Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

করোনার দিনগুলি ৩৬ বুড়ি

WhatsApp Image 2020-05-28 at 16.03.15
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • May 29, 2020
  • 8:48 am
  • No Comments

কাশীবাসী বুড়ি অনেকদিনের বাসি কাশি নিয়ে চেম্বারে ঢুকলো। সঞ্জয়দা সাবধান করে বললো, ‘ঠাকুমা ডাক্তারবাবুর সামনে কেশো না কিন্তু।’

বুড়ি বলল, ‘কাশি আসলে চাপব কি করে বাপ আমার। তুই হাগার বেগ এলে চাপতে পারিস?’

তারপর একটি বেল বার করে টেবিলে রাখল। বলল, ‘এই রাখলুম ভিজিট। টাকা পয়সা নাই কিন্তু।’

বললাম, ‘বেল নিয়ে কী করবো ঠাকুমা। ও তুমি নিয়ে যাও। খেয়ো।’

রোগ নির্ণয়ের জন্য রোগীদের মুখের ভাষা পড়া খুবই জরুরি। ইদানীং সব মুখই মুখোশের আড়ালে। তাই চোখের ভাষা পড়ার চেষ্টা করছি। বুড়ির সুতো বাঁধা চশমার ফাটা কাঁচের আড়ালে আহত দৃষ্টি। অভিমানী স্বরে বলল, ‘টাকাও দেব নে, বেলও দেব নে, তাহলে তোর চলবে কি করে?’

আমি হাসলাম, ‘ঠিক চলে যাবে।’

বুড়ি বলল, ‘কিচ্ছু চলবে নে। বেলটা রেখে দে। ভালো করে চটকে বিচি গুলো ফেলে দুধে গুলে খাস। আহা, অমৃতের মতো সোয়াদ। কাশী থেকে ফেরার পরে একদিনও জোটেনি। কী কুক্ষণে যে মহামারির আগে বাড়ি ফিরতে গেলুম।’

সময় নষ্ট হচ্ছে। লক ডাউনের সময় তাড়াতাড়ি রোগী দেখছি, যাতে ভিড় না জমে। রোগীদের শারীরিক দূরত্ব বজায় রাখার দায়িত্বে আছে গৌড়। কেউ চেম্বারে উঁকি মারার চেষ্টা করলেই তেড়ে ধমক লাগাচ্ছে। গৌড় বাইরে থেকে বলল, ‘ডাক্তারবাবু, একটু হাত চালিয়ে। ভিড় বাড়ছে।’

বললাম, ‘আমি ইতিহাস পরীক্ষা দিচ্ছি না গৌড়, যে হাত চালিয়ে খাতা ভরে যা খুশি লিখে আসব।’

হাত চালিয়ে কি সবসময় রোগী দেখা যায়? করুণ চোখের শীর্ণা মহিলা বুকে ব্যথা নিয়ে এলে জানতে চাইব না, সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার কিনা? এক্সরে, ইসিজি আর একটা পেন কিলার লিখেই দায়িত্ব সারব?

যাহোক বুড়িকে বললাম, ‘তোমার এই বিচ্ছিরি কাশি কতো দিনের?’

‘কাশি?’ বুড়ি অবাক হয়। ‘কাশির জন্য তোকে দেখাতে এয়েচি কে বললে? আমি তো এয়েচি ত্রাণ নিতে।’

‘ত্রাণ?’

‘হ্যাঁ, তোরা কালকে দিলি না। চাল, ডাল, তেল, ডিম। আমার পাশের ঘরের একজন নিয়ে গেচে।’

‘ত্রাণ নিতে তুমি ডাক্তারের চেম্বারে এসেছো?’

‘আর কনে যাব? এ পাড়ায় কারো বাড়ি চিনি না তো।’

বললাম, ‘ঠিক আছে, কাল সকাল এগারোটায় দুই বাড়ি পরে যে মুদির দোকান আছে, ওখানে এসো। আমি বলে রাখবো।’

সঞ্জয়দাকে বললাম, ‘ঠাকুমার নামটা লিখে রাখো। চেম্বার শেষ করে ডিউকের কাছে দিয়ে দেব।’

বুড়ি বলল, ‘বুকটাও একটু দেখে দে বাবা। একটু কাশির ওষুধও দিস।’

বুকে স্টেথো বসালাম। বেশ সাঁই সাঁই করছে। বললাম, ‘ঠিক আছে, কাল আসো।’

বুড়ি উঠে দাড়াল। তারপর সব স্টেরিলিটির পিণ্ডি চটকে আমার মাথায় হাত রাখল। ‘দীর্ঘজীবী হ বাপ।’

সঞ্জয়দা বলল, ‘একি ঠাকুমা, তুমি কাশি নিয়ে ডাক্তারবাবুর মাথায় হাত দিচ্ছো কেন? তোমার যদি করোনা থাকে?’

