Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

পুলিশ কী অর্জন করতে চাইছেন?

Oplus_16777216
Dr. Koushik Dutta

Dr. Koushik Dutta

Neurologist Psychiatrist. Writer.
My Other Posts
  • September 9, 2025
  • 7:30 am
  • One Comment

জীবনের এই পাঁচ দশক ধরে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশের সঙ্গে সহযোগিতাই করে চলেছি। অন্যদেরও তাই করতে বলি। কিন্তু পুলিশ যদি নিজেই আইনের সঙ্গে সহযোগিতা করতে অনাগ্রহী হয়? সংবিধান বা ন্যায়ের প্রতি শ্রদ্ধা না দেখায়? তাহলে এই সহযোগিতার দ্বারা আমরা দেশ বা রাজ্যের কী উপকার করতে পারব? প্রশাসন যদি “পরিত্রাণায় দুষ্কৃতাং, বিনাশায়চ সাধুনাং” এক বিচিত্র অবতারে অবতীর্ণ হয়, তাহলে?

অত্যাচারিত নিহত মেয়ের বিচারপ্রার্থী মায়ের মাথায় লাঠির বাড়ি মারা থেকে একে একে সব প্রতিবাদীদের বিরুদ্ধে আক্রমণ শানানোর দ্বারা পুলিশের তরফে অপরাধীদের স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে যে তারা যা ইচ্ছে করতে পারে, তাদের বাঁচানোর জন্য প্রশাসন জান লড়িয়ে দেবে। কৌশিক চাকি-দা সহ অনেককে নানাভাবে ভয় দেখানো হয়েছে বা হচ্ছে৷ সাম্প্রতিকতম টার্গেট ডঃ পুণ্যব্রত গুণ এবং ডঃ তমোনাশ চৌধুরী।

তমোনাশ চৌধুরীর সঙ্গে তেমন ব্যক্তিগত আলাপ নেই কিন্তু পুণ্যদাকে তিন দশক ধরে চিনি। সাধারণ মানুষের স্বার্থে তাঁর সারাজীবনের কাজের সঙ্গে সম্যক পরিচিত৷ রাজনীতিমনস্ক ব্যক্তি হওয়া সত্ত্বেও তাঁকে আইন ভাঙতে দেখেছি বলে মনে পড়ে না। শাসকদলের পেটোয়া জনৈক মদ্যপ লেখক ছাড়া আর কাউকে তাঁর বিরুদ্ধে কটুকথা বলতে শুনিনি। এই মানুষটিকে প্রশাসনিকভাবে আক্রমণ করার চেষ্টাকে সহজভাবে নিচ্ছি না। রীতিমতো গায়ে মাখছি ব্যক্তি হিসেবেও৷

সেটা বড় কথা নয়। পুণ্যব্রত গুণ আইনের ঊর্ধ্বে নন। অন্যায় করলে তাঁরও শাস্তি হবে। কিন্ত তাঁর বিরুদ্ধে ইচ্ছাকৃত অন্যায় করলেও শাস্তি হবে, সে আজ হোক বা কাল। কোলকাতা, বিধাননগর বা রাজ্য পুলিশের ক্যাডারে যদি একজনও সৎ কর্মী থাকেন, তাহলে তিনি স্বীকার করবেন, অভয়া হ ত্যা কাণ্ডের প্রেক্ষিতে এতবড় আন্দোলন যতটা অহিংস, শান্তিপূর্ণ এবং আইনানুগভাবে হয়েছে, তেমনটা সহজে দেখা যায় না। কুলতলি বা পটাশপুরের ঘটনার পরবর্তী ভায়োলেন্স মনে করে দেখুন। অভয়া আন্দোলন সেই পথ ধরলে পরিণতি ভয়াবহ হত। বিভিন্নভাবে যথেষ্ট প্ররোচনা দেওয়া সত্ত্বেও তা কিন্তু হয়নি। যথেষ্ট দায়িত্বের সঙ্গে তেমন হতে দেওয়া হয়নি এবং শান্তিপূর্ণ চরিত্র বজায় রাখা হয়েছে। তার কৃতিত্ব রাজ্যের শুভবুদ্ধিসম্পন্ন মানুষের পাশাপাশি আন্দোলনের সংগঠকদেরও প্রাপ্য।

