Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

উপ-নয়ন

IMG_20210705_222510
Dr. Abhijit Mukherjee

Dr. Abhijit Mukherjee

Gynaecologist
My Other Posts
  • July 6, 2021
  • 7:58 am
  • No Comments

কলিং বেলের আওয়াজে দরজা খুলেই পরিচিত যুবকটিকে দেখতে পেলাম, হাতে কার্ড, “স‍্যার,সামনের রবিবার আমার ছেলের উপনয়ন আপনি অবশ্যই আসবেন। ঘটনাচক্রে এই ছেলেটিই বছর চোদ্দো আগে আপনার হাত ধরেই প্রথম পৃথিবীর আলো দেখেছিল।”

বলব কি বলবো না ভেবে দ্বিধাগ্রস্ত চিত্তে যুবকটির পিঠে হাত রেখে সস্নেহে বললাম,”আমি তো ভাই উপনয়ন অনুষ্ঠানে যাই না।”

যুবকটি তাড়াতাড়ি বলে উঠল, “আমিও স‍্যার এই সব বিষয়ে খুব উদার, অনেক নিয়ম কাটছাঁট করে দিয়েছি।”

মৃদু হেসে ওকে বিদায় করে পিছন ফিরলাম। কতই বা বয়স তখন আমার বারো-তেরো হবে। দাদার সবেমাত্র পৈতে হয়েছে, কত পেন, বই উপহার, এমনকি একটা গোটা দু-চাকার সাইকেলও পেয়ে গেল।

“মা আমার কবে পৈতে হবে?” প্রশ্নের উত্তরে মা এর জবাব, “সময় হলেই হবে”। স্বল্পভাষী, গম্ভীর মায়ের এটুকু উত্তরই যথেষ্ট।

অবশেষে সময় এলো। তখন আমার ক্লাস সেভেন, এর পরেই পড়ার চাপ তাই এটাই সময়। মন আমার আনন্দে ভেসে যাচ্ছে। মামার বাড়িতে আগেই বলে রেখেছি, দাদাকে সাইকেল দিয়েছ, আমার চাই হাতঘড়ি-রিস্টওয়াচ। শুধু মাথা ন‍্যাড়া আর কানফুটো নিয়েই একটু চিন্তা। কিন্তু দুটো নাকি কাচকলা পাওয়া যায় যা দিয়ে কালা-নাপিতকে মারা যাবে। আমি রোজ টিপ প্র‍্যাকটিস করি আর মা বলে চলেছে,”খবর্দার জোরে মারবে না।”

“তিনদিন তোমাকে দণ্ডীঘরে থাকতে হবে, বাইরে বেশি বেরোনো যাবে না”–মা’র এমন নির্দেশ শুনে আমি বায়না ধরলাম, “ঠিক আছে, ঐ তিনদিন আমার বন্ধুরা আসবে, গল্প করবো, ক‍্যারম খেলবো। শিবুকে আসতে বলছি।

মা’র কপালে ভ্রূ কুঞ্চিত,”শিবু না এলেই নয়”।

“কেন? শিবু তো আমার সবচেয়ে বন্ধু, সবসময়ই আমার কাছে আসে, অসুবিধা কোথায়?”

মা এবার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করল ,”ঠাকুর্দার আপত্তি আছে। ও তো শিবু ঘোষ।”

এই প্রথম জানলাম শিবু শুধু শিবু নয়, শিবু মানে শিবকুমার ঘোষ, অভিজিৎ মানে অভিজিৎ মুখার্জী। দণ্ডীঘরে অব্রাহ্মণের প্রবেশ নিষেধ। উপনয়নের খুশির স্বাদ কেমন তিতকুটে হয়ে গেল। এরপর যথাসময়ে উপনয়নও হোল। মা বললেন “তিনদিন পরে একটা অনুষ্ঠানে হবে, তোর সব বন্ধুদের আসতে বল, কোনো অসুবিধে নেই।“

কিন্তু সেই তিনদিনের মধ্যে ঘটলো আর এক ঘটনা। বুদা ঠাকুমাকে আমরা ঠাকুমা বলেই জানতাম। নিজের ঠাকুমাকে কোনদিন চোখে দেখিনি। সমস্ত কাজে দু-তিন দিন আগে থেকেই কোথা থেকে যেন বুদাঠাকুমা হাজির হয়ে যেতো। আর আমাদের সব বায়না–খাবারের ইচ্ছে সব বুদাঠাকুমা মেটাতো। বুদাঠাকুমা ছাড়া অনুষ্ঠান বাড়ি ভাবা যেতো না। তা সেই বুদাঠাকুমাকে অনেক খুঁজেও উপনয়নের তিনদিন আমার ধারেকাছে দেখতে পেলাম না।

জানলাম বালবিধবা বুদাঠাকুমা নাকি কোনো এক কালে ঘোষবাড়ীর বৌ ছিল।

ঐ বয়সে অদ্ভুত এক চিত্তবৈকল‍্য হলো। কালের নিয়মে বড় হলাম, ভেতরের কেউ যেন বিদ্রোহ ঘোষণা করল, উপনয়ন একটা অত্যন্ত বাজে অনুষ্ঠান। যে কৈশোরে পৃথিবীর সব মানুষকে উদার চোখে দেখার কথা, সুকৌশলে সুচতুর ব্রাহ্মণকুল এই সময়ে তাদের চোখে বর্ণের ঠুলিটি পরিয়ে দেয়। এই সময়ে নাকি দ্বিজত্ব লাভ করে, নতুন জন্ম লাভ করে, কিন্তু এ কোন জন্ম!!

