Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডায়াবেটিস সারান

IMG_20200913_034711
Dr. Sudipta Moitra

Dr. Sudipta Moitra

Physician in NHS, UK
My Other Posts
  • September 13, 2020
  • 4:08 am
  • 4 Comments

২৩ বছর আগেকার কথা| আমার থিসিস গাইড ছিলেন প্রফেসর রমন- তামিল ব্রাহ্মণ – পন্ডিত মানুষ| একই পরিবারের লোকেদের ডায়াবেটিস বেশি হয় কেন- কতটা- এই সব নিয়ে আলোচনা হচ্ছে| তখন সন্দেহ হলে অনেকটা সুগার খাইয়ে কয়েকটা রক্ত পরীক্ষা করতে হতো, সময় ধরে, ডায়াবেটিস আছে কিনা জানার জন্য| একবার রক্ত পরীক্ষা করেই ডায়াবেটিস ডায়াগনসিস করা যায় কিনা সেই নিয়েই আমার থিসিস| প্রফেসর রমনের উৎসাহ আর থিসিস লেখা- সেই ঠেলাতেই একটু পড়াশুনা করতে হলো|

তখন সাম্প্রতিক জার্নাল পাওয়া কঠিন ছিল| পয়সাও লাগতো অনেক| গুগল বলে কিছু ছিলো না- ইন্টারনেট এক্সপ্লোরার ছিল কিনা মনে নেই| ইন্টারনেটের দোকান ছিল| ইন্দোরে যেখানে থাকতাম সেখান থেকে অটো রিক্সায় করে যেতে হতো| এক-দু ঘন্টার জন্য বুক করতে হতো আগে থেকে- ঘন্টা প্রতি খরচ হতো|মাঝে মাঝে কানেক্শন থাকতো না- আবার যাও- সে যাই হোক থিসিস শেষ করে জমা না দিলে কিছুই হবে না| সুতরাং …বছর তিনেক এই সব করতে হলো …
—————————–
পড়াশুনা করতে গিয়ে খুবই অবাক হয়েছিলাম| বিভিন্ন জার্নাল পড়লাম, রিসার্চ পেপার পড়লাম| ডায়াবেটিস ভয়াবহ আকার ধারণ করতে চলেছে| মহামারির রূপ নেবে- শুধু ভারতেই ২-৩ কোটি লোকের ডায়াবেটিস হবে- আগামী ২৫ বছরে- এই সব লেখা ছিল| ১৯৯৭ সালের কথা বলছি| মিলিয়ে নেওয়ার মতো কথা| প্রায় সবই টাইপ ২- মানে শরীরে ইন্সুলিন আছে- কিন্তু কাজ করে না ভালো- মূলত ওজন বেশি হওয়ার জন্য| স্থূল ব্যক্তির শরীরে ইন্সুলিন ভালো কাজ করে না| পড়তে গিয়ে দেখলাম মধ্যপ্রদেশের মেদ বৃদ্ধি দুষ্টুমি করে সবচেয়ে বেশি| ভারতীয়দের, কোনো অজানা কারণে, ওইখানেই আবার মেদ বৃদ্ধি হয় বেশি- ঝামেলা যত| আর ডায়াবেটিস হলে সঙ্গে সঙ্গে হার্টের, কিডনির, চোখের, স্নায়ুর ব্যামো হয়| কঠিন সমস্যা|
—————————-
পাকে চক্রে বিলেতে এসে গিয়ে পড়লাম আরেক ডায়াবেটিস বিশেষজ্ঞর কাছে- ডেভিড হেবার্ট| দেশে থিওরি অনেক জানা হয়- পড়া হয়- কাজে নেমে সেইটা কাজে বিশেষ লাগানো হয় না| এদেশে উল্টো| সবটাই প্রাকটিক্যাল- কী করে চিকিৎসা করতে হবে সেইটা সবার আগে শেখানো হয়| তা ওঁর কাছে শিখলাম ভালোই| রাশভারী লোক- বেশি কথা বলতেন না- আবার হাতে ধরে শিখিয়েও দিতেন| ডায়াবেটিস বিলেতে কম নেই- এখানেও মহামারীর মতো অবস্থা| ওজন বাড়ছে, মানুষ আরো স্থূল হচ্ছে আর তার ইনসুলিন কমজোরি হয়ে যাচ্ছে- হার্টের, কিডনির, স্নায়ুর রোগ হচ্ছে| ওষুধের অভাব নেই- পুরোনো, নতুন, ইন্সুলিন ইত্যাদি মিলিয়ে বিরাট সম্ভার- সঙ্গে খাওয়া দাওয়ার নিদান- সুগার কন্ট্রোল করুন- সম্ভব- ডায়াবেটিস মানে নতুন রকম করে বাঁচা- life style disease- কমবে না- ভালো থাকবেন …
