Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দিনলিপিঃ প্লাস্টার

WhatsApp Image 2020-12-24 at 20.58.30
Dr. Parthapratim Gupta

Dr. Parthapratim Gupta

General physician. Clinical associate in a corporate hospital.
My Other Posts
  • December 27, 2020
  • 7:04 am
  • No Comments

আজ সারাদিন কেটেছে তুমুল ব্যস্ততায়। লক্ষ্য করে দেখছি বিগত কয়েকদিন ধরে একটু কাজের চাপ বেড়েছে।আউটডোর, ইমার্জেন্সি আর সার্জারি র হার হাসপাতালের সব ডিপার্টমেন্টে ই ধীরে ধীরে বাড়ছে।কোভিডের আতঙ্ক একটু হলেও যেন কমেছে মানুষের মনে। নন কোভিড রোগীরা আসতে শুরু করেছেন হাসপাতালে।

একটু প্রবীণ ডাক্তারেরা যাঁরা হাসপাতালে কম আসছিলেন অথবা রাউন্ডে এলেও বিশেষ সাবধানতা অবলম্বন করছিলেন,তাঁরাও ছন্দে ফিরছেন ক্রমে ক্রমে। ছন্দ ফিরছে কাজে।

আর কোভিডের অভিজ্ঞতা বুঝিয়ে দিয়েছে ঠিক কোথায় কোথায় সাবধান হতে হবে চিকিৎসকদের। যেমন পিপিই এখন শুধু ব্যবহার হচ্ছে মূলত কোভিড পজিটিভ রোগীর অপারেশনে অথবা অন্য কোন প্রসেডিওর চলাকালীন। অন্যথা ব্যবহৃত হচ্ছে শুধুমাত্র N95 মাস্ক এবং অবশ্যই স্যানিটাইজার।

এই মহামারীর মধ্যে যে এতদিন হাসপাতাল, দিনরাতের ইমার্জেন্সি আর অপারেশন করে এখনো কোভিডমুক্ত থাকতে পেরেছি তার একমাত্র কৃতিত্ব N95 মাস্কের। আমাদের আর ভাইরাসের মধ্যবর্তী এই মাস্কের দেওয়াল এই মূহুর্ত পর্যন্ত অটুট। কাল কি হবে অবশ্য কারো জানা নেই।

সারা পৃথিবী জুড়ে যখন এই লড়াইটা চিকিৎসকরা চালাচ্ছেন ভাইরাল মহামারীর বিরুদ্ধে তখন একটা অদ্ভুত হাস্যকর ছবি ভেসে এলো হোয়াটসঅ্যাপে। আমার খুব প্রিয় এক নিউরোসার্জন বন্ধু পাঠিয়েছেন।

ছবিতে দেখা যাচ্ছে এক রোগী বসে আছেন কোন এক চিকিৎসকের ক্লিনিকে। মাথায় তাঁর প্লাস্টার করা। অনেকটা ক্রিকেট খেলার হেলমেটের আদলে তৈরী করা সেই শিরস্ত্রাণ। চোখের জায়গায় দুটো গর্ত। রোগীর মাথার খুলিতে চোট লেগে সম্ভবত কোন ফ্র‍্যাকচার হয়েছে। যা নিউরোসার্জারির মতো অন্তত জটিল বিভাগের চিকিৎসার বিষয়। খুলির ফ্র‍্যাকচার অনেকরকম হতে পারে। হেয়ারলাইন হলে অথবা মস্তিষ্কের আঘাত না থাকলে একরকম। কিন্তু ‘ডিপ্রেসড’ থাকলে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ইমার্জেন্সি লাইফসেভিং অপারেশন করতে হয়। সেটাই আধুনিক শল্যচিকিৎসার দস্তুর।

কিন্তু এখন চিকিৎসা ব্যবস্থায় সারা ভারতবর্ষ জুড়েই একটা ডামাডোল শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকার কয়েকদিন আগে নির্দেশিকা পাঠিয়েছেন যে আয়ুর্বেদ শিক্ষায় শিক্ষিত ডাক্তারেরা একটা পর্যায় অবধি আধুনিক শল্যচিকিৎসা করতে পারবেন। জেনারেল সার্জারি, আই, ইএনটি, ডেন্টাল এবং অর্থোপেডিক বিভাগকে তাঁদের জন্য বেছে নেওয়া হয়েছে প্রাথমিকভাবে।

আমি বিশ্বাস করি আধুনিক চিকিৎসা (modern medicine) ছাড়া বাকি চিকিৎসা ব্যবস্থাগুলির কোন বিজ্ঞানসম্মত ভিত্তি নেই। তাই এই কোভিড মহামারীর বাজারে এই অত্যন্ত অবিবেচক সিদ্ধান্ত বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থার মূলে কুঠারাঘাত করছে বলেই মনে করছি।

