Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ভাইরাসের স্বর্গে কাল্পনিক কথোপকথন

IMG_20200609_080151
Dr. Chinmay Nath

Dr. Chinmay Nath

Orthopedic Surgeon
My Other Posts
  • June 9, 2020
  • 8:02 am
  • No Comments

সার্স: কি রে নাতি, এত তাড়াতাড়ি চলে এলি যে! কত সখ করে এদেশ-ওদেশ করে ইন্ডিয়া গেলি! আমি ভাবলাম, তুই-ই বংশের মান রাখবি। শেষ পর্যন্ত তুইও রিটায়ার্ড হার্ট হয়ে চলে এলি!

কোভিড: শোনো দাদু, এখন ক্লোনিং এর যুগ। আমার ক্লোন ছেড়ে এসেছি ওখানে- দলে, দলে। ওরা সহজে হাল ছাড়বে না।

সার্স: তাই নাকি? ঈশশ্। আমাদের সময়! কদিন যেতেই চীনে, কোরিয়ান, জাপানীরা মাস্ক পরে অ্যায়সান মুখ ঢেকে ফেলল যে, বিশ্বভ্রমণের সুযোগই পেলাম না। তোর বাবা মার্সও তাই! আরবের বালিতে মুখ গুঁজে মরল।

কোভিড: আরে আমি তো ভালই খেলছিলাম। ইন্ডিয়াতে গেঁড়ে বসেওছিলাম। কিন্তু সব দিল মাটি করে বাঙালি।

সার্স: বাঙালি?

কোভিড: হ্যাঁ। সুযোগ পেয়ে ঢুকেছিলাম এক কর্পোরেট বসের নাকে। লকডাউনে ঘরে সারাদিনই কম্পিউটার এর সামনে। অল্প বয়েস। সুবিধা করতে পারছিলাম না।

সার্স: তারপর?

কোভিড: কাজের নামে কম্পিউটারে যে মামনি-টার সাথে ফস্টিনষ্টি করত, অফিস খুলতেই তাকে ধরে চকাস্ চুমু। আমিও এক লাফে সুন্দরীর ভিজে টাকরায়।

সার্স: ওফফ্…বলিস কি?

কোভিড: যা ভাবছ তা নয়। সে মেয়ে খালি চকোলেট খায়। আর আমি সারাক্ষণ চকোলেটে মাখামাখি। কি গেরো! দুদিন বাদে সুন্দরী মদের দোকানের দেড় মাইল লাইনে, আর আমি সুযোগ পেয়েই এক মাঝবয়সি গুঁফোর গলায় গেলাম সেঁধিয়ে। ভাবলাম, এবার ক’দিন আরামে থাকা যাবে। কিন্তু বিধি বাম। অত সুখ কি কপালে সয়?

সার্স: কেন? আবার কি হল?

কোভিড: আর বোলো না! তুমি তো আর দেখার সুযোগ পাও নি দাদু- এ হল টিপিক্যাল বাঙালি। মুখে সিগারেট। থুতনির কাছে মাস্ক। ইয়ার বন্ধু দের সাথে চার পেগ মেরে বাড়ি ফেরার পথে কার্নিক খেয়ে সোজা ড্রেনে। বাপরে! কি পচা গন্ধ! গুঁফোটা ভোররাত অবধি ওই অবস্থায় পড়ে থাকার পরে টলতে টলতে বাড়ি ফিরে বৌয়ের হাতে খেল হাটুরে মার।

সার্স: সে কি! তারপর?

কোভিড: বাবু সকাল সকাল চান করে ভালো ছেলের মত মাছের ঝোল ভাত খেয়ে সোজা অফিসে।

সার্স: অফিস?

কোভিড: আনলক হচ্ছে না? এদিকে লোকটার ভিতরে ভিতরে জ্বর। দু-ঘন্টা লাইনে দাঁড়িয়ে বাদুড় ঝোলা হয়ে বাসে। আমি বুঝলাম, এবার পালাতে হবে। কারণ, হিরো এবার টসকাবে। সামনেই এক লবঙ্গলতাকে টার্গেট করেছিলাম। লাল লিপস্টিক। গলায় ঝুলছে মাস্ক, মালার মত। কিন্তু গাদাগাদি ভিড়ে, বাজখাঁই গলায় ‘পেছন দিকে এগিয়ে যান’ চিৎকার শুনে এমন চমকে গেলাম যে, গুঁফোর নাক থেকে লবঙ্গলতা-র নাকে লাফাতে গিয়ে ভুল করে গুঁফোরই অন্য নাকে ঢুকে পড়লাম!

সার্স: অ্যাঃ, বাজে মিস। তারপর আর চান্স পেলি না?

কোভিড: নাঃ। বিকেল থেকে কাশি, হাঁফ ধরা। টেস্ট। হাসপাতালে ভর্তি।

সার্স: ডাক্তার-নার্স দের একটাকেও পেলি না?

কোভিড: আরে না, না। ওরা হেব্বি সেয়ানা। পি পি ই পরে রোগীর কাছে আসে। হল না! তিন দিন পরে গুঁফো টসকালো। আমিও সটান সগ্গে। তোমাদের কাাাএছচ

PrevPreviousআমফান ক্যাম্প ও আমার কিছু ব্যক্তিগত উপলদ্ধি
Nextনোনাডাঙ্গা থেকেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

সরশুনা থানায় অভয়া মঞ্চের ডেপুটেশন

June 4, 2026 No Comments

ভালো তৃণমূল, ভালো পুলিশ, ভালো আমলা…

June 4, 2026 No Comments

শমীকবাবু ট্রান্সফার উইন্ডো খুললেও খুলতে পারেন, এই বার্তা রটে যাবার পর বিগত দিনকয়েকে দিকে দিকে ‘ভালো তৃণমূল’-এর ঢল নেমেছে। দল হিসেবে ভারতীয় জনতা পার্টি কী

জাতীয় বিস্মরণে দুই বাঙালি বিজ্ঞানী – উপেন্দ্রনাথ ব্রহ্মচারি এবং শম্ভুনাথ দে

June 4, 2026 2 Comments

(চিকিৎসক, গবেষক এবং সাংস্কৃতিক কর্মী। সম্প্রতি প্রকাশিত পুস্তক The Calcutta Medical College, 1822-1897: Medicine, Social Psyche and the Making of Modern Citizenry (Primus, 2025) শুরুর

আইনের শাসন, স্বচ্ছ প্রশাসন এবং গণতান্ত্রিক পরিবেশ প্রয়োজন

June 3, 2026 No Comments

রবিবার বলে আজ দুপুরে কিছুক্ষণ বাড়িতে থাকতে পেরেছিলাম। দশ- পনেরো মিনিট টিভি দেখার সুযোগ পেলে আমি সাধারণত খবর দেখি এবং অভ্যাসবশত ১৩৬০ টিপে এবিপি আনন্দ

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা: বিজেপির হিট উইকেট!

June 3, 2026 No Comments

অধিকার না দয়া? ঠিক এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে বাংলার নারী সমাজে। বহু অর্থনীতিবিদ ইউনিভার্সাল বেসিক ইনকাম এবং সর্বজনীন সামাজিক সুরক্ষার কথা বলে চলেছেন এবং

সাম্প্রতিক পোস্ট

সরশুনা থানায় অভয়া মঞ্চের ডেপুটেশন

Abhaya Mancha June 4, 2026

ভালো তৃণমূল, ভালো পুলিশ, ভালো আমলা…

Dr. Bishan Basu June 4, 2026

জাতীয় বিস্মরণে দুই বাঙালি বিজ্ঞানী – উপেন্দ্রনাথ ব্রহ্মচারি এবং শম্ভুনাথ দে

Dr. Jayanta Bhattacharya June 4, 2026

আইনের শাসন, স্বচ্ছ প্রশাসন এবং গণতান্ত্রিক পরিবেশ প্রয়োজন

Dr. Koushik Dutta June 3, 2026

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা: বিজেপির হিট উইকেট!

Parichay Gupta June 3, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

628265
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]