Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দ্বিতীয় ঢেউ এর দিনগুলি ৭

IMG_20210412_002759
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • April 12, 2021
  • 7:26 am
  • No Comments

মহামারী বিষয়ে লোকজন এখনও ডিনায়াল পর্যায়ে রয়েছে। করোনা যে নিজের হতে পারে মেনে নিতে পারছে না।

এক ভদ্রলোক চেম্বারে ঢুকে গুছিয়ে বসলেন, ‘ডাক্তারবাবু, একদম প্রথম থেকে বললে আপনার বুঝতে সুবিধা হবে।’

আমার সুবিধার জন্য ওনার চিন্তা দেখে আহ্লাদিত হলাম না। বাইরে ইতিমধ্যেই রোগীরা অপেক্ষা করতে করতে অধৈর্য্য হয়ে গেছে। বললাম, ‘একটু ছোটো করে বলুন।’

‘হ্যাঁ, যা বলছিলাম- একদম ছোটো থেকেই আমার ঠাণ্ডার ধাত। দেড় বছর বয়েসে নিউমোনিয়া হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সেই থেকে আমার ইমিউনিটি কমে যায়। প্রতি বছর অন্তত দু-তিনবার সর্দি জ্বর হতো…’

ভদ্রলোকের কথা শুনতে শুনতে ‘এম ডি’ পরীক্ষার সময়ে রোগের ইতিহাস নেওয়ার কথা মনে পড়ছিল। মুশকিল হলো তখন লং কেস পিছু ১ ঘন্টা সময় পেতাম। সকালে কী খান, দিনে কতবার পায়খানা যান, সেখানে গিয়ে কোন গান করেন- সব শুনতাম।

যত বয়স বাড়ছে, যত করোনা বাড়ছে, ধৈর্য্যও কমছে। এনাকে শিগগিরী শৈশব স্মৃতি থেকে বার না করলে যেসব রোগীরা এতক্ষণ পেটে ব্যথা, জ্বর, কোমরে ব্যথা ইত্যাদি নিয়ে অপেক্ষা করছেন, তাঁরা হট্টগোল শুরু করবেন।

অতএব ‘এম ডি’র যাবতীয় শিক্ষা শিকেয় তুলে রোগীকে সরাসরি লিডিং কোশ্চেন করলাম, ‘ছোটো বেলার কথা বাদ দিন। এখন দেখাতে এসেছেন কেন বলুন? জ্বর?’

ভদ্রলোক এতো সহজে ছেড়ে দেওয়ার পাত্র নন। বললেন, ‘একটু না বললে আপনি ঠিকঠাক কেসটা বুঝতে পারবেন না।’

ভগবানকে ধন্যবাদ দিলাম- ভাগ্যিস সব রোগী এনার মতো নন। ভদ্রলোক বলে চলেছেন, ‘ছোটো বেলার ঠাণ্ডার ধাতটা প্রায় কমে গেছিল বুঝলেন। কিন্তু বাইশ বছর বয়সে কলেজের বন্ধুদের সাথে একবার দার্জিলিং গিয়েই সর্বনাশ হল। এতো ঠাণ্ডা আর এতো ঘন কুয়াশা…!! তিনদিন ছিলাম, কিন্তু একবারের জন্যও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি।’

‘দার্জিলিঙে অমন মাঝে সাজেই হয়। কিন্তু সে গল্প আমাকে শোনাচ্ছেন কেন? আপনার সমস্যাটা বলুন।’

‘সমস্যাটা তো এর পরেই শুরু হলো। দার্জিলিং গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, কিন্তু আমার ঠাণ্ডার ধাতটা আবার ফিরে এল।’

বললাম, ‘সেই ঠাণ্ডার ধাত সারানোর জন্য নিশ্চয়ই আমার কাছে এদ্দিন বাদে আসেন নি? আজ এসেছেন কেন?’

‘না না, ও ঠাণ্ডার ধাত কমবে না। আগে অনেক ডাক্তার দেখাতাম। কিন্তু ডা. শীতল ঘোষ মুখের উপরই বলে দিলেন এটা কমবে একমাত্র আমার মরার পর। তাই আর ওই নিয়ে ভাবিনে।’

ক্রমশ মাথাটা গরম হচ্ছে। সাত সকাল থেকে একটানা রোগী দেখছি। এখন দুপুর দুটো। বকতে বকতে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। রেগেমেগে বললাম, ‘আপনার কবে থেকে জ্বর পরিষ্কার করে বলুন।’

‘আসলে এসি তে থাকার অভ্যাস নেই তো, শালাকে নিয়ে এপোলোতে গেছিলাম ডাক্তার দেখাতে। ওখানে প্রায় চার ঘণ্টা এসির কনকনে ঠাণ্ডায় ছিলাম। শালার আবার পেটের প্রবলেম। কিছু খেলেই বাথরুমে দৌড়ায়। ওখানকার ডাক্তার বললেন এটাও নাকি সারেনা। এই রোগের নাম ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম। কোলোনোস্কোপি করতে দিলেন। চিন্তা করুন নিজেই বলছেন রোগ সারবে না, আবার সেই রোগের জন্য ওমন মারাত্মক একটা টেস্ট করতে বলছেন।’

