Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

করোনার সঙ্গে আপোষ করাই বুদ্ধিমানের কাজ

IMG-20200517-WA0025
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • May 30, 2020
  • 9:40 am
  • One Comment

যখন আমাদের দেশে ১০০ জন কিংবা আমাদের রাজ্যে ১ জন করোনা রোগী ছিল তখন যেমন ভয় বা দুশ্চিন্তা ছিল, আর এখন যখন দেশে এই অসুখে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে কিংবা রাজ্যের সংখ্যাও যথেষ্ট উদ্বেগজনক তখন কি মনে একইরকম ভয় বা আশঙ্কা আছে? অনেকেরই উত্তর হবে, না নেই। কিন্তু কেন এমন হয়? এর ব্যাখ্যা সুন্দরভাবে দিয়েছেন এলিজাবেথ কুবলের রস নামে এক মনস্তাত্বিক। তাঁর বিখ্যাত ‘কুবলের রস মডেল’ নামে দৃষ্টিভঙ্গির মাধ্যমে। কুবলের রস মডেল-এ বলা হয়েছে, যে কোনও দুর্ঘটনা, প্রাকৃতিক বিপর্যয় বা অতিমারীর ক্ষেত্রে আমরা প্রায় সবাই পাঁচটি ধাপ অতিক্রম করে এগোই। এই পাঁচটি ধাপ হল,

**************************************
১) প্রথমে বিষয়টাকে না মানা( Denial), ২) রাগ( Anger), ৩) দর কষাকষি( Bargain), ৪) হতাশা (Depression), ৫) তার সঙ্গে আপোষ করে নেওয়া( Acceptance)। একটু লক্ষ করলে দেখা যাবে করোনার ক্ষেত্রে আমাদের তাই হয়েছে। যেমন,

১)প্রথমে অসুখটাকে আমরা তেমন গুরুত্বই দিইনি। ভেবেছি, চিনে অসুখটা হয়েছে বলে আমাদেরও হবে তার কোনও মানে নেই। তার ওপর সোশ্যাল মিডিয়ার কিছু ভুয়ো খবর যে আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশে এই অসুখ প্রভাব ফেলবে না তাতেও বিশ্বাস করে নিশ্চিন্তে ছিলাম।

২) যখন রোগটার বাড়বৃদ্ধির খবর আসতে লাগল তখন রাগ হতে লাগল। কেন, আমলার ছেলে ওভাবে ঘুরে বেরাল, কেন বিদেশ থেকে লোক আসায় নিষেধাজ্ঞা জারী করা হল না, কেনই বা লকডাউন করা হল– নানা বিষয়ে আমাদের রাগ বাড়তে লাগল।

৩) অসুখে আক্রান্তের সংখ্যা যত বাড়তে লাগল ততই সবার মনে হতে লাগল, কেন লকডাউন কঠোরভাবে মানানোর চেষ্টা করা হল না? কেনই বা কিছু কিছু বিষয়ে ছাড় দেওয়া হল? লকডাউন করে কী সুবিধা হল এসব নানারকম ভাবনা মনে দেখা দিতে লাগল।

৪) দীর্ঘদিন স্বাভাবিক জীবন থেকে সরে গিয়ে ঘরে বসে থাকা, অসুখের ভয় মনের মধ্যে চেপে বসা এবং আর্থিক চিন্তায় মনের মধ্যে অনেকেরই হতাশা দেখা দিয়েছিল।

৫) সব শেষে বুঝলাম এই অসুখকে মেনে নেওয়া ছাড়া উপায় নেই। আমরা অনেকেই এখন মনে মনে তৈরি হয়ে গেছি। বুঝে গেছি জীবনে এই অসুখ মোকাবিলার জন্য যা যা করণীয় তা করতে হবে। আর অসুখ হলে তার চিকিৎসা আছে। কাজেই আর হতাশার কোনও জায়গা নেই।

যে কোনও স্বাভাবিক মানুষ প্রথম স্তর থেকে পঞ্চম স্তরে গিয়ে জীবনে এগিয়ে চলার পরবর্তী পদক্ষেপ তৈরি করে নেন। আর যিনি তা পারেন না তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। কাজেই সুস্থ থাকতে হলে সবাইকে এই পাঁচটি ধাপ মেনে নিতে হবে। তাহলেই আস্তে আস্তে করোনার আতঙ্ক থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারব।

PrevPreviousজল
Nextকরোনার দিনগুলি ৩৭ নার্সNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
আশিস, নবদ্বীপ
আশিস, নবদ্বীপ
5 years ago

লেখা টা খুব ভালো লাগলো। আপনি যে কