Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কুমির সাহেব

rutherford n
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • September 1, 2025
  • 7:08 am
  • One Comment

৩০ শে আগস্ট ২০২৫

ইংল্যান্ডে আরনেস্ট রাদারফোর্ড এর ল্যাবে তখন রিসার্চ এসোসিয়েট নামের সব উজ্জ্বল জ্যোতিষ্ক এর ছড়াছড়ি। রাদারফোর্ড এদের শুধু গাইড নন, পিতাসুলভ ভালোবাসায় ঘিরে রাখতেন। তেমনই একজন ছিলেন রাশিয়ান গবেষক পিটার কাপিৎসা। ক্যাভেনডিস ল্যাবে জায়গার অভাব। পিটারের ম্যাগনেটিক ফিল্ড নিয়ে গবেষণার জন্য জায়গা চাই বলে ১৯৩০ এর গোড়ার দিকে রাদারফোর্ড অর্থ সংগ্রহ শুরু করেন। ১৯৩৩ এর ফেব্রুয়ারিতে নতুন সেই মন্ড ল্যাব এর উদ্বোধন হয়।

কাপিৎসা তাঁর গুরুদেব এর অবদানকে স্বীকৃতিদানের জন্য একটা কাজের ভার দেন ভাস্কর এরিক গিলকে। ভুল হল। একটি নয় দুটি কাজ। দিন রাত এক করে ত্রিপলের তলায় ঢাকা দিয়ে দুটি পাথর খোদাই তৈরি করেন গিল। দুটিই চাঞ্চল্য সৃষ্টি করে ওই ল্যাব উদ্বোধনের দিনে। একটি খোদাই ছিল এক কুমিরের মূর্তি। এত কিছু থাকতে কুমির কেন, কৌতূহলী সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে রাদারফোর্ড ব্যাখ্যা দিয়েছিলেন যে কুমির কখনো ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকায় না কেবল সামনের দিকে তাকায়। প্রকৃত বিজ্ঞানীও তাই ইত্যাদি ইত্যাদি। রাদারফোর্ড সঙ্গে এও ইঙ্গিত দেন যে তার এই প্রতিভাবান শিষ্যটির মাথায় একটু স্ক্রু ঢিলে আছে। শুনে সাংবাদিকরা মুচকি হেসেছিলেন।

ক্যাভেন্ডিস ল্যাবের লোকজনও মুখচাপা দিয়ে হেসেছিল। কারণ লর্ড রাদারফোর্ড ছাড়া বাকি সকলে জানতেন যে কাপিৎসা তাঁর গুরুকে ডাকনাম দিয়েছে কুমির সাহেব। এই গল্প এর অংশটুকু নারায়ণ স্যান্যাল মশাই তাঁর বিশ্বাসঘাতক বইটাতে স্বভাবসিদ্ধ অনবদ্য ভঙ্গিতে বলে গেছেন। যেটা বলে জাননি সেটা হল বাকি গল্পটা।

আরেকটা পাথর খোদাই বানিয়েছিলেন এরিক গিল। রাদারফোর্ড এর আবক্ষ মূর্তি। সেটা নিয়ে কেউ হাসাহাসি করেনি। সেই মূর্তি দেখে কেউ কেউ খেপে গিয়েছিল। মূর্তিতে রাদারফোর্ড সাহেবের নাকটা নাকি অত্যধিক লম্বা আর সেজন্য তাকে “জুইস” বা ইহুদি মার্কা লাগছে।

সেই সময় ইংল্যান্ডে একটু একটু করে ইহুদি বিরোধী ফ্যাসিস্ট মার্কা সেন্টিমেন্ট এর জন্ম নিচ্ছে। এই অনাবশ্যক অপ্রত্যাশিত বিতর্কে জড়িয়ে যান কপিৎসাও। তিনি চিঠি লিখে গিলকে জানান যে, ” নিউক্লিয়ার ফিজিক্স এর চর্চা রেখে দিয়ে লোককে আধুনিক আর্ট কাকে বলে বোঝাচ্ছি। একজন ফটোগ্রাফার আর একজন আর্টিস্ট এর মধ্যে তফাৎ কোথায়।” গিল চিঠি লিখে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ রাবিশ বলে আখ্যা দেন।

