Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

হৃদয়ে কি গ‍্যাস জমে পুরোনো খাপে ?

Shot of a senior man holding his chest in discomfort
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • January 2, 2020
  • 7:54 pm
  • 6 Comments

গ্যাসের আমি গ্যাসের তুমি।। দীর্ঘদিন ধরে ডাক্তারি করে আজও বুঝলাম না গ্যাসটা কী বস্তু। চুল পাকল, পাকা চুল ঝরে টাকও গজালো, তবু আজও যখন রুগি এসে বলে ডাক্তারবাবু, গ্যাসে বড় কষ্ট পাচ্ছি, তখন মাথায় আকাশ ভেঙে পড়ে — আজও। বহু জিজ্ঞাসাবাদ করে জানা যায় কারও হয় মাথাব্যথা। কারণ খুঁজলে পাই কারও চোখের রোগ, কারও আবার উচ্চ রক্তচাপ, কারও আবার সাইনাস পেকেছে।

অধিক কথায় কাজ কী ? বরং অনেক ঘটনার থেকে একটিই বেছে নিই। এক অ্যাপার্টমেন্টের তিনটি ছোট ছোট ফ্ল্যাটে তিন বৃদ্ধ বন্ধু বাসা বাঁধলেন। ভুবনবাবু, শোভনবাবু আর খগেনবাবু। এক সঙ্গে একই দিনে গৃহপ্রবেশ। জব্বর খাওয়াদাওয়া। সন্ধ্যাকালে ভুবনবাবুর হল বুকে ব্যথা, সঙ্গে ঘাম আর শ্বাসকষ্ট। ওঁর প্রতিবেশীরা বিভিন্ন গ্যাসের ওষুধ দিলেন। সারাটা রাত বেচারা কষ্ট পেলেন। তার পর শেষ রাতে ওঁর চোখ দু’টি বুজে এল। শ্বাসের ঘড়ঘড় শব্দটাও কমল। তার পর এই বেচারা অধম ডাক্তারের ডাক পড়ল। তখন ভোর হয় হয়। গিয়ে দেখি ভুবনবাবু ঘুমিয়ে পড়েছেন ঠিকই, তবে এটা ওনার চিরনিদ্রা।

ভুবনবাবুর ভবলীলা সাঙ্গ হল। ভদ্রলোক কি শুধুমাত্র গ্যাস থেকেই মারা গেলেন?

বহু দিন আগে এক সন্ধ্যাবেলা এক বৃদ্ধ দাঁতের ব্যথায় কাতর হয়ে প্রচুর ঘামতে ঘামতে আমার ভাঙা চেম্বারে এলেন। হাত দু’টো ঠান্ডা বরফ। চোখ গর্তে বসে গেছে। বলা বাহুল্য পটাং করে একটা ইসিজি করে ফেললাম। ম্যাসিভ হার্ট অ্যাটাক। বেশ কিছু দিন ভুগে পিজি হাসপাতাল থেকে বেঁচে ফিরলেন।

আমরা বাঙালিরা ‘বিটিং হার্ট বাইপাস’ জানি, ভালো কোলেস্টেরল, মন্দ কোলেস্টেরল জানি, কিন্তু জানি না হার্ট অ্যাটাক হলে কী কী লক্ষণ হয়। সুকুমারের ভাষায় পাগলা ষাঁড়ে করলে তাড়া ঠেকাবার উপায়টা জানা নেই।

হার্ট অ্যাটাক হলে সাধারণ ভাবে বুকে ব্যথা হয়, কারও কারও বুকে চাপ ভাবও হতে পারে। প্রচুর ঘাম হয়, বমিও হয়। রক্তচাপ সাধারণ ভাবে কমতে থাকে। অনেকের ব্যথাটা চোয়ালে হতে পারে বা বাঁ হাতে থাকতে পারে।

এই ক’টা জিনিস মনে রাখলেই আর মাঝে মাঝে অর্থাৎ রোগে ধরার আগে মাঝে মাঝে পরীক্ষাটরীক্ষা করিয়ে রাখলে বিপদ অনেক দূর ঠেকিয়ে রাখা যায়। কিন্তু ধরা যাক, হার্ট অ্যাটাকের লক্ষণগুলোসমেত কোনও এক জন ওই রকম অবস্থায় পড়লে তখন কী করবেন ? অবশ্যই ডাক্তার ডাকবেন না। কথাটা পাগলের প্রলাপ নয়। হার্ট অ্যাটাকে সাধারণত প্রথম চার-পাঁচ ঘণ্টার মধ্যেই চিকিৎসা করতে হয়। এই রোগে রক্ত জমাট বেঁধে হার্টের শিরা-ধমনীর মধ্যে আটকে রক্ত চলাচল বন্ধ করে দেয়। হার্টের পেশিগুলো রক্ত আর অক্সিজেন না পেয়ে মরে যায়। রক্তের দলাটা প্রথম চার-পাঁচ ঘণ্টার মধ্যেই গলিয়ে দেওয়া সম্ভব। সুতরাং কোন ডাক্তার ডাকব, কখন তাঁকে নিয়ে পৌঁছব, তার পর কোথায় ইসিজি পাব, এই সবেই প্রথম দু-তিন ঘণ্টা চলে যাবে। সময় কিন্তু কম। অনেক ক্ষেত্রেই অসুখ এতটা সময় দেবে না। এর পর অ্যাম্বুলেন্স ডাকা, হাসপাতাল পৌঁছনো, বেড পাওয়া — ঝামেলা তো কম নয়।

তা হলে করবটা কী ?

