Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

চেম্বার কড়চাঃ প্রেসক্রিপশন যখন কানের দুলের ডিজাইন ?!!

WhatsApp Image 2021-01-29 at 16.36.31
Dr. Sarmistha Das

Dr. Sarmistha Das

Dermatologist
My Other Posts
  • February 1, 2021
  • 7:55 am
  • No Comments

আবার সেই দুঃখ আর ভ্যাঁ-র গল্প। এ আবার যেমন তেমন দুঃখ নয়– খোদ কর্ণভূষণ-সম্পর্কিত মর্মবেদনা! কানে ‘মণিমাণিক্য খচিত কর্ণকুন্ডল’ ব্যতীত খোদ রাজা-মহারাজার চরিত্র চিত্রণের ক্ষেত্রেই ‘পার্সোনালিটি’ কিঞ্চিত কম পড়িয়া যায়– সেখানে মহিলার দুলহীন কান হলে কান যে কাটা পড়ে!

মা মেয়ে দুজনেই প্রায় কেঁদে পড়ল– মেয়েটি কানে দুল পরতে পারে না!!

যে কোনো দুল পরলেই অ্যালার্জি হয়। কানের লতিতে ভয়ানক ঘা, চুলকুনি। দেখাল। দেখলাম। প্রায়ই দেখি আমরা। শুধু দুল নয়–যে কোনো ধাতুর গয়না থেকেই এই সমস্যা হতে পারে, হয় অনেকের। ব্যাপারটা Contact Dermatitis, স্পর্শজনিত ত্বকপ্রদাহ। নিকেল ইত্যাদি ধাতুতে সবচেয়ে বেশি হয়– কারণ এরা ভীষণ প্রতিক্রিয়াশীল– চামড়ার সংস্পর্শে এলেই ফোঁস করে ওঠে আর নানারকম অঘটন ঘটায়। সোনা সবচেয়ে মহৎ ধাতু– কারো সঙ্গে কোনো ঝগড়া ঝাঁটিতে নেই। সাধারণত সোনার গয়নাতে অ্যালার্জি হয় না। আবার এক্কেবারে যে হয় না তাও নয়। সোনার ভেতর খাদ হিসেবে মেশানো অন্য ধাতুও থাকে তো। তারা কিছুটা দায়ী। এরকম কারো কারো হয়। বিরল ঘটনা। ইনি সেই বিরলদের মধ্যে একজন। যার সোনার ছোঁয়া লাগলেও অ্যালার্জি হয়।

গলার মালা আজকাল মুক্তো, পুঁতি, কাপড়, পাট,  দড়ি, গামছা, খড় কুটো কোদাল এসব কিছু দিয়ে ম্যানেজ করা যায়। কিন্তু কানের দুল যা দিয়েই তৈরী হোক না কেন– সামান্য ধাতুর বাঁধুনি ছাড়া তাকে কানে আটকে রাখা যাবে না।

এই অ্যালার্জির চিকিত্সা আছে– হালকা স্টেরয়েড মলম আর অ্যান্টি অ্যালার্জির বড়ি। সে তো সাময়িকভাবে ভালো থাকার। সারাজীবন ধরে চলবে না।

মা মেয়ে নাছোড়– কিছু একটা ব্যবস্থা করুন। সারাজীবন দুল না পরে থাকব? দুল না পরে কলেজ যাব? বিয়েবাড়িতেও দুল পরব না? তাই হয়? দুল পরে পরদিন কান ফুলিয়ে ঘুরব? তাও কি হয়?

কি করা যায়? কানের সঙ্গে ছোঁয়া লাগবে না বা মিনিমাম ছোঁয়া লাগবে– এমন কানের দুলের ডিজাইন আঁকতে বসলাম। দুলের পেছনের চ্যাপ্টা গুঁজি থেকে সবচেয়ে বেশি সমস্যা হয় কারণ অধিকাংশ ক্ষেত্রেই এটা অন্য ধাতুর হয়। এর মাঝে সাবান জল জমে থাকে– সেটাও অনেক সময় কনট্যাক্ট ডার্মাটাইটিসের কারণ। তাহলে গুঁজির সঙ্গে ছোঁয়া বাঁচানো যেতে পারে একটা ছোট করে কেটে কাগজের চাকতি দিয়ে তার উপরে গুঁজিটা গুঁজে। সরু তারের ঝোলানো হুক দিয়ে দুলটা যদি কানে আটকানো যায়, ধাতুর সঙ্গে ত্বকের স্পর্শের এরিয়া অপেক্ষাকৃত কম হয়। অর্থাৎ ধাতুর সঙ্গে ত্বকের মিনিমাম দেখা সাক্ষাৎ, মিনিমাম কনটাক্ট এরিয়া।