তা সত্ত্বেও সেই আন্দোলনের পুরোভাগে থাকা মানুষদের পরপর আক্রমণ করে মহান পুলিশ কী অর্জন করতে চাইছেন? কোন পরিণতিকে আহ্বান করছেন? শান্তিপূর্ণ আন্দোলনকে এলোমেলো করে দিয়ে রাজ্যব্যাপী সহিংস গণরোষ চাইছেন? কুলতলির মডেলে তার চেয়ে দশ হাজার গুণ বড় একটা অশান্তি চাইছেন? কেন চাইছেন?


এই দুজন চিকিৎসক এবং দুইজন গাড়ি চালক ঠাকুরপুকুর থানায় হাজিরা দিয়ে এসেছেন ১১ ই আগস্ট। ১৮ ই আগস্ট তাঁরা আলিপুর আদালতে জামিনের জন্য আবেদন করবেন।

PrevPreviousউৎসব হয়ে উঠুক সার্বজনীন
Nextবার্ধক্যে মানসিক স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Basudev Mookerjea
Basudev Mookerjea
9 months ago

সবচেয়ে সংগঠিত গুণ্ডাবাহিনীর নাম হল পুলিশ।তাই তারা রাষ্ট্রের ,শাসকবাহিনীর স্বার্থেই কাজ করে o করবে।স্মরণ করুন ফাদার স্ট্যান স্বামীর কথা যিনি রাষ্ট্রীয় হিংসার শিকার।সেখানে আইন মান বা না মানা ইহ বাহ্য।

0
Reply

সম্পর্কিত পোস্ট

কিছুই বলতে চাইছি না

June 15, 2026 No Comments

কোন একটা হিন্দি সিনেমার একটা দৃশ্য মনে পড়ল। খোলা গর্তের পাশে দাঁড়িয়ে এক মাতাল গর্তের দিকে আঙুল তুলে জড়ানো গলায় বলছে – পঁচ্‌চিশ, পঁচ্‌চিশ… কোনও

অভয়া মঞ্চের প্রলয়-স্মরণ

June 14, 2026 No Comments

৯ জুন ২০২৬ রাণুছায়া মঞ্চ।

বর্তমান ভূত

June 14, 2026 No Comments

তুমি ভেবেছিলে কালজয়ী হবে ঠিক চোখ খুলে দেখো সড়ক নরক ভালো মানুষের লেগেছে মড়ক কাকে দেবে শত ধিক? গুণী জন ছিল পায়ের তলায় কাকে কাকে

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

June 14, 2026 No Comments

রাতে ফেরার সময় দেখলাম ঢাকুরিয়া এবং বাঘাযতীন স্টেশনের ছোট দোকানদারদের (‘হকার’ শব্দটা ব্যবহার করলাম না) মধ্যে চাপা উত্তেজনা এবং বেশ খানিকটা ভয়। এঁদের কয়েকজনের সঙ্গে

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

June 14, 2026 No Comments

৯ জুন, ২০২৬ রাণুছায়া মঞ্চে অনুষ্ঠিত কর্মসূচী।

সাম্প্রতিক পোস্ট

কিছুই বলতে চাইছি না

Dr. Bishan Basu June 15, 2026

অভয়া মঞ্চের প্রলয়-স্মরণ

Abhaya Mancha June 14, 2026

বর্তমান ভূত

Shila Chakraborty June 14, 2026

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

Dr. Koushik Dutta June 14, 2026

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

Abhaya Mancha June 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

631198
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]