Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

করোনার দিনগুলি ৬২ স্মৃতি

IMG_20200510_210234
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • September 13, 2020
  • 4:09 am
  • No Comments

আমি অনেকদিন খবরের কাগজ পড়ি না। টিভিও দেখি না। সারাদিন মানুষ দেখি।

এই মুহূর্তে করোনা মহামারীর বিশ্বে ঠিক কি অবস্থা, বলতে পারবো না। করোনা ভ্যাকসিন কবে বাজারে আসবে তা নিয়েও মতামত দিতে পারব না। কিন্তু এটা নিশ্চিত করে বলতে পারি এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে আমরা জিততে চলেছি।

তাহলে কি করোনার প্রকোপ কমেছে?

তা একদমই নয়। বরঞ্চ কেস অনেক বেড়েছে। রোজই আমার রোগীদের মধ্যে দশ-বারোজনের করোনা ধরা পড়ছে। দু-তিন দিন আগে একদিনে বাইশ জন রোগীর করোনা ধরা পড়ল। তার মধ্যে এক বাড়িতেই আট জনের।

তবু করোনা যত ছড়াচ্ছে, মানুষের সাহস কমার বদলে বাড়ছে। মিডিয়ার দৌলতে এতদিন লোকে করোনাকে বাঘ-সিংহ ভাবছিল। সামনা সামনি হলে নিশ্চিত মৃত্যু। সামনা সামনি হওয়ার পর দেখা গেল করোনার দাঁত নখে তেমন ধার নেই। প্রায় সকলেই বাড়িতে সুস্থ হয়ে উঠছেন। বিশেষ কোনো চিকিৎসাও লাগছে না।

ফলে শ্রমজীবী মানুষেরা স্বাভাবিক জীবনে ফিরতে চাইছেন। না ফিরে উপায়ও নেই। অধিকাংশ মানুষেরই দীর্ঘদিন ঘরে বসে থাকার মতো সঞ্চিত অর্থ নেই।

অনেকদিন বাদে চন্দ্রা আবার এসেছিল। ওর বর টোটো করে নিয়ে এসেছে। বর বলল, ‘করোনার ভয়ে ওকে আর মাঝের সময়ে বের করি নি। কিন্তু শ্বাস কষ্টটা বেশ বেড়েছে। তাই আনতেই হল।’

চন্দ্রা আমার অনেক পুরনো রোগী। পাঁচ বছর আগে গর্ভাবস্থায় ওর শ্বাস কষ্টের খুব বাড়াবাড়ি হয়েছিল। তখন থেকেই আমাকে দেখায়।

চন্দ্রার দু’পা কোমরের নীচ থেকে অসাড়। বছর তিনেক আগে অটো উল্টে গিয়ে হয়েছে। চন্দ্রার স্বামী ওকে নিয়ে অনেক ছোটাছুটি করেছে। সাধ্যের বাইরে গিয়ে চিকিৎসা করতে চেয়েছে। একটি কেবল কোম্পানিতে সামান্য ইলেকট্রিশিয়ানের কাজ করা ছেলেটি পঙ্গু স্ত্রীকে নিয়ে ভেলোর পর্যন্ত দৌড়েছে। ধারদেনা করে অপরেশন করিয়েছে। লাভ কিছু হয়নি।

ওদের একটি ছোট্ট মেয়ে আছে। আগে যতবারই এসেছে সঙ্গে নিয়ে এসেছে। এবার করোনার ভয়ে সম্ভবত আনতে সাহস পায়নি। জিজ্ঞাসা করলাম, ‘মেয়ে কেমন আছে?’

চন্দ্রা হাসিমুখে জানালো, ‘ভালো আছে ডাক্তারবাবু। কিন্তু বড় দুরন্ত হয়েছে। সারাক্ষণ ছুটে বেড়ায়।’ তারপর সামান্য চুপ থেকে বলল, ‘আমি তো ওর পেছনে ছুটতে পারি না। ওর বাবা’ই যেটুকু সময় পায় ছোটে।’

চন্দ্রার বুকের মধ্যে সাঁই সাঁই শব্দ হচ্ছে। বললাম, ‘তুমি কিন্তু বড্ড মোটা হয়ে যাচ্ছ।’

ও হাসতে হাসতে হাসতে বলল, ‘সারাক্ষণ বসে বসে খাই। হুইলচেয়ারে ঘরের মধ্যে কত আর ঘুরবো? দিন না ডাক্তারবাবু রোগা হওয়ার একটা ওষুধ।’

বললাম, ‘রোগা হওয়ার আবার ওষুধ হয় নাকি?’

‘এত কঠিন কঠিন অসুখের ওষুধ হয়, আর রোগা হওয়ার ওষুধ নেই! নতুন ব্লাউজগুলো পর্যন্ত পরতে পারছি না। ছোট হয়ে যাচ্ছে। পুজোর সময় কি করব তাহলে? সাজবো কি করে?’

ওর বর গভীর ভাবে ওর দিকে তাকিয়ে বলল, ‘চিন্তা নেই। আমি আবার নতুন বানিয়ে দেব।’

আমার চমৎকার লাগছিলো। মহামারির শেষ কবে হবে বলা মুশকিল। মহামারী শেষে কে থাকবে কে থাকবে না তাও বলা মুশকিল।

তবু মহামারীর মধ্যে আমরা বেঁচে রয়েছি। যাবতীয় মানবিক আবেগ নিয়েই বেঁচে রয়েছি। এই বেঁচে থাকার মুহূর্তগুলোই আমার মহামারীর স্মৃতি হয়ে রয়ে যাবে।

PrevPreviousডায়াবেটিস সারান
Nextঅতিমারী- শিকারী ও শিকারNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

September 15, 2026 No Comments

আমরা যখন মেডিক্যাল কলেজে ঢুকি, তখন আমরা গল্প শুনেছিলাম স্যারদের থেকে যে তাঁরা যখন ছাত্র ছিলেন, তখন তাঁরা মেডিক্যাল কলেজে পড়তে আসতেন পার্শ্ববর্তী অন্যান্য কলেজ

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

September 15, 2026 No Comments

১. স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া রোগের কথাটা নতুন করে শোনা হলো ভটচাজ দার সূত্রে। আমার প্রতিবেশী মানুষ। আমাদের বাড়ি থেকে একটা গলি বাদ দিয়ে পাশের গলিতে

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

September 15, 2026 No Comments

পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ফের এক গুরুতর অভিযোগ সামনে এসেছে। সংবাদ প্রতিবেদনে ভুয়ো বা জাল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসক

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

September 14, 2026 No Comments

সেই কলেজ জীবনের ঝোড়ো দিন, যখন আমি ‘দিমাগী নকশাল’, আদর্শের চোখে স্বপ্ন দেখি সাম্য সমাজ গড়ব, দেশ গড়ব। ভালোবাসা ভরেছিল বুকে। মানুষের প্রতি ভালোবাসা, আর্তের

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

September 14, 2026 No Comments

স্বাধীনতার আশি বছরে সরকারি স্কুলগুলোর ক্রমবর্ধমান সংকট নিয়ে আলোচনা অব্যাহত। সাম্প্রতিক সময়ে এই আলোচনা আরো গতি পেয়েছে সংসদে সরকার কর্তৃক প্রকাশিত দুটি তথ্যে।প্রথমটি হল ভারতে

সাম্প্রতিক পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

Dr. Subhanshu Pal September 15, 2026

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

Somnath Mukhopadhyay September 15, 2026

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

West Bengal Junior Doctors Front September 15, 2026

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

Pallab Kirtania September 14, 2026

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

Suman Kalyan Moulick September 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675470
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]