Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডিলিউশন

IMG-20220330-WA0098
Dr. Aritra Chakraborty

Dr. Aritra Chakraborty

Psychiatrist
My Other Posts
  • April 4, 2022
  • 7:36 am
  • No Comments

বদ্ধমূল ভ্রান্ত ধারণা বা ডিলিউশন বিষয়টি “delude” নামক ইংরেজি শব্দটি আসলে একটি লাতিন শব্দ থেকে এসেছে যার অর্থ হল “প্রতারণা”।

ডিলিউশন হল এক ধরনের মিথ্যা ধারণা যা রোগী প্রত্যয়ের সাথে আঁকড়ে ধরে রাখে। রোগীকে বার বার বোঝানো হলেও রোগী সেই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে পারেন না।

এই ধারণা বদ্ধমূল হলেও এর কারণ কোনো ঘটনা বা পরিস্থিতির ভুল বিশ্লেষণ। রোগীর কোনো সন্দেহ না থাকলেও, লোকে মনে করে যে সেই ধারনা ভ্রান্ত, ভিত্তিহীন বা অদ্ভুত।

পারসিকিউটারী ডিলিউশন
এই ক্ষেত্রে বদ্ধমূল ভ্রান্ত ধারণা হয় যে কেউ রোগীকে তাড়া করছে, পিছনে লেগেছে বা অন্য কোনো ভাবে ক্ষতি করবার চেষ্টা করছে। যেমন-
রোগীর  মনে হতে পারে যে  গভর্মেন্ট রোগীর  পিছনে এজেন্সি লাগিয়েছে। রোগীর এমনও মনে হতে পারে যে তার প্রতিবেশিরা বিশেষ টেকনোলজি (যেমন- ইন্টারনেট) অথবা বিশেষ ক্ষমতার মাধ্যমে তার উপর প্রভাব ফেলছে। সিজোফ্রেনিয়া ও বাইপোলার ডিসঅর্ডারে এই জাতীয় ডিলিউশন দেখা যেতে পারে।

গ্রান্ডিওস ডিলিউশন
এই জাতীয় ডিলিউশনে আক্রান্ত ব্যক্তি নিজেকে কেউকেটা ভাবতে শুরু করেন। কেউ ভাবতে থাকেন তাঁর নিজের কিছু ঐশ্বরিক ক্ষমতা আছে। কেউ ভাবেন তিনি কোন বিশেষ বা গোপনীয় মিশনে অংশ নিয়েছেন।অনেকে আবার নিজেকে অত্যন্ত বিখ্যাত বা ধনী ব্যক্তি ভাবতে থাকেন। “বাইপোলার ডিসঅর্ডার” নামক রোগে আক্রান্ত ব্যক্তিদের “ম্যানিক” অবস্থায় থাকা কালীন এই জাতীয় ডিলিউশন দেখা যেতে পারে।

নিহিলিস্টিক ডিলিউশন
মূলত “সাইকোটিক ডিপ্রেশন” রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এই জাতীয় ডিলিউশন দেখা যায়। এক্ষেত্রে “গ্রান্ডিওস ডিলিউশন”-এর উল্টো ঘটনা ঘটতে থাকে। রোগী অনেক সময় ভাবেন যে তিনি আর বেঁচে নেই বা তাঁর শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলিতে পচন ধরে সেগুলি নষ্ট হয়ে গেছে। এই ঘটনাকে “কোটার্ড সিনড্রোম” বলা হয়।

মর্বিড জেলাসী (ডিলিউশন অফ ইনফেডিলিটি)
এক্ষেত্রে রোগীর হঠাৎ মনে হতে পারে যে তাঁর স্বামী অথবা স্ত্রী অন্যের প্রতি অনুরক্ত। যদিও আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবেরা নিশ্চিত যে এমন ভাবনার কোনো কারণই নেই। সাধারণ ভাবে মাদকাসক্ত ব্যক্তিদের মধ্যে বেশি দেখা যায়। অনেক সময় পুরুষত্বহীন বা যৌন সঙ্গমে অক্ষম ব্যক্তিদের মধ্যে এই জাতীয় সমস্যা বেশি দেখা যায়। আবার অনেক সময় জীবনসঙ্গী বা সঙ্গিনী রূপে বা গুণে অতিরিক্ত সুন্দর বা সুন্দরী হলে অপরজনের মনে হীনমন্যতার সৃষ্টি হয়, যা এই প্রবণতাকে আরো বাড়িয়ে দেয়। এর ফলে অনেক সময় রোগী অতিরিক্ত হিংস্র হয়ে ওঠেন এবং গার্হস্থ্য হিংসার নানান ঘটনা ঘটে।

