Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

করোনার দিনগুলি পর্ব ৩১ঃ গুজবে কান দিন

IMG_20200511_065949
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • May 11, 2020
  • 6:55 am
  • No Comments

গুজব কানে শোনার জিনিস। কানের সোনার জিনিসের মতই আকর্ষণীয়। গুজব ছড়িয়ে পড়লে মহামারী হয়, আবার মহামারী ছড়িয়ে পড়লে গুজব হয়। গুজবের মহামারী এবং মহামারীর গুজব দুটোই এই তুচ্ছ জীবনে দেখে ফেলেছি।

যেখানে আমার সরকারি চাকরির প্রথম পোস্টিং, সেই খড়গ্রাম ছিল গুজবের আঁতুড় ঘর। সাড়ে তিন বছরে তেত্রিশটা গুজবের মহামারী দেখেছি।

তার মধ্যে সবচেয়ে অদ্ভুত ও অশ্লীল গুজব ছিল ‘কোরো’। বারো থেকে বিরাশি বছরের পুরুষেরা দলে দলে হাসপাতালে আসছেন। তাঁদের বদ্ধমূল ধারণা গোপনাঙ্গটি আস্তে আস্তে দেহের ভিতরে ঢুকে যাচ্ছে। অধিকাংশ মানুষই আসছেন আপত্তিকর অবস্থায়। লুঙ্গি বা পাজামার মধ্যে হাত ঢুকিয়ে অঙ্গটি চেপে ধরে আছেন। যেন ছাড়লেই সেটা ফট করে হাওয়ায় মিলিয়ে যাবে।

ধর্ম-টর্মের বর্ম ভেঙে পড়েছে। হিন্দু-মুসলমান কপালে, বুকে চুন লেপে পচা ডোবার কোমর জলে পাশাপাশি দাঁড়িয়ে গল্প করছেন।

‘বুঝলে ঘোষদাদা, সবে শাদী-শুদা করেছি। এখন যদি যন্ত্রপাতিতে গণ্ডগোল হয়ে যায়, তাহলে বাড়িতে আগুন জ্বলবে। কিন্তু দাদা, তুমি তো দুই ছাওয়ালের বাপ, তুমি পানিতে কেন?’

ঘোষ রেগে বলছেন, ‘ওরে বেয়াদপ, অন্যেরটার দিকে না তাকিয়ে নিজের যন্ত্রের দিকে নজর দে। একমনে আয়াতুল কুরসি পড়।’

সেই খড়গ্রামের পাট কবেই চুকে বুকে গেছে। ধেড়ধেড়ে গ্রাম থেকে উত্তমগ্রামের পরিবর্তে মধ্যমগ্রামে ফিরে এসেছি। সরকারি চাকরির পাটও চুকেছে। সারাদিন খুপরিতে ঘুরে ঘুরে রোগী দেখে সংসার চালাই।

দিব্যি চলছিল। কিন্তু হঠাৎ হাজির হল আমাদের মতো দিন আনা দিন খাওয়া ডাক্তারদের চিন্তার কারণ ‘করোনা মহামারী’, চীন তার কারণ।

যে দেশই কারণ হোক, করোনা মহামারী কোনো দেশকেই ছাড় দিচ্ছে না। একমাত্র রঙ্গে ভরা বঙ্গদেশেই একটু যা দিশেহারা। বেশ কিছু মানুষকে মারতে সক্ষম হলেও অধিকাংশ ক্ষেত্রেই রেনাল ফেলিওর, ইশ্চেমিক হার্ট ডিজিজ, সিভিয়ার ডায়াবেটিস (এটা কি বস্তু জানিনা) কৃতিত্ব নিয়ে যাচ্ছে।

আমাদের মতো খুপরি জীবি চিকিৎসকদের অবস্থা শাঁখের করাত। রোগী দেখলেও মরব, না দেখলেও মরব। মরতে যখন হবেই, শহীদের মৃত্যুই ভালো। বোতল থেকে, ইয়ে… স্যানিটাইজারের বোতল থেকে সাহস সঞ্চয় করে রোগী দেখতে থাকলাম। এবং রোগীর সাথে সাথে গুজবও দেখতে থাকলাম।

প্রথম জনতা কারফিউ এর দিন শুনলাম দুপুর রোদে ছাদে দাঁড়াতে হবে। এরোপ্লেন থেকে এন্টিভাইরাস ছড়ানো হবে। তারপর শুনলাম, থালা বাজানোর ভায়েব্রেশনে ভাইরাস ধ্বংস হয়ে যায়। এও শুনলাম প্রতি ঘন্টায় গরম জলে চুমুক লাগালে করোনার জলাঞ্জলি হয়।

ওষুধ নিয়ে তো নিত্যনতুন গুজব। তার ঠেলায় হাইড্রক্সি ক্লোরোকুইন বাজার থেকেই উধাও হয়ে গেছে। এজিথ্রোমাইসনও একই পথ অনুসরণ করত। কিন্তু বহুল পরিচিত ওষুধ এবং প্রায় সব কোম্পানিই তৈরি করে বলে এখনো বাজারে পাওয়া যাচ্ছে। ইদানীং আবার গরীবের এন্টাসিড ফ্যামোটিডিনের দিকে সকলের নজর পড়েছে।

আজ আমার খুপরিতে পেটে ব্যথা নিয়ে একজন মাঝ বয়সী বউ এসেছিলেন। পেট টিপে টুপে মনে হল সাধারণ বদহজম। বললাম, ‘উল্টোপাল্টা খেয়েছিলেন নাকি?’

