Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়া অতিমারী কি আমাদের মনে চাপ সৃষ্টি করছে?

IMG-20200329-WA0025
Rumjhum Bhattacharya

Rumjhum Bhattacharya

Psychologist
My Other Posts
  • April 6, 2020
  • 8:56 am
  • No Comments

অতিমারীতে মানসিক চাপের দুটি অন্যতম প্রধান কারণ হল —

১) অনিশ্চয়তা,
২)পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণের অভাব বোধ।

এখন সারা দেশ জুড়ে চলছে লক ডাউন। এই পরিস্থিতি কতদিন চলবে জানা নেই। এই ভীষণ অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আমরা সবাই। যে যেমন কাজ করেন বেশির ভাগের কাজ বন্ধ। শুধু লড়াই করে চলেছেন অত্যাবশ্যকীয় পরিষেবায় যুক্ত মানুষজন। স্কুল বন্ধ, কাজেই পড়ুয়ারাও চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। কর্মক্ষেত্রে অনিশ্চয়তা, উপার্জনের পথ বন্ধ, এমতাবস্থায় অনিশ্চয়তার মেঘ আমাদের ঘিরে ধরেছে। বাড়ছে মানসিক চাপ । যার ফলে উদবেগ আর ডিপ্রেশনের শিকার হচ্ছেন অনেকেই। তার ওপর আছে সামাজিকভাবে একাকী হয়ে পড়ার চাপ।
এই সমস্ত পরিস্থিতির ওপর আমাদের নিয়ন্ত্রণ প্রায় নেই বললেই চলে। এই নিয়ন্ত্রণহীনতার বোধ আমাদের মধ্যে উদবেগ সৃষ্টি করে অনেক বেশি।
এই বিশেষ পরিস্থিতিতে আসুন দেখে নেওয়া যাক কি ভাবে মন যথা সম্ভব চিন্তামুক্ত করা যায়। কি ভাবেই বা এই উদবেগের সঙ্গে যুঝতে পারা যেতে পারে।

* প্রথমত: বুঝতে হবে এই পরিস্থিতিতে যে উদবেগ তৈরি হচ্ছে তা খুবই স্বাভাবিক। নিজেদের অস্তিস্ত্ব রক্ষার খাতিরে বিপদের সামনাসামনি হলে এমন উদবেগ খুব স্বাভাবিকভাবেই তৈরি হবে। কাজেই আপনি একা নন। এই অবস্থায় বেশির ভাগ মানুষের উদবিগ্ন হওয়া স্বাভাবিক।

* কাজেই উদবেগকে অস্বীকার করার চেষ্টা না করে নিজের মনে আগে এই সত্যকে গ্রহণ করতে হবে। আপনি একা নন আরও অনেকেরই এই পরিস্থিতিতে উদবেগ তৈরি হচ্ছে।

* উদবেগ আসলে কি? উদবেগ কি আপনার জীবনের এই পরিস্থিতির জন্য দায়ী? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যাবে পরিস্থিতির সম্বন্ধে আপনার মনে যে অনুভূতি তৈরি হচ্ছে সেটাই উদবেগ।

* তার মানে উদবেগ মনের আবেগ মাত্র। কখনই সমগ্র পরিস্থিতির সঙ্গে তাকে গুলিয়ে ফেললে চলবে না।

* এবার দেখে নেওয়া যাক এই আবেগ কেন তৈরি হচ্ছে? কারণ আমরা ভবিষ্যৎ সম্বন্ধে নেতিবাচক ভাবছি। যেমন উপার্জনের ক্ষতি হবে, কাজ হারিয়ে ফেলতে পারি, খাবার বা ওষুধ ফুরিয়ে গেলে কি হবে এই ধরণের অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে মনে আসে ভয় যে খারাপটাই ঘটবে।

* এই সত্য বুঝে গেলে মনের আবেগ নিয়ন্ত্রণ করা সহজ হয়। এখন উদবেগ আর অচেনা নয় চেনা শত্রু। আপনি একা নন অনেকেরই এই কষ্টকর অনুভূতি হচ্ছে এমনটা ভাবতে পারলে অস্থির ভাব কিছুটা হলেও কমবে।

* যেহেতু প্রত্যেকের স্বাভাবিক রুটিন বদলেছে তাই বাড়িতে থাকাকালীন নিশ্চিন্ত ভাব বজায় রাখতে একটা নির্দিষ্ট রুটিন মেনে চলার চেষ্টা করুন।

