Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

প্রসঙ্গ: ধনধান্যে প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রীর চিকিৎসক সভা

Oplus_16908288
The Joint Platform of Doctors West Bengal

The Joint Platform of Doctors West Bengal

The joint platform of AHSD, DFD, HSA, SSU & WBDF.
My Other Posts
  • February 25, 2025
  • 8:28 am
  • No Comments

ফেব্রুয়ারি ২৪, ২০২৫

মাসাধিক সময় ধরে পশ্চিমবঙ্গের চিকিৎসক সমাজ এবং রাজ্যের জনসাধারণ তাকিয়ে ছিলেন ধনধান্যে প্রেক্ষাগৃহে অনুষ্ঠিতব্য একটি চিকিৎসক সভার দিকে। ২০২৪ এর আগস্ট মাস থেকে শুরু হওয়া আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজ্যে স্বাস্থ্য দপ্তর দ্বারা গঠিত গ্রিভেন্স রিড্রাসাল সেল আয়োজিত এই সভায় ২০০০ চিকিৎসক থাকবেন এবং থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী এমনটাই কথা ছিল, এমনটাই হয়েছে। স্বাস্থ্য সচিবের নির্দেশে মেডিকেল কলেজগুলির অধ্যক্ষ-উপাধ্যক্ষ এবং জেলাগুলির মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সহায়তায় গ্রিভেন্স রিড্রাসাল সেল- এর সদস্যরা জায়গায় জায়গায় সভা করেছেন, স্বাস্থ্য ক্ষেত্রে নর্থ বেঙ্গল লবির বিরোধিতা করেছেন, এবং চিকিৎসকদের ক্ষোভ নিরসনের প্রতিশ্রুতি দিয়েছেন। চিকিৎসকরা আশা করছিলেন চলমান আন্দোলন স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে যে প্রশ্নগুলি তুলে এনেছে, স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি, মেডিকেল শিক্ষায় দুর্নীতি, কলেজে হাসপাতালে হুমকির সংস্কৃতি, স্বাস্থ্য ক্ষেত্রে শূন্য পদ, শূন্য পদে নিয়োগ, পোস্টিং এবং ট্রান্সফারে স্বচ্ছতা, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল- ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড- ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস কে নিয়ে নানা প্রশ্ন– মুখ্যমন্ত্রী সব প্রশ্নের না হোক কিছু প্রশ্নের অন্তত জবাব দেবেন, সমস্যার সুরাহা হবে।

আমরা আশাহত। জ্বলন্ত প্রশ্নগুলোর কোন উত্তর পাওয়া গেল না। সুরক্ষার প্রশ্নে মুখ্যমন্ত্রী বললেন ভাই বোনকে সুরক্ষা দেবে অর্থাৎ পুরুষ সহকর্মীর ওপর দায়িত্ব মহিলা সহকর্মীর সুরক্ষা। নবান্ন সভা ঘরে বলা হয়েছিল সারা রাজ্যে সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু হবে, এখনো কেন তা চালু হয়নি তার জবাব পাওয়া গেল না। স্টেট লেভেল টাস্ক ফোর্স এখনো কেন নিষ্ক্রিয় তা বলা হলো না। স্বাস্থ্য সচিব সহ যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তার জন্য মুখ্যমন্ত্রী সময় চেয়েছিলেন, কেন সেগুলি হলো না তিনি বললেন না। মার্চ মাসে মেডিকেল কলেজ গুলিতে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল, তার জন্য কি কি ব্যবস্থা নেয়া হয়েছে তা অনুচ্চারিত থেকে গেল। বরং যা চাওয়া হয়নি তা পাওয়া গেল মুখ্যমন্ত্রীর ঘোষণায়।

জুনিয়র ডাক্তারদের ভাতা বাড়বে মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা করে। এই ভাতার বৃদ্ধিকে আমরা স্বাগত জানাই। কিন্তু মনে রাখবেন আমাদের রাজ্যে জুনিয়র ডাক্তারদের ভাতা অনেক রাজ্যের তুলনায় কম, তা সত্বেও তাদের আন্দোলনের দাবির মধ্যে ভাতা বৃদ্ধি ছিল না, দাবি ছিল বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে হুমকি সংস্কৃতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কোন কথাই বলেননি। রাজ্যের বাজেট ঘোষণা ইতিমধ্যে হয়ে গেছে, তখন এই ভাতা বাড়ানোর বিষয়ে কোনো প্রস্তাব ছিল না। আমাদের জানা নেই কোন খাত থেকে টাকা নিয়ে এই টাকা দেওয়া হবে। মেডিকেল ছাত্র-ছাত্রীদের বিনোদন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ২ কোটি টাকা ঘোষণা করা হয়েছে, সব মিলিয়ে ২ কোটি টাকা নাকি কলেজ পিছু ২ কোটি টাকা এখনো জানা নেই। যাই হোক না কেন কলেজে যখন এই টাকা পৌঁছবে তখন কাদের মাধ্যমে তা কাজে লাগানো হবে? অতীত অভিজ্ঞতা বলে কলেজগুলিতে নির্বাচিত ছাত্র সংসদ না থাকলে হুমকি সংস্কৃতির ধারক বাহকরা এই ধরনের অর্থ নিয়ে নয় ছয় করে।

