Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দ্বিতীয় ঢেউ এর দিনগুলি ৬

IMG_20210409_215120
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • April 10, 2021
  • 8:25 am
  • No Comments

প্রথম ঢেউয়ের সময়ে করোনার কেস বেড়েছিল ধীরেসুস্থে। এবারে ঝড়ের গতিতে বাড়ছে। মানিয়ে গুছিয়ে নিতে সমস্যা হচ্ছে।

আজ প্রায় অর্ধেকের বেশি রোগীই জ্বরের। কয়েকদিন আগেও বেশ সুগারের, প্রেশারের, হাঁটু ব্যথার রোগী দেখে দিন কাটাচ্ছিলাম। জ্বরের রোগী সংখ্যায় ছিল নগণ্য। দিন পনেরোর মধ্যেই পরিস্থিতি পাল্টে গেছে। জ্বরের রোগীর চাপে অন্যসব রোগী পিছু হটছে। জ্বরের সাথে কাশি, গলা ব্যথা, পেট খারাপ। বেশ কয়েকজনের আবার ভ্যাকসিনের প্রথম ডোজ হয়ে গেছে।

এক-একটি বাড়ি থেকে পাঁচজন-সাতজন দেখাতে চলে আসছেন। প্রত্যেকেরই জ্বর আসছে। জ্বরের কারণ কী বুঝতে অসুবিধা হচ্ছে না। যেটা অসুবিধা হচ্ছে সেটা হল জ্বরের রোগীরা অনেকেই আগের থেকে নাম লেখাচ্ছেন না। ফলে সঞ্জয়দার সাথে ঝামেলা লাগছে।

রোগীর ভিড়ে হাঁসফাস করছি। সকলেরই প্রায় একই সমস্যা থাকায় একটি বাড়ির সব সদস্যদের জন্য একটাই প্রেসক্রিপশন করে বলছি সবাই মিলে এক ওষুধ খেতে। গ্রামীণ হাসপাতালে গিয়ে সকলকে করোনা পরীক্ষা করতে বলছি। বেশিরভাগেরই রিপোর্ট পজিটিভ আসছে।

দূর্ভাগ্যজনক ভাবে জ্বরের রোগীরা অনেকেই আসছেন মাস্ক না পরে। তাঁদের মাস্ক পরে আসতে বললে অনেকে অসন্তুষ্ট হচ্ছেন। দু-একজন গোঁয়ারের মতন তর্ক করছেন।

আমি ভ্যাকসিনের দুটো ডোজ পেলেও আমার এসিস্ট্যান্ট দুজন, সঞ্জয়দা ও গৌড়ের ভাগ্যে ভ্যাকসিন জোটেনি। ৪৫ বছরের নীচে ভ্যাকসিন দেওয়া শুরু না হলে ওদের পাওয়ার আশাও নেই। অথচ দুজনেই প্রচুর করোনা রোগীর সংস্পর্শে আসছে। আমি অপরাধ বোধে ভুগছি।

সকলে মাস্ক ব্যবহার করলে করোনার দ্বিতীয় ঢেউয়ের ছড়িয়ে পরা অনেকটাই শ্লথ করা যেতো। কিন্তু সাধারণ মানুষ মাস্ক না পরে করোনাকে আটকানোর জন্য অন্যান্য অনেক কিছু করছেন।

এক মহিলা চেম্বারে ঢুকে চেয়ার টেবিলে স্যানিটাইজার ছড়িয়ে নিলেন। অথচ তাঁর মাস্ক থুতনির নীচে।

তাঁকে বললাম, ‘এভাবে আপনি করোনাকে আটকাতে পারবেন না।’

উনি বললেন- সেটা উনিও জানেন। কিন্তু এভাবে স্যানিটাইজারের ব্যবহার তাঁর অভ্যাস হয়ে গেছে। বাইরে যেখানেই বসেন, স্যানিটাইজার ছড়িয়েই বসেন। না হলে অস্বস্তি হয়। কোথাও গেলে বাড়ি ফিরে এই গরমেও গরম জলে স্নান করেন, জামা- কাপড় সব কাচেন।

এটাই অবসেসিভ কম্পালসিভ ডিজওর্ডার। আমাদের অজান্তেই নানা রকম মানসিক রোগের মহামারী ছড়িয়ে পড়েছে।