* নিয়মিত কিছু ব্যায়াম করুন ও স্বাস্থ্যকর খাবার খান।

* এই আপতকালীন পরিস্থিতিতে কি ভাবে সময়কে পছন্দমতো কাজে ব্যবহার করা যায় সে সম্বন্ধে ভাবুন। মানে লক ডাউনের ইতিবাচক দিকটা কি ভাবে ব্যবহার করা যায় সে সম্বন্ধে নিজেকে বোঝান।

* প্রতিদিন একটা বিশেষ কাজ করুন। যেমন কাগজপত্র গুছোতে পারেন বা কেউ একটা ছবি আঁকতে পারেন বা কিছু লিখতে পারেন। কোন রান্না করতে পারেন।

* কিছু ভাল লাগার কাজ করুন তাতে পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারানোর যে বোধ তা কিছুটা শিথিল হবে।

* অনিশ্চিত এই সময়ে প্রিয়জনের সাথে ফোনে কথা বলুন।

* প্রতিদিন যে সময় আপনার কাজের সময় সেই সময়ে নিয়ম মেনে কিছু কাজ করুন। আসলে আমরা অভ্যাসের দাস তাই এই পরিস্থিতিতে নতুন অভ্যাস গড়ে তুলুন।

* সোশ্যাল মিডিয়ার ভুয়ো খবর থেকে দূরে থাকুন।

* মনে রাখবেন খারাপ সময় আসে আবার কেটে যায়। তাই উদবেগ তৈরি হলে তা নিয়ে অযথা চিন্তিত হবেন না। কিছুক্ষণ গভীর ভাবে নিশ্বাস-প্রশ্বাস নিন ও মনে মনে ভাবুন আপনার সব উদবেগ, দুশ্চিন্তা নিশ্বাসের সঙ্গে শরীর থেকে বার হয়ে যাচ্ছে।

উদবেগের কারণে খুব অসুবিধা হলে আমাদের হেল্প লাইন নম্বরে ফোন করে কথা বলুন।

কোভিড ১৯ অতিমারীতে মানসিক উদ্বেগ দূর করতে ডক্টরস’ ডায়ালগের হেল্প লাইনঃ ডা সুপূর্ণা দাসঃ 9830374187 / রুমঝুম ভট্টাচার্যঃ 9748060816 । সকাল ১১টা থেকে রাত ৯টা।।

PrevPrevious সবার জন্য স্বাস্থ্য
Nextশিশুদের কোভিড ১৯Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

June 23, 2026 1 Comment

নতুন সরকার এসেই তাদের জাত চিনিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সেনাপতি এখন মসনদে। ২০১১ সাল থেকে বারবার আমরা দেখেছি বিরোধীদের উপর সন্ত্রাস—শারীরিক নিগ্রহ, খুন, পার্টি

প্রগতির শব্দ

June 23, 2026 No Comments

রাষ্ট্র-লিখিত যত আইনের বই তো, জনতার অভিমত তাতে উড়ো খই তো সামান‍্য এ কথাটা মনে রাখা দরকার জনতার ভালো চেয়ে চলেছেন সরকার, যা করেন মসনদ,

পুরুষের শুক্রাণু কম হলেও কীভাবে IUI এর সাফল্যের হার বাড়ানো যাবে?

June 23, 2026 No Comments

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

June 22, 2026 No Comments

হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের দাবী পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ অনেক দিনের। বিশেষ করে আর জি কর কান্ড ও হুমকি সংস্কৃতির প্রেক্ষিতে এই বিষয়টি

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

June 22, 2026 No Comments

NEET Super Specialty (NEET SS) ২০২৫ পরীক্ষার ফল প্রকাশের প্রায় ছয় মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়নি। দেশের অন্যতম কঠিন ও প্রতিযোগিতামূলক

সাম্প্রতিক পোস্ট

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

Kanchan Sarker June 23, 2026

প্রগতির শব্দ

Arya Tirtha June 23, 2026

পুরুষের শুক্রাণু কম হলেও কীভাবে IUI এর সাফল্যের হার বাড়ানো যাবে?

Dr. Indranil Saha June 23, 2026

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

Dr. Hiralal Konar June 22, 2026

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

West Bengal Junior Doctors Front June 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

635308
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]