আমাদের মনে হয় এই ঘোষনাগুলি মুখ্যমন্ত্রী নবান্ন থেকেই করতে পারতেন। তার জন্য বিপুল পরিমাণে অর্থ খরচ করে ২০০০ চিকিৎসককে কলকাতায় নিয়ে আসার কোন প্রয়োজন ছিল না।

জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস পরিষ্কারভাবে জানাতে চায় পশ্চিমবঙ্গে চিকিৎসকরা যে প্রশ্নগুলি তুলে, যে দাবি নিয়ে আন্দোলন করছেন সেগুলির সমাধান না করে কেবল জুনিয়র ডাক্তারদের ভাতা বাড়িয়ে সিনিয়র জুনিয়রদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না।

অভয়ার ন্যায় বিচার, রাজ্যের দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা এবং ভয়ের রাজনীতি থেকে মুক্তি না পাওয়া অব্দি। আন্দোলন চলবে।

পুণ্যব্রত গুণ
হীরালাল কোনার
যুগ্ম আহ্বায়ক

PrevPreviousOpen Letter to the Chief Minister
Nextঅভয়া আন্দোলনের জোয়ার-ভাঁটা : উজানের স্বপ্নসন্ধানNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শালীন আনুগত্য বনাম অশালীন প্রতিবাদ

August 3, 2026 2 Comments

দুর্নীতি, স্বাস্থ্য ক্ষেত্রে চরম অব্যবস্থা এবং লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে জমতে থাকা ক্ষোভ একটি ভয়াবহ ধর্ষণ ও হত্যাকে কেন্দ্র করে আসমুদ্র হিমাচল তোলপাড় করে

২৭ লক্ষ ডিলিটেড ভোটার: প্রতিবাদে সংগ্রামী গণমঞ্চ

August 3, 2026 No Comments

১-০৮-২০২৬ গত ৩০ শে জুলাই সংগ্রামী গণমঞ্চের একটি প্রতিনিধিদল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে ট্রাইব্যুনালে আবেদন করে অপেক্ষারত ২৭ লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে এবং ট্রাইব্যুনালগুলোর

The CJP vs BJP Jantar Mantar Thriller

August 3, 2026 No Comments

It was like a World Cup football match in which an unknown, unranked team with rookie players took on a much more powerful rival and

বাদাবনে বাঘে–মানুষে সংঘাত: প্রশমনের সন্ধানে

August 2, 2026 No Comments

প্রতিবেদকের সামান্য কথাঃ পড়াশুনার সময় পড়াশুনা করা হল না। অনিশ্চিত জীবন ছেড়ে অনেক বিলম্বে কর্মজীবনে প্রবেশ। চাকরির সুবাদে জেলা থেকে জেলান্তর। উত্তর, দক্ষিণ ও রাঢ়

একটি বিদ্যামন্দির তথা স্কুলের রাজনৈতিক চিঠি

August 2, 2026 1 Comment

(এই চিঠিটি দেওয়া হয়েছে ৩০ জুলাই ২০২৬-এ) রায়গঞ্জের নামী স্কুল সারদা বিদ্যা মন্দির (বাংলা মিডিয়াম) স্কুলের তরফে এই চিঠিটি দেওয়া হয়েছে – “বিদ্যালয়ের আচার্য-আচার্যা, প্রাক্তন

সাম্প্রতিক পোস্ট

শালীন আনুগত্য বনাম অশালীন প্রতিবাদ

Gopa Mukherjee August 3, 2026

২৭ লক্ষ ডিলিটেড ভোটার: প্রতিবাদে সংগ্রামী গণমঞ্চ

Sangrami Gana Mancha August 3, 2026

The CJP vs BJP Jantar Mantar Thriller

Satya Sagar August 3, 2026

বাদাবনে বাঘে–মানুষে সংঘাত: প্রশমনের সন্ধানে

Bappaditya Roy August 2, 2026

একটি বিদ্যামন্দির তথা স্কুলের রাজনৈতিক চিঠি

Dr. Jayanta Bhattacharya August 2, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

657859
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]