এই জটিল সময়ে যাঁদের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা তাঁরা সকলেই ভোট নিয়ে ব্যস্ত। মাস্ক ছাড়াই জনসভায় নানা রকম গরম গরম ভাষণ দিচ্ছেন। বক্তব্যের কোথাও একবারও করোনা মহামারী নিয়ে জনসাধারণকে সচেতন করার প্রয়াস নেই।

এক বছরের বেশি সময় ধরে স্কুল বন্ধ। কিছু স্বচ্ছল পরিবারের ছেলে-মেয়েরা অনলাইনে ক্লাস করার সুযোগ পাচ্ছে। তাদের অনেকেই মোবাইলে নেশাগ্রস্ত হয়ে পড়ছে। অনেকেই ঘাড়ের ব্যথা, মাথা ব্যথা, চোখের সমস্যায় ভুগছে।

নিম্নবিত্ত পরিবারের ছাত্র-ছাত্রীরা ক্রমশ অন্ধকারে ডুবে যাচ্ছে। তারা যেটুকু শিখেছিল, সেটুকুও ভুলে যাচ্ছে।

তবে তার মধ্যেও দু-একটি অদ্ভুত ব্যাপার ঘটছে। এক পরিচিত স্কুল শিক্ষক রাতে ফোন করলেন, ‘ডাক্তারবাবু, আপনি করোনা পরীক্ষা করতে দিয়েছিলেন। এ যাত্রা বেঁচে গেলাম।’

আমি বললাম, ‘নেগেটিভ এসেছে? এখনই আনন্দ করবেন না। র‍্যাপিড টেস্টে অনেকেরই নেগেটিভ আসছে। আর টি পি সি আর-এর রিপোর্ট আগে আসুক।’

‘না না ডাক্তারবাবু, আমার র‍্যাপিড টেস্টেই পজিটিভ এসেছে।’

অবাক হয়ে বললাম, ‘তাহলে বেঁচে গেলেন বলছেন কেন?’

‘ডাক্তারবাবু, ভোটের ডিউটিতে আর যেতে হবে না। করোনার থেকে ভোটের ডিউটিতে লাইফ রিস্ক অনেক বেশি।’

PrevPreviousআবেদনপত্র
Nextবাড়িয়ে দাও তোমার হাতNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

প্র্যাক্টিস – নন প্র্যাক্টিস নিয়ে আরেকটু

August 28, 2026 No Comments

শুধু এডমিশন ডে সংলগ্ন তিনদিন নয় সমস্ত ধরনের সরকারি চিকিৎসকদের সম্পূর্ণভাবে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করতে হবে এবং সেটি কঠোরভাবে বলবৎ করতে হবে নতুবা আমাদের দেশ

সমুদ্র দহন পালা!

August 28, 2026 No Comments

দিন কয়েক আগে পরিচিত এক সুজনের পাঠানো একটা প্রতিবেদনে নজর আটকে গেল। সেখান থেকে কিছুটা অংশ তুলে ধরি আপনাদের জন্য। “ভয়ঙ্কর! বাজারে যা সাধারণের নাগালের

শুশ্রূষা

August 28, 2026 No Comments

মাঝরাতে ঘুম ভেঙে গেল। যে রকম রোজ যায় দু তিনবার প্রতি রাত্রে। ভেঙে গেল বলা ভুল। ঘুমটা ভাঙিয়ে দিল মোবাইল। ওতে একটা কর্কশ রিং টোন

Sangrami Gana Mancha Press Release

August 27, 2026 No Comments

On August 1st, the Chief Minister of West Bengal suddenly announced that he had information that out of 27 lakh voters whose names had been

ইতিহাস গড়ে নারী, ইতিহাস ধরা থাকে অক্ষরে

August 27, 2026 No Comments

পর্দা জুড়ে একটা প্রকাণ্ড বাড়ি। রাস্তার সামনে। গাড়ি থেকে এসে নামলেন দুজন মহিলা। ঢুকে গেলেন বাড়িটির মধ্যে। ঘরে শুরু হল মিটিং। একটা বই লেখা হবে।

সাম্প্রতিক পোস্ট

প্র্যাক্টিস – নন প্র্যাক্টিস নিয়ে আরেকটু

Bappaditya Roy August 28, 2026

সমুদ্র দহন পালা!

Somnath Mukhopadhyay August 28, 2026

শুশ্রূষা

Dr. Arunachal Datta Choudhury August 28, 2026

Sangrami Gana Mancha Press Release

Sangrami Gana Mancha August 27, 2026

ইতিহাস গড়ে নারী, ইতিহাস ধরা থাকে অক্ষরে

Sanjoy Mukherjee August 27, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

670671
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]