Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মদ না খেয়েও মাতাল রোগের গল্প.…..

IMG_20240502_075347
Dr. Dipankar Bhattacharya

Dr. Dipankar Bhattacharya

Physician and Health Administrator
My Other Posts
  • May 2, 2024
  • 9:19 am
  • No Comments
“ডাক্তার বাবু একটু emergency রুমে আসবেন। জরুরী দরকার।”
“Emergency doctor আছে তো?”
“আপনাকে দরকার বলেই তো ডাকছি। একটু আসুন।”
রুমের বাইরে বেশ অনেক লোক। পরিচিত সম্ভ্রান্ত মানুষজন। একটা মৃদু ফিসফাস চলছে “কি যে দিনকাল এলো, শেষ পর্যন্ত ইনিও মাল খেয়ে বেহুঁশ….!!!”
সব কিছুই কিরকম চাপা চাপা, মৃদু ভাবে।
Emergency রুমে ঢুকে দেখলেন এক মহিলা প্রায় অচৈতন্য অবস্থায় শুয়ে। হাতে মাথায় বিভিন্ন চোট আঘাতের ছাপ।মহিলাকে খুব ভালো করে চেনেন উনি। খুব শান্ত, ভদ্র, নম্র। স্বামীর সঙ্গে খুব যে ভালো বনিবনা হয় মনে হয় না।উনি নিজেকে বিরাট কিছু ভাবেন। মাঝে মধ্যেই মহিলা এসে নিজের হতাশা দুঃখের কথা বলে যান।
“কেসটা কি?”
Emergency doctor কানের সামনে মুখ নিয়ে ফিসফিস করে বলে “বাড়ির লোক বলছে মদ খেয়ে আউট হয়ে পড়ে গেছে।” মাতাল হলে যা যা হয় অর্থাৎ অ্যালকোহল intoxication-এর সব রকমের সিম্পটম ও নিজেও পেয়েছে। ও নিজেও বলছে মুখের গন্ধ আটকাতে উগ্র পান মশলা খাওয়া। ওর বিশ্বাস এখনই যদি রক্তে অ্যালকোহলের মাত্রা মাপা হয় প্রমাণ হয়ে যাবে।
কিছু না বলে এমএস মহিলার কাছে যেতেই মহিলা ইশারা করেন সবাইকে বাইরে বেরিয়ে যেতে। শুধু যেন এমএস থাকে।
স্বামী বেরোতে রাজি হন না।
এমএস একজন তাঁর বিশ্বস্ত নার্সকে সাক্ষী রেখে স্বামীকে বেরিয়ে যেতে বলেন।
স্বামী চিৎকার চেঁচামেচি শুরু করে দিলে এমএস কড়া ভাষায় উত্তর দেন-“ধরে নিন এটা মদ খাবার কেস নয়। পুলিশ ডাকতে পারি আমি। হয় বাইরে যান, নয়তো পুলিশ ডাকবো।”
“আপনি আমার পজিশন জানেন? জানেন কোম্পানির রুলস? কি করতে পারি আপনাকে?”
“যা করার পরে করবেন, বাইরে যান, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব।”
ঘর ফাঁকা হতেই মহিলা জড়ানো গলায় চোখ জলে ভেজা, কিছুটা যন্ত্রণায় কিছুটা হয়তো সবটা শুনে কৃতজ্ঞতায়
বলে উঠলেন “আপনি তো আমার সব জানেন ডাক্তারবাবু। মদের গন্ধ আমি সহ্য করতে পারি না। তাই পার্টিও যাই না। আমার মাথা ঘোরে ওই গন্ধে। আমি মদ খাই নি ডাক্তারবাবু।”
এমএস শুধু জানতে চাইলেন “কখন থেকে এই রকম সিম্পটম শুরু হয়েছে আপনার?”
“দুপুরে খাবার পরে হালকা ঘুমিয়েছিলাম। বিকাল থেকে।”
“কি খেয়েছিলেন?”
“আজ একটু বেশি পরিমাণেই ভাত খাওয়া হয়ে গিয়েছিল। আসলে এত গরম বলে পান্তা ভাত খেয়েছিলাম। তারপর এক গ্লাস আঙ্গুরের রস।”
“সারা গায়ে এই চোট আঘাতের দাগগুলো মোটেই টাল সামলে পড়ে যাবার মতো লাগছে না, সেটা কি করে হলো?
উনি ডিউটি শেষে ফিরলেন। আমার তখন পুরো মাতালের মতো অবস্থা। হাত পা টলছে, মাথা ঘুরছে, কথা জড়িয়ে যাচ্ছে। উনি রোজ রাতে মদ্যপান করেন। ওনার তো খুব স্ট্রেস। অন্য ঘরে কাজ সেরে ঘুমোন। উনি নাকি বোতল দেখে বুঝতে পেরেছেন আমি মদ খেয়েছি।”
“প্যান্টের বেল্টটা…..”
“থাক আর বলতে হবে না।”
ইমারজেন্সি ডাক্তারের দিকে তাকিয়ে “সামনে তো পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স। MCQ প্র্যাক্টিস চলছে জানি। বলোতো মদ না খেয়েও মাতালের মতো অবস্থা হতে পারে কোন রোগে?”
দীর্ঘ সময় নেওয়াতে এমএস বলে উঠলেন “Auto brewery syndrome. পড়ে নিস আজ। হ্যাঁ, তুই ঠিক ওর রক্তে এখন অ্যালকোহলের মাত্রা পাওয়া যাবে। মদ বা অ্যালকোহল হলো ইথানল। ABS হলে শরীরে কার্বোহাইড্রেট জাতীয় কিছু খেলে, সুগার খেলে শরীর তার নিজস্ব পদ্ধতিতে ferment করে তাকে ইথানলে পরিণত করবে। গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্ট করে এটি নিশ্চিত হওয়া যায়।
লোকটা জানে ওর বউ মদ খায় না। কিন্তু ওদের বনিবনা নেই। মহিলাকে সবার সামনে অপদস্থ করাই ছিল ওর উদ্দেশ্য। কোথাও পাঠিয়েও কোনো লাভ নেই। ওর নেশা কেটে যাবে। বড়ো হাসপাতাল রক্তে অ্যালকোহল পেলে বাকিটা সত্যি ধরে নেবে।”
“তাহলে এই হারামী মালটাকে এমনি এমনি ছেড়ে দেব স্যার?”
“বউটাকে রাতে এখানে রেখে দে। সকালে ঠিক হয়ে যাবে। পরে কোনো বড়ো ডাক্তার দেখিয়ে নিতে বলিস।
আর ওই মালকে বলিস ‘আমরা কিন্তু সবটাই বুঝতে পেরেছি, সবটাই জানি। কি কি করতে পারি সেটা ভেবে রাখবেন কেমন….'”
PrevPreviousসাপের কামড়ের চিকিৎসা: প্রয়োজন সামাজিক সচেতনতা বৃদ্ধির সাথে চিকিৎসা নিয়ে আধুনিক গবেষণা
Nextতীব্র তাপপ্রবাহে মানসিক রোগীর সমস্যা ও প্রতিকারNext
3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

