Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

স্বাস্থ্য নিয়ে কেন ব্যবসা চলবে?

SAVE_20200102_171749
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • January 2, 2020
  • 7:50 pm
  • 8 Comments

কুড়ি ত্রিশ বছর আগেও ভারতের প্রায় সব বেসরকারি হাসপাতালের শীর্ষে থাকতেন চিকিৎসকেরা। আমাদের দেশ তখন বর্তমানের চেয়েও বেশী গরীব দেশ ছিল। কিন্তু চিকিৎসকেরা সাধারণ মানুষের কাছে যথেষ্ট সম্মান পেতেন। অনেকসময়ই মানুষের অর্থনৈতিক অবস্থার কথা মাথায় রেখে হাসপাতালের বিল কমিয়ে দেওয়া হত।

তারপর গত দুতিন দশক ধরে স্বাস্থ্য ক্ষেত্রের বিনিয়োগকারী ব্যবসায়ীরা বুঝতে পারলেন চিকিৎসকদের দিয়ে সত্যিকারের ব্যবসা হবে না। MBA, MHA(masters in hospital administration) এই সব কোর্স জনপ্রিয়তা পেল। এবং মানুষের জীবন ও যন্ত্রণা সম্বন্ধে কোনও ধারণা না থাকা এনাদেরকে ম্যানেজার করে হাসপাতালের সবার মাথার উপরে বসিয়ে দেওয়া হল।

অনেকক্ষেত্রে এই সব MBA, MHA কোর্স এমনকি ডিস্টান্স বা অনলাইন মোডেও করা যায়। কোনও রোগী, হাসপাতাল বা চিকিৎসকের সাথে সময় কাটানোর প্রয়োজন হয়না। এটা অনেকটা বই পড়ে সাইকেল চালানো শেখার মতো।

এইসব MBA, MHA রা অধিকাংশই চিকিৎসক নন। চিকিৎসকদের মত তাঁদের ষোলো-সতেরো ঘণ্টা করে রোজ পড়াশুনো করতে হয়না। টানা ৩৬ ঘণ্টা থেকে ৪৮ ঘণ্টা ডিউটি করতে হয়না। রোগী বা তাঁর আত্মীয়দের সাথে তাঁদের কোনও রকম আত্মিক যোগাযোগ হয়না।

অসহায় রোগীর আত্মীয়দের চোখের দিকে তাকিয়ে তাঁরা তাই ইতস্তত না করেই বলতে পারেন, ‘তোমার রোগীকে বাঁচাতে হলে আরও টাকার জোগাড় কর।’ তাঁরা শুধু সংখ্যা চেনেন। আর জানেন কিভাবে হাসপাতালের লাভ হবে।

চিকিৎসা শাস্ত্রে শুধু মানুষের জীবন বাঁচানোর পদ্ধতিই শেখানো হয়। চিকিৎসকরা অন্তত ডাক্তারি পড়ার সময় ব্যবসা শেখেন না। অন্যদিকে এই ‘ম্যানেজার’রা তাঁদের সম্পূর্ণ কোর্সে শুধু সংখ্যা আর লাভ করার উপায় গুলিই শেখেন। সেখানে মানবিকতার কোনও স্থান নেই।

ব্রিটিশরা আমাদের দেশে প্রথমে ব্যবসা করতেই এসেছিলো। কিন্তু আস্তে আস্তে তারা পুরো ভারতবর্ষ দখল করেছিল। ম্যানেজাররাও প্রায় তাই করেছেন। ব্রিটিশরা যেভাবে ভারতীয় রাজাদের উপর নানা রকম নিয়মকানুন, ট্যাক্স চালু করেছিল, তাঁদের স্বাধীনতা খর্ব করেছিল; তেমনই ম্যানেজাররাও চিকিৎসকদের উপর নানারকম নিয়ম কানুন চাপিয়ে তাঁদের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থার পরাধীন দাস বানিয়ে ছেড়েছেন।