———————-
ইতিমধ্যে অনেক পরিচিত, কাছের মানুষের ডায়াবেটিস ধরা পড়েছে- নানা জায়গায় গেলেই প্রশ্ন- কী করলে ভালো থাকবো- করলার রস, জড়ি বুটি, মেথির সবজি …আয়ুর্বেদ তো অব্যর্থ -কী বলিস- ঢক ঢক দু ফোঁটা দিনে দুবার- ঠিক কিনা? উত্তর দিতে পারি না| এই সব অর্ধ শিক্ষার আড়ালে মধুমেহ কী প্রচন্ড কান্ড কারখানা চালিয়ে যাচ্ছে ভেবে আতংকিত হতাম| সঠিক করে রাস্তা দেখাবো তার প্রমাণ ছিল না হাতে|
—————————-
নিউকাস্ল আর গ্লাসগো ইউনিভার্সিটির একটি রিসার্চ কয়েক বছর আগে প্রকাশিত হয়| দাবি- ডায়াবেটিস সারে| ওঁরা বেশ কয়েকশ মানুষের উপর পরীক্ষা করে দাবি করেছেন ওদের সূত্র মেনে চললে ডায়াবেটিস একদম সেরে যাবে| অনেক বাদ প্রতিবাদ, তর্ক বিতর্কের পর NHS ওদের দেখানো পথে চলতে রাজি হয়েছে| কী সেই পথ?
১০ কিলো ওজন কমাতে হবে- দিনে ৮০০ kcal খেতে হবে ৩ মাস (১২ সপ্তাহ)| তার মতো করে সূপ আর shake ওঁরাই দেবেন – দেখা গ্যাছে যাঁরা অল্প সময়ের মধ্যে (১২-১৬ সপ্তাহ) এই ডায়েট মেনে ১০ কিলো ওজন কমাতে পেরেছেন তাঁদের প্রায় ৫০% এর ডায়াবেটিসের ওষুধ আর লাগে না- সুগার স্বাভাবিক হয়ে গ্যাছে| অনেকের প্রেসার কমে স্বাভাবিক হয়ে গ্যাছে| এখন ৫০০০ লোককে নিয়ে আরো বড়ো একটা স্টাডি হবে| ওজন কমানোর পর অনেককেই ২-৩ বছর ধরে ওঁরা দেখে চলেছেন| অধিকাংশেরই ডায়াবেটিস ফিরে আসেনি|
————————-
এর তাৎপর্য কী ? ডায়াবেটিস সারে| ১০ কিলো ওজন কমালেই হবে| এটা শুধু টাইপ ২ মানে বেশি বয়সের ডায়াবেটিস, যা ওজন বেশি হলেই হয় তাদের ক্ষেত্রে প্রযোজ্য| দ্রুত কমাতে হবে- ৩ থেকে ৪ মাসের মধ্যে| কী করে কমবে? দিনে ৮০০ kcal খাওয়া যাবে- ব্যস| কঠিন কিন্তু সারা জীবন ওষুধ খেয়ে যাওয়ার থেকে ভালো- হার্টের, কিডনির, স্নায়ুর ব্যামোতে ভোগার থেকে ভালো| সবার কমবে? এখনো অব্দি যা খবর ৫০% এর কমছে| যাদের সদ্য ধরা পড়েছে বা গত ৫-৬ বছরের মধ্যে ধরা পড়েছে তাদের সারার সম্ভাবনা বেশি|

আমার পরিচিত ও কাছের মানুষদের কথা ভাবি- আর ঘন ঘন রক্ত পরীক্ষা করতে হবে না- সকালে কত, বিকেলে কত ভাবতে হবে না| ওজন কমানোর পর নিয়ন্ত্রিত খাবার খেতে হবে| এই সব কারোর অধীনে থেকে করাই ভালো| প্রতিদিন ৮০০ kcal খাওয়া- ৩ মাস ধরে- চাট্টিখানি নয়- অনেকেরই কাউন্সেলিং লাগে- উৎসাহ লাগে- হচ্ছে, হবে চালিয়ে যান- লাগে| আশায় আছি – সত্যিই আশায় আছি- ডায়াবেটিস চিকিৎসায় যুগান্তর ঘটবে| সুস্থ থাকুন- ডায়াবেটিস সারান|

