Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বৃষ্টি সন্ধ্যা, হ্যাজাক আলো আর শনি পুজোর সিন্নি

IMG_20210610_232407
Dr. Soumendu Nag

Dr. Soumendu Nag

Doctor in a local self-government hospital.
My Other Posts
  • June 11, 2021
  • 7:29 am
  • No Comments

ছেলেটা ছিল রোগা এবং লাজুক। এমনকি সেটা একধরনের হীনমন্যতাও হতে পারে। তাই সে একা একাই হাঁটতো। গ্রীষ্মের দগ্ধ দুপুর কিংবা বৃষ্টির উপুর ঝুপুর বিকেল। সে ঘুরে বেড়াতো একাই। যখন দারুণ গরমে ঝাঁ ঝাঁ করতো মাঠ ঘাট। সে একাই কুড়িয়ে আনতো কাঁচা মিঠে আম। ঝিনুকের খোলায় ছুলে ফেলতো ফটাফট। রুলটানা বাংলা খাতার ছেঁড়া পাতায় শিলে বাটা লাল লাল ঝালনুন। তখনই শোঁ ও ও ও করে উড়ে যেত এরোপ্লেন। শিমুল গাছের উপরদিয়ে চুর্নী নদীর ঐপারের দিকে। পকেটের সমান করে কেটে রাখা দেশলাইয়ের খাপ টাকার মতন করে গুনতে গুনতে সে ভাবতো বড়লোক হলে একদিন এরোপ্লেন চড়বে নির্ঘাত।

বর্ষার পর পরিষ্কার হয়ে আসা বিকেলে সে বসতো জল ছপ ছপ স্কুল মাঠে। চোরকাঁটাদের উপরে ফড়িং এর দাপাদাপি, উরুৎ ফুড়ুৎ চঞ্চলতা । জলের উপর দিয়ে সাইকেল চালাচ্ছে একটা মেয়ে। লাল ফ্রক। তার ছিপছিপে ঢেউ ছুঁয়ে যাচ্ছে ছেলেটার পা। একটা চোরকাঁটার ডাঁটি চেবাতে চেবাতে তার মনে হল একটা সাইকেল থাকলে বেশ হত।

তা সাইকেল একটা হয় তার। ক্লাস সেভেন। হাফ প্যাডেল চালাতে গিয়ে দু একটা পড়ে ছড়ে যাওয়া বাদ দিলে ভালই চলছিল নীল হারকিউলিস। বাস স্ট্যান্ডের ঢালু থেকে রেস। কিংবা হাত ছেড়ে চালাতে চালাতে দাঁড়িয়ে পরা দুই প্যাডেলে ভর দিয়ে । নীলকুঠির ঢিপিটা পার হতে হতে সেবার রূপাই বললো ফরেস্ট যাবি! ফরেস্ট?
পুরও গ্রামটা ততদিনে অনেকটুকুই কব্জায় তাদের। কিন্তু ফরেস্ট মানে তখনও সারি সারি গাছ আর বাঘ সিংহের হালুম। ডিসকভারি অনেক দূরের বস্তু, টিভি বলতে চিত্রহার আর দুপুর বেলার জননী। আর ঘুরতে যাওয়া বলতে দীঘা কিংবা পুরী। কেউ ঘুরতে গেলে সাথে করে নিয়ে আসতো অ্যালুমিনিয়াম এর বাটি, কাঠের পেন। তাতে খোদাই করে লেখা থাকতো: পুরী। ফরেস্ট ঘুরতে যেত না কেউই। তাই ফরেস্ট মানেই ঈশপের গল্প। বাঘের হালুম।

রূপাই এর কথায় চমকে ওঠে ছেলেটা। ফরেস্ট? সেটা কোথায়?

মাথার উপর সাইকেল তুলে ব্রীজ টপকে ওপারে যাওয়া সেই প্রথম।

সার সার গাছের মাঝখান দিয়ে মোরামের পথ। দুই পাশে ইউক্যালিপটাস। মেহগনি। জারুল। হলুদ ফুলের গালিচার গা ঘেঁষে সাইকেল স্ট্যান্ড করায় তারা। তাদের হাতে রিং দেওয়া সাইকেলের চাবি। রূপাই ততক্ষণে একটা অর্জুন গাছের ছালে লিখে ফেলেছে আর প্লাস আর।
ছেলেটাও লিখতে যায়। এস প্লাস …। কি যেন নামটা ওর। গালে টোল। ক্লাস সেভেন… লাল লেডিবার্ড।
সেদিন ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে আসে। চুর্নীর জলে ঝিলমিল বাজারের আলো। এই প্রথম সন্ধ্যা পার করে বাড়ি ফিরছে সে।

