Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডায়াবেটিস ও করোনা

Diabetes symbol
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • May 9, 2020
  • 8:02 am
  • One Comment

আমাদের ভারতবর্ষে ডায়াবেটিসে আক্রান্ত ১১.৮% মানুষ। এবং যে হারে ডায়াবেটিস বাড়ছে তাতে অনুমান করা হচ্ছে ২০৩০ সালের মধ্যেই আমরা চীনকে হারিয়ে ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেব।

করোনা মহামারীর সময়ে এই ডায়াবেটিস রোগীরা পড়েছেন বিপদে। বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছে ডায়াবেটিস রোগীদের মধ্যে করোনায় মৃত্যুহার অনেক বেশি। সেসব শুনে তাঁরা ভীত হয়ে পড়ছেন। অনেকে মানসিক ভাবে ভেঙে পড়ছেন। তাঁদের জন্যই এই প্রতিবেদন।

ডায়াবেটিস রোগীদের মধ্যে কি করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি?
এর উত্তর ‘না’। ডায়াবেটিক ও নন ডায়াবেটিকদের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা একই।

তবে ডায়াবেটিস রোগী করোনায় আক্রান্ত হলে তাঁর জীবনের ঝুঁকি বেশি।

কেন ঝুঁকি বেশি?
ডায়াবেটিস রোগীদের কোষ নিয়ন্ত্রিত ইমিউনিটি কম হয় এবং ম্যাক্রোফেজের (যে কোষ গুলি বাইরে থেকে দেহের ভেতরে আসা জীবাণুকে ধ্বংস করে) ফ্যাগোসাইটোসিসের ক্ষমতা কমে যায়। যার ফলে রোগ জীবাণু খুব সহজেই দেহে জাঁকিয়ে বসতে পারে।

তাছাড়া ডায়াবেটিস রোগীদের বয়সও সাধারণত বেশি হয়। তাঁদের মধ্যে হার্টের অসুখ, কিডনির অসুখ বেশি দেখা যায়। এই সব গুলিতেই করোনা রোগে মৃত্যুর ঝুঁকি বেশি। তাই ডায়াবেটিস রোগীদের মধ্যে করোনায় মৃত্যুহার অনেক বেশি।

কিভাবে ঝুঁকি কমানো যায়?
অবশ্যই রক্তের গ্লুকোজকে নিয়ন্ত্রণে রেখে। আমাদের দেশের প্রায় ৮০% ডায়াবেটিস রোগীর রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে থাকে না (ঠিকই লিখেছি, ৮০%ই)। তাদের HbA1C ৭ % এর বেশি থাকে।

দরকার হলে রক্তে গ্লুকোজকে নিয়ন্ত্রণে রাখার জন্য ইনসুলিন শুরু করতে হবে। রক্তের গ্লুকোজ খালি পেটে ১১০মিগ্রা/ডেসিলি এর নীচে এবং ভরা পেটে ১৬০ মিগ্রা/ডেসিলি এর নীচে নামানোর চেষ্টা করতে হবে।

আর কি সাবধানতা নেওয়া উচিৎ?
১. অন্যদের মতোই কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়াসহ ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। টাকাপয়সা, খবরের কাগজ, বাইরের কোনো জিনিস স্পর্শ করলে হাত ধুয়ে নিতে হবে। বাইরে বেরোতে বাধ্য হলে মাস্ক পরতে হবে। অন্যদের সাথে অন্তত ছ’ফুট দূরত্ব বজায় রাখতে হবে। বাইরে কখনোই চোখে, মুখে নাকে হাত দেওয়া যাবে না।

২. এ সময় বাইরে হাঁটতে যাওয়ার দরকার নেই। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য বাড়িতে, বারান্দায় বা ছাদে হাঁটতে হবে এবং হালকা ব্যায়াম করতে হবে।

৩. বাড়িতে ডায়াবেটিসে আক্তান্ত ব্যক্তির জন্য গামছা, খাওয়ার থালা-বাসন, জামাকাপড় সব আলাদা করতে হবে। যারা নিয়মিত বাড়ির বাইরে বেরোন, তাদের থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। বাড়িতে কেউ অসুস্থ হলে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিকে আলাদা করে ফেলতে হবে।

