Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

করোনার দিনগুলি ৬৪ মাস্ক

IMG_20200721_195421
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • September 18, 2020
  • 7:10 am
  • One Comment

লোকজন করোনাকে যথেষ্ট ভয়ের চোখে দেখছেন। জ্বর, সর্দি-কাশির রোগীকে করোনা পরীক্ষা করতে বললেই জবাব দিচ্ছেন, ‘আমার ওসব হয়নি ডাক্তারবাবু। পরশু বৃষ্টিতে ভিজেছিলাম, তারপরেই জ্বর এসেছে। বৃষ্টিতে ভিজলে যে সাধারণ জ্বর-জারি হয়, তাই হয়েছে।’

মুশকিল হলো- বৃষ্টিতে ভিজে জ্বর, ফ্রিজের জল খেয়ে জ্বর, রৌদ্রে ঘেমে নেয়ে জ্বর, প্রায় সব ক্ষেত্রেই পরীক্ষা করলে করোনা ধরা পড়ছে।

আজ একজন রোগী এলেন রীতিমত হাঁপাচ্ছেন। বললাম, ‘আপনার হাঁপানি রোগ ছিল নাকি?’

‘হাঁপানি নয় ডাক্তারবাবু, আমার এজমা আছে।’

কথা বাড়ালাম না। বাঙালি রোগীদের মাথা ঘোরা রোগ থাকে না, ভার্টিগো রোগ থাকে। মাথা ব্যথা বলে কোনও রোগ হয় না, সাইনাস বলে একটি রোগ হয়। এই সাইনাস জিনিসটি বেশ গন্ডগোলের। রোগী দাবি করেন, ছোটবেলা থেকেই তাঁর একটি সাইনাস আছে।

প্রথমদিকে বোঝানোর চেষ্টা করতাম, সাইনাস আমাদের সকলেরই আছ। একটি নয়, একাধিক সাইনাস আছে। এখন আর বোঝানোর চেষ্টা করি ন। যত বয়স বাড়ছে, তত হাল ছেড়ে দিচ্ছি।

ইদানিং লোকের ছুঁচিবাই নিয়েও বিশেষ প্রতিবাদ করি না। স্যানিটাইজার নিয়ে লোকজনের বাড়াবাড়ি দেখার মতো। হাতে করে ছোট্ট একটা স্যানিটাইজারের বোতল নিয়ে ঘুরছেন। যেখানে পারছেন দুফোঁটা স্যানিটাইজার ছড়িয়ে দিচ্ছেন। চেয়ারে বসার আগে কয়েক ফোঁটা স্যানিটাইজার ছড়িয়ে দিলেন। স্যানিটাইজার না তো- যেন গঙ্গার জল। দু- চার ফোঁটা ছড়িয়ে দিলে পুরো চেয়ারটাই পবিত্র হয়ে যাবে।

একমাত্র প্রতিবাদ করি কেউ যদি মাস্ক না পরেন, অথবা মাস্ক চিবুকে ঝুলিয়ে রাখেন। কারণ এটা নিশ্চিত ভাবে বুঝতে পারছি, করোনা ঠেকাতে মাস্কের বড়সড় ভূমিকা আছে। প্রতিদিন গড়ে কুড়ি- পঁচিশ জন করোনা রোগীর সংস্পর্শে আসছি। ডবল মাস্ক পরা ছাড়া আর বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা নিই না। রোগী দেখার একটাই শর্ত, রোগী এবং বাড়ির লোককে মাস্ক পরতেই হবে। কাপড়ের মাস্ক হলেও আপত্তি নেই। কিন্তু রুমাল, শাড়ির আঁচল, ওড়না- এসব চলবে না।

তাই নিয়েও মাঝে মধ্যেই ঝামেলা লাগছে। কয়েকজন চির প্রতিবাদী মানুষ বলেছেন, ‘স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন, কিছু একটা দিয়ে মুখ ঢাকলেই হবে।’

আমি হাসিমুখে বলছি, ‘যে যাই বলুক, মাস্ক ছাড়া আমি রোগী দেখব না।’

এই মাস্কের জোরেই আমাদের পরিবার এখনো টিকে আছ। বাড়িতে তিনজন চিকিৎসক, দুইজন নার্সিং স্টাফ। কিন্তু এখনো আমাদের বাড়িতে করোনা ঢুকতে পারেনি। হয়তো কিছুদিনের মধ্যেই ঢুকবে। কিন্তু এতদিন যে ঠেকিয়ে রাখা গেছে, সেটাও কম কি?

