Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আর জি কর আন্দোলন এবং খিস্তি মহোৎসব

IMG-20241227-WA0139
Dr. Bidyut Bandopadhyay

Dr. Bidyut Bandopadhyay

Professor of Community Medicine, Administrator in a Government Medical College
My Other Posts
  • December 28, 2024
  • 8:39 am
  • No Comments

আর জি কর আন্দোলন এক স্বতস্ফূর্ত আন্দোলন। ডাক্তাররা এই আন্দোলন শুরু করলেও এটা আজকে এক গণ আন্দোলনের রূপ নিয়েছে। নদীর স্রোতধারা যেমন সারাবছর সমান থাকে না, ঠিক তেমনি আন্দোলন কলেবরে এক থাকে না। জোয়ার ভাটা হয়। জোয়ার ভাটা যতোই হোক, স্রোত রুদ্ধ হয়না। এই আন্দোলনের যারা মুখ সময়ের দাবিতে হয়ে উঠেছেন তাদের কারোর নামে তোলাবাজি বা টাকা চুরি বা গরু কয়লা চুরি এসবের কেস নেই বলেই জানি। তারপরেও পশ্চিমবঙ্গের শাসক বিরোধী মিলে যা খিস্তি ওদের করছে তাতে মনে হচ্ছে খিস্তি মহোৎসব চলছে। যারা খিস্তি করছে তারা আর যাই হোক পাগল নয়। ফলে কিছু কারণ তো আছে। শাসকের খিস্তি করার সঙ্গত কারণ আছে। যারা আর জি কর কাণ্ড ঘটিয়েছে তারা শাসক দলের লোকজন। আশীষ পান্ডে আর জি করের তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট। এখন জেলে। ঘটনার পরই যে উত্তরবঙ্গ লবি ওখানে ছিলো তারাও তৃণমূলের লোকজন। লাল জামার ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট অভিক দে তৃণমূল ছাত্র পরিষদের মেডিকেল ইউনিটের রাজ্যে সম্পাদক। সুশান্ত রায় সুদীপ্ত রায় সন্দীপ ঘোষ সবাই তৃণমূলের লোকজন। সন্দীপ ঘোষ আর জি করের প্রিন্সিপাল নিযুক্ত হলে অতীন ঘোষ পার্টির তরফে ওনাকে সম্বর্ধনা দেয়। ফলে শাসক যে ওদের ডিফেন্ড করবে এতে আশ্চর্যের কিছু নেই। কিন্তু একটা ছাপ মারা চোর যে জামিনে আছে সে যখন খিস্তি করে, তখন সেটা শ্রুতিকটু লাগে। সে নিজেকে মুখপাত্র বলে। সে ভালো, কিন্তু ও জানেনা ওর পুরোনো কীর্তির জন্য মানুষ ওকে তলাপাত্র বলে। মানে হলো গিয়ে বেডপ্যান। এবার বেড প্যানে মানুষ কি করে সেটা নিজেরাই ভেবে নিন।

অবাক লাগে যখন দেখি বিরোধিরা,এমন কি তার মধ্যে একজন প্রাক্তন বিচারপতি আছে সেও যখন গাল দেয়।

এইযে রাস্তায় আন্দোলন চলছে, তাতে ওদের কি অসুবিধে হচ্ছে?
এটা বুঝলেই আপনারা বুঝে যাবেন সিবিআই সঞ্জয় রাই এর বাইরে এখনো কেনো অপরাধী খুঁজে পেলো না।

বাংলার মানুষ বিশ্বাস করে ফেলেছে যে, মুখে যাই বলুক, রাজ্য কেন্দ্র সেটিং হয়ে গেছে। এবার তদন্ত ধামাচাপা দেয়া চলছে। এই সময় যদি এই আপদগুলো রাস্তায় থাকে তাহলে সেটিং এর কথা মানুষ জেনে যাবে আর ধামাচাপা দেয়া সহজ হবে না।এদের দিল্লির মুরুব্বী যখন ধামাচাপা দিতে তৎপর, তখন এই আপদগুলোর আন্দোলন খুব সমস্যা তৈরি করছে। তাই শাসক যা খিস্তি দিচ্ছে, তার দশগুণ দিচ্ছে এরা।
এই খিস্তির মহোৎসবে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, জনতার এই আন্দোলন সঠিক পথে চলছে। তাই কায়েমী স্বার্থের এতো জ্বালা। সেইজন্য তলাপাত্র আর প্রাক্তন বিচারপতি মিলে খিস্তির মহোৎসব শুরু করেছে।

আরে মশাই, বুদ্ধি শুধু আপনাদের মাথায় নেই, বাংলার মানুষের মাথাতেও কিছু কিছু আছে। তাই আপনাদের এই সেটিং এর খেলা এখন পরিষ্কার হয়ে গেছে। আপনারা যতো খিস্তি করবেন আপনাদের চরিত্র আর পর্দার আড়ালের সেটিং ততো দিনের আলোয় স্পষ্ট হয়ে যাবে। তাই আপনাদের অনুরোধ আপনারা খিস্তির মহোৎসব চালিয়ে যান। এটা এই আন্দোলনকে যথেষ্ট সাহায্য করবে।

PrevPreviousসিবিআই-এর প্রতি (৫)
Nextসাত নম্বর কুকুরের বাচ্ছাNext
3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

September 15, 2026 No Comments

আমরা যখন মেডিক্যাল কলেজে ঢুকি, তখন আমরা গল্প শুনেছিলাম স্যারদের থেকে যে তাঁরা যখন ছাত্র ছিলেন, তখন তাঁরা মেডিক্যাল কলেজে পড়তে আসতেন পার্শ্ববর্তী অন্যান্য কলেজ

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

September 15, 2026 No Comments

১. স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া রোগের কথাটা নতুন করে শোনা হলো ভটচাজ দার সূত্রে। আমার প্রতিবেশী মানুষ। আমাদের বাড়ি থেকে একটা গলি বাদ দিয়ে পাশের গলিতে

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

September 15, 2026 No Comments

পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ফের এক গুরুতর অভিযোগ সামনে এসেছে। সংবাদ প্রতিবেদনে ভুয়ো বা জাল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসক

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

September 14, 2026 No Comments

সেই কলেজ জীবনের ঝোড়ো দিন, যখন আমি ‘দিমাগী নকশাল’, আদর্শের চোখে স্বপ্ন দেখি সাম্য সমাজ গড়ব, দেশ গড়ব। ভালোবাসা ভরেছিল বুকে। মানুষের প্রতি ভালোবাসা, আর্তের

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

September 14, 2026 No Comments

স্বাধীনতার আশি বছরে সরকারি স্কুলগুলোর ক্রমবর্ধমান সংকট নিয়ে আলোচনা অব্যাহত। সাম্প্রতিক সময়ে এই আলোচনা আরো গতি পেয়েছে সংসদে সরকার কর্তৃক প্রকাশিত দুটি তথ্যে।প্রথমটি হল ভারতে

সাম্প্রতিক পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

Dr. Subhanshu Pal September 15, 2026

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

Somnath Mukhopadhyay September 15, 2026

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

West Bengal Junior Doctors Front September 15, 2026

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

Pallab Kirtania September 14, 2026

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

Suman Kalyan Moulick September 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675428
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]