Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ক্লিনিক ডায়েরি

WhatsApp Image 2020-06-03 at 15.28.54
Dr. Nishantadeb Ghatak

Dr. Nishantadeb Ghatak

Paediatrician
My Other Posts
  • June 4, 2020
  • 8:11 am
  • One Comment

ছোট্ট আফসানা (নাম পরিবর্তিত)-কে নিয়ে ওর মা  গত কালই এসেছিলেন চেম্বারে। তিনমাস ওর বয়স। খুব সুন্দর একটা পিঙ্ক ফ্রক পরে এসেছিল।

নাম ধাম বয়স লিখতে লিখতেই বললাম ওর মাকে, বলুন কি অসুবিধে?

না তেমন কিছু না,ওই জন্মের পর লক ডাউনের জন্য তো সেইভাবে চেকআপ করানো হয়নি তাই একটু নিয়ে এলাম আর কি!

ও, ঠিক আছে, দেখে নিচ্ছি।

সারাদিনে দু তিনবার কিন্তু একটু দই তোলে মুখ দিয়ে।

ভাল করে ঢেঁকুর তোলাবেন খাওয়ানোর পর, ওটা কমে যাবে। আর যদি তোলেও ভয়ের কিছু নেই। দু তিন বার দুধ তোলা কোন  বড় রোগের লক্ষণ না।

আচ্ছা ডাক্তারবাবু, রোজ চান করালে ক্ষতি কিছু হবে না তো?

না না, গরম কাল তো এখন, করাবেন।

ডাক্তারবাবু সাবান দিয়ে কি রোজ চান করানো যায়?

একদিন ছাড়া এক দিন বা সপ্তাহে দু দিন করাতে পারেন।

এই রকম ডজন খানেক প্রশ্নের উত্তর দেওয়ার পর ভাবলাম বাচ্চাটিকে একটু দেখে নি।

টেবিলে শুইয়ে দিতে বললাম।

ফুটফুটে একটা মেয়ে। চোখে মুখে একরাশ বিস্ময়  নিয়ে আমার মুখের মাস্ক আর ফেস শিল্ডের দিকে তাকিয়ে রইল। আমি একটি কাতুকুতু দেবার চেষ্টা করতেই খিলখিলিয়ে হেসে উঠল। মনে মনে ভাবলাম ভাগ্যিস ওর মা ওকে মাস্ক পরিয়ে আনেনি; নাহলে এমন মিষ্টি হাসি দেখতে পাওয়ার উপরি পাওনাটা মাঠে মার যেত।

স্টেথোস্কোপটা বুকে ছুঁইয়েছি এমন সময় আফসানার মা একটু দ্বিধাগ্রস্ত গলায় বলে উঠলেন, ডাক্তারবাবু একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো?

না না বলুন।

ডাক্তার বাবু কিছু কি ওষুধ বা মলম পাওয়া যায় যাতে আমার মেয়ের গায়ের রংটা একটু ঠিক হয়। একদমই আমার রটা পেয়েছে।

তখনও পর্যন্ত আমি হয়ত সতর্ক ভাবে ওনাদের রঙের কথা ভাবিনি।  আফসানার মায়ের শুধু মাত্র চোখ দুটোই বোরখার বাইরে ছিল। কিন্তু ওই ছোট্ট পরীর  মিষ্টতার কাছে ওর চামড়ার রং যেন বড়ই ম্লান হয়ে গিয়েছিল।

সত্যি বলছি তখন ওর রঙের দিকে তাকানোর চেয়ে চোখের সামনে ভেসে উঠতে থাকল ওর মায়ের সারা জীবন ধরে বয়ে বেড়ানো একরাশ হীনমন্যতা, কটূক্তি, অপমানের জমাটবাঁধা ঘন কাল মেঘগুলো।

এইসব ভাবতে ভাবতে হয়ত একটু অন্যমনস্কই হয়ে গিয়েছিলাম। তখন আমি বুঝলাম হয়ত কেবল এই জিনিসটা জানার জন্যেই উনি চেম্বারে এসেছেন। এতটুকু বাচ্চাকে রোজ সাবান মাখানোও হয়ত সেই জন্যেই। চর্মরোগের ডাক্তারবাবুরা হয়ত এই জিনিস আরও কাছ থেকেই দেখেন।

সেই দিনই ঘরে ফিরে দেখলাম আমেরিকার ওই নির্মম ভিডিও টা যেখানে এক শ্বেতাঙ্গ কিভাবে ঠান্ডা মাথায় হাঁটু দিয়ে চেপে এক কৃষ্ণাঙ্গকে খুন করে ফেললেন। আর ভাবলাম আমাদের সমাজের মধ্যে আর আমাদের নিজেদের মধ্যেই ওই পুলিশ অফিসার লুকিয়ে আছে। নাহলে একটা তিন মাসের শিশুকে নিয়ে এক মাকে ছুটে আসতে হয় না ডাক্তার বাবুর চেম্বারে ফর্সা করার জন্যে!

PrevPreviousমন কেমনের সমাধান
Nextহারলো করোনা ভীতি, সদ্যজাতকে স্তন্যপান করালেন আর জি কর-এর নার্সNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
আশিস, নবদ্বীপ
আশিস, নবদ্বীপ
6 years ago

খুব ভালো লেখা। ভীষণ ভালো। আরও লিখবেন।

0
Reply

সম্পর্কিত পোস্ট

কিছুই বলতে চাইছি না

June 15, 2026 No Comments

কোন একটা হিন্দি সিনেমার একটা দৃশ্য মনে পড়ল। খোলা গর্তের পাশে দাঁড়িয়ে এক মাতাল গর্তের দিকে আঙুল তুলে জড়ানো গলায় বলছে – পঁচ্‌চিশ, পঁচ্‌চিশ… কোনও

অভয়া মঞ্চের প্রলয়-স্মরণ

June 14, 2026 No Comments

৯ জুন ২০২৬ রাণুছায়া মঞ্চ।

বর্তমান ভূত

June 14, 2026 No Comments

তুমি ভেবেছিলে কালজয়ী হবে ঠিক চোখ খুলে দেখো সড়ক নরক ভালো মানুষের লেগেছে মড়ক কাকে দেবে শত ধিক? গুণী জন ছিল পায়ের তলায় কাকে কাকে

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

June 14, 2026 No Comments

রাতে ফেরার সময় দেখলাম ঢাকুরিয়া এবং বাঘাযতীন স্টেশনের ছোট দোকানদারদের (‘হকার’ শব্দটা ব্যবহার করলাম না) মধ্যে চাপা উত্তেজনা এবং বেশ খানিকটা ভয়। এঁদের কয়েকজনের সঙ্গে

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

June 14, 2026 No Comments

৯ জুন, ২০২৬ রাণুছায়া মঞ্চে অনুষ্ঠিত কর্মসূচী।

সাম্প্রতিক পোস্ট

কিছুই বলতে চাইছি না

Dr. Bishan Basu June 15, 2026

অভয়া মঞ্চের প্রলয়-স্মরণ

Abhaya Mancha June 14, 2026

বর্তমান ভূত

Shila Chakraborty June 14, 2026

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

Dr. Koushik Dutta June 14, 2026

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

Abhaya Mancha June 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

631245
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]