তবে অনেক মানুষেরই এই সচেতনতাটুকুও নেই। রাস্তাঘাটে অনেকের মুখেই মাস্ক নেই। থাকলেও গলা থেকে ঝুলছে। অনেককেই দেখছি মাস্ক সরিয়ে বারবার মুখে হাত দিচ্ছেন, নাক খুঁটছেন। এমনি সময় মাস্ক পরছেন, কিন্তু হাঁচি-কাশি দেওয়ার সময় মাস্ক নামিয়ে নিচ্ছেন।

চারদিকে কি বিপুল অপচয়। রাস্তাঘাট, বাড়ি- ঘর স্যানিটাইজেশনের নামে জল, অর্থ ও লোকবলের অপচয় হচ্ছে। মাঝে মধ্যে আকস্মিক লকডাউন করে করোনাকে কতদূর ঠেকানো যাবে, তা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। বরঞ্চ স্বাভাবিক জীবনে যত দ্রুত সম্ভব ফেরার চেষ্টা করা উচিত। মানুষদের কিভাবে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সেটা প্রতিদিনই দেখতে পাচ্ছি। এই পরিস্থিতিতে স্বাভাবিক জীবনে ফেরার একমাত্র হাতিয়ার হতে পারে মাস্ক।

একটা থ্রি লেয়ার মাস্ক পরা বাধ্যতামূলক করা গেলে মহামারী ছড়ানোর গতিকে আমরা অনেক শ্লথ করে দিতে পারব। কিন্তু সেটুকু করার বদলে বাদবাকি যাবতীয় কিছু করার চেষ্টা করা হচ্ছে। লোকজন করোনার ভয়ে স্বাস্থ্যকর্মীকে আবাসন ছাড়া করছেন। আর নিজে মাস্ক গলায় ঝুলিয়ে ভিড়ের মধ্যে চা- সিগারেট খাচ্ছেন।

PrevPreviousবৈদ‍্যের বেদনা
Nextদুলছে হাওয়ায়Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Riyanka Haque
Riyanka Haque
5 years ago

I don’t know you but your writing is true at present..nice sir

0
Reply

সম্পর্কিত পোস্ট

কিছুই বলতে চাইছি না

June 15, 2026 No Comments

কোন একটা হিন্দি সিনেমার একটা দৃশ্য মনে পড়ল। খোলা গর্তের পাশে দাঁড়িয়ে এক মাতাল গর্তের দিকে আঙুল তুলে জড়ানো গলায় বলছে – পঁচ্‌চিশ, পঁচ্‌চিশ… কোনও

অভয়া মঞ্চের প্রলয়-স্মরণ

June 14, 2026 No Comments

৯ জুন ২০২৬ রাণুছায়া মঞ্চ।

বর্তমান ভূত

June 14, 2026 No Comments

তুমি ভেবেছিলে কালজয়ী হবে ঠিক চোখ খুলে দেখো সড়ক নরক ভালো মানুষের লেগেছে মড়ক কাকে দেবে শত ধিক? গুণী জন ছিল পায়ের তলায় কাকে কাকে

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

June 14, 2026 No Comments

রাতে ফেরার সময় দেখলাম ঢাকুরিয়া এবং বাঘাযতীন স্টেশনের ছোট দোকানদারদের (‘হকার’ শব্দটা ব্যবহার করলাম না) মধ্যে চাপা উত্তেজনা এবং বেশ খানিকটা ভয়। এঁদের কয়েকজনের সঙ্গে

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

June 14, 2026 No Comments

৯ জুন, ২০২৬ রাণুছায়া মঞ্চে অনুষ্ঠিত কর্মসূচী।

সাম্প্রতিক পোস্ট

কিছুই বলতে চাইছি না

Dr. Bishan Basu June 15, 2026

অভয়া মঞ্চের প্রলয়-স্মরণ

Abhaya Mancha June 14, 2026

বর্তমান ভূত

Shila Chakraborty June 14, 2026

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

Dr. Koushik Dutta June 14, 2026

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

Abhaya Mancha June 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

631115
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]