এ কথা শোনার পর মাথা ঠাণ্ডা রাখা মুশকিল। গলা বেশ চড়িয়ে বললাম, ‘আপনি হয় আপনার সমস্যা সরাসরি বলুন অথবা বিদায় হোন। একটিও অপ্রয়োজনীয় কথা বললে আমি আর ভদ্র ব্যবহার করতে পারবো না।’

গলার আওয়াজটা বেশ জোরেই হয়েছিল। সঞ্জয়দা দরজা ঠেলে একবার উঁকি মারল। ভদ্রলোক বললেন তাঁর চারদিন ধরে জ্বর, কাশি এবং বুকে ব্যথা৷ বাড়িতে তাঁর স্ত্রীরও আজ থেকে জ্বর আসছে।

বুকে ভালোই সাঁই সাঁই শব্দ হচ্ছে। ওষুধ পত্র লিখে বললাম, কাল গ্রামীণ হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষা করতে।

ভদ্রলোক মিন মিন করে বলার চেষ্টা করলেন, ‘আসলে এসি’তে থাকার অভ্যাস নেই তো, মনে হচ্ছে ওখান থেকেই…’

তবে শুধু উনি নন, অধিকাংশ মানুষই মহামারীকে অস্বীকার করতে চাইছে। সবাই এমন ভাবে মাস্ক ছাড়াই ঘোরাঘুরি করছে, যেন আদৌ কোনো মহামারীর অস্তিত্ব নেই।

নেতা নেত্রী, যাদের উপর দেশ চালানোর ভার তাঁরা ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে ব্যস্ত। তাঁদের কাছে মহামারীর আপাতত কোনো অস্তিত্ব নেই। মহামারী আবার ফিরবে ২মে- এর পর। তখন চটজলদি সমাধান হিসেবে হয়তো লকডাউনের কথা ভাবা হবে।

মহামারীতে মানুষের মৃত্যু নিয়ে আপাতত কারো কোনো আগ্রহ নেই। মানুষের যাবতীয় উৎসাহ রাজনৈতিক সংঘর্ষে মৃত ব্যক্তিদের নিয়ে। কারণ হতভাগ্য মানুষগুলির লাশের এই ভোটের বাজারে ভালো দাম আছে।

PrevPreviousভালো মন্দ
NextধিকNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ব্যক্তি স্বাধীনতা এবং সামাজিক দায়বদ্ধতা

July 22, 2026 No Comments

প্রায় কুড়ি বছর পর তসলিমা নাসরিন বর্তমান সরকারের আমন্ত্রণে কলকাতায় আসছেন। তথাকথিত প্রগতিশীল এবং বিপ্লবীরা নিশ্চয়ই এতে খুব খুশি। কারণ তাঁরা ‘অধিকার’-এ বিশ্বাসী, ‘স্বাধীনতা’-য় বিশ্বাসী।

স্যার গ্যারি সোবার্স, বাবা আর আমার একটুকরো মেয়েবেলা

July 22, 2026 No Comments

সেই দুই বিনুনির ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে আমার সম্পর্কের রসায়ন এমন অনবদ্যভাবে জমে গিয়েছিল যে সমস্ত জীবনে আমি আমার বাবার কাছের বন্ধু হয়ে উঠতে পারিনি।

অথ হজম কথা…

July 22, 2026 No Comments

ইদানীং কালে আমার এক কনিষ্ঠ বন্ধু প্রবীর সামাজিক মাধ্যমে অসাধারণ কিছু মন ছুঁয়ে যাওয়া লেখা দিচ্ছে। ওর লেখার সঙ্গে আগে থেকেই পরিচিতি ছিল, আর ওর

সংহতি সভা

July 21, 2026 No Comments

১৭ই জুলাই ২০২৬ বিধাননগরে অনুষ্ঠিত।

এই সরকার প্রমাণ করল তারা দেউলিয়া হয়ে গেছে

July 21, 2026 No Comments

  ২০ জুলাই, ২০২৬ দিনভর দেশ সাক্ষী থাকল এক ঐতিহাসিক ক্রান্তিলগ্নের। দিল্লির যন্তর মন্তরে পুলিশ নির্বিচারে লাঠি চালাচ্ছে, লুটিয়ে পড়ছে প্রতিবাদী যুবক, তবুও এগিয়ে চলেছে

সাম্প্রতিক পোস্ট

ব্যক্তি স্বাধীনতা এবং সামাজিক দায়বদ্ধতা

Kanchan Sarker July 22, 2026

স্যার গ্যারি সোবার্স, বাবা আর আমার একটুকরো মেয়েবেলা

Dr. Sukanya Bandopadhyay July 22, 2026

অথ হজম কথা…

Dr. Amit Pan July 22, 2026

সংহতি সভা

Abhaya Mancha July 21, 2026

এই সরকার প্রমাণ করল তারা দেউলিয়া হয়ে গেছে

Parichay Gupta July 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

653192
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]