Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

তেল তো খাবো, কিন্তু কতটা?

IMG_20200221_225100
Shyamali Bandopadhyay

Shyamali Bandopadhyay

Journalist
My Other Posts
  • February 22, 2020
  • 7:02 am
  • One Comment

রান্নাঘরে ঢুকলেই আমাদের মতো গৃহিণীদের সবচেয়ে বেশি চিন্তা থাকে তেল নিয়ে। ভালো রান্না করতে ‘একটু’ তো তেল লাগবেই। সমস্যা এই ‘একটু’ শব্দটাতেই। দেখা যায় আমি যে পরিমাণ তেল একটু বলে মনে করি, তা অন্যের কাছে অনেকটা? আমি ভাবলাম, এইটুকু তেলে আজ রান্না করলাম আজ আর কোনও কথা শুনতে হবে না। বাড়ির সবচেয়ে স্বাস্থ্যসচেতন সদস্য ঠিক বলবে, ‘এত তেল দিয়েছো রান্নায়? আমি তো ঝোল বাদ দিয়ে শুধু সবজি তুলে নিলাম’। আবার সেই তরকারি পাতে পড়তেই রসেবশে খাওয়া সদস্য বলবে, ‘এরকম তেল ছাড়া তরকারি রান্না করলে আমাকে ঘি বা মাখন আর আলুসেদ্ধ দিয়ে খেতে দিও। বরাবর ভাল-মন্দ খেয়ে এসেছি। এসব মুখে রোচে না।’

কোথায় যাই বলুন? আবার নিজেও বুঝি, তেল ছাড়া কোনও কিছুর স্বাদ হয় না। তাই তো সেদ্ধ হোক বা স্যুপ সবেতেই একটু তেল চাই। এমনিতে কাউকে তেল দিতে ভালো না বাসলেও রান্নার ব্যাপারে কী করে যেন একটু বেশি দরাজ হয়ে উঠি। যদিও স্বাস্থ্যবিষয়ের ম্যাগাজিন বা সোশ্যাল নেটওয়ার্ক সাইটে বিভিন্ন খবর দেখে নিজে কখনও স্বঘোষিত ডায়েটিশিয়ান, আবার কখনও ডাক্তার।

খুব জানি, ফ্যাট খাবারে স্বাদ আনে। আর স্বাদহীন খাবার যদি বা কোনওরকমে গলাধঃকরণ করা যায় তা হজম হয় না। তাই তেল বিনে গতি নেই। আবার আমাদের ত্বক অন্যের কাছে ঈর্ষণীয় করে তোলার জন্য ফ্যাটি অ্যাসিড বা লিপিড দরকার। এর জোগান দেওয়ার জন্যও চাই তেল। বিভিন্ন হরমোন তৈরিতেও এর অবদান আছে। ফ্যাট ছাড়া ভিটামিন এ, ডি ও ই লিভার শোষণ করতে পারে না। তাহলে তেল ছাড়া চলবে? এতো গেল তেল খাওয়ার সপক্ষে যুক্তি।

অন্যদিকে তেল না খাওয়ার পক্ষেও জোরালো যুক্তি আছে। যেমন, তেল খেলে কোলেস্টেরল বাড়বে, হৃদয় বিকল হবে আর চর্বি তো চড়চড় করে শরীরে চেপে বসবে। অতএব তেল থেকে সাবধান। তবে যে যাই বলুন, তেল ছাড়া এক আধ দিন চলতে পারে, সারা মাস চলে নাকি? অগত্যা মাসকাবারি ফর্দে রাখতেই হয় সাদা তেল, সরষের তেল বা পকেটের জোর থাকলে ক্যানোলা অয়েল, বাদাম তেল বা অলিভ অয়েল।

ওদিকে ডাক্তারবাবু সেদিন চেম্বারে বসে পইপই করে বলে গেলেন, দেখুন বয়স বাড়ছে। এখন একটু খাওয়াদাওয়ায় সাবধান হতে হবে। আর তেলের ব্যাপারে তো কোনও ঝুঁকি নেওয়া যাবেই না।

বাধ্য মেয়ের মতো জানতে চাই, ‘কোন তেল খাব?’ উনি জানান, ‘যে তেলে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা মুফা আছে, সেই তেল খান।’

-‘আমার এমনিতেই কিছু খেলে অ্যাসিড হয়। আবার অ্যাসিড থাকা তেল খাব?’ অবাক হয়ে জানতে চাই।

-‘আরে এই অ্যাসিড সেই অ্যাসিড নয়। এ ফ্যাটি অ্যাসিড। তিনরকম ফ্যাটি অ্যাসিড থাকে তেলে। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা এসএফএ, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা পুফা আর মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মুফা। আর এসবের কোনটা কী পরিমাণে থাকে তার ওপর নির্ভর করে কোন তেল ভালো আর কোনটা মন্দ তা ঠিক করা হয়। আর সেই তেলই ভাল যাতে মুফা বেশি আর পুফা কম থাকে। সেই কারণে আমাদের রান্নাঘরের জন্য সর্ষের তেল, বাদাম তেল বা রাইস ব্রান তেলই ভাল।’
এরপরে ডাক্তারবাবু আরো জানালেন, ‘যে তেলই খান না কেন, তার পরিমাণ যেন ঠিক থাকে সেদিকেও নজর দিতে হবে। রোজ যে পরিমাণ ক্যালোরি শরীরের দরকার তার ৩০% এর কম যেন ফ্যাট থেকে আসে। দিনে তাই ৪-৬ চামচের বেশি তেল খাওয়া চলবেই না।’

সব কিছু জেনে শুনে যখন রান্না বসাই তখন মনে হয়, ডালের সঙ্গে কিছু ভাজা না হলে চলে? কয়েকটা গরম গরম ফুলকপির বড়া ভেজে নিই, সবাই খুশি হবে। শীতের কটা দিনই তো এই সুযোগ আছে। রাতে না হয় স্যুপ আর রুটি করবো। কোনও ভাজাভুজি করবো না।

PrevPreviousআপনার ভুলঃ আর্যতীর্থের কবিতা
Nextকতটা মার মারলে হবে ডাক্তাররা সিধে?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Mahua Dutta
Mahua Dutta
6 years ago

খুব helpful post

0
Reply

সম্পর্কিত পোস্ট

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আজ শুধু একটি রাজনৈতিক দাবি নয়

July 18, 2026 No Comments

এই মুহূর্তে গোটা দেশ ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মগ্ন। অথচ ঠিক এই সময়েই দেশের রাজধানী দিল্লিতে ১৮ দিনের অনশনের পর প্রায় নিঃশব্দে মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে

July 18, 2026 No Comments

নীলাঞ্জন দত্ত স্মরণে

July 18, 2026 1 Comment

নীলাঞ্জন দত্ত আর নেই।সাংবাদিক, মানবাধিকার কর্মী,সুলেখক– অসম্ভব গুণী মানুষ। বহু মিটিং, একসাথে চলার স্মৃতি ভিড় করে আসছে। গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী ছিলেন। চলার পথে অনেক সময়

বাংলায় বিজ্ঞান অক্ষয়

July 17, 2026 1 Comment

বিদ্যাসাগর তাঁর লেখা “জীবনচরিত” বইটার পরিশিষ্ট অংশে “দুরুহ ও সঙ্কলিত নুতন শব্দের অর্থ” শিরোনামে একটি তালিকা দিলেন। এর মধ্যে বৈজ্ঞানিক পরিভাষা যেমন আছে, তেমনই অন্যান্য

Sangrami Ganamancha Statement of Support

July 17, 2026 No Comments

The Cockroach Janta Party (CJP) began a massive sit-in protest and hunger strike at the Jantar Mantar Ground in New Delhi since June 20, demanding

সাম্প্রতিক পোস্ট

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আজ শুধু একটি রাজনৈতিক দাবি নয়

West Bengal Junior Doctors Front July 18, 2026

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে

Abhaya Mancha July 18, 2026

নীলাঞ্জন দত্ত স্মরণে

Suman Kalyan Moulick July 18, 2026

বাংলায় বিজ্ঞান অক্ষয়

Dr. Samudra Sengupta July 17, 2026

Sangrami Ganamancha Statement of Support

Sangrami Gana Mancha July 17, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

651554
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]