Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দিনলিপি মহাষ্টমী

IMG-20201025-WA0061
Dr. Parthapratim Gupta

Dr. Parthapratim Gupta

General physician. Clinical associate in a corporate hospital.
My Other Posts
  • October 26, 2020
  • 8:46 am
  • No Comments

সপ্তমী দিনটা ছুটি পেলেও মহাষ্টমী কেটে গেল কাজের চাপে। সারাদিন ধরে ইমার্জেন্সি করে সন্ধ্যাটাও বাদ গেল না। বাড়ি ফিরতে ফিরতে প্রায় মাঝরাত।

তবে যাতায়াতের পথে লক্ষ্য করা গেল পুজোর ভীড় কিন্তু বেশ কম। রাসবিহারী কানেক্টরে ট্রাফিক জ্যাম নেই। বড় পুজোর মণ্ডপের সামনে বিস্তর ফাঁকা জায়গা। উৎসাহীরা ব্যারিকেডের বাইরে থেকেই সেল্ফি তুলতে ব্যস্ত। পুলিশ সার্জেন্টরাও বেশ শান্তিতে রয়েছেন মনে হলো। রাস্তা খুঁড়ে তৈরী করা বাঁশ দিয়ে ঘিরে রাখা ‘প্রবেশ’ এবং ‘বাহির’পথ প্রায় জনশূন্য বললেই চলে। মুহুর্মুহু অমুক হারিয়ে গেছে বা তমুকের বাড়ির লোক প্যান্ডেলের সামনে যোগাযোগ করুন,এই জাতীয় ঘোষণা ও শোনা যাচ্ছে না।

শুধু রাস্তার পার্শ্ববর্তী খাবারে দোকানগুলি ভর্তি মানুষের ভীড়ে। সেখানেই চলছে তুমুল বেচাকেনা।
গলিপথগুলোও জনাকীর্ণ ।

বড় রাস্তাতে এমনিতেই পুজোর সময়ে গাড়ি দাঁড়াতে দেয় না পুলিশ। এবারেও তার অন্যথা হয়নি। একটু খারাপই লাগছিল। পুজোর এই উৎসবের আনন্দে কত জন যে সামিল হতে পারলেন না, সেই কথা ভেবে। কত মানুষের রুজিরোজগারেও হয়তো পড়ছে ভাঁটার টান। কিন্তু মহামারীর এই আবহে বেঁচে থাকাটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই না?

‘জান হ্যায় তো জাহান হ্যায়’!

আর গরীব বা দৈনিক মজুরদের ঘরে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব তো প্রশাসন বা রাজনৈতিক দলগুলোর। প্রতি পরিবারের কে বা কারা কোন পার্টিকে কোন ইলেকশনে কাকে ভোট দিয়ে থাকেন, এই সমস্ত খবর যদি এলাকার দাদাদের নখদর্পণে থাকে,তাহলে তাদের এটাও জানা উচিৎ যে কার কার বাড়িতে এখন উনুন জ্বলছে না।

যে ত্রিস্তর পঞ্চায়েতি রাজ নিয়ে হম্বিতম্বি করা হয় বিভিন্ন বক্তব্যে, তার মাধ্যমে যদি সরকার সবচেয়ে প্রান্তিক মানুষটার ঘরে চাল পৌঁছে না দিতে পারেন তাহলে আর কি প্রয়োজন সেই ব্যবস্থা রাখার?

সারা বিশ্বজুড়ে খারাপ সময় চলছে। দুর্ভিক্ষ আর অর্থনৈতিক মন্দার অশনি সংকেত রয়েছে সবার মাথার উপর। এই সময়েই তো প্রয়োজন দক্ষ নেতৃত্বের আর সঠিক সিদ্ধান্তের।

তাই তাৎক্ষণিক খারাপ লাগাকে নস্যাৎ করে দিয়ে ভাবতে হবে আগামী দিনগুলোর কথা। যদি পুজোতে ভীড় না করে ভাইরাসকে আমরা সরিয়ে রাখতে পারি, তবে শেষ হাসি আমরাই হাসবো। সারা ভারতের মতো কেসের সংখ্যা আমাদের রাজ্যেও কমে গিয়ে শেষ হবে ফার্স্ট ওয়েভ।