বিতর্কে অবসান ঘটাতে এবার আসরে নামেন রাদারফোর্ড স্বয়ং। তাঁর বিবেচনা অনুযায়ী কেবল যে একজন দিকপাল ফিজিসিস্ট নন, সঙ্গে মর্ডান আর্ট এরও একজন সমঝদার, সেই ড্যানিশ বিজ্ঞানী নিলস বোরকে মতামত এর জন্য অনুরোধ জানান। নিজের চোখে না দেখে, স্রেফ ছবি দেখে মতামত জানাতে প্রথমদিকে একটু আপত্তি করলেও পরে নিলস বোর জানান যে, শিল্পকর্মটি এক্সেলেন্ট, থটফুল, পাওয়ারফুল। কাপিৎসা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। বলতে ভুলে গেছি, একদল বিতর্ক সৃষ্টিকারী আবার স্রেফ বিতর্কেই থেমে থাকেনি, তারা ওই ইহুদি মার্কা খোদাইটা ভেঙ্গে গুঁড়িয়ে দেয়ার হুমকিও দিয়েছিল কাপিৎসাকে।

সোচ্চার এন্টি ফ্যাসিস্ট এন্টি নাৎসি নোবেল বিজয়ী এই বিজ্ঞানী গড়ে তুলেছিলেন একাডেমিক এসিসট্যান্স কাউন্সিল। নাৎসি জার্মানি থেকে জাতিগত কারণে বিতাড়িত প্রায় হাজার খানেক স্কলারকে ইউরোপের অন্যান্য দেশে পুর্নবাসনের ব্যবস্থা করে দিয়েছিলেন রাদারফোর্ড। নিউক্লিয়ার ফিজিক্স এর জনক নামে খ্যাত এই বিজ্ঞানীর আজ জন্মদিন। ভালো থাকবেন অন্যায়ের সাথে আপোষ না করা “কুমির সাহেব,”।

PrevPreviousরাষ্ট্রীয় খবরদারির বিরুদ্ধে প্রতিবাদ দরকার। ঐক্যবদ্ধভাবে।
Nextহেথাক তুদের মানাইছে না গো….Next
1 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shabnam Talukhdar
Shabnam Talukhdar
5 months ago

সে তো বিজ্ঞানী মাত্রই স্ক্রূ ঢিলা কেবল আবিষ্কারের নেশায়।নইলে মূর্তি হিসাবে কুমীর কে বাছতো!!

0
Reply

সম্পর্কিত পোস্ট

এই মিছিল ডাক দেওয়ার অপরাধী, দুষ্কৃতী আর মদতদাতা শাসক নিপাত যাক

February 9, 2026 No Comments

পরিচিত সাথীদের খবর দিন। ডাক পাঠান।আমাদের মেয়ের জন্য, মেয়েদের জন্য নাছোড়, না হারা লড়াই চলছে। শরিক না হলে নিজের কাছে, নিজের মেয়ের কাছে, মা এর

“প্রতিবাদ প্রতিরোধে জোট বাঁধো”

February 9, 2026 No Comments

২০২৪ সালের ৯ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত সুদীর্ঘকাল অতিক্রান্ত; “অভয়া’র” মৃত্যু রহস্য উন্মোচন ও ন্যায়বিচারের দাবী-আজও অধরা! কবে এই নারকীয় বিভৎস ঘটনার ন্যায়বিচার মিলবে

৯ তারিখ ভুলিনি, ভুলব না

February 9, 2026 No Comments

৯ ফেব্রুয়ারী বাংলার মেয়ের জন্মদিন। আসুন জন্মদিনে দল মত জাত ধর্ম সরিয়ে রেখে রাজ্যের সকল যন্ত্রণাবিদ্ধ মানুষেরা বিকেল আড়াই টেয় ডোরিনা ক্রসিং এ জমায়েত হই।

আঁদ্রে বেতেই স্মরণে

February 8, 2026 No Comments

আঁদ্রে বেতেই এর জন্ম চন্দননগরে, বাবা ফরাসি হলেও মা বাঙালি ব্রাহ্মণ কন্যা। কিন্ত আজীবন তিনি ছিলেন পুরোপুরি ভারতীয় এবং দেশের সামাজিক-অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য ও অনধিকার

এখনও যারা মূক আমি তাদের ঘৃণা করি

February 8, 2026 No Comments

এই শহরে সরকারি খবরে ১৯ জন শ্রমিকের মৃত্যু WOW MOMO কোম্পানির গোডাউনের আগুনে ঝলসে আর নিখোঁজ আরো ২৫ নাকি ৩০ নাকি ৪০ জন জানি না!

সাম্প্রতিক পোস্ট

এই মিছিল ডাক দেওয়ার অপরাধী, দুষ্কৃতী আর মদতদাতা শাসক নিপাত যাক

Abhaya Mancha February 9, 2026

“প্রতিবাদ প্রতিরোধে জোট বাঁধো”

Abhaya Mancha February 9, 2026

৯ তারিখ ভুলিনি, ভুলব না

Abhaya Mancha February 9, 2026

আঁদ্রে বেতেই স্মরণে

Dr. Amit Pan February 8, 2026

এখনও যারা মূক আমি তাদের ঘৃণা করি

Pallab Kirtania February 8, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

609274
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]