আয়ুর্বেদ বা হোমিওপ্যাথিতে যদি মানুষ বিশ্বাস করেন তাতে আমার আপত্তি থাকতে পারে না। কারণ দিনের শেষে আপনি কি স্বাস্থ্য পরিষেবা নেবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। আমার আপত্তি সব চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক চিকিৎসার সাথে মিলিয়ে দেওয়ার এই অপচেষ্টাকে।

হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, ইউনানি এই চিকিৎসা পদ্ধতিগুলি সরকার তাঁর নিজের ইচ্ছেমতোই চালান তাতে কারো কিছু যায় আসে না, কিন্তু মিলিয়ে দিতে গেলে যে ‘খিচুড়ি’ ই রান্না হবে তার প্রমাণ আজকের এই ছবিটি। অত্যন্ত খারাপ মানের খিচুড়ি।

শরীরের হাড়ে ফ্র‍্যাকচার হলে তার চিকিৎসার একটি পদ্ধতি হলো প্লাস্টার করে সেই হাড়ের উপর এবং নীচের জয়েন্ট দুটিকে ইমোবিলাইজ করা। যাতে হাড়ের ভাঙা অংশটি জূড়ে যেতে পারার সময় পায়। যেটা খুলির ফ্র‍্যাকচারে কখনোই সম্ভব নয়। কারণ খুলির ভিতরে থাকে মস্তিষ্ক। যা মানুষকে পৃথিবীর অন্যসব প্রাণীর চেয়ে আলাদা করে রেখেছে। যেখানে আঘাত পৌঁছলে মানুষটির মৃত্যু পর্যন্ত হতে পারে।

হাতুড়ে চিকিৎসা ব্যবস্থাকে মান্যতা দিয়ে আপনি যদি এই ধরনের mixopathy-কে আশকারা প্রদান করেন তার ফলশ্রুতিতে এটাই ঘটবে।

মাথায় প্লাস্টার!!

PrevPreviousঅথ NMC কথা পর্ব ৩
NextপেশাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

অভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন

August 14, 2026 No Comments

বেশ কিছুদিন ধরে অনেক নাটকীয় পটভূমিকার পর নর্থ বেঙ্গল লবির থ্রেট কালচারে দাগি অভীক দে ঘনিষ্ঠ বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারের বদলির ঘটনা সামনে আসে। এখন

সভ্যতাকে নতুন করে দিশা দেখায়

August 14, 2026 No Comments

সিনে সেন্ট্রালের লুসোফন চলচ্চিত্র উৎসবে পর্তুগিজ ছবি : ফ্লাইট অফ ক্রোকোডাইল ঔপনিবেশিক ক্ষমতার স্বার্থে একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টা হলেও কী করে আক্রান্ত সেই জনগোষ্ঠী

হিন্দুবীরের রংবাজি এবং রংবদলের রাজনীতি

August 14, 2026 No Comments

২০২৬ সালের ৫/৬ জুলাই কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একটি অংশের (প্রবেশদ্বারের কাছের একটি পুরনো টিকিট কাউন্টার/নিরাপত্তা কক্ষ) রং রাতারাতি বদলে দেওয়া হয়। হিন্দুত্ববাদী গোষ্ঠীর

এম পি পরমেশ্বরণ – এক প্রতিবাদী পরিবেশবিদ

August 13, 2026 No Comments

মানুষের সঙ্গে অন্যান্য প্রাণিদের সবথেকে বড়ো ফারাক কী জানেন? প্রাণিজগতে একমাত্র মানুষই প্রশ্ন করতে পারে, নিজের আয়নায় নিজেকে দেখতে পারে, নিজেকে নিরন্তর ব্যস্ত রাখতে পারে

প্রাচীন ও প্রাক-আধুনিক ভারতে হাসপাতালের নানা চেহারা – চরক-সংহিতা ও অন্যান্য

August 13, 2026 No Comments

শুরুর কথা হাসপাতাল মানুষের ইতিহাসের অতি প্রাচীন মানবিক সংগঠনগুলোর একটি। এবং এর ইতিহাসও অতি প্রাচীন। আজ থেকে প্রায় ২০০০ বছর আগে এলিয়াস অ্যারিস্টিডিস বলছেন –

সাম্প্রতিক পোস্ট

অভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন

West Bengal Junior Doctors Front August 14, 2026

সভ্যতাকে নতুন করে দিশা দেখায়

Sanjoy Mukherjee August 14, 2026

হিন্দুবীরের রংবাজি এবং রংবদলের রাজনীতি

Gopa Mukherjee August 14, 2026

এম পি পরমেশ্বরণ – এক প্রতিবাদী পরিবেশবিদ

Somnath Mukhopadhyay August 13, 2026

প্রাচীন ও প্রাক-আধুনিক ভারতে হাসপাতালের নানা চেহারা – চরক-সংহিতা ও অন্যান্য

Dr. Jayanta Bhattacharya August 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

661341
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]