয় না। আর, প্রশ্নের মাধ্যমে আমি যে যুক্তিটা এয়ার (Air) করলাম এইমাত্র, সেই কথাটাই নাকি ওর কত্তামশাই বলেছিল। আর এটাও বলেছিল যে সে লুঙ্গি পরে বা গামছা পরে ওখানে ঢোকে। জুতো পায়ে প্যান্ট শার্ট পরে বা স্কিনফিট লোয়ার পরে যারা ঢোকে, তারা তো আর হাঁটু মুড়ে… তাদের জন্য ঐসব উদ্ভট জিনিস বেরিয়েছে, কারণ ওগুলো খুলে রাখতে মূল্যবান সময় নষ্ট হয়, ততক্ষণে গীয়ার নিউট্রালে। অর্থাৎ অবধারিত ভবিষ্যত IBS, তাও আবার শীতের দেশে কিংবা ACতে থাকলে। আমার কথা শুনে সেই কত্তা তখন তূরীয় আনন্দে, মানে আনন্দ প্লাস প্লাস অবস্থায়।

বুচকি বেচারী মনমরা হয়ে গেল। আহা, অমন ফূর্তিবাজ মেয়েটার এমন কচুপানা মুখ দেখে মনে হল, বেশি যুক্তি ফ্যাদাতে গিয়ে সেমসাইড করে ফেলেছি। আশু রিপেয়ার কর্তব্য।

বললাম, একদিন দেখবি, জামাইবাবাজিই কমোড বসাচ্ছে, যখন ওর হাঁটুতে ব্যথা শুরু হবে।

এইবার, মাসির আমার হাসি ফিরলো।

ওহ্, সেটাতো শুরু হয়ে গেছে সুভান আল্লাহ।

PrevPreviousআত্মহত্যা প্রতিরোধে সামিল হোন
NextWszystkie grNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পাপীহীন পাপ

July 24, 2026 No Comments

ঘোর পাপ যদি হয়, পাপী কারা তবে? তাদের নরকবাস শুরু কবে হবে? ঘোর পাপ যদি হয়, কেন এতদিন, অনাহারে লাদাখের গান্ধী মলিন? ঘোর পাপ সেটা

খুশির ঝিলিক

July 24, 2026 No Comments

মহোৎসবে যুবক পথে যুবতীরা গাইছে গান প্রতিবাদী আওয়াজ ওঠে ওয়াং চুকের বাঁচুক প্রাণ! অনশনের কঠিন পথে প্রয়োজনে জীবন দান ফাটছে মাথা লাঠির ঘায় সেই রক্তে

কেন উত্তম মহানায়ক?

July 24, 2026 No Comments

বাঙালি জনমানসে মহানায়ক উত্তম কুমার একাধারে চিরন্তন মিথ ও নস্টালজিয়া। তাঁর চলে যাওয়ার চার দশক পরেও রূপালি পর্দায় তাঁর উপস্থিতি সমানে উজ্জ্বল। শুধু তারকাদ্যুতি (Stardom)

দিল্লির পাশে বাংলা।। ছাত্র-ছাত্রী আন্দোলনের সমর্থনে অভয়া মঞ্চ।। প্রতীকী অনশন ও অবস্থান।।

July 23, 2026 No Comments

জনআবেগ পেরিয়ে রাষ্ট্রপরিচালনার সংকটে বালেন

July 23, 2026 No Comments

দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বিকল্প শক্তির উত্থান এবং প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে জনসাধারণের ক্ষোভ নতুন কিছু নয়। তবে নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পর্যবেক্ষকদের

সাম্প্রতিক পোস্ট

পাপীহীন পাপ

Arya Tirtha July 24, 2026

খুশির ঝিলিক

Shila Chakraborty July 24, 2026

কেন উত্তম মহানায়ক?

Sanjoy Mukherjee July 24, 2026

দিল্লির পাশে বাংলা।। ছাত্র-ছাত্রী আন্দোলনের সমর্থনে অভয়া মঞ্চ।। প্রতীকী অনশন ও অবস্থান।।

Abhaya Mancha July 23, 2026

জনআবেগ পেরিয়ে রাষ্ট্রপরিচালনার সংকটে বালেন

Sukalyan Bhattacharya July 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

653822
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]