প্রথমে সাধারণ চিকিৎসকদের টার্গেট করা হয়েছে। বেশিরভাগ চিকিৎসকেরাই শান্তশিষ্ট, ভদ্র। তাঁরা সাধারণত নিজের ডিউটির বাইরে অন্য কিছুতে মাথা ঘামাতে চান না। স্বাস্থ্য ব্যবসায়ীরা খুব দ্রুত এটা বুঝতে পেরেছেন। পরে নামকরা চিকিৎসকেরাও ছাড় পাননি। আগে হাসপাতালে চিকিৎসকদের স্যার বা ম্যাডাম বলে ডাকা হত। কিন্তু এসমস্ত ম্যানেজাররা অনেকক্ষেত্রেই সরাসরি চিকিৎসকের নাম ধরে ডাকেন। ভাগ্য খুব ভাল হলে সঙ্গে ডাক্তার লাগান। বারবার তাঁদের মনে করিয়ে দেওয়া হয় হাসপাতালে বাকি পাঁচজনের মত তাঁরাও একজন কর্মচারী।

আস্তে আস্তে এটাই স্বাভাবিক হয়ে গেছে। সব কিছুই সকলে মেনে নিয়েছে। এমনকি কয়েকটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা এটাও মেনে নিয়েছেন, যে হাসপাতালে তাঁরা কাজ করেন, সেখানেও পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করা জন্য তাঁদের পার্কিং চার্জ দিতে হবে।

চিকিৎসকদের অহরহ শুনতে হয়, ‘ কে আপনাকে রোগীকে ছাড় দিতে বলেছে?’

‘ঠিক আছে, আমরা রোগীকে সাহায্য করার জন্য আপনার প্রতিদিনের ১০০০টাকা ফি বাদ দিয়ে দেব। কিন্তু আপনার রোগীকে বাকি দুলক্ষ টাকা দিতে হবে। নাহলে আপনার পরবর্তী ছয় মাসের মাইনে থেকে আমরা সেই টাকা কেটে নেব।’

আর সবচেয়ে অপমান কর কথা, ‘ ডাক্তার, আপনি কিন্তু শেষ তিনমাসের টার্গেট পূরণ করতে পারেননি।’ অর্থাৎ আপনি গভীর বিপদের মধ্যে আছেন।

এই বিপদের সাথে রোগীর প্রতি গাফিলতির কোনও যোগাযোগ নেই। চিকিৎসকের মেধার সাথে কোনও যোগাযোগ নেই। এই বিপদ শুধু হাসপাতালের তহবিলে উপযুক্ত অর্থ তুলে না দিতে পারার জন্য।
এবং আদর্শবাদী ও রোগী-দরদী চিকিৎসকেরাই বেশিরভাগ ক্ষেত্রে এই বিপদের সম্মুখীন হন। বাকি চিকিৎসকেরা আস্তে আস্তে অভিযোজন ঘটিয়ে নিজেদের কর্পোরেটের হাতে টাকা তুলে দেওয়ার মেশিনে পরিণত করেন। এবং তারাই এ ই সমস্ত MBA, MHA দের প্রিয় পাত্র হয়ে ওঠেন ও বিপদ সীমার বাইরে থাকেন।

প্রায় সব চিকিৎসকই পেশার শুরুতে অনেক আদর্শ নিয়ে কাজ করেন। কিন্তু আস্তে আস্তে সরকারি নিয়ম কানুন, সামাজিক নিয়ম কানুন, এবং বেসরকারি হাসপাতালের ম্যানেজারদের নিয়ম কানুন তাঁদের চামড়া মোটা করে দেয়। যারা মেরুদণ্ড সোজা রাখেন, তাঁরা এই ব্যবস্থার অনুপযুক্ত বলে বিবেচিত হন।

সময় এসেছে চিকিৎসক সমাজের গর্জে ওঠার। জোর গলায় বলার, কোনও MBA, MHA নয়, এমনকি আই এস অফিসারও নয় স্বাস্থ্য ব্যবস্থার নেতৃত্ব দেবে শুধু চিকিৎসকেরাই। চিকিৎসকদের দেখতে হবে স্বাস্থ্য ব্যবসা অন্য আর পাঁচটা ব্যবসার মতো গলা কাটা ব্যবসা যাতে না হয়ে ওঠে।

