Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মলমে মহামারী, স্টেরয়েড ককটেলের অপসাম্রাজ্য

IMG-20191129-WA0030
Dr. Koushik Lahiri

Dr. Koushik Lahiri

Dermatologist
My Other Posts
  • December 4, 2019
  • 11:54 am
  • 4 Comments

স্টেরয়েড মলমের অযৌক্তিক অপব্যবহার ডেকে এনেছে এক ভয়াবহ মহামারী, লিখছেন ডাঃ কৌশিক লাহিড়ী

ধরুন কারো জ্বর হলো, সেটা টাইফয়েড হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, টিবি অথবা ব্লাড ক্যান্সার, ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া অনেক কিছু থেকেই হতে পারে তাই তো ?

এখন সেক্ষেত্রে ডাক্তার না দেখিয়ে, জ্বরের সঠিক কারণ না জেনে কেউ যদি একটু ম্যালেরিয়ার ওষুধ, একটু টাইফয়েডের ওষুধ, একটু টিবির ওষুধ, একটু ব্লাড ক্যান্সারের ওষুধ মিশিয়ে খায় এবং খেয়ে চলে কেমন হবে ? তাতে রোগ সারবে কি ? না বেড়ে যাবে ?

সঠিক রোগ নির্ণয় না করে ঐসব প্যান্ডার্ম, ফোর্ডার্ম মার্কা ওষুধ লাগানো ব্যাপারটা ওইরকমই !

গোদের ওপর বিষফোঁড়ার মতো এই অবৈজ্ঞানিক ককটেল ওষুধ গুলিতে আবার স্টেরয়েড থাকে !
না জেনে , দীর্ঘদিন ধরে স্টেরয়েড (বিশেষত মুখে এবং শরীরের চাপা অংশে) অপরিমিত এবং অনিয়ন্ত্রিত ব্যবহার করলে বিপদ হতেই পারে !

এ হলো খাল কেটে কুমীর আনার মতো অবিবেচকের কাজ!
বোকামি !

স্টেরয়েড ক্রিমের অপব্যবহার আমাদের দেশে প্রধানত তিনভাবে হয়

১. দাদের মলম হিসেবে- যেমন কোয়াড্রিডার্ম, ফোর্ডার্ম, প্যান্ডার্ম, টোটালডার্ম, ক্যান্ডিডার্মা, ক্যান্ডিড টোট্যাল, সার্ফাজ এস যেন, বেটনোভেট জি এম, লোবেট জি এম জাতীয় দানবীয় গজকচ্ছপ গোছের ওষুধ

এই সমস্ত ককটেল ক্রিম ভারতবর্ষ ছাড়া কোথাও মেলে না !
দাদের মহামারী দেখা দিয়েছে এই গুলি মেখে !
সর্বাঙ্গে ছড়িয়ে যাচ্ছে দুরারোগ্য দাদ ! স্কিন ফেটে গিয়ে স্ট্রেচ মার্কের শাখা প্রশাখা ছড়াচ্ছে শরীরে !

2. ফর্সা হবার ক্রিম হিসেবে -যেমন মেলাকেয়ার, স্কিনলাইট, স্কীনশাইন, নোস্কার এগুলির মধ্যে থাকে শক্তিশালী স্টেরয়েড, হাইড্রোকুইনোন নামে একটি ব্লিচ আর ট্রেটিনয়েন নামে একটি ওষুধ.

3. এছাড়া প্যান্ডারম প্লাস কোস্ভেট জিএম, লোবেট জিএম, বেটনোভেট জিএম, নুফোর্স জি এম এগুলিও অনেকে মুখে মাখেন ফর্সা হবার উদগ্র ইচ্ছায় ! এই গুলি আসলে একটি এন্টিবায়োটিক, একটি এন্টিফাঙ্গাল এবং অত্যন্ত শক্তিশালী একটি স্টেরয়েডের ভয়ঙ্কর ককটেল !
এগুলি প্রাথমিক ভাবে দাদের মলম হিসেবেই তৈরী হয়েছিল, কিন্তু অপব্যবহার হচ্ছে লি বা অন্য স্টেরয়েড না জেনে মুখে বা অন্যত্র মাত্রাছাড়া ভাবে মাখলে স্কিন পাতলা হয়ে যায়, লাল হয়ে , রক্তনালী দেখা যায়, ব্রণ বেরোয়, মেয়েদের মুখে অবাঞ্ছিত লোম বের হয়!

স্টেরয়েড এডিকশন বা নেশার শিকার হয় মানুষটি !

এই প্রসঙ্গে একটা কথা বলা খুব জরুরি ।

স্টেরয়েড মানেই কিন্তু খারাপ নয় !

এটি অন্তত প্রয়োজনীয় একটি ওষুধ যা শুধুমাত্র চিকিৎসকের পরামর্শেই ব্যবহার করা যায় ।
স্বচিকিৎসা কখনোই নয়!

এই স্টেরয়েড ক্রিমের অপব্যবহার আমাদের দেশের লজ্জা !
অভিশাপ !

বিভিন্ন সংবাদমাধ্যমে যে তাবিজ বশীকরণ কবচ, স্বপ্নাদিষ্ট লকেট, গ্রহের প্রতিকারের গ্যারান্টিযুক্ত নবগ্রহ আংটি বা মদিনার-মাটি-মাখা-মাদুলি আর সর্বরোগহর মালিশ বা ক্যাপসুল, ডায়াবেটিস থেকে ক্যান্সার সারিয়ে দেওয়ার গোপন-গবেষণা লব্ধ অব্যর্থ ওষুধ
বা টাকে চুল গজানোর আর তিন দিনে ফরসা করার আশ্চর্য মলমের বিজ্ঞাপনী দামামা;
আর টিভি র পরদায়, ইন্টারনেট-ইউটিউবের জালে বেদ, বাইবেল বা কুরানের
ঠিকাদার স্বঘোষিত বাবাজী, মাতাজী, মৌলভি, রেভারেন্ড, আর জ্যোতিষ-আচার্যদের অলীক কুনাট্য সেগুলি শুধু অনৈতিক নয় সরাসরি বেআইনি !

ভ্রুণের লিঙ্গনির্ধারণ যে কারণে নিষিদ্ধ ঠিক একই কারণে ইচ্ছে মত পুত্র সন্তান উৎপাদনের বিজ্ঞানবিরোধী, ক্ষতিকারক বিজ্ঞাপন প্রকাশও সার্বিক ভাবে বর্জনীয় !

বেঁটে থেকে লম্বা বা কালো থেকে ফর্সা করার ওষুধের বিজ্ঞাপন সরাসরি Drugs and Magic Remedies (Objectionable Advertisements) Act, 1954 এর পরিপন্থী।

কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত খবরের কাগজে, টিভিতে, ইউটিউবে আমরা দেখতে পাচ্ছি ফর্সা হবার ক্রিমের বিজ্ঞাপন !

প্রেসক্রিপশন লাগে এমন কোনো ওষুধের বিজ্ঞাপন দেওয়া যায় না ! তবুও রমরমিয়ে চলছে দাদের মলমের চটকদার বিজ্ঞাপন !

মর্গ্যান স্ট্যানলির হিসেব মতো ভারতে প্রতি একশজন ক্রিম/মলমের ক্রেতার প্রায় অর্ধেক সংখ্যক মানুষ কেনেন ফর্সা হবার ক্রিম হিসেবেই !

ফল হয়েছে ভয়ঙ্কর !

১.শক্তিশালী স্টেরয়েড মেশা ক্রিম অকারণে মুখে মেখে পাতলা হয়ে যাচ্ছে ত্বক, হয়ে যাচ্ছে অতিরিক্ত সূর্য-সংবেদী, বেরোচ্ছে ব্রণ, অবাঞ্ছিত লোম, সর্বনাশ হয়ে যাচ্ছে ত্বকের !
আবির্ভুত হয়েছে টপিক্যাল স্টেরয়েড ড্যামেজড ফেস(TSDF) নামে এক নতুন লজ্জাজনক অসুখ !

২.আর স্টেরয়েড মেশানো তথাকথিত দাদের মলমের যথেচ্ছ ব্যবহারে ধ্বসে যাচ্ছে ত্বকের প্রতিরোধ ক্ষমতা, বদলে যাচ্ছে ছত্রাকের চরিত্র, বহুগুণিত হচ্ছে তার আগ্রাসী প্রভাব, কাজ করছে না ছত্রাক বিরোধী ওষুধ !
দাদ আজ দুরারোগ্য, দানবীয় ! যে কোনো হাসপাতালে চর্মরোগ বিভাগে আসা রোগীদের মধ্যে শতকরা পঁচিশজনই দাদের রোগী !
এই অভূতপূর্ব ছত্রাক মহামারীর আসল কারণ কিন্তু ওই স্টেরয়েডের যথেচ্ছ অপব্যবহার !

আসুন সবাই সচেতন হই !

সবাই সচেতন হলে এই সব স্টেরয়েড ককটেলের দুহাজার কোটি টাকার অপসাম্রাজ্য টা এবার ধ্বসে যাবে !

২০০৬ থেকে লড়ছি, আরো লড়বো, এই অভিশাপের শেষ দেখে ছাড়বো !

PrevPreviousনেশাড়ু দিয়ে নেশা তাড়ানোরঃ পিক আপ
Nextআত্মহত্যাঃ আমি জেনেশুনে ধূম করেছি পানNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Jayanta Bhattacharya
Jayanta Bhattacharya
6 years ago

বা! সুনির্দিষ্ট।

0
Reply
Sharmistha Das
Sharmistha Das
6 years ago

অত্যন্ত প্রয়োজনীয় বিষয়ের উপর আলোকপাত । জরুরী লেখা ।

0
Reply
Minty Ali
Minty Ali
6 years ago

খুব ভালো লাগলো

0
Reply
Tanmay Chakraborty
Tanmay Chakraborty
6 years ago

ভালো এবং জরুরী লেখা।
অত্যন্ত সংকটজনক পরিস্থিতি।

0
Reply

সম্পর্কিত পোস্ট

অভয়ার ন্যায়বিচারের অধীর অপেক্ষা আমাদের

May 16, 2026 No Comments

১৫ মে ২০২৬ আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের মর্মান্তিক হত্যাকাণ্ড আমরা ভুলতে পারি না। ভুলতে পারি না সেই হত্যাকারীদের আড়াল করার অপচেষ্টা। রাজপথে হাজার

২৩ লক্ষ ছাত্রছাত্রীর স্বপ্ন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা চলবে না।

May 16, 2026 No Comments

NEET-UG 2026 বাতিল। আবারও প্রশ্নফাঁসের অভিযোগ। আবারও NTA-র চূড়ান্ত ব্যর্থতা। ২০২৪ সালের ঘটনার পরেও কোনো শিক্ষা নেওয়া হয়নি। “Leak-proof” পরীক্ষাব্যবস্থার দাবি বাস্তবের সামনে সম্পূর্ণ ভেঙে

ঐ মায়ের যন্ত্রণা যাদের বুকে আঘাত করে, আসুন সেই সকলে একজোট হই।

May 16, 2026 No Comments

১৫ মে ২০২৬ ১৪ বছর পেরিয়ে গেছে। এখনো দিল্লীর রাস্তায় নির্ভয়ারা নির্যাতিতা হয়েই চলেছে। আবারও চলন্ত বাসে গণধর্ষণ,পশ্চিম দিল্লির রানীবাগ এলাকায়। ৩০ বছরের শ্রমজীবী মহিলা,

দীর্ঘ প্রতীক্ষিত জয়!

May 15, 2026 No Comments

হাইকোর্টের নির্দেশে দুই জুনিয়র ডাক্তার এর বেআইনি পোস্টিং বাতিল হয়ে নতুন পোস্টিং এর অর্ডার এল স্বাস্থ্যভবন থেকে। মেধাভিত্তিক কাউন্সেলিং অনুযায়ী যে পোস্টিং তারা পেয়েছিল সেই

দায়িত্ব পালনের প্রত্যাশা

May 15, 2026 No Comments

শিক্ষানবীশ থাকাকালীন একদিন, এক প্রান্তিক শ্রমজীবীর কাছেই নাগরিকের প্রত্যাশার সবচেয়ে সংক্ষিপ্ত অথচ গভীর পাঠটি পেয়েছিলাম। মাটির বাড়ির দাওয়ায় বসে, গামছা নেড়ে হাওয়া খেতে খেতে তিনি

সাম্প্রতিক পোস্ট

অভয়ার ন্যায়বিচারের অধীর অপেক্ষা আমাদের

Abhaya Mancha May 16, 2026

২৩ লক্ষ ছাত্রছাত্রীর স্বপ্ন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা চলবে না।

West Bengal Junior Doctors Front May 16, 2026

ঐ মায়ের যন্ত্রণা যাদের বুকে আঘাত করে, আসুন সেই সকলে একজোট হই।

Abhaya Mancha May 16, 2026

দীর্ঘ প্রতীক্ষিত জয়!

West Bengal Junior Doctors Front May 15, 2026

দায়িত্ব পালনের প্রত্যাশা

Dilip Ghosh May 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

622931
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]