Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সাত নম্বর কুকুরের বাচ্ছা

Oplus_131072
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • December 29, 2024
  • 6:59 am
  • One Comment

কিছুদিন আগে কথা। কাজের দায়িত্বের অঙ্গ হিসেবে একটা বড় হাসপাতালে গিয়েছিলাম প্রেসক্রিপশন অডিট করতে সঙ্গে আরো কিছু দেখতে। সময়টা ছিল বড়দিন এর আশপাশে। সেই ভিজিটের রিপোর্ট লিখতে বসে ভেবেছিলাম যে অনেক কিছুই ভালো দেখলাম। লেবার রুম খুব সুন্দর, সাজানো গোছানো। ডাক্তার সিস্টারদের বিভিন্ন বিষয়ে দক্ষতা ও জ্ঞানও খুবই ভালো। কেবল একটা জিনিস একটু আপত্তিজনক মনে হয়েছিল। মায়েদের একটু বেশি কড়া হায়ার জেনারেশন এন্টিবায়োটিক লেখা হচ্ছে যা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রটোকল অনুযায়ী ঠিক নয়। এনিয়ে সুপারের সাথে আলোচনার ফাঁকে গাইনোকলজিস্ট আসলেন। ঘটনাচক্রে সে আমার পুরানো বন্ধু বেরিয়ে গেল। মেডিক্যাল কলেজের সহপাঠী।

একথা সেকথার পরে আমার আপত্তির প্রসঙ্গটা তোলার পরেই হঠাৎ খেপে গেলো বন্ধুটি। আমার হাত ধরে টানতে টানতে ওয়ার্ডে নিয়ে গেল। সেখানে এত ভিড় যে মায়েদেরও মেঝেতে রাখতে হচ্ছে। তাদের দেখিয়ে বন্ধু বললো উত্তেজিত হয়ে, “এই যে দেখছিস, মেঝেতে শুয়ে আছে, এরা মানুষ নয়, কুকুর, আর ওদের সাথে শুয়ে আছে, ওরা মানুষের বাচ্ছা নয়, ওরা কুকুরের বাচ্চা। আর আমি মানুষ নয়, কুকুরের ডাক্তারি করি। তোর কোন টেক্সট বই বা স্ট্যান্ডার্ড প্রটোকলে লেখা আছে যে প্রসব বা সিজার হওয়া মাকে মেঝেতে শুতে হয় ? ”

বন্ধু তখন উত্তেজিত হয়ে যা তা অবস্থা, আমাকে প্রায় চিৎকার করে বলছে, ” হ্যাঁ আমি জানি, আমি হায়ার এন্টিব্যাওটিক লিখি। ইচ্ছে করেই লিখি, যাতে মেঝেতে থাকা এদের ইনফেকশন না হয়, কাল থেকে তুই এদের বেডে শোয়ার ব্যবস্থা করে দে, আর লিখবো না।”

সত্যি বলতে কি আমি এতদিনের আগের বন্ধুর এই অবস্থা দেখে নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েই ফেরত এসেছি। এসে নেট ঘেঁটে দেখছিলাম যে ভারত সরকার সত্যিই স্বাস্থ্য নিয়ে কতটা চিন্তাভাবনা করে।

এ বছরের কেন্দ্রীয় প্রতিরক্ষা খাতে বাজেট ৬,২১,৯৪০ কোটি, গ্রামীণ খাতে বাজেট ২,৬৫,৮০৮ কোটি, কৃষি খাতে ১,৫১,৮৫১ কোটি, গৃহ মন্ত্রক খাতে ১,৫০,৯৮৩ কোটি, শিক্ষা খাতে ১,২৫,৬৩৮ কোটি, আই টি টেলিকম খাতে ১,১৬,৩৪২ কোটি টাকা বরাদ্দ আর সাত নম্বরে আছে স্বাস্থ্য যার বরাদ্দ মাত্র ৮৯,২৮৭ কোটি টাকা।

ফিরে আসার আগে আমার সেই বন্ধুর সাথে আবার দেখা। তখন ওর মেজাজ অনেক ঠান্ডা হয়ে এসেছে। হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে চায়ে চুমুক দিয়ে অনেক পুরোনো সুখ দুঃখের গল্প হল। বলেছিল, “রাগের মাথায় বলেছি, তুই কিছু মনে করিস না, আমার অসহায় অবস্থা টা একটু বোঝার চেষ্টা করিস।”

ফিরে এসে রিপোর্টে আমাকে লিখতেই হয়েছিল সেই স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রটোকল ভাঙার কথা, বন্ধুকে যতই ভালোবাসি। আমি নিরুপায়। কিন্তু রিপোর্ট লিখতে বসে ওর সেই রাগী মুখটা বারবার মনে পরে যাচ্ছিল আর সেই কথাটা। “আমি মানুষের নয়, কুকুরের চিকিৎসা করি”।

আমরা ভারতের নাগরিকরা স্বাধীনতার এত বছর বাদেও ভারত সরকারের চোখে সত্যিই বোধহয় “মানুষ” হয়ে উঠতে পারলাম না। পারলে প্রসূতি মাকে তার সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালের মেঝেতে ঠাঁই নিতে হত না।

