Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

শ্রমিক কে আর মালিক কে?

IMG-20240503-WA0012
Dr. Subhanshu Pal

Dr. Subhanshu Pal

Medicine PGT
My Other Posts
  • May 3, 2024
  • 12:09 pm
  • No Comments
আজ শ্রমিক দিবস। ডাক্তারিতে শ্রমিক বলতে আমরা বুঝি ইন্টার্ন, ফার্স্ট ইয়ার রেসিডেন্ট ইত্যাদি ইত্যাদি। এরা সব একেকজন জন হেনরি। স্টাইপেন্ড পাওয়া মানুষের মেহনত স্যালারি পাওয়া মানুষদের বোঝা টেনে বেড়ায়। পিজি হাসপাতালে রয়ে যাওয়ায় এই দ্যোতনাটা রয়েই গেল, তায় আবার সুপার স্পেশালিটি- পুকুরে বড় বড় মাছ। যাই হোক এসব বলে নিজের নিকট ভবিষ্যৎ আর বিপন্ন করতে চাই না। আজ এক সিনিয়র বললো, তোমায় ক্যাম্পাসের দশ মিনিটের মধ্যে থাকতে হবে, ২৪×৭, রোগী খারাপ হলে যাতে তুমি সঙ্গে সঙ্গে আসতে পারো। শুনলাম, মনে মনে হাসলাম, সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো আজ ১লা মে। শ্রমিকরাও আন্দোলন করে নিজের অধিকার আদায় করতে পারে, কিন্তু রেসিডেন্টরা? নৈব নৈব চ।
কিন্তু সব খারাপের মধ্যে ভালোও আছে। এই যে আমি একটু উচ্চমানের ঠিকাদারি অর্থাৎ সিনিয়র রেসিডেন্সি ছেড়ে আবার শ্রমিক হয়েছি, তাতে আবার দিনে দু’বেলা করে রোগীদের সংস্পর্শে আসতে হচ্ছে। আবার সেই পুরোনো দিনের মতো তাদের সুখ-দুঃখের কথা শুনছি, বেশ দিন কেটে যাচ্ছে। সাবজেক্টে ইন্টারেস্ট জিরো, পড়াশোনার চাপও নেই। যে কার্ডিওলজি ভালোবেসে পড়তে আসা, তার নামগন্ধও নাই চারিদিকে- শুধু স্টেন্ট, পেসমেকার চারিদিকে মাছির মতো ভনভন করছে। এর মাঝে একমাত্র কাছের লোক বলতে এই রোগীরাই।
ফিমেল ওয়ার্ডে রাউন্ড দিতে গেলেই সমস্যা। এদের ঘ্যান ঘ্যান, কান্নাকাটি লেগেই থাকে। একেকজন তাড়াতাড়ি ছুটি পেয়ে যায়, একেকজন আবার ওটির আশায় বসে আছে, কবে তার যন্ত্র আসবে! বলতে নেই চটি পিসি হাজার পাপ করলেও কম লোককে ফ্রী-তে স্টেন্ট, পেসমেকার বিলি করলেন না। কিন্তু একটু জটিল ইন্টারভেনশনগুলোর যন্ত্র আসতে সময় লেগেই যায়। কোন কোম্পানি টেন্ডার নিলো, তারা আবার ছেড়ে দিলো, অন্য কেউ সেই টেন্ডার পেলো- এসব জটিল সমীকরণ পেশেন্ট বোঝে না। তাদের এক প্রশ্ন, কবে হবে আমার ওটি? আর আমাদের কাজ হয় সান্ত্বনা দেওয়া, ঠিক সময়মতো আসবে, একটু ধৈর্য ধরো। একেক সময় নিজেরই ধৈর্যচ্যুতি হয়, এভাবেই চলে যায়।
এক মধ্যবয়স্ক মহিলা, ডিসিএম রোগী- তার সিআরটিডি বসানোর প্ল্যান। মাস দুয়েক হয়ে গেল তার যন্ত্র এখনো এলো না। রোজই সে হাসিমুখে থাকে, বাড়ির লোকজন কেউ থাকে না বিশেষ। মাঝে একদিন বললো তার স্বামী ঘরে ফিরে যেতে বলছে। তার স্বামীকে ডেকে পাঠালাম, বোঝালাম, সেও বুঝলো, বাড়ি চলে গেল। আজ দেখি সে কাঁদছে- তাকে গিয়ে পেপ টক দিতে গেলাম। সে আমায় বলে, “তুমি আমার ভাই হয়েই বলো আমার জায়গায় থাকলে তুমি কী করতে! স্বামী নিয়ে গেছিলো দেবি শেঠির কাছে, উনি বলেছিলেন ছয় লাখ টাকার যন্ত্র বসাতে হবে। তারপর দু বছর এখানে আমি একাই দেখিয়েছি। আমায় ভর্তির সময় বলেছিল দু’হপ্তায় মেশিন লাগিয়ে দেবে, দেখতে দেখতে দু’মাস হয়ে গেল। ঘরে বাচ্চারা আছে। স্বামী বলেছে এবার ঈদে আসবে, তারপর এক সপ্তাহের মধ্যে অপারেশন না হলে বাড়ি নিয়ে যাবে। এখানে ক’টা ওষুধ দেয়, সপ্তাহে তিন হাজার টাকার ওষুধ কিনতে হয়, সেই টাকা আমাকে কে দেবে! এখন আমি জানি আমার অবস্থা খারাপ, আমি হয়তো আর বাঁচবো না- তোমাদের সামনে আমি সব সময় হাসিমুখে থাকি, কিন্তু আমার মনে কী চলছে সেটা আমি জানি আর আল্লাহ জানে।”
এক তথাকথিত অশিক্ষিত গ্রাম্য মহিলা এতগুলো কথা বলে গেল গড়গড় করে, শুনে গেলাম বাকরুদ্ধ হয়ে। নিজেদের জীবন সংগ্রাম নিয়ে আমরা ব্যস্ত থাকি, এই গ্রামের গরিব মানুষগুলোর জীবনসংগ্রাম আমাদের দৃষ্টি এড়িয়ে যায়, যখন দৃষ্টিগোচর হয়, সেই দৃষ্টি ঝাপসা হয়ে যায়।
নীচে নেমে এলাম। আইসিসিইউ তে আরেক ডিসিএম রোগী- ৪২ বছর বয়স। ভি টি নিয়ে এসেছিল, শক দিয়ে রিভার্ট করা হয়। এখন অনেকটা স্থিতিশীল। প্রথম দিনই জেনেছিলাম তার স্ত্রী সিস্টার- পেরিফেরির এক হাসপাতালে ডিউটি করেন। একটা রক্ত টেনে পাঠানোর ছিল, হাতে দিয়ে বললাম রিপোর্টটা ট্রেস করে পারলে রাতেই নিয়ে আসবেন। জিগেস করলাম, রাতে থাকবেন তো? বললেন হ্যাঁ আমি আইসিসিইউ-র বাইরেই থাকি।
রোজই থাকছেন? কোথায় থাকছেন?
এই বেঞ্চে এদিক সেদিক শুয়ে কাটিয়ে দিই।
একজন সিস্টার, তার ঠাঁই হয়েছে হাসপাতালের বেঞ্চে। উনি বেরিয়ে যাওয়ার পর আইসিসিইউ-র সিস্টার-কে বললাম, ওনার হস্টেল বা কোথাও একটু ব্যবস্থা করে দিন!
বলে, ওসব পেরিফেরি হাসপাতালে হয়। এখানে আমাদেরই ঠাঁই জোটে না হোস্টেলে, ওনাকে কোথায় রাখবো!
অথচ এই হাসপাতালেই সিবিআই থেকে পালিয়ে চোর ছ্যাঁচড়ের দল আস্ত কেবিন নিয়ে অন্ডকোষের পরিচর্যা করায়, আমরাও করি। আমরা করি পরীক্ষায় পাস করবো বলে, আমাদের স্যারেরা করেন পিজি-তে শক্ত জমি পাওয়ার জন্য।
এদের মাঝে শ্রমিক কে আর মালিক কে? ওই রোগিণীর আল্লাহই জানেন 🙏
১লা মে, ২০২২
PrevPreviousতীব্র তাপপ্রবাহে মানসিক রোগীর সমস্যা ও প্রতিকার
Next১ লা মে…Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এই আদিবাসী মেয়েটিও এক অভয়া, তার ন্যায়বিচারের দাবিতে অভয়া মঞ্চ আন্দোলন গড়ে তুলতে দায়বদ্ধ।

September 8, 2026 No Comments

আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের খুন ও তার অভিঘাতে জন্ম নেওয়া অভয়া আন্দোলনের ফলে এই রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে — সাধারণ মানুষের ক্ষোভ নির্বাচনের

মুছে ফেলা যায় না

September 8, 2026 No Comments

আজ সকালে দেখলাম, দেয়ালের গায়ে সাদা চুন গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা। যে মুখটা এতদিন এই দেয়াল থেকে তাকিয়ে ছিল, যার চারপাশে লেখা ছিল “Peace”, “Paix”,

ডেঙ্গু প্রতিরোধে পোশাক বিধি

September 8, 2026 No Comments

সমালোচনা উপহাস করার আগে আসুন বিজ্ঞান চর্চা হতে যাক একটু। আমাদের গোটা শরীরটাকে যদি মশার কামড় এর লক্ষ্য বস্তু হিসেবে বিবেচনা করি তাহলে দেখবেন শরীরের

পাঠশালা… ফিরে আসুক

September 7, 2026 No Comments

আজ ৫ই সেপ্টেম্বর, ২০২৬। প্রত্যেক বছর এই দিনে অনেকেই ‘HAPPY TEACHER’S DAY’ মেসেজ পাঠায়! আমাকেও! উত্তরে লাভ ইমোজি আর ‘থ্যাঙ্ক ইউ’ বলা ছাড়া কিছুই করতে

টিচার্স ডের গল্প

September 7, 2026 No Comments

টিচার্স ডে এলো, তাই টিচার্স ডের গল্পের পালা – প্রতি বছরের মতো এ বছরও শোনাবো, শুনতে চাইলে ভালো, নয়তো স্ক্রল করে নেমে যান। আমাদের বেলায়

সাম্প্রতিক পোস্ট

এই আদিবাসী মেয়েটিও এক অভয়া, তার ন্যায়বিচারের দাবিতে অভয়া মঞ্চ আন্দোলন গড়ে তুলতে দায়বদ্ধ।

Abhaya Mancha September 8, 2026

মুছে ফেলা যায় না

Dr. Arjun Dasgupta September 8, 2026

ডেঙ্গু প্রতিরোধে পোশাক বিধি

Dr. Samudra Sengupta September 8, 2026

পাঠশালা… ফিরে আসুক

Smaran Mazumder September 7, 2026

টিচার্স ডের গল্প

Dr. Subhanshu Pal September 7, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

673645
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]