Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

‘রুটিন বদলি’ কার্যকরী করতে এমন তাড়াহুড়ো?!

IMG-20221219-WA0002
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • December 19, 2022
  • 7:20 am
  • No Comments
‘রামকানাইয়ের নির্বুদ্ধিতা’ গল্পের প্রথম বাক্যটি একটু বদলে নিয়ে বলা-ই যায় – যাহারা বলে, সরকারি আপিস মানেই আঠারো মাসে বৎসর, সরকারি হাসপাতাল মাত্রেই তারিখ পে তারিখ, তাহারা বিশ্বনিন্দুক, তাহারা তিলকে তাল করিয়া তোলে।
নইলে দেখুন, গতকাল বিকেলের পর প্রকাশিত বদলির অর্ডার – সে অর্ডারও সোশ্যাল মিডিয়া না থাকলে আমার পক্ষে জানার সুযোগ ছিল না, কেননা অর্ডারটি এমনকি স্বাস্থ্য-দফতরের ওয়েবসাইটেও নেই, আমার মতো অভাজনের হাতে পৌঁছাতে পারা তো দূরের কথা – সেই অর্ডার হাতে নিয়ে শনিবার সকালেই আপিস থেকে ফোন, স্যার, রিলিজটা কিন্তু আজকেই নিতে হবে।
কে বলে, সরকারি পদাধিকারী তৎপর হতে পারেন না!
তৎপর মানুষটিকে স্বচক্ষে দেখতে গেলাম। মানে, মানুষটা তো চেনা। রামকৃষ্ণ বিবেকানন্দ মহান আদর্শ এথিক্স ইত্যাদি ভাসা ভাসা কথা বাদ দিয়ে যাঁর মুখে কাজের কথা কখনোই শুনিনি, এখন স্রেফ আমাকে রিলিজ করানোর জন্য তিনি কর্মোদ্যোগী হয়ে উঠতে পারলেন, এ কি আমার পক্ষে কম গৌরবের কথা!! তো সামনাসামনি গিয়ে জানা গেল, রিলিজ আজই নিতে হবে। রিলিজ পেতে পেতে শনিবার বেলা আড়াইটে বেজে গেলেও সেখানে রিলিজের সময় ‘ফোরনুন’ লেখা রইল, এ স্রেফ অবান্তর ডিটেইল।
আপিসের শিক্ষাকর্মীরা খুবই আগ্রহের সঙ্গে আমাকে দেখছিলেন। অনেকেই পূর্বপরিচিত। তাঁরা আমাকে নিরীহ মানুষ হিসেবেই জানতেন। কিন্তু আমি যে এমন বিপজ্জনক উপাদান, যাকে অকুস্থল থেকে হাপিস করে ফেলতে সরকারি আদেশনামা জারি হয়, এবং সে আদেশনামা তড়িঘড়ি কার্যকর করতে আঠারো-মাসে-বৎসর স্বভাবের অধ্যক্ষও টাট্টু ঘোড়ার মতো কর্মচঞ্চল হয়ে ওঠেন, তার ন্যূনতম আঁচ তাঁরা পাননি। কাজেই…
পরিবেশ-পরিস্থিতির বিচারে একদিকে বিরক্ত লাগছিল। আরেকদিকে নিজেকে অল্পবিস্তর হনু-ও মনে হচ্ছিল। পরিভাষায় যাকে বলে, মিক্সড ফিলিংস।
একজন বলেই বসলেন, স্যার, আর কখনও প্রতিবাদ করতে যাবেন না যেন। বললাম, চেষ্টা তো করি না করারই, কিন্তু কী আর করি, এতদিনের অভ্যেস…
একখানা চিঠি লিখলাম। স্বাস্থ্য-দফতরের বয়ান অনুসারে যা নাকি ‘রুটিন বদলি’, তা কার্যকরী করতে এমন তাড়াহুড়ো, এই পুরো বিষয়টা নিয়ে আমার বিরক্তির কথা লিখিতভাবে জানালাম। ন্যাশনাল মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে অধ্যক্ষকে লেখা আমার শেষ চিঠি।
কাজকর্ম মিটে যেতে অধ্যক্ষ আমাকে ঘরে ডেকে পাঠালেন।
আপাতত আমার খপ্পর থেকে তিনি নিরাপদ। কেননা, আমি রিলিজড। এই সময়ে শুভানুধ্যায়ী হিসেবে চাট্টি খেজুরে গল্প করা-ই যায়। তদুপরি, বলা তো যায় না, পাশা উলটে গেলে দৈবাৎ যদি আমি ক্ষমতাবান হয়ে উঠি, তখন যদি… মেরুদণ্ডহীনের এই বড় মুশকিল। আপাতত ভয়ে তো থাকতেই হয়, উপরন্তু পরবর্তী কালে কাকে ভয় পাওয়া উচিত, সে হিসেবটাও সবসময় মনে মনে কষে চলতে হয়। ভদ্রলোকের উপর এতক্ষণ রাগ হচ্ছিল। এখন মায়া।
চা খাওয়ালেন। সঙ্গে চানাচুর। গুনে গুনে ছয়খানা কাজু। সঙ্গে কিছু উপদেশ। সদুপদেশই, সম্ভবত। আজ রামকৃষ্ণ বিবেকানন্দ নয়, একদম ওরিজিনাল। নিজের জীবন থেকে উৎসারিত অনুভূতিমালা। নিজেই বললেন, এগুলোর গুরুত্ব এখন না বুঝলেও দশ বছর বাদে বুঝতে পারব।
সত্যিই। সময়ের থেকে এগিয়ে থাকা মানুষ একজন।
এও জানলাম, দলমত নির্বিশেষে চিকিৎসকদের একজোট হতে হবে, নইলে নাকি ইত্যাদি প্রভৃতি। ঠিকই। চিটিংবাজি জালিয়াতি ধান্দাবাজি অগ্রাহ্য করে স্রেফ ডাক্তার বলেই তাঁদের বুকে জড়িয়ে ধরা উচিত। বলা উচিত, হে ভারত, ভুলিও না, মূর্খ চিকিৎসক, চিটিংবাজ চিকিৎসক, ধান্দাবাজ চিকিৎসক, ধূর্ত ধড়িবাজ ও ঘোড়েল চিকিৎসক, মেরুদণ্ডহীন চিকিৎসক – চিকিৎসক মাত্রেই আমার ভাই। দৃশ্যটা যত কল্পনা করছিলাম, ততই শিহরণ জাগছিল। নিজে বেশি আবেগ-বিহ্বল হয়ে পড়ার আগেই উঠে পড়লাম। তাছাড়া চানাচুর ও কাজু দুইই শেষ।
ওঠার আগে তিনি বললেন, মাঝেমধ্যে এসে দেখা করে যেতে। জানালেন, আমার সঙ্গে কথা বলতে তাঁর ভালো লাগে। মাঝেমধ্যে আসতে।
বললাম, অবশ্যই।
বললাম, আসি তাহলে, স্যার।
তিনি বোধহয় আশা করছিলেন, বেরোনোর আগে প্রণাম করে আসব। বিজয়ার সময় করি। ভোট চাওয়ার সময়ও করেছিলাম। কেননা, মানুষটা সৎ। অন্তত আর্থিকভাবে। আজকালকার বাজারে সেটাই বা কম কী!! আর তাছাড়া, সরকারি আধিকারিকদের মধ্যে দুর্মুখ ও অপদার্থ হওয়াটা আলাদা করে দোষের কিছু নয়।
কিন্তু ওঁর আজকের আচরণ আরেকটা দিক বড্ডো বিচ্ছিরিভাবে সামনে এনে ফেলল। তা দেখে ফেলার পর প্রণাম করাটা আমার পক্ষে বড় বেশি অভিনয় হয়ে যেত।
আজ থাক।
PrevPreviousগণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই মেডিকেল কলেজে
Nextঝাড় খেতে ঝাড়গ্রামে…Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শিক্ষা ও চিকিৎসার অপ্রয়োজনীয়তা

August 30, 2026 No Comments

শিরোনাম দেখেই পিলে চমকে গেল নাকি? তাহলে নিচে আরো কিছু পাতলা চমক অপেক্ষা করছে। নামুন। নিচের দিকে। শিক্ষা মানুষের মৌলিক প্রয়োজনের একটি। সংবিধান প্রদত্ত মৌলিক

আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়

August 30, 2026 No Comments

জুলাইয়ের মধ্যে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শূন্যপদে নিয়োগ সম্পন্ন করার আশ্বাস দিয়েছিলেন নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী। অথচ মাত্র কয়েকদিন আগেই সংবাদমাধ্যমে তাঁর বক্তব্যে উঠে এসেছে, এই

প্যালিয়েটিভ কেয়ার শেষ সময়ের যত্ন নাকি জীবনের পাশে থাকা?

August 30, 2026 No Comments

২৪ শে আগস্ট ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

নেপালের বিপর্যয়: ভাবনা উত্তরবঙ্গ …..

August 29, 2026 2 Comments

নেপালের সাম্প্রতিক ভয়াবহ নদী বিপর্যয়ের প্রভাব উত্তরবঙ্গে সরাসরি হয়ত পড়বে না। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি বর্তমানে গভীর সংকটে! সুদীর্ঘ কাল ধরে ( ১৯৬১ সাল থেকে) ভারত

সাপ নিয়ে

August 29, 2026 No Comments

মা মনসার পুজো করছেন? করুন, আপত্তি নেই, খাঁটি বাঙালি সংস্কৃতি। খালি মনে রাখবেন সাপে কাটলে মা মনসা কিন্তু বেহুলার প্রার্থনায় আজকাল আর সাড়া দেন না।

সাম্প্রতিক পোস্ট

শিক্ষা ও চিকিৎসার অপ্রয়োজনীয়তা

Smaran Mazumder August 30, 2026

আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়

West Bengal Junior Doctors Front August 30, 2026

প্যালিয়েটিভ কেয়ার শেষ সময়ের যত্ন নাকি জীবনের পাশে থাকা?

Doctors' Dialogue August 30, 2026

নেপালের বিপর্যয়: ভাবনা উত্তরবঙ্গ …..

Sukalyan Bhattacharya August 29, 2026

সাপ নিয়ে

Dr. Samudra Sengupta August 29, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

671122
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]