আমরা আবার আমাদের দেশ নিয়ে বড়াই করি। লেটেস্ট রাফায়েল জেট বিমান আমাদের অস্ত্র সম্ভারে যোগ করে আমরা উল্লসিত হই। ভারতের মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী তাঁর চিরাচরিত ধুতি খুলে ফাইটার পাইলট এর ড্রেস পরে ছবি তুলে, লেবু ঝুলিয়ে পোজ দেন ফটোর জন্য। সেই ছবি হাজার লক্ষ শেয়ার হয়, লাইক হয়। আমরাই করি।

অনেকদিন আগে আস্তাবলে এক দেবশিশুর নাকি জন্ম হয়েছিল। সেই দিনটা যাকে আমরা বড়দিন বলে মানি। সেটাও কনকনে ঠান্ডার দিন ছিল। আজও তাই। আজও অনেক দেবশিশুর জন্ম হবে। আমাদের কেবল ভাবা দরকার যে তাদের কজন মানুষের বাচ্চা আর কজন তালিকায় সাত নম্বর এ থাকা “কুকুরের বাচ্ছা” আমার সেই বন্ধুর ভাষায়?

PrevPreviousআর জি কর আন্দোলন এবং খিস্তি মহোৎসব
Nextসিবিআই-এর প্রতি (৬)Next
2 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shabnam Talukdar
Shabnam Talukdar
1 year ago

বাইরে রঙ ভিতরে ঢঙ।
এই তো সুপার স্টেশালিটির হাসপাতাল।
বীরভূমের প্রত্যন্ত গ্রামেও দেখে এলাম।
দেখে মন টা উল্লসিত হয়ে উঠল।একে কবি মন
তায়ে বীরভূম অপার।
যেকেউ এমন বিজ্ঞাপণীয় রঙচঙে হসপিটাল দেখে ।
তাতে জ্বলজ্বল করছে “সুপার স্টেশালিটির “কথাখান।
পাশে বিস্তৃণ প্রাকৃতিক শোভায় আকর্ষিত হবে হবেনই।
মনে হবে আহা এখানেই যেন থেকে যাই ।
চিরতরে বৈরাগ্য সাধনে মুক্তি….
আসলে যে ডালের মজা তলে
তা এমন বন্ধুহীন বন্ধুত্বের নিবিড় বন্ধনই বুঝবেন।
অসামান্য নিবন্ধ। সরকারের সপাট খোলা ফাঁপা ফাঁকা তলোয়ারী খাপ।🩵💔💕

Last edited 1 year ago by Shabnam Talukdar
0
Reply

সম্পর্কিত পোস্ট

১৩ এপ্রিল ২০২৬ সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে: সংগ্রামী গণমঞ্চ

April 19, 2026 No Comments

১৩ এপ্রিল ২০২৬ ভারতের ইতিহাসে একটি কালো দিন। সামাজিক অসাম্যের বিরুদ্ধে জেহাদ ঘোষণাকারী বাবা সাহেব আম্বেদকারের জন্মদিনের আগের দিন পশ্চিমবঙ্গের এক বিরাট অংশের মানুষ চরম

স্বৈরাচারী রাজ্য সরকারের গালে সপাটে থাপ্পড়

April 19, 2026 No Comments

১৭ এপ্রিল ২০২৬ রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর যে স্বৈরাচারী ও প্রতিহিংসাপরায়ণ নীতি অবলম্বন করে প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের কণ্ঠরোধ করতে চেয়েছিল, আজকের হাইকোর্টের রায় তাদের

হস্তি-সাম্রাজ্য (ভবিষ্যতের গল্প)

April 19, 2026 No Comments

কালচক্র যেহেতু সতত ঘুর্ণায়মান, ভবিষ্যতকালে যা যা ঘটবে সেই সব কাহিনি সর্বকালবেত্তাদের কাছে কিছুই অজ্ঞাত নয়। আর লেখকের কলম আর পাঠক যেহেতু সর্বকালবেত্তা, তাই কালাতীত

উন্নাও মামলা ২০১৭

April 18, 2026 No Comments

।।অভয়া বা নির্ভয়া হই।।

April 18, 2026 No Comments

হয়নি বলা কেউ বোঝেনি আমার ব্যথা বলতে বাকি প্রাতিষ্ঠানিক গোপন কথা !! গ্যাঁজলা ওঠা বিকৃত মুখ ঢাকলো কারা সেমিনার রুম বন্ধ করতে ব্যাকুল যারা !!

সাম্প্রতিক পোস্ট

১৩ এপ্রিল ২০২৬ সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে: সংগ্রামী গণমঞ্চ

Sangrami Gana Mancha April 19, 2026

স্বৈরাচারী রাজ্য সরকারের গালে সপাটে থাপ্পড়

West Bengal Junior Doctors Front April 19, 2026

হস্তি-সাম্রাজ্য (ভবিষ্যতের গল্প)

Dr. Arunachal Datta Choudhury April 19, 2026

উন্নাও মামলা ২০১৭

Abhaya Mancha April 18, 2026

।।অভয়া বা নির্ভয়া হই।।

Shila Chakraborty April 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

618344
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]