ঠিক কথা। লাখ কথার এক কথা। বরং রুগীকে অ্যাসপিরিন ৩০০এমজি আর অ্যান্টাসিড, পারলে কোলেস্টেরল কমানোর ওষুধ ৪০এমজি খাইয়ে সোজা এমন হাসপাতালে নিয়ে যান যেখানে পরীক্ষাটরীক্ষা করে ঠিক দেখলে রুগীকে ফেরত পাঠাবে। না হলে প্রয়োজনে পুরো চিকিৎসা করবে। মনে রাখবেন প্রথম ছ’ঘণ্টার মধ্যে অ্যাঞ্জিওপ্লাস্টিই সেরা এবং নিরাপদতম চিকিৎসা। আসুন বরং প্রার্থনা করি এই রোগ যেন শত্রুরও না হয়।

শেষ কথা গ্যাসের জন্য বুকে ব্যথা, ঘাম ইত্যাদি ইত্যাদি হয় না।

সক্কলে ভালো থাকুন, মনের সুখে খেলাধুলো করুন। বাড়তি ওজন কমান। গান করুন, গান শুনুন। দৌড়ন। সুস্থ না থাকলে এত মধুর জীবন, এত সুন্দর পৃথিবীর রং রস রূপ গন্ধ বর্ণ সব কিছু উপভোগ করবেন কী করে?

PrevPreviousস্বাস্থ্য নিয়ে কেন ব্যবসা চলবে?
Nextমিরাকল নয়, তিন হাত তিন পা আসলে প্যারাসাইটিক বেবিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
6 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Pratap Maji
Pratap Maji
6 years ago

Thanks for such good information.

0
Reply
দীপঙ্কর ঘোষ
দীপঙ্কর ঘোষ
Reply to  Pratap Maji
6 years ago

ধন্যবাদ ভাই

0
Reply
সুব্রত সরকার
সুব্রত সরকার
6 years ago

কাব্যিক শিরোনাম চোখ টানলো, কিন্তু এত সংক্ষিপ্ত আলোচনায় হৃদয় ভরিল না ।

0
Reply
দীপঙ্কর ঘোষ
দীপঙ্কর ঘোষ
6 years ago

আমার মনে হয় আমরা ভবিষ্যতে আরও আলোচনা করতে পারবো । তবে বিপদে কি করতে হবে সেটা জানার জন্য এটা । সব পেলে নষ্ট জীবন ।

0
Reply
দীপঙ্কর ঘোষ
দীপঙ্কর ঘোষ
6 years ago

ধন্যবাদ ভাই

0
Reply
Nikhil biswas
Nikhil biswas
5 years ago

Helpful your valuable advice

0
Reply

সম্পর্কিত পোস্ট

দীর্ঘ প্রতীক্ষিত জয়!

May 15, 2026 No Comments

হাইকোর্টের নির্দেশে দুই জুনিয়র ডাক্তার এর বেআইনি পোস্টিং বাতিল হয়ে নতুন পোস্টিং এর অর্ডার এল স্বাস্থ্যভবন থেকে। মেধাভিত্তিক কাউন্সেলিং অনুযায়ী যে পোস্টিং তারা পেয়েছিল সেই

দায়িত্ব পালনের প্রত্যাশা

May 15, 2026 No Comments

শিক্ষানবীশ থাকাকালীন একদিন, এক প্রান্তিক শ্রমজীবীর কাছেই নাগরিকের প্রত্যাশার সবচেয়ে সংক্ষিপ্ত অথচ গভীর পাঠটি পেয়েছিলাম। মাটির বাড়ির দাওয়ায় বসে, গামছা নেড়ে হাওয়া খেতে খেতে তিনি

গর্গকে গ্রেফতার করে জল মাপলো বিজেপি

May 15, 2026 No Comments

বাঙালি জাতীয়তাবাদী সংগঠন ‘বাংলা পক্ষ’-র প্রতিষ্ঠাতা গর্গ চ্যাটার্জীকে গ্রেফতার করে বিজেপি আসলে বাঙালিকে একটু সবক শেখাতে চাইল। তাদের মূল উদ্দেশ্য মুক্ত চিন্তার বাঙালিকে সাম্প্রদায়িক বিভাজনের

ঐ যে তিনি চলেছেন

May 14, 2026 No Comments

ঢেউয়ে ঢেউয়ে ভেসে যায় হাততালির সমুদ্র শিখরে শিখরে নাচে আনুগত্য, গোপন গভীরে চোরাস্রোত হিরণ্য ক্ষমতার অভিমুখে, সহস্র হাততালি আকাশ ছুঁয়েছে ঐ তো তিনি আসিছেন। সমস্ত

প্রতিদিনের অভ্যাসে মানসিক সুস্থতা

May 14, 2026 No Comments

১১ মে ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

সাম্প্রতিক পোস্ট

দীর্ঘ প্রতীক্ষিত জয়!

West Bengal Junior Doctors Front May 15, 2026

দায়িত্ব পালনের প্রত্যাশা

Dilip Ghosh May 15, 2026

গর্গকে গ্রেফতার করে জল মাপলো বিজেপি

Sanjoy Mukherjee May 15, 2026

ঐ যে তিনি চলেছেন

Dr. Goutam Bandopadhyay May 14, 2026

প্রতিদিনের অভ্যাসে মানসিক সুস্থতা

Doctors' Dialogue May 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

622600
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]