Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

তাতেও কি শোধ করা সম্ভব হবে ‘অভয়ার রক্তঋণ’??? কি মনে হয় ??

Oplus_16908288
Dr. Amit Pan

Dr. Amit Pan

Paediatrician, leader of doctors' movement
My Other Posts
  • February 27, 2025
  • 6:42 am
  • No Comments

যাদের ভাতা বাড়ানো হলো, সেই জুনিয়র ডাক্তাররা কী বলবেন বা প্রতিক্রিয়া দেবেন জানি না।‌ কিন্তু,‌জুনিয়র তথা সমগ্র চিকিৎসক সমাজের কী এটাই ‘গ্রিভ্যান্স’ ছিল, এই জন্যই কি তারা দিনের পর দিন ধর্নায় বসেছেন, আর লাগাতার অনশনে সামিল হয়েছেন জীবনকে বাজি রেখে!!? ‘গ্রিভ্যান্স সেল’ কি এই তথ্যই‌ জানিয়েছে যে কিছু ভাতা বাড়িয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে!?

ব্যক্তিগত ভাবে মানুষকে বিশেষতঃ জনপ্রতিনিধির কেনাকাটা করা অনেক দিন যাবত চালু আছে, ইংরেজিতে তার নাম দেওয়া হয়েছিলো ‘হর্স ট্রেডিং’। জানি না এর মধ্যে ঘোড়ার মতো একটা নিরীহ প্রভুভক্ত প্রাণীকে কেন ঢোকানো হলো ! ঘোড়া তো আর নিজেকে বিক্রি করে না, বা তার কোনো লভ্যাংশও পায় না। বিদেশে কি তাহলে কিছু দিন অন্তরই ঘোড়ার মালিক বদলাতো? নাকি, বিক্রির পরে ঘোড়া একই রকম অনুগত থাকতো নতুন মালিকের প্রতিও !!

সে যাই হোক, সেটা তো হতো ‘ইনডিভিজুয়াল’ লেভেলে। কিন্তু, বর্তমানে ব্যক্তিগত পরিসরকে বজায় রেখেও যেটা চালু হয়েছে, সেটা হলো ‘herd trading’ বা ‘গোষ্ঠীগত কেনাবেচা’!! অমুক শ্রী, তমুক শ্রী তো ছিলই, নতুন সংযোজন হলো না চাইতেই ‘ভাতা বৃদ্ধি’, একটা নির্দিষ্ট পেশার বিশেষ অংশের জন্য! অন্য পেশার মানুষেরা হতাশ হবেন না, ধৈর্য্য ধরুন আপনারও পাবেন, কিছু না কিছু। আর, শুধু জুনিয়র ডাক্তার নয়, হেল্থ সার্ভিসের সিনিয়রদের জন্যও আশার কথা আছে, মোটামুটি আরাম করে প্রাইভেট প্র্যাকটিসের আশ্বাস বাণী।

যাই হোক, টাকা পেলে কার না ভালো লাগবে, আবার অযাচিত ভাবে! তবে, ‘গ্রিভ্যান্স সেল’ কি পুরোপুরি বিস্মৃত হলো যে ‘অভয়া’র জন্য আন্দোলনের মূল দাবি ছিলো একটাই, তা হলো ‘Justice for Abhaya’, nothing more or nothing less than that ; ‘অভয়া হত্যাকাণ্ডের জন্য দায়ী সকলের শাস্তি’, তার বিন্দুমাত্র বেশি বা কম কোনোটাই নয়…..

একটু বলবেন কি করে মনে হলো, উৎকোচ দিয়ে সেটাকে ভুলিয়ে দেবেন? ‘অভয়া’র জন্য বিচার সত্যি করে পাওয়া যাবে কিনা জানিনা, কিন্তু তাতে করে তো আর এতো মানুষের আবেগ, অনুভূতি ,আর্তি কোনো কিছুই অস্তিত্বহীন হয়ে যায় না। কি জানি, এটা বুঝতে পারার জন্য যেটুকু সংবেদনশীলতা প্রয়োজন সেটাও কি একান্তই অনুপস্থিত !?

সত্যি করে বলতে গেলে, ডাক্তারদের সম্পর্কে জনগণের ভালো ধারণা বিশেষ ছিল বলে মনে হয় না। তবে, এই আন্দোলনের সময় অন্ততঃ জুনিয়র ডাক্তারদের প্রতি মানুষের একটা অত্যুজ্জ্বল ধারণা তৈরি হয়েছিল, তাদের প্রায় নায়কের আসনে বসিয়েছিল। তাই সেই জায়গাটাতেই আঘাত করতে হবে, যাতে মানুষের মনে হয়, ডাক্তারদের আন্দোলন-টান্দোলন কিছু নয়। এরা আসলে একান্তই লোভী এবং স্বার্থান্বেষী, যা তারা এতদিন ধরে জেনে এসেছিল!! মাঝখানের সময়টা ধরে নিন কল্পনা বা মায়া মাত্র!!

সবই ঠিক আছে, একদম হিসেব করে, অঙ্ক কষে প্রতিটা পদক্ষেপ। শুধু একটা কথা বলবেন, কাদের বাঁচাতে এতো কোটি কোটি টাকা বেরিয়ে যাচ্ছে? এতো কৌশল, এতো কাণ্ড, এতো আয়োজন!? হয়তো অনেক কিছু ম্যানেজ হয়েও যাবে ‘আল্টিমেটলি’, কিন্তু তাতেও কি শোধ করা সম্ভব হবে ‘অভয়ার রক্তঋণ’???

কি মনে হয় ??

PrevPreviousপ্রাচীন আয়ুর্বেদ এবং ভারতীয় চিকিৎসাপদ্ধতির বিচারের কিছু মৌলিক সমস্যা (২য় অংশ)
Nextতবু রাজপথে মিছিল থাকবে এবং মিছিলে মানুষও থাকবে।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Bacteria Sacrifice Themselves for Each Other?

August 4, 2026 No Comments

কে গুণ্ডা? কাকে দমন করতে চায় রাজ্য?

August 4, 2026 No Comments

রাজ্যে নতুন সরকার গড়তে না গড়তেই নাগরিকের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে এক নতুন ভয়ঙ্কর গুণ্ডা দমন আইন এনেছে বিজেপি সরকার। আপাতত সেটি আদালতের বিচারাধীন। আইনটির

স্বাস্থ্য; নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ও বাস্তব

August 4, 2026 No Comments

২৭শে জুলাঈ ২০২৬ ফেসুবুক লাইভে আলোচিত।

শালীন আনুগত্য বনাম অশালীন প্রতিবাদ

August 3, 2026 2 Comments

দুর্নীতি, স্বাস্থ্য ক্ষেত্রে চরম অব্যবস্থা এবং লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে জমতে থাকা ক্ষোভ একটি ভয়াবহ ধর্ষণ ও হত্যাকে কেন্দ্র করে আসমুদ্র হিমাচল তোলপাড় করে

২৭ লক্ষ ডিলিটেড ভোটার: প্রতিবাদে সংগ্রামী গণমঞ্চ

August 3, 2026 No Comments

১-০৮-২০২৬ গত ৩০ শে জুলাই সংগ্রামী গণমঞ্চের একটি প্রতিনিধিদল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে ট্রাইব্যুনালে আবেদন করে অপেক্ষারত ২৭ লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে এবং ট্রাইব্যুনালগুলোর

সাম্প্রতিক পোস্ট

Bacteria Sacrifice Themselves for Each Other?

Satya Sagar August 4, 2026

কে গুণ্ডা? কাকে দমন করতে চায় রাজ্য?

Parichay Gupta August 4, 2026

স্বাস্থ্য; নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ও বাস্তব

Dr. Punyabrata Gun August 4, 2026

শালীন আনুগত্য বনাম অশালীন প্রতিবাদ

Gopa Mukherjee August 3, 2026

২৭ লক্ষ ডিলিটেড ভোটার: প্রতিবাদে সংগ্রামী গণমঞ্চ

Sangrami Gana Mancha August 3, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

658132
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]