Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বিনিদ্র

IMG_20220403_230256
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • April 4, 2022
  • 7:33 am
  • No Comments
★
(নাটুর পুরো নাম অম্লান নট্টচৌধুরী। পেশায় রিটায়ার্ড কেমিস্ট্রি প্রফেসার। তার ইসকুলের বন্ধুরা তার স্বল্প উচ্চতার জন্য ডাকনাম দিয়েছিল নট্টচৌধুরী থেকে নাটু চৌধুরী সংক্ষেপে নাটু।
প্রামাণিক আমেরিকাবাসী ডাক্তার। পুরো নাম বিল্বদল প্রামাণিক কিন্তু ওই নামে না ডেকে সবাই তাকে প্রামাণিক বলে।
আসলেই পুরোনো বন্ধুদের ডাকটাকের কোনও ব্যাকরণ হয় না। সংলাপেরও।)
– হ্যালো নাটু, কেমন আছিস?
– আরে প্রামাণিক, বল। কদ্দিন পরে ফোন কল্লি! তোদের খবর সব ভালো?
– হ্যাঁ, ওই আর কী! কোভিড কোভিড করে তো জিনা হারাম করে দিল শুয়োরের বাচ্চা ভাইরাস।
– যা বলেছিস। সীতাংশুদা’ কেমন পট করে চলে গেল, চেনাজানার মধ্যে!
– কোন সীতাংশু?
– আরে আমাদের ননীর দাদারে। সেই যে যাকে দেখে তুইও ডাক্তার হলি। শালা কোভিডের জন্য এক বছর ঘরের বাইরে বেরুল না। প্র‍্যাকটিস করল না। তার পরে যেই চেম্বার করা শুরু করল, এক মাসের মধ্যে শেষ।
– ছাড় তো! ওই সব ফালতু মরার গল্প রাখ। বাঁচার কথা বল। তোর খবর বল।
– আর খবর! কী বলি বল দেখি? এই গতকালই পড়ছিলাম, কে এক সাইন্টিস না সমাজকর্মী কী যেন, তাকে নিয়ে একজন লিখেছে। নামটা… আঃ, ভুলেও গেলাম। যে লিখছে সে শেষের দিকে লিখল, অবশেষে এই বিরাট মাপের মানুষটা তার সমস্ত কাজ শেষ করে যথাকালে চৌষট্টি বছর বয়সে মারা গেলেন।
– তা, তাতে তোর কী এলো গেল?
– না, তেমন কী আর হল। শুধু মনে পড়ে গেল আমার বয়স আটষট্টি। মানে আমার ওই যথাকালটা চার বছর আগে পেরিয়ে গেছে। তোরও তো তাই। এখন আমরা এক্সট্রা টাইম খেলছি সবাই, বুঝলি তো!
– তাতে কী? যে কোনও সময়ে গোল্ডেন গোল হয়ে যাবে এই তো? এই নিয়ে ভেবে কী হবে?
– না রে প্রামাণিক। গোল্ডেন গোলের কথা ভাবছি না। ভাবি এই এক্সট্রা টাইমের খেলাতেও যদি রেড কার্ড দেখতে হয়, তার মত দুর্ভাগা…
– নাটু, ছাড় তো। সেই ছেলেবেলা থেকে এই সব আতাক্যালানে মার্কা আঁতলামি মারাচ্ছিস তুই। একই রয়ে গেলি। কে কী রেড কার্ড, ইয়েলো কার্ড দেখাবে তার জন্য বাঁচছি নাকি আমরা? তুইও তো তাই
– আমিও তাই? মানে?
– নাটু, ফোন না করেও, কথা না বলেও টের পাই রে। দিব্যি ব্যাপক মস্তিতে আছিস। রোজ রাত্তির দুটো তিনটে অবধি ফেসবুকে সবুজ আলো জ্বেলে বসে থাকিস! কী ভাবিস তুই, দেখি না নাকি? অত রাতে কোথায় কী করিস, বুঝি না?
– ওহ্, তোর ওখানে তো তখন মাঝ দুপুর, তাই না?
– কথা ঘোরাস না। যে’টা বললাম স্বীকার করলি কি না বল?
– হ্যাঁ, মানে ইয়ে, জেগে থাকি ঠিকই। ফেসবুকেও থাকি, সে’টাও ঠিক। কিন্তু সে ওই মনখারাপের জন্যেই। ফেসবুকে নিজে কিছু করি না রে!
– কিছু করিস না তো ফালতু জাগিস কেন অত রাত অবধি?
– আমার যা কাজ। ছেলে আর মেয়ে দু’টোই তো দূরে। ফোন করলে হয় বেজে যায়, নয় বিজি, নইলে আউট অফ রিচ। হোয়াটস অ্যাপে? মেসেজের সাড়া নেই। কী না, একজন অফিসে ব্যস্ত, অন্যজন তার ইউনিভার্সিটিতে।
– তো? ফেসবুকে কী?
– ফেসবুকে খুঁজে খুঁজে দেখি, চেনা লোকজনের পোস্টে কোনও রিঅ্যাকশন দিল কিনা, কমেন্ট করল কিনা ওরা কেউ।
– সে দিলে দেবে। ওদের চয়েস। তুই পাহারা দেবার কে? দিবিই বা কেন?
– আসলে ফেসবুকে দেওয়া টাইম দেখে বুঝি, ওরা তখন অবধি ভালো আছে। মনটা শান্ত হয়। কোথাও বেড়াতে গেলে ফিরে আমায় তো জানায় না! ওদের পোস্ট করা ছবি দেখে বুঝি ওরা ঠিক ভাবে ফিরেছে। রাত জেগে ওদেরই খুঁজি। বাপ হবার শাস্তি প্রামাণিক।
– ভাগ্যিস বিয়ে করিনি রে নাটু! বেঁচে গেছি, বল?
PrevPreviousগোগোলের পেট ব্যথা
NextডিলিউশনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত

September 9, 2026 No Comments

ভেবেছিলাম চেপে যাব, জানেন? কী দরকার আমাদের এই সব বিষয়ে কথা বলার? কিন্তু তাও না লিখলে, না বললে দিনের শেষে নিজের সামনে দাঁড়ানো যায় না।

পৃথিবীতে বেঁটে মানুষদের ভিড় বাড়ছে?

September 9, 2026 No Comments

১. আমাদের সাবেক পাড়ায় এক অভিনব পরিবার ছিল। আমরা মজা করে বলতাম – দ্যা গ্রেট লিলিপুট ফ্যামিলি। ঐ বাড়ির‌ই ছেলে নান্টু ছিল আমাদের খেলার সাথী।

নেপালে চিকিৎসা ত্রাণে

September 9, 2026 No Comments

আমাদের যাত্রাটা শুরু হলো বেশ টান টান উত্তেজনা নিয়ে। যে ট্রেনে নিউ জলপাইগুড়ি যাওয়ার কথা ছিল, ট্রেন ছাড়ার কয়েক ঘন্টা আগে তাতে আমাদের টিকিট ক্যানসেল

এই আদিবাসী মেয়েটিও এক অভয়া, তার ন্যায়বিচারের দাবিতে অভয়া মঞ্চ আন্দোলন গড়ে তুলতে দায়বদ্ধ।

September 8, 2026 No Comments

আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের খুন ও তার অভিঘাতে জন্ম নেওয়া অভয়া আন্দোলনের ফলে এই রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে — সাধারণ মানুষের ক্ষোভ নির্বাচনের

মুছে ফেলা যায় না

September 8, 2026 No Comments

আজ সকালে দেখলাম, দেয়ালের গায়ে সাদা চুন গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা। যে মুখটা এতদিন এই দেয়াল থেকে তাকিয়ে ছিল, যার চারপাশে লেখা ছিল “Peace”, “Paix”,

সাম্প্রতিক পোস্ট

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত

Doctors' Dialogue September 9, 2026

পৃথিবীতে বেঁটে মানুষদের ভিড় বাড়ছে?

Somnath Mukhopadhyay September 9, 2026

নেপালে চিকিৎসা ত্রাণে

Piyali Dey Biswas September 9, 2026

এই আদিবাসী মেয়েটিও এক অভয়া, তার ন্যায়বিচারের দাবিতে অভয়া মঞ্চ আন্দোলন গড়ে তুলতে দায়বদ্ধ।

Abhaya Mancha September 8, 2026

মুছে ফেলা যায় না

Dr. Arjun Dasgupta September 8, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

673894
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]