Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডায়াবেটিসের অ থেকে চন্দ্রবিন্দুঃ পর্ব ১(রোগ নির্ণয়)

Diabetes symbol
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • March 15, 2020
  • 10:21 am
  • 6 Comments

ডায়াবেটিস শব্দটি শুনলে আমাদের একটাই অসুখের কথা মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে এটি একাধিক অসুখের সমাহার যেখানে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়।

ডায়াবেটিসের অনেকগুলি ভাগ আছে। তাদের একটির কারণ অপরটির থেকে সম্পূর্ণ আলাদা। কিন্তু শেষ পর্যন্ত তাদের একটিই ছাতার তলায় আনা হয়েছে। কারণ এই সমস্ত রোগগুলির প্রধান বৈশিষ্ট্য রক্তে গ্লুকোজের পরিমাণের অস্বাভাবিক বৃদ্ধি। দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতির জন্য মূলত দায়ী এই অতিরিক্ত গ্লুকোজ।

ডায়াবেটিসের কারণ ও শ্রেণী বিভাগ আমরা পরবর্তী সময়ে জানব। তাঁর আগে আমরা জেনে নিই ডায়াবেটিস রোগ নির্ণয় কিভাবে করা যায়।

১. ডায়াবেটিসের উপসর্গ উপস্থিত (প্রস্রাব বেশি পাওয়া, খিদে বেশি পাওয়া, ওজন কমে যাওয়া ইত্যাদি) এবং রক্তে র‍্যান্ডম গ্লুকোজ ২০০ মিগ্রা/ডেসিলি’র সমান বা তার চেয়ে বেশি।

২. খালি পেটে রক্তে গ্লুকোজ ১২৬ মিগ্রা/ডেসিলি’র সমান বা তার বেশি।

৩. হিমোগ্লোবিন A1c > ৬.৫%

৪. ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্টে ২ ঘণ্টা পর রক্তে গ্লুকোজের পরিমাণ ২০০ মিগ্রা/ডেসিলি’র সমান বা তার বেশি।

এই চারটির মধ্যে যে কোনও একটি থাকলেই তার ডায়াবেটিস আছে বলে ধরা যেতে পারে। তবে কোনও সন্দেহ থাকলে পরীক্ষাটি অন্য কোনও দিন আরও একবার করা উচিৎ।

এখন একটু বিস্তারিত আলোচনায় আসা যাক। র‍্যান্ডম গ্লুকোজ কাকে বলে? যখন রক্তে গ্লুকোজ পরীক্ষা করার সময় রোগীর শেষ বার কখন খেয়েছে জানতে চাওয়া হয় না।

খালি পেট বলতে কি বোঝায়? অন্তত আট ঘণ্টা কোনও ক্যালোরি যুক্ত খাবার খাওয়া যাবে না। যেহেতু জলে কোনও ক্যালোরি নেই তাই জল পান করা যেতে পারে।

গ্লুকোজ টলারেন্স টেস্ট কাকে বলে? ৭৫ গ্রাম গ্লুকোজ জলে গুলে খাওয়ানোর ২ ঘণ্টা বাদে রক্তে গ্লুকোজের পরিমাণ মাপা হয়। এই পরীক্ষাটি করা সমস্যা জনক হওয়ায় এবং ডায়াবেটিস রোগীকে গ্লুকোজ খাওয়ালে তার ক্ষতি হতে পারে বলে সাধারণত এই পরীক্ষাটি করা হয় না। তবে গর্ভবতী মায়েদের ডায়াবেটিস নির্ণয় করার জন্য এই পরীক্ষা এখনও ব্যবহার হয়।

সুস্থ ব্যক্তির খালিপেটে রক্তে গ্লুকোজ ১০০ মিগ্রা/ডেসিলি’র কম থাকে। ১০০ মিগ্রা/ডেসিলি’র থেকে ১২৫ মিগ্রা/ডেসিলি পর্যন্ত কারো রক্তে গ্লুকোজ থাকলে তাঁকে ‘প্রি ডায়াবেটিক’ বলে। এনাদের ওষুধের দরকার না হলেও খাওয়া দাওয়া ও নিয়মিত শরীর চর্চার কিছু নির্দেশিকা মেনে চলা দরকার। পরবর্তী পর্ব গুলিতে আমরা সে সম্পর্কে জানব।

গ্লুকোজ টলারেন্স টেস্টে যাদের রক্তে গ্লুকোজের পরিমাণ ১৪০ মিগ্রা/ডেসিলি’র থেকে ১৯৯ মিগ্রা/ডেসিলি’র মধ্যে থাকে, তাঁরা প্রি ডায়াবেটিক।

তবে রক্তের হিমোগ্লোবিন A1c % বিষয়টি অনেকেরই কাছে স্পষ্ট নয়। আগামীকাল হিমোগ্লোবিন A1c নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আজ এটুকুই থাক। নাহলে গুরুপাক হয়ে যাবে। কারো কোনও প্রশ্ন থাকলে নির্দ্বিধায় করতে পারেন।

PrevPreviousসন্তানসম্ভবা মহিলারা নোভেল করোনা ভাইরাস-১৯ নিয়ে সতর্ক হোন, আতঙ্কিত হবেন না
Nextশব ব্যবচ্ছেদNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
6 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
arnab das
arnab das
6 years ago

fasting test korar age ki without sugar liker tea khaya jabe??

0
Reply
ঐন্দ্রিল
ঐন্দ্রিল
6 years ago

শুধু জল খাওয়া যাবে।

0
Reply
Biswanath Mitra
Biswanath Mitra
6 years ago

Khub bhalo laglo

0
Reply
Sandip
Sandip
6 years ago

Doctor babu, diabetic r jonne kon test ta korale, ami sure hoya jabo ja amar diabetes ache ki nei?

0
Reply
Abhijit Bardhan
Abhijit Bardhan
6 years ago

স্যার HbA1c টেস্ট এবং একই সঙ্গে PP ও Fasting এই দুটি টেস্ট করার প্রয়োজন আছে?

0
Reply
Dipanjan Saha
Dipanjan Saha
6 years ago

Sir,
আমি সকালে খালি পেটে G P1 এবং খাওয়ার পরে দুবেলা sugamet 1000 MC খাই। কিন্তু ফাস্টিং ব্লাড সুগার 170 এবং pp ব্লাড সুগার 190-200 থেকেই যাচ্ছে। কমছে না। প্রসঙ্গত জানাই আমি 18 বছর যাবৎ এ রোগে আক্রান্ত এবং আমার বয়স 49।
Please advise

Dipanjan saha
Kolkata

0
Reply

সম্পর্কিত পোস্ট

বাদাবনে বাঘে–মানুষে সংঘাত: প্রশমনের সন্ধানে

August 2, 2026 No Comments

প্রতিবেদকের সামান্য কথাঃ পড়াশুনার সময় পড়াশুনা করা হল না। অনিশ্চিত জীবন ছেড়ে অনেক বিলম্বে কর্মজীবনে প্রবেশ। চাকরির সুবাদে জেলা থেকে জেলান্তর। উত্তর, দক্ষিণ ও রাঢ়

একটি বিদ্যামন্দির তথা স্কুলের রাজনৈতিক চিঠি

August 2, 2026 No Comments

(এই চিঠিটি দেওয়া হয়েছে ৩০ জুলাই ২০২৬-এ) রায়গঞ্জের নামী স্কুল সারদা বিদ্যা মন্দির (বাংলা মিডিয়াম) স্কুলের তরফে এই চিঠিটি দেওয়া হয়েছে – “বিদ্যালয়ের আচার্য-আচার্যা, প্রাক্তন

দুই পাগলের গপ্পো – দ্বিতীয় পর্ব

August 2, 2026 No Comments

আজ যে পাগলের কথা বলবো তিনি সত্যিই এক আজব পাগল। জন্মসূত্রে ভারতীয় নন, তবে তাঁর কাণ্ডকারখানা এই ভারতের মাটিকে ঘিরে। ইনি হলেন ক্যারন রন্সলে (

ভবিষ্যতই বলবে, এটা masterstroke ছিল না beginning of the end!!

August 1, 2026 No Comments

সত‍্যিই অভাবনীয়। কিন্তু যদি ভেবে থাকেন এটা সরকারের বিরাট পরাজয়, খুব ভুল করবেন। দাবা খেলায় যেমন দরকারে কোনো বড় পিসও sacrifice করা হয়, ধরে নিন

হাসপাতালে নিরাপদ, ভয়হীন কাজের পরিবেশের জন্য সরকার দায়বদ্ধ হোক

August 1, 2026 No Comments

কর্মক্ষেত্রে নিরাপত্তা, ভয়হীন কাজের পরিবেশ অভয়া আন্দোলনের এক গুরুত্বপূর্ণ দাবি। বিগত বছরগুলোতে আমরা দেখেছি বারবার নিজেদের কর্মক্ষেত্রে, হাসপাতালে নিগৃহীত হতে হয়েছে চিকিৎসক – নার্স –

সাম্প্রতিক পোস্ট

বাদাবনে বাঘে–মানুষে সংঘাত: প্রশমনের সন্ধানে

Bappaditya Roy August 2, 2026

একটি বিদ্যামন্দির তথা স্কুলের রাজনৈতিক চিঠি

Dr. Jayanta Bhattacharya August 2, 2026

দুই পাগলের গপ্পো – দ্বিতীয় পর্ব

Somnath Mukhopadhyay August 2, 2026

ভবিষ্যতই বলবে, এটা masterstroke ছিল না beginning of the end!!

Dr. Amit Pan August 1, 2026

হাসপাতালে নিরাপদ, ভয়হীন কাজের পরিবেশের জন্য সরকার দায়বদ্ধ হোক

West Bengal Junior Doctors Front August 1, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

657302
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]