Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ভুখা মানুষ, ধরো বই, ওটা তোমার হাতিয়ার

the-communist-manifesto-summary-and-analysis_113980
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • February 25, 2026
  • 8:12 am
  • One Comment
মার্কসবাদ লেনিনবাদকে আক্রমণ করার, তাকে খাটো করার তাকে উপহাস করার অসংখ্য টেমপ্লেট বাজারে আছে। ।সবচেয়ে মারাত্মক টেমপ্লেট যেটা সেটা আজ একটু বলবার চেষ্টা করছি। এটা করা হয় বামপন্থার মুখোশধারী আঁতেলদের দিয়ে কারণ দক্ষিণপন্থীদের আক্রমনগুলি প্রকৃত বামপন্থীরা সহজেই ধরে ফেলতে পারেন। এটার শুরু হয় লেনিনবাদ কে প্রথমে বৌদ্ধিক স্তরে আক্রমণ করে। এবং এটা অবধারিত ভাবে শুরু হয় স্টালিনকে ঘিরে কারণ উনি ফাউন্ডেশন অফ লেনিনিজম এর রচয়িতা। যেনতেন ভাবে প্রমাণ করার চেষ্টা করা হয় যে স্টালিন আদলে মার্কসবাদ লেনিনবাদ কিছুই বুঝতেন না, বরঞ্চ ট্রটস্কি বুঝতেন।
একই ভাবে লেনিন ও মার্কসবাদ এর প্রকৃত অনুগামী ছিলেন না বলে অপপ্রচার করা হয় লেনিন এর বিপ্রতীপ এ কখনও রোজা লুক্সেমবার্গকে বা কখনও গ্রামসিকে খাড়া করে। শেষমেষ পরে রইলেন মার্কস। তাকেও ম্যালাইন করার এক অত্যশ্চর্য টুল আবিষ্কার করেছেন এই ছদ্ম বামেরা। রিয়াজননভ এর মেগা (Marx- Engels- Gesamtausgabe)
প্রজেক্ট এর দৌলতে মার্কস এর অল্প বয়সের কিছু লেখা আবিষ্কার করে এরা পরিণত বয়েসের মার্কসকে তার বিরুদ্ধে দাঁড় করাতে চান।
মার্কস এর দেখানো পথে লেনিন যেদিন একটা ছোট্ট কিন্তু বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাহায্যে পৃথিবীর দ্বিতীয় সমাজতান্ত্রিক রাষ্ট্র তৈরি করে ফেললেন সেদিন থেকেই আসলে শাসক শ্রেণীর ভয়ে ঘুম উড়ে গেছে। এটা মনে রাখতে হবে ঠিকঠাক ভাবে একটা দেশের কমিউনিস্ট পার্টি প্রথম লেনিনই তৈরি করেন, মার্কস নয়। কিন্তু মার্কস (এবং অবশ্যই) এঙ্গেলস ) এর অবদান হল যে তারাই সবার প্রথমে একটা নতুন ধরনের পার্টি, কমিউনিস্ট পার্টি, তৈরির স্বপ্ন দেখেছিলেন। কারণ মার্কস কোনো আর্মচেয়ার দার্শনিক বা অর্থনীতিবিদ বা সমাজতত্ত্ববিদ ছিলেন না, তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে জগৎ তাকে ব্যাখ্যা করাই যথেষ্ট নয়, তাকে পাল্টানো টা সোমোজা জরুরী। তাই একটা বিপ্লবী পার্টি দরকার।
যার জন্ম এখনো ভবিষ্যতের গর্ভে সেই পার্টির ইশতেহার লেখার দায়িত্ব নেওয়ার পরেই মার্ক্স ব্যস্ত হয়ে পড়েন ব্রাসেলস এ। কমিউনিস্ট লীগ ২৬ শে জানুয়ারি মার্ক্সকে চরমপত্র পাঠিয়ে বলে যে পয়লা ফেব্রুয়ারির মধ্যে পাণ্ডুলিপি পাঠাতে হবে। মার্ক্স তাড়াহুড়ো করে লিখে পাঠালেন। মার্ক্স এমনিতেই লিখতেন ঝড়ের বেগে, খুদে অক্ষর, প্রায় সর্টহ্যান্ড এর ঢঙ্গে। প্রায় গোটা পাতা জুড়ে, একটুও জায়গা নষ্ট না করে। নিষিদ্ধ সেই ইশতেহার চললো তারপরে গোপন পথে লন্ডনে।
আদি পাণ্ডুলিপির প্রায় সবটাই হারিয়ে গেছে। একটা পাতা খালি বেঁচে। এডুয়ার্ড বার্নস্টাইনকে ১২ই জুন, ১৮৮৩ এ লেখা একটা চিঠির সাথে আটকে ছিল ওই পাতাটা। পাতাটির ওপর লেখা এঙ্গেলসের নোট, “Mscript Karl Marx: Erster Entwurf z. Comm Manifesta” ম্যানুষ্ক্রিপ্ট কার্ল মার্ক্স: ফার্স্ট ড্রাফট অফ কম. ম্যানিফেস্ট.।
বাইবেলের পরেই যে বইটার সবচেয়ে বেশি বিক্রি সেই বই কম্যুনিস্ট পার্টির ইশতেহার প্রকাশিত হয় ২১ শে ফেব্রুয়ারি, ১৮৪৮ সাল। ২৩ পাতার চটিবই। কালচে সবুজ মলাট। নিছক পরিসংখ্যানের বিচারে ভাববাদীদের বাইবেল এর কাছে এখনো হেরে আছে বস্তুবাদীদের বাইবেল। কিন্তু এমন দিন আসবে বস্তুবাদীদের বাইবেল জিতবেই
জিতবে।
আজ ২১শে ফেব্রুয়ারি আবার। আজ আন্তর্জাতিক লাল বই দিবস।
পু: এই পাতার লাস্ট লাইনটা হল সেই বিখ্যাত লাইন “শৃঙ্খল ছাড়া শ্রমিক শ্রেণীর হারাবার কিছু নেই, জয় করার জন্য পড়ে আছে সারা দুনিয়া।
PrevPreviousফ‍্যাসিবাদ-স্বৈরাচার-নয়া উদারবাদ বিরোধী মঞ্চ গঠনের উদ্যোগ
Nextমানসিক অসুস্থতা কতটা গভীর?Next
2 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shabnam Talukhdar
Shabnam Talukhdar
4 months ago

রেড় স্যালুট। সংগ্রাম দীর্ঘজীবী হোক।✊✊✊♥️

0
Reply

সম্পর্কিত পোস্ট

বারুইপুরের নৃশংসতার প্রতিবাদে

July 11, 2026 No Comments

বৃহত্তর বিধাননগর অভয়া মঞ্চের কর্মসূচি ৭ জুলাই, ২০২৬।

প্রশ্ন

July 11, 2026 No Comments

সে কী কী জানতো তা জানা গেলো না হাতের মুঠোয় ছিলো, কোনোখানে উড়ে চলে যাচ্ছিলো না, মশা বা মাছির মতো মারা যেতো থাবড়িয়ে যখন তখন।

‘ইউ পির পথ, আমাদের পথ, ইউ পির……’

July 11, 2026 No Comments

আমার জীবনের সবচেয়ে পছন্দসই মানুষদের তালিকায় একদম সামনের সারিতে থাকবেন করণদা মানে নিমাই করণ, প্রাক্তন WBCS officer। এখন অবশ‍্য সবদিক থেকেই প্রাক্তন .. যে কোনো

সকালে জমা, বিকেলে খরচ? একি মগের মুল্লুক? এনকাউন্টার কার স্বার্থে?

July 10, 2026 No Comments

দু মাস যেতে না যেতেই শুভেন্দু অধিকারীর ” সকালে জমা বিকেলে খরচ” নীতি ঘোষণা, তারপরেই পুলিশের এনকাউন্টার! বুলডোজারের পর গুণ্ডা দমন নীতি,তারপরেই এনকাউন্টার,এ যেন বাংলায়

বারুইপুরের ‘অপরাজিতা’ গণধর্ষণ ও হত্যা: একটি প্রাথমিক তথ্যানুসন্ধান রিপোর্ট

July 10, 2026 No Comments

গত শনিবার ৪ জুলাই, ২০২৬ দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের সূর্যপুরে এক ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়। এক দিন নিখোঁজ থাকার পরে ৫

সাম্প্রতিক পোস্ট

বারুইপুরের নৃশংসতার প্রতিবাদে

Abhaya Mancha July 11, 2026

প্রশ্ন

Arya Tirtha July 11, 2026

‘ইউ পির পথ, আমাদের পথ, ইউ পির……’

Dr. Amit Pan July 11, 2026

সকালে জমা, বিকেলে খরচ? একি মগের মুল্লুক? এনকাউন্টার কার স্বার্থে?

Parichay Gupta July 10, 2026

বারুইপুরের ‘অপরাজিতা’ গণধর্ষণ ও হত্যা: একটি প্রাথমিক তথ্যানুসন্ধান রিপোর্ট

Doctors' Dialogue July 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

648819
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]