বুড়ি থতমত খেয়ে বলল, ‘আমারে যমেও ছোয় নে, আমার কি করে করোনা হবে?’

সঞ্জয়দা গজগজ করছে, ‘নাকটা ভালো করে ঢাকো। নাকটাই তো বেড়িয়ে আছে। তাহলে মাস্ক পরে লাভ কি।’

ইদানীং আবার চেম্বার আর রোগীদের বসার জায়গা দিনে দুবার হাইপোক্লোরাইট সলিউশন দিয়ে স্যানিটাইজ করা হচ্ছে। চেম্বার শুরুর আগে আমি ফাঁকি বাজি করে কাজ সারছি। চেম্বার শেষের পর সঞ্জয়দা স্যানিটাইজ করার দায়িত্বে। সঞ্জয়দা অত্যন্ত সিরিয়াস। টেবিলের তলা, দরজার কোন কিছুই বাদ দিচ্ছে না। বলছে, ‘আহা, এ যন্ত্র দিয়ে স্যানিটাইজ করতে গিয়ে চাষ আবাদের স্মৃতি আবার ফিরে আসছে।’

ছবির দুই ব্যক্তি সঞ্জয়দা ও গৌড়। আমার দুই বডি গার্ড।

PrevPreviousপ্যানডেমিক ডায়েরি ১২ সুন্দরী
NextজলNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

May 23, 2026 No Comments

হান্টিংটনের সভ্যতার সংঘাতের তত্ত্ব পন্ডিতদের বিতর্ক সভা আর পরিভাষা কন্টকিত পুঁথির পাতার বাইরে কতটা ছড়িয়েছিল সন্দেহ আছে| এই ভুবনের ভার যাদের করতলে,  মেঘের আড়াল থেকে

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

May 23, 2026 No Comments

১. কলকাতার কোল ঘেঁষে যেমন বিধাননগর উপনগরী, মুম্বাইয়ের ঠিক তেমনিই নবি মুম্বাই। একেবারে শুরুতে অবশ্য ডাকা হতো নিউ মুম্বাই নামে,পরে ইংরেজি নিউ শব্দের মারাঠিকরণ করে

কলকাতা হাওড়ার হকার সমস্যা: এর সমাধান কি?

May 23, 2026 No Comments

যে কোন মহানগরী সেটি যদি জনবহুল হয়, একাধারে বাণিজ্য কেন্দ্র হয়, পর্যটক বিদেশি রা আসেন সেখানে হকার নামক ভ্রাম্যমাণ ছোট ব্যবসায়ীরা থাকবেনই। লন্ডন, প্যারিস, রোম

পক্ষ নিন নির্যাতিতার। রুখে দাঁড়ান নির্যাতনকারীর বিরুদ্ধে।

May 22, 2026 1 Comment

২১ মে, ২০২৬ অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর একটি প্রেস কনফারেন্স থেকে আমরা জানতে পারি দেবালয় ভট্টাচার্য নামের এক পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের কথা। গবেষণায় দেখা

আরশোলার চিঠি

May 22, 2026 No Comments

দুশুঁড় ছ’পা’য় গড় দুপায়ে, ধর্মাবতার, ভাবনা যেটা ধরতে গেলে সকল নেতার তাকেই কেমন স্পষ্ট করে বিনা সময় নষ্ট করে বলেই দিলেন, রাষ্ট্র ভাবেন কাদের ভিলেন

সাম্প্রতিক পোস্ট

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

Debashish Goswami May 23, 2026

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

Somnath Mukhopadhyay May 23, 2026

কলকাতা হাওড়ার হকার সমস্যা: এর সমাধান কি?

Bappaditya Roy May 23, 2026

পক্ষ নিন নির্যাতিতার। রুখে দাঁড়ান নির্যাতনকারীর বিরুদ্ধে।

Abhaya Mancha May 22, 2026

আরশোলার চিঠি

Arya Tirtha May 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

624453
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]