বাড়ির রাস্তায় অবনীদের বাড়ি। সেখানে আজ খুব ভীড়। কাছা কাছি আসতেই বোঝা যায়, আজ শনি পুজো। জল চৌকির ওপরে একটা আসন পেতে পুজো। পুজো শেষে কলা পাতায় বসিয়ে প্রসাদ। ততক্ষণে রাজ্যের খিদে চেপে বসেছে ছেলেটার পেটে। উঠোনে পাতা হয়েছে চট। কলা পাতার উপর ছপ ছপ পড়ে যাচ্ছে চাল কলা, মুড়ি, খই, সিন্নি প্রসাদ। একটা হ্যাজাকে সাঁইসাঁই পাম্প করছে শ্যামলকাকু।

বাড়িতেও তখন অনেক লোক। উঠোনে গ্রামের অনেক মানুষ জড়ো হয়েছে। খবরের কাগজে আলতা দিয়ে লেখা হচ্ছেঃ ইনকিলাব। জিন্দাবাদ।

ছেলেটার মাথায় এসব ঢোকে না। সাইকেলটা বারান্দায় তুলতে তুলতে প্রশ্ন করে বিনোদ জেঠুকে, এইসব কী লিখতাছো জ্যেঠু?

লাল চা আর তেল লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা মুড়ি খেতে খেতে বিনোদ জ্যেঠু উত্তর দেয়ঃ সামনে ভোট তাই পোস্টার লিখতাছি বাবা।

– এইসব লেইখ্যা কি হইবো জেঠু?

– এইসব লেইখ্যা আমরা আমাদের কথা মানুষের লগে যানামু। মানুষ আমাগো ভোট দিবো। তয় আমরা জিতুম।

– তোমরা জিতলে কী হইবো?

চা শেষ করে একটা বিড়ি ধরায় বিনোদ জেঠু, – আমরা জিতলে সাম্যবাদ আইবো। হগ্যলের অধিকার সমান হইবো। বড়লোক গরীব লোক হোগ্যলে সমান হইবো, বুঝলা…

ওরা বড়লোক। ওদের দোতলা বাড়ি।

ওর গালে টোল পড়ে। ওর বাবার মোটর গাড়ী।

হয়তো পৃথিবীর সব প্রেমিকরাই সাম্যবাদী |

কি জানি কী মনে করে, বাংলা খাতার পেছন পাতায় লিখে ফেলে ছেলেটা: ইনকিলাব। জিন্দাবাদ।

এস প্লাস……

PrevPreviousকোভিড ভ্যাক্সিন নিয়েঃ গল্প থেকে বিজ্ঞানে
Nextদ্বিতীয় ঢেউ এর দিনগুলি ২০Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছাত্র-মৃত্যু: ঘটনার নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত হোক

July 9, 2026 No Comments

নিজের স্কুলের বিষয়ে খারাপ খবর পেলে মন ভারাক্রান্ত হয়, বিশেষত যদি তা হয় এক তরতাজা তরুণ ছাত্রের দুর্ভাগ্যজনক মৃত্যুর খবর এবং তার সঙ্গে জড়িয়ে থাকে

অভয়া মঞ্চ বারুইপুরের বিচার চায়

July 9, 2026 No Comments

৮/৭/২০২৬ গতকাল অভয়া মঞ্চের পক্ষ থেকে আমরা বারুইপুরের সূর্যপূরে যে নাবালিকা, চরম নিষ্ঠুরতার শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হলো, তার পরিবারের সাথে

“সব মরণ নয় সমান”

July 9, 2026 No Comments

এক আর পাঁচে ছয় হাতে রইলো কতো ? মাদক নেশা পাচার চক্র সাথে মরণ শুধু পরে রইলো হাতে!! সব মরণ নয় সমান মৃত্যু আমার আগে

এবার ঘটনাস্থল বারুইপুর

July 8, 2026 No Comments

এবার ঘটনাস্থল বারুইপুর। শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল ১২ বছরের এক কিশোরী। রবিবার সকালে বাড়ির কাছের পুকুর থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। পরিবারের অভিযোগ,

PMSF In Solidarity with Students Protesters

July 8, 2026 No Comments

06/07/2026 Members of PMSF (Progressive Medicos and Scientists Forum)  today visited the ongoing NEET paperleak protest at Jantar Mantar, interacted with their medical team and

সাম্প্রতিক পোস্ট

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছাত্র-মৃত্যু: ঘটনার নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত হোক

Dr. Koushik Dutta July 9, 2026

অভয়া মঞ্চ বারুইপুরের বিচার চায়

Abhaya Mancha July 9, 2026

“সব মরণ নয় সমান”

Shila Chakraborty July 9, 2026

এবার ঘটনাস্থল বারুইপুর

West Bengal Junior Doctors Front July 8, 2026

PMSF In Solidarity with Students Protesters

Doctors' Dialogue July 8, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

647984
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]