উনি রীতিমতো ঝাঁঝিয়ে উঠলেন, ‘উল্টোপাল্টা কি খাব? খাচ্ছি তো রেশনের চাল, ডাল আর আলু সেদ্ধ। কোনদিন ভাগ্যে থাকলে ডিমের ঝোল। বর সোনার কাজ করতো। দেড় মাস কাজকর্ম নাই।’

বললাম, ‘তাহলে পেটে ব্যথা হল কেন?’

‘সেটা জানলে আপনার কাছে আসবো কেন? এই অকালে খামোখা আপনাকে ভিজিট দেবো কেন? নিজের চিকিৎসা নিজেই করতুম।’

আমি এবার পেটটা বাজিয়ে দেখবো বলে হাত বাড়াচ্ছি, হঠাৎ উনি চিৎকার করলেন, ‘রসুন।’

আমি ভ্যাবাচাকা খেয়ে হাত সরালাম। উনি আমাকে থামতে বলছেন কেন? পেট টিপে বুঝিনি বলেই তো বাজাতে চাইছিলাম। কাঁচুমাচু মুখ করে বললাম, ‘ইয়ে… আমাকে থামতে বলছেন?’

রোগিনী একগাল হেসে বললেন, ‘না না, সকালে খালি পেটে দুইখানা কাঁচা রসুন চিবিয়ে খেয়েছিলুম। তারপর থেকেই পেটে ব্যথা।’

‘রসুন?’

‘হ্যাঁ, ওই যে রসুন খেলে ভেতর থেকে কি একটা বেড়ে যায় না, যেটা করোনার সাথে লড়ালড়ি করে….’

‘ইমিউনিটি?’

‘হ্যাঁ, হ্যাঁ… ঐটে বাড়ানোর জন্যই খেয়েছিলাম কাঁচা রসুন।’

আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, ‘আর শুতে হবে না, এবার উঠে বসুন।’

PrevPreviousদুঃসময়
Nextমহা-‘মা’-রীNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

চূড়ান্ত কথা কিন্তু মুখ নয় কাজ বলবে……….

May 10, 2026 No Comments

৭ মে, ২০২৬ গত তিনদিনে পশ্চিম বাঙলার খেটে খাওয়া দিন-আনি-দিন-খাই জনগণ মানে টোটোওয়ালা-অটোওয়ালা-আনাজ বিক্রেতা-খুচরো বিক্রেতা-হকার-ফেরিওয়ালা,জীবিকার কারণে যাদের রাস্তা ব্যবহার করতে হয়, গ্রামে গঞ্জে দৈনিক হারে

মিথ্যাশ্রয়ী বিরোধিতা বা অন্ধ স্তাবকতা, কোনোটাই আমার দ্বারা হবে না।

May 10, 2026 1 Comment

বিংশ শতাব্দীর শেষ এবং একবিংশ শতাব্দীর শুরুর দিকে পশ্চিমবঙ্গের দাপুটে বিরোধী নেত্রীর কিছু বক্তৃতার রেকর্ডিং বাজানো হত রাজ্যের বিভিন্ন জায়গায় তাঁর দলের তরফে। সেরকম দু’একটা

ডিপ্রেশান বা অবসাদ রোগ

May 10, 2026 No Comments

এই মুহুর্তে পৃথিবীতে অন্তত 28 কোটি মানুষ ডিপ্রেশনে ভুগছেন। আর ভারতবর্ষে এই সংখ্যা সাড়ে চারকোটির একটু বেশি। মানুষের সব থেকে মূল্যবান জিনিস হোল তার মন।

“অভয়া আন্দোলন”, “অভয়া”র মা-র নির্বাচনী জয় এবং এবারের নির্বাচন

May 9, 2026 4 Comments

পুরনো কথা ব্যক্তি ‘অভয়া’র হাসপাতালে ডিউটি চলাকালীন অবস্থায় কর্মস্থলে নৃশংসতম উপায়ে খুন ও আরও ঘৃণ্যতম অবস্থায় ধর্ষণ (কিংবা ঘটনাক্রম আগে পরেও হতে পারে, যদিও এখনও

হিংসা বন্ধ হোক

May 9, 2026 No Comments

নাগরিক বিবৃতি হিংসা বন্ধ হোক ভোটের দু’দিন বা তার আগে কোনও লোকক্ষয় না হলেও ৪ মে বাংলায় ফলপ্রকাশের পরের মাত্র তিন দিনে রাজনৈতিক হিংসায় অন্তত

সাম্প্রতিক পোস্ট

চূড়ান্ত কথা কিন্তু মুখ নয় কাজ বলবে……….

Dr. Amit Pan May 10, 2026

মিথ্যাশ্রয়ী বিরোধিতা বা অন্ধ স্তাবকতা, কোনোটাই আমার দ্বারা হবে না।

Dr. Koushik Dutta May 10, 2026

ডিপ্রেশান বা অবসাদ রোগ

Dr. Sumit Das May 10, 2026

“অভয়া আন্দোলন”, “অভয়া”র মা-র নির্বাচনী জয় এবং এবারের নির্বাচন

Dr. Jayanta Bhattacharya May 9, 2026

হিংসা বন্ধ হোক

Doctors' Dialogue May 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

621487
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]