PrevPreviousজীবনের গল্পঃ রাম্ভী (চতুর্থ পর্ব)
Nextকরোনার দিনগুলি ৬২ স্মৃতিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
SatadalChakraborty
SatadalChakraborty
5 years ago

সুদীপ্ত, ভাল লেখ ভাল থেক ভালবাসা নিও।
শতদল

0
Reply
কল্যাণ বিশ্বাস
কল্যাণ বিশ্বাস
5 years ago

আমাদের দেশে পরীক্ষা করা দরকার । আমাদের গরীব দেশের ওষুধের খরচ বাঁচে তাহলে?

0
Reply
Partha Das
Partha Das
5 years ago

অনেক মানুষ ভালো থাকবে। ভালো তথ্য। ভালো থাকবেন।

0
Reply
ARPAN SAHA
ARPAN SAHA
5 years ago

হয়ত নতুন ভোর আমরা দেখতে চলেছি ।
এই study সত্য প্রমাণিত হলে তা চিকিত্‍সা বিজ্ঞানে এই শতাব্দীর অন্যতম সেরা আবিষ্কার প্রমাণিত হবে।
মধুমেহ-মহামারী’র হাত থেকে মুক্তি ঘটবে।

0
Reply

সম্পর্কিত পোস্ট

নতুন সরকারের প্রতি আরও কিছু দাবি

June 2, 2026 No Comments

সম্প্রতি ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় এবং ডাঃ ইন্দ্রনীল খান মহাশয় ডাক্তারদের নিয়ে কিছু ভালো পরিকল্পনার আশ্বাস দিয়েছেন, শুনে ভালো লাগলো। ডাক্তারদের জন্য কেউ কোনোদিন কিছু করেনি।

জাস্টিস

June 2, 2026 No Comments

জনরোষের নানা ঘটনা ঘটছে চারপাশে। বিরোধীদলের শীর্ষনেতৃত্ব আক্রান্ত হয়েছেন। তৃণমূল বলছে বিজেপির চক্রান্ত, শাসক বলছে জনরোষ। এনিয়ে চাপান উতোর চলছে। সে যাই হোক, এই জনরোষ

Ectopic pregnancy হলে জীবনহানির সম্ভাবনা কী ভাবে কমাবেন?

June 2, 2026 No Comments

অভীক-বিরূপাক্ষ চক্র সবচেয়ে বড়ো ক্ষতি করে দিয়ে গেছে মেডিকেল শিক্ষার

June 1, 2026 No Comments

অভীক-বিরূপাক্ষ চক্র সবচেয়ে বড়ো ক্ষতি করে দিয়ে গেছে মেডিকেল শিক্ষার। কয়েকটা ব্যাচের ছেলেমেয়েদের এরা বুঝিয়েছে যে পড়াশোনা করে পাশ করা একটা অসম্ভব ব্যাপার, এদের পায়ে

‘শেষ যুদ্ধ শুরু আজ’: ‘রক্তকরবী’র নতুন পাঠ

June 1, 2026 1 Comment

রক্তকরবী নাটক দেখতে গিয়েছিলাম ২৭ মে একাডেমিতে। জয়রাজ ভট্টাচার্যের পরিচালনায় এই নাটকের কথা শুনছিলাম কিছু দিন ধরে। সংগ্রামী কমরেড কুশল দেবনাথ এবং বন্ধু উর্বীর ফেসবুক

সাম্প্রতিক পোস্ট

নতুন সরকারের প্রতি আরও কিছু দাবি

Dr. Subhanshu Pal June 2, 2026

জাস্টিস

Pallab Kirtania June 2, 2026

Ectopic pregnancy হলে জীবনহানির সম্ভাবনা কী ভাবে কমাবেন?

Dr. Indranil Saha June 2, 2026

অভীক-বিরূপাক্ষ চক্র সবচেয়ে বড়ো ক্ষতি করে দিয়ে গেছে মেডিকেল শিক্ষার

Dr. Arunima Ghosh June 1, 2026

‘শেষ যুদ্ধ শুরু আজ’: ‘রক্তকরবী’র নতুন পাঠ

Gopa Mukherjee June 1, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

627563
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]