৪. খুব প্রয়োজন ছাড়া এসময় চিকিৎসকের ক্লিনিকে বা হাসপাতালে না যাওয়াই ভালো। ছোটো খাটো সমস্যায় ফোনে পরামর্শ নেওয়া যেতে পারে।

৫. করোনাভাইরাস সংক্রমণের সামান্যতম লক্ষণ দেখা দিলেও (যেমন, জ্বর, কাশি, শ্বাসকষ্ট ইত্যাদি) সরকার নির্দেশিত কেন্দ্রগুলোতে রোগ শনাক্তকরণ ও পরবর্তী পরিষেবা নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করতে হবে। ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গেও যোগাযোগ করতে হবে যত দ্রুত সম্ভব।

আর সব শেষে একটাই কথা বলার রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রিত না থাকলে শুধু করোনাই নয়, যক্ষ্মা, মূত্রনালির সংক্রমণ, বিভিন্ন নিউমোনিয়াও ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এগুলিও করোনার চাইতে কম ভয়ঙ্কর নয়।

PrevPreviousলকডাউনের মধ্যে কিভাবে ক্লিনিক চালানো যায়?
Nextভিটামিন ডি ঘাটতিঃ এক নি:শব্দ মহামারীNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Rajashree Upadhyaya
Rajashree Upadhyaya
5 years ago

Bachalen daktar babu

0
Reply

সম্পর্কিত পোস্ট

বহ্নিশিখা প্রীতিলতা

May 5, 2026 No Comments

★বহ্নিশিখা প্রীতিলতা★ সুস্মিতা গুহ মজুমদার পৃষ্ঠা ৯৬ হার্ড বাইন্ডিং মূল্য ৯০ টাকা। ছাড় দিয়ে ৭০টাকা প্রণতি প্রকাশনী নতুন বছরে ছোটোদের হাতে তুলে দিন সবচেয়ে মূল্যবান

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর

May 5, 2026 1 Comment

যেহেতু পেশাপরিচয়ে আমি চিকিৎসক – এবং এমন চিকিৎসক যে সরকারী কর্মীও – তাই সরকারী স্বাস্থ্যপরিস্থিতিটাই সর্বপ্রথম নজরে আসে। দেখে যারপরনাই খুশী হলাম যে মাননীয়া মন্ত্রী

বাংলায় পালা বদল

May 5, 2026 No Comments

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলো। ১৫ বছরের মাথায় তৃণমূল কংগ্রেসকে সরিয়ে সরকার গঠনের দিকে এগোচ্ছে বিজেপি। বেশ কিছু সংস্থার এক্সিট পোলে বিশেষজ্ঞরা আগাম বার্তা দিলেও তাদের

লাখো সূর্য

May 4, 2026 No Comments

যতই কেন সমস্যাতে জর্জরিত হই তোমার কাছে জানু পেতে বসতে রাজি নই!! স্থির নিশ্চিত দৃপ্ত সূর্য আছে বুকের মাঝে তাহলে আর জানু পেতে ভিক্ষা কার

মহালয়া ২০৩০

May 4, 2026 No Comments

পুরোনো লেখা চুনকাম করা সাদামাটা দেওয়ালটার এবড়ো খেবড়ো গায়ে একটা ক্যালেন্ডারও দুলছে না। অবশ্য দোলবার মতো তেমন হাওয়াবাতাসও খেলে না এই বিশ ফুট বাই বিশ

সাম্প্রতিক পোস্ট

বহ্নিশিখা প্রীতিলতা

Dr. Aindril Bhowmik May 5, 2026

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর

Dr. Bishan Basu May 5, 2026

বাংলায় পালা বদল

Piyali Dey Biswas May 5, 2026

লাখো সূর্য

Shila Chakraborty May 4, 2026

মহালয়া ২০৩০

Dr. Sukanya Bandopadhyay May 4, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

620874
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]