নিজস্ব জীবনে এসে ঠিক করলাম আর কোনো উপনয়ন অনুষ্ঠানে যাবো না। অনেকেই বলতে শুরু করল, আরে আমরা আজকাল আর অতো নিয়মকানুন মানি না। আরে এ উপলক্ষে খাওয়া দাওয়া তো হয়,আর ব্রাহ্মণের ছেলে সবকিছু তো তুলে দিতে পারি না।

কেউ কেউ বলল–নিজের ছেলের বেলায় কি করে দেখব!

দিন যায় প্রকৃতির নিয়মে আমিও পুত্র সন্তানের জনক হলাম এবং উপনয়ন ছাড়াই সে মুখার্জি পদবী নিয়ে যুবক হয়ে উঠলো। চাকুরি বা বিবাহ কোথাও কোনো অসুবিধা হয়েছে বলে জানা নেই।

আজ উপনয়নের নিমন্ত্রণ পেয়ে মনে হলো, উপনয়ন তো সত্যিই এক সূন্দর অনুষ্ঠান। বয়ঃসন্ধিক্ষণে এক কিশোরের নতুন জন্ম। এমন দিন কবে আসবে যেদিন জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল কিশোর  বয়ঃসন্ধিকালে দ্বিজত্ব প্রাপ্ত হবে। উপনয়নের নতুন নয়ন দিয়ে এই জগৎ, জীব, প্রকৃতির দিকে দেখবে। সকলে নতুন গায়ত্রী মন্ত্রে দীক্ষিত হবে যা সহজ সরল প্রাঞ্জল ভাবে সকলকে ভালোবাসতে বলবে, নতুন সূর্য প্রণামের মন্ত্রে প্রকৃতি আরো সবুজ হয়ে উঠবে।

আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন একজন অব্রাহ্মণ পিতা তার পুত্রের উপনয়নের কার্ড হাতে আমার কলিংবেলে হাত রাখবে। আজ না হয় কাল নয়তো বা পরশু—আমি অপেক্ষায় রইলাম।

PrevPreviousমারীর দেশে দ্বিতীয় লকডাউনের পরে
NextVision for TomorrowNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর শহীদ দিবস ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর

September 24, 2026 No Comments

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগী শহীদ হয়েছিলেন ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর। এই বছর তাঁর ৩৫ তম শহীদ দিবসে আমরা তাঁকে স্মরণ করব এক তথ্যচিত্র উন্মোচনের

জীবন সম্পূর্ণ করে তবেই মুক্তি

September 24, 2026 No Comments

আশ্বিনের এক শনিবার সন্ধে ৬টা শরদিন্দু বন্দ্যোর ‘রিমঝিম’ উপন্যাসের নায়িকা নার্স প্রিয়ংবদা ভৌমিক ডায়েরি লিখত। গত শতকের চল্লিশ পঞ্চাশের দশকের এক নিম্নমধ্যবিত্ত বাঙালি পরিবারের সাধারণ

কেমন সরকারি স্কুল আমরা চাই!

September 24, 2026 No Comments

ন্তরমন্তর আন্দোলনের প্রতিক্রিয়ায় উত্তর ভারতের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের দাবি ছিল শিক্ষক নিয়োগের। আজ আরেকটা বড় সমস্যা হল শিক্ষকদের বহু

বিপন্ন মানুষ – অসুখের ফেরিওয়ালাবাহিনী এবং নতুন রোগের উৎপাদন

September 23, 2026 1 Comment

শুরুর কথা টমাস পিকেটি (প্রখ্যাত ফরাসী অর্থনীতিবিদ) তাঁর সম্প্রতি প্রকাশিত A Brief History of Equality (২০২২) পুস্তকে বলেছেন – “সোভিয়েত ইউনিয়ন এবং আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন

লেনিন: সিফিলিস: একটি ফ্যাক্ট চেক

September 23, 2026 1 Comment

লেনিন সিফিলিস বা আরও সঠিকভাবে বলতে গেলে নিউরোসিফিলিস রোগে আক্রান্ত হয়ে মারা গেছিলেন এই হাইপোথিসিস প্রথমবার হাজির করার চেষ্টা করেন ইসরায়েল এর তিন গবেষক ডাঃ

সাম্প্রতিক পোস্ট

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর শহীদ দিবস ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর

Dr. Punyabrata Gun September 24, 2026

জীবন সম্পূর্ণ করে তবেই মুক্তি

Dr. Sukanya Bandopadhyay September 24, 2026

কেমন সরকারি স্কুল আমরা চাই!

Suman Kalyan Moulick September 24, 2026

বিপন্ন মানুষ – অসুখের ফেরিওয়ালাবাহিনী এবং নতুন রোগের উৎপাদন

Dr. Jayanta Bhattacharya September 23, 2026

লেনিন: সিফিলিস: একটি ফ্যাক্ট চেক

Dr. Samudra Sengupta September 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

679103
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]