সংবাদ পত্র খুললেই এখন বিভিন্ন সুসজ্জিত নার্সিং হোমের কুৎসিত বিজ্ঞাপন। শহরের মুখ ঢেকে গেছে বিভিন্ন বেসরকারি হাসপাতালের বিজ্ঞাপনে। অথচ ত্রিশ বছর আগেও যখন বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা চিকিৎসকদের হাতে ছিল, তখন এভাবে বিজ্ঞাপন দেওয়াটাকে ঘৃণার চোখে দেখা হত।

সকলেরই ভাবার সময় এসেছে শিক্ষা স্বাস্থ্যের মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কেন এভাবে ব্যবসা চলবে। সময় এসেছে এসেছে এই সব ম্যানেজারদের অন্য কাজ খুঁজে নিতে বলার। নাহলে রোগী এবং চিকিৎসক উভয়ের দুর্ভোগ বাড়বে।

একজন হতভাগ্য ভারতীয় চিকিৎসক।
(একটি সংগৃহীত ইংরাজী লেখা থেকে সংক্ষিপ্ত ভাবে অনুবাদ করা)

PrevPreviousমুখগহ্বরের যত্ন নেবেন কীভাবে?
Nextহৃদয়ে কি গ‍্যাস জমে পুরোনো খাপে ?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
8 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Professor Dr Pranab kumar Bhattacharya
Professor Dr Pranab kumar Bhattacharya
6 years ago

A very.nice and real bold statement about doctors in private health care institutions and nursing homes in the state of west bengal. Most of doctors are there in constant pressure by the management staffs of institutes to fill up the targets the management fix for them half yearly or yearly and if they cannot fulfill their targets then they will be kicked away. Workings in these environments constantly the consultants mind and attitude towards patients become metamorphosed and they do all sorts of malpractice and which is not scientific or written or taught in their post. Graduate degrees or post.doc.
Moreover there are incentives is another factor. These incentives in private health care are so lucrative that fresh post graduate or post doc do not want to. Join in public sector and even give pentalty of Rs. 20.lack to 30 lacks of bond period money to join as RMO or junior consultant. Even my some PGTs in Pathology doing DCP preferred to.give 20 lack as penalties and quit the government posting as specialists in superspeciality or district or subdivision hospital with starting pay of Rs 50,000 per month. They preferred to. Join in private medical colleges as either demonstrator or in private hospitals with higher pays and scope of doing private practice or many lab attachments
The scenarios of clinical subject questions of incentives and scope is higher particularly for.some super specialities
The doctors in private institutions are sometimes maltreted and misbehaved by the management staffs no doubt is fact but how they can do it if doctors there dont support their policy of buisness and omly business to snatch money at hook or crook and jointly protest their policy of higest level of profit at cost of ailments.
Why doctors when are accused of they dont utter before the commission or. Court or medical council about the dirty conditions the mangement put on them and ask for punishment of manger before the court or commission. Why they don’t write jointly before medical council of India about malpractice going on in most of private health care institutions in west bengal?
Lastly i want to say that yearly afew hundred billion dollars buisness is going on based on private health care institutions and nursing homes in india and west Bengal based on doctors consultants in private care health institutions and without help of doctors nurses there this business can not run
If fresh PGTs and PDTs doctors at large join in public health care then private health care will suffer from health care resources and they will be bound to bowdown to doctor. But chances are really less because everyone likes to live in better and best form of lives and doctors are human not god or monks. They have to also purchase every things from open market and they knows how much money tbeir parents had to spend for their. MBBS, Then MD or. Ms, or DM or Mch. Degrees and how much time and energy they had to spend to acquire a degree or diploma in medical science.

0
Reply
Utpal Siddhanta
Utpal Siddhanta
Reply to  Professor Dr Pranab kumar Bhattacharya
6 years ago

It is very unfortunate that the doctors go for unethical practices for business generation of these commercial hospitals just for money.These same hospitals are miserly in payment of the nurses because they cannot generate business and most of the time get the work done by trainee nurses.Unlike doctors nurses always prefer govt.hospitals

0
Reply
Animesh Bandyopadhyay
Animesh Bandyopadhyay
6 years ago

Perfectly written.
So true.
Now a days hospital management treating drs as a tool to enhance their business,they perhaps put some target to the drs for different tests too.
If one do not comply to it .. may, he or she be put out of the list of that hospital.

0
Reply
Susmita
Susmita
6 years ago

Wonderful truth penned down by a human being, who’s supposed to be a “Doctor” by profession. Every common person should read it & realize before raising their voice against this profession.
At the end of the day the business houses (Nursing Homes/Pvt. Hosp/Pharma Co.s) are thriving towards their Target & Incentives, no matter through which the money comes.

0
Reply
Subir Ghosh
Subir Ghosh
6 years ago

This is a Untold Story

0
Reply
ปั้มไลค์
ปั้มไลค์
5 years ago

Like!! I blog quite often and I genuinely thank you for your information. The article has truly peaked my interest.

0
Reply
กรองหน้ากากอนามัย
กรองหน้ากากอนามัย
5 years ago

These are actually great ideas in concerning blogging.

0
Reply
เบอร์สวยมงคล
เบอร์สวยมงคล
5 years ago

I like this website very much, Its a very nice office to read and incur information.

0
Reply

সম্পর্কিত পোস্ট

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

May 23, 2026 No Comments

হান্টিংটনের সভ্যতার সংঘাতের তত্ত্ব পন্ডিতদের বিতর্ক সভা আর পরিভাষা কন্টকিত পুঁথির পাতার বাইরে কতটা ছড়িয়েছিল সন্দেহ আছে| এই ভুবনের ভার যাদের করতলে,  মেঘের আড়াল থেকে

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

May 23, 2026 No Comments

১. কলকাতার কোল ঘেঁষে যেমন বিধাননগর উপনগরী, মুম্বাইয়ের ঠিক তেমনিই নবি মুম্বাই। একেবারে শুরুতে অবশ্য ডাকা হতো নিউ মুম্বাই নামে,পরে ইংরেজি নিউ শব্দের মারাঠিকরণ করে

কলকাতা হাওড়ার হকার সমস্যা: এর সমাধান কি?

May 23, 2026 No Comments

যে কোন মহানগরী সেটি যদি জনবহুল হয়, একাধারে বাণিজ্য কেন্দ্র হয়, পর্যটক বিদেশি রা আসেন সেখানে হকার নামক ভ্রাম্যমাণ ছোট ব্যবসায়ীরা থাকবেনই। লন্ডন, প্যারিস, রোম

পক্ষ নিন নির্যাতিতার। রুখে দাঁড়ান নির্যাতনকারীর বিরুদ্ধে।

May 22, 2026 1 Comment

২১ মে, ২০২৬ অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর একটি প্রেস কনফারেন্স থেকে আমরা জানতে পারি দেবালয় ভট্টাচার্য নামের এক পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের কথা। গবেষণায় দেখা

আরশোলার চিঠি

May 22, 2026 No Comments

দুশুঁড় ছ’পা’য় গড় দুপায়ে, ধর্মাবতার, ভাবনা যেটা ধরতে গেলে সকল নেতার তাকেই কেমন স্পষ্ট করে বিনা সময় নষ্ট করে বলেই দিলেন, রাষ্ট্র ভাবেন কাদের ভিলেন

সাম্প্রতিক পোস্ট

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

Debashish Goswami May 23, 2026

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

Somnath Mukhopadhyay May 23, 2026

কলকাতা হাওড়ার হকার সমস্যা: এর সমাধান কি?

Bappaditya Roy May 23, 2026

পক্ষ নিন নির্যাতিতার। রুখে দাঁড়ান নির্যাতনকারীর বিরুদ্ধে।

Abhaya Mancha May 22, 2026

আরশোলার চিঠি

Arya Tirtha May 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

624503
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]