আমাদের মতো ডাক্তারদের জীবনে সেই জন্য কোন কালেই সপ্তমী, অষ্টমী বা নবমী কোন বিশেষ দিন নয়। সেই চিকিৎসক হওয়ার পর থেকেই। ধরে রাখা আছে যে আচমকাই কোন আপৎকালীন বিপর্যয় ঘেঁটে দিতে পারে আপনার গোটা দিনের প্ল্যানটা।

তাই ধরে নিন এবার পুজোর আনন্দ করার সুযোগটা একটু নষ্ট হয়ে গেছে সবার। ডাক্তারদের স্বাভাবিক জীবনের মতোই।

কিন্তু বেঁচে থাকলে পরের বার দ্বিগুণ আনন্দ করার সুযোগটা থাকছে। ডাক্তারি তো আর সবাইকে করতে হচ্ছে না।

তাই কম ভীড় আর কম গায়ে পড়া মানুষ দেখে আশা বাড়ছে আমাদের।

সবাইকে এই বাঁচার লড়াইয়ে যোগদান করার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

ভালো থাকবেন।

PrevPreviousনিরীহাসুরের নবমীর নিবেদন
Nextআমরাও পারি, পারতে আমাদের হবে।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

May 23, 2026 No Comments

হান্টিংটনের সভ্যতার সংঘাতের তত্ত্ব পন্ডিতদের বিতর্ক সভা আর পরিভাষা কন্টকিত পুঁথির পাতার বাইরে কতটা ছড়িয়েছিল সন্দেহ আছে| এই ভুবনের ভার যাদের করতলে,  মেঘের আড়াল থেকে

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

May 23, 2026 No Comments

১. কলকাতার কোল ঘেঁষে যেমন বিধাননগর উপনগরী, মুম্বাইয়ের ঠিক তেমনিই নবি মুম্বাই। একেবারে শুরুতে অবশ্য ডাকা হতো নিউ মুম্বাই নামে,পরে ইংরেজি নিউ শব্দের মারাঠিকরণ করে

কলকাতা হাওড়ার হকার সমস্যা: এর সমাধান কি?

May 23, 2026 No Comments

যে কোন মহানগরী সেটি যদি জনবহুল হয়, একাধারে বাণিজ্য কেন্দ্র হয়, পর্যটক বিদেশি রা আসেন সেখানে হকার নামক ভ্রাম্যমাণ ছোট ব্যবসায়ীরা থাকবেনই। লন্ডন, প্যারিস, রোম

পক্ষ নিন নির্যাতিতার। রুখে দাঁড়ান নির্যাতনকারীর বিরুদ্ধে।

May 22, 2026 1 Comment

২১ মে, ২০২৬ অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর একটি প্রেস কনফারেন্স থেকে আমরা জানতে পারি দেবালয় ভট্টাচার্য নামের এক পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের কথা। গবেষণায় দেখা

আরশোলার চিঠি

May 22, 2026 No Comments

দুশুঁড় ছ’পা’য় গড় দুপায়ে, ধর্মাবতার, ভাবনা যেটা ধরতে গেলে সকল নেতার তাকেই কেমন স্পষ্ট করে বিনা সময় নষ্ট করে বলেই দিলেন, রাষ্ট্র ভাবেন কাদের ভিলেন

সাম্প্রতিক পোস্ট

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

Debashish Goswami May 23, 2026

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

Somnath Mukhopadhyay May 23, 2026

কলকাতা হাওড়ার হকার সমস্যা: এর সমাধান কি?

Bappaditya Roy May 23, 2026

পক্ষ নিন নির্যাতিতার। রুখে দাঁড়ান নির্যাতনকারীর বিরুদ্ধে।

Abhaya Mancha May 22, 2026

আরশোলার চিঠি

Arya Tirtha May 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

624453
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]