মলম আর ট্যাবলেটের সঙ্গে দু ‘চারটে এমন ডিজাইন এঁকে দিলাম। সোনা কেন রুপো দিয়েও বানিয়ে নিতে পার বাছা। সোনা রুপো কেনার মতো বড় ট্যাঁক আর ক’জনার–অন্য ধাতু হলেও চলবে। মেলা থেকে কেনা দু চার টাকার জাঙ্ক গয়নার মতো এক্সক্লুসিভ ডিজাইন, দুনিয়ার কোনো স্যাকরা আজ অবধি শিখে উঠতে পারেনি। সোনাদানা দু চক্ষের বিষ, জাঙ্ক গয়না দেখলে নিজেও লম্ফ দিয়ে কিনতে ছুটি কিনা– তাই ঘাঁতঘোঁতগুলো ভালো জানি। এগুলো কানের সঙ্গে স্পর্শের জায়গায় দুদিকেই দুটো কাগজের চাকতি দিয়ে পরতে হবে। তবে বেড়াতে যাবার সময় ছাড়া চব্বিশ ঘণ্টা পরে থেকো না বাপু। যা রয় সয় তা বারো মাস বয়।

কয়েক মাস পরে মেয়েটি এসেছিল আজ, পাশের চেম্বারে ডাক্তার দেখাতে। আমার সঙ্গে দেখা করে গেল, এসে কান টেনে দেখাল–এই দেখো আন্টি দুল পরছি এখন, অ্যালার্জি হয় না –কি মজা ।

সে দাঁত বার করে হাসছে আর আমি গম্ভীর মুখে বসে মনে মনে —

PrevPreviousরক্তদান করার সহজতম পদ্ধতি কী?
Nextপ্রশ্নোত্তরে কুষ্ঠ বিরোধী দিবসNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পক্ষ নিন নির্যাতিতার। রুখে দাঁড়ান নির্যাতনকারীর বিরুদ্ধে।

May 22, 2026 No Comments

২১ মে, ২০২৬ অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর একটি প্রেস কনফারেন্স থেকে আমরা জানতে পারি দেবালয় ভট্টাচার্য নামের এক পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের কথা। গবেষণায় দেখা

আরশোলার চিঠি

May 22, 2026 No Comments

দুশুঁড় ছ’পা’য় গড় দুপায়ে, ধর্মাবতার, ভাবনা যেটা ধরতে গেলে সকল নেতার তাকেই কেমন স্পষ্ট করে বিনা সময় নষ্ট করে বলেই দিলেন, রাষ্ট্র ভাবেন কাদের ভিলেন

জাতীয় ডেঙ্গু দিবস

May 22, 2026 No Comments

১৬ মে, ২০২৬ আজ জাতীয় ডেঙ্গু দিবস।  কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া এ বছরের থিম হল Community Participation for Dengue Control: Check, Clean and Cover”. তাই

আপনি কোন দলে? হিন্দু ধর্ম বনাম হিন্দুত্ব

May 21, 2026 No Comments

অনেকদিন ধরে ভাবছিলাম, হিন্দু ধর্ম এবং হিন্দুত্ব নিয়ে একটা লেখা লিখবো । কিন্তু ধর্ম নিয়ে আমার পড়াশোনার সীমাবদ্ধতার জন্য লিখে উঠতে পারছিলাম না । আজ

নির্মল মাজি-কে মেডিকেল কাউন্সিল থেকে বাদ দেওয়া নিয়ে দু’চার কথা

May 21, 2026 No Comments

প্রথমত, নতুন সরকার এলে, সাধারণত, পূর্বতন সরকারের মনোনীত সদস্যদের সরিয়ে দেওয়া হয় (বা তাঁরা নিজেরাই সরে যান) – এটা শুধুমাত্র মেডিকেল কাউন্সিল নয়, সর্বত্রই করা

সাম্প্রতিক পোস্ট

পক্ষ নিন নির্যাতিতার। রুখে দাঁড়ান নির্যাতনকারীর বিরুদ্ধে।

Abhaya Mancha May 22, 2026

আরশোলার চিঠি

Arya Tirtha May 22, 2026

জাতীয় ডেঙ্গু দিবস

Dr. Samudra Sengupta May 22, 2026

আপনি কোন দলে? হিন্দু ধর্ম বনাম হিন্দুত্ব

Kanchan Sarker May 21, 2026

নির্মল মাজি-কে মেডিকেল কাউন্সিল থেকে বাদ দেওয়া নিয়ে দু’চার কথা

Dr. Bishan Basu May 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

624134
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]