ডিলিউশন অফ লাভ (ইরোটো ম্যানিয়া)
মহিলাদের মধ্যে এই রোগের প্রবণতা বেশী। এই জাতীয় ডিলিউশনে আক্রান্ত মহিলা কোন কারণ ছাড়াই ভেবে নেন কোন এক বিখ্যাত মানুষ তাঁকে ভালোবাসেন| সেই বিখ্যাত মানুষটিকে তিনি চিঠি লিখতে থাকেন, উপহার পাঠাতে থাকেন। বাস্তবে যদিও সেই মানুষটি এ বিষয়ে বিন্দু-বিসর্গ জানেন না।

হাইপোকন্ড্রিয়াকাল ডিলিউশন
এই জাতীয় রোগে আক্রান্ত রোগী অনেক সময় ভাবেন যে তাঁর শরীর থেকে কোন খারাপ গন্ধ বেরোচ্ছে যা অন্য মানুষদের বিরক্তির কারণ হতে পারে।যদিও আশেপাশের মানুষজন তা অনুভব করেন না। অনেকে আবার মনে করেন যে তাঁর শরীরের কোন অঙ্গ-প্রত্যঙ্গের গঠন খারাপ। সেই অঙ্গের গঠন ঠিক করার জন্য তিনি বহু চিকিৎসকের পরামর্শ নিতে থাকেন এবং অনেক সময় প্লাস্টিক সার্জারীর জন্য পীড়াপীড়ি করতে থাকেন। আবার এই জাতীয় একরকমের ডিলিউশন হল “ডিলিউশানাল প্যারাসাইটোসিস”।

ডিলিউশসনাল প্যারাসাইটোসিস
“ডিলিউশনাল প্যারাসাইটোসিস” বা “একবোম সিনড্রোম” হল একধরনের মানসিক রোগ যেখানে রোগী মনে করেন তাঁর শরীরের চামড়ায় বা অন্য কোন স্থানে পোকা বা ওই জাতীয় কোন প্রাণী বাস করছে। অন্য কেউ ওই জাতীয় পোকা দেখতে না পেলেও এই রোগীরা পোকা বা ওই জাতীয় কিছু দেখতে পান এবং চামড়া থেকে ওই পোকাগুলিকে বের করার নানান পন্থা অবলম্বন করেন। যদিও তাতে সমস্যা কমে না।

পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে এই রোগে আক্রান্ত হবার সম্ভাবনা বেশি। সাধারণ ভাবে ৫৫ থেকে ৭০ বছর বয়স্কদের মধ্যে এই রোগ দেখা যায়। কোকেন বা ওই জাতীয় কিছু মাদক দ্রব্য ব্যবহার করলে এই রোগ অল্পবয়স্কদের মধ্যেও দেখা যেতে পারে।

ডিলিউশনাল মিস আইডেন্টিফিকেশন
এক্ষেত্রে মূলত দুটি রোগের কথা বলা হয়। “ক্যাপগ্রাস সিনড্রোম” ও “ফ্রেগলি সিনড্রোম”। “ক্যাপগ্রাস সিনড্রোম”-এর ক্ষেত্রে রোগীর মনে হয় তাঁর পরিচিত কোন ব্যক্তি আসলে সেই ব্যক্তি নয়। অন্য একটি মানুষ সেই পরিচিত ব্যক্তিটির রূপ ধরে আছে।

ফ্রেগলি একজন বিখ্যাত নাট্য অভিনেতা ছিলেন যিনি বিভিন্ন ছদ্মবেশ ধারায় পারদর্শী ছিলেন। “ফ্রেগলি সিনড্রোম”এর ক্ষেত্রে রোগীর মনে হয় কোন একটি মানুষ বিভিন্ন রূপ নিয়ে তাঁর সামনে আসছে। অর্থাৎ রোগী মনে করতে পারেন যে একটাই লোক কখনো সবজি বিক্রেতা হয়ে, কখনো গাড়ির ড্রাইভার হয়ে, কখনো বা চিকিৎসক হয়ে তাঁর সামনে আসছে।

তাহলে প্রশ্ন আসবে ডিলিউশন কেন হয়?
এ বিষয়ে বিভিন্ন মতামত আছে। “সাইকো অনালিটিক্যাল” থিওরী অনুযায়ী আমাদের মনের ইড, ইগো ও সুপার ইগোর ভারসাম্য রক্ষার ব্যর্থতা থেকে এই জাতীয় সমস্যা তৈরি হতে পারে। হীনমন্যতা, উদ্বিগ্নতা, যৌনতাসংক্রান্ত সমস্যা থেকে নানান ধরণের ডিলিউশন সৃষ্টি হতে পারে।

অনেকের মতে মস্তিষ্কের ত্রুটিপূর্ণ যৌক্তিক বিশ্লেষণ থেকেই ডিলিউশন তৈরি হয়।

নিউরো বায়োলজিক্যাল থিওরী অনুযায়ী মস্তিষ্কে ডোপামিনের আধিক্য ডিলিউশন জাতীয় লক্ষণ সৃষ্টি করে। মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স, এন্টারিওর সিঙ্গুলেট কার্টেক্স এবং লিম্বিক লোব ঠিক মত কাজ না করলেও এই জাতীয় সমস্যা তৈরি হতে পারে।

এবার আসি চিকিৎসা প্রসঙ্গে। সমস্ত ধরনের মানসিক রোগেরই কার্যকরী চিকিৎসা সম্ভব। এই জাতীয় রোগের চিকিৎসায় মূলত “এন্টি -সাইকোটিক” গোত্রের ওষুধ ব্যবহৃত হয়। মনে রাখতে হবে মানসিক রোগের ওষুধ মানেই ঘুমের ওষুধ -এই ধারণা ভুল। এমন অনেক ওষুধ আছে যেগুলি খেলে ঘুমের সমস্যা হয় না এবং রোগীর দৈনন্দিন কাজকর্ম ব্যহত হয় না। যত তাড়াতাড়ি রোগীকে মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আনা হবে, রোগীর ঠিক হবার সম্ভাবনা ততটাই বাড়বে।

PrevPreviousবিনিদ্র
Nextতপ্পনের কথাকলি ও বুকে ব‍্যথার উৎসমুখNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Sangrami Gana Mancha Press Release

August 27, 2026 No Comments

On August 1st, the Chief Minister of West Bengal suddenly announced that he had information that out of 27 lakh voters whose names had been

ইতিহাস গড়ে নারী, ইতিহাস ধরা থাকে অক্ষরে

August 27, 2026 No Comments

পর্দা জুড়ে একটা প্রকাণ্ড বাড়ি। রাস্তার সামনে। গাড়ি থেকে এসে নামলেন দুজন মহিলা। ঢুকে গেলেন বাড়িটির মধ্যে। ঘরে শুরু হল মিটিং। একটা বই লেখা হবে।

অভয়া থেকে তামান্না, তামান্না থেকে যাদবপুর…

August 27, 2026 No Comments

মনে পড়ে গেল কাদম্বিনী বসুর কথা

August 26, 2026 1 Comment

১

সংগ্রামী গণ মঞ্চের প্রেস বিজ্ঞপ্তি

August 26, 2026 No Comments

২৫ আগস্ট ২০২৬ আগস্ট মাসের ১ তারিখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আচমকাই ঘোষণা করলেন ওনার কাছে খবর আছে যে ২৭ লক্ষ ডিলিটেড ভোটারের মধ্যে মাত্র ৭ লক্ষ

সাম্প্রতিক পোস্ট

Sangrami Gana Mancha Press Release

Sangrami Gana Mancha August 27, 2026

ইতিহাস গড়ে নারী, ইতিহাস ধরা থাকে অক্ষরে

Sanjoy Mukherjee August 27, 2026

অভয়া থেকে তামান্না, তামান্না থেকে যাদবপুর…

Abhaya Mancha August 27, 2026

মনে পড়ে গেল কাদম্বিনী বসুর কথা

Dr. Samudra Sengupta August 26, 2026

সংগ্রামী গণ মঞ্চের প্রেস বিজ্ঞপ্তি

Sangrami Gana Mancha August 26, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

670280
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]