September 14, 2026 No Comments

সেই কলেজ জীবনের ঝোড়ো দিন, যখন আমি ‘দিমাগী নকশাল’, আদর্শের চোখে স্বপ্ন দেখি সাম্য সমাজ গড়ব, দেশ গড়ব। ভালোবাসা ভরেছিল বুকে। মানুষের প্রতি ভালোবাসা, আর্তের

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

September 14, 2026 No Comments

স্বাধীনতার আশি বছরে সরকারি স্কুলগুলোর ক্রমবর্ধমান সংকট নিয়ে আলোচনা অব্যাহত। সাম্প্রতিক সময়ে এই আলোচনা আরো গতি পেয়েছে সংসদে সরকার কর্তৃক প্রকাশিত দুটি তথ্যে।প্রথমটি হল ভারতে

বাঙালিকে শাসনের অধিকার এরা পায় কি করে?

September 13, 2026 No Comments

একটা ভোটে জিতে সরকার গড়ার পর হাতির পাখনা মেলার মতো অবস্থা হয়েছে শুভেন্দু অধিকারীর দল ও সরকারের। যেমন রাজ্যের শাসক দল, তেমন রাজ্যের সরকার। দুটোরই

শব্দে জব্দ

September 13, 2026 No Comments

বিজ্ঞান ও পরিবেশ আন্দোলন: পশ্চিমবঙ্গে সিপিআইএমের গণ সংগঠন ‘ বিজ্ঞান মঞ্চ ‘ ছাড়াও বেশ কিছু বিজ্ঞান সংগঠন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিজ্ঞান বিষয়ে মাঠে ময়দানে নেমে

শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো

September 13, 2026 No Comments

পৃথিবীতে আপাতত একটাই কাজ বাকি আছে। শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো। আমরা আবার প্রকাশনীর পক্ষ থেকে পুজোয় বুক স্টল করি। রাগ করবেন না প্লিজ৷ রোজ

সাম্প্রতিক পোস্ট

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

Pallab Kirtania September 14, 2026

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

Suman Kalyan Moulick September 14, 2026

বাঙালিকে শাসনের অধিকার এরা পায় কি করে?

Parichay Gupta September 13, 2026

শব্দে জব্দ

Bappaditya Roy September 13, 2026

শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো

Dr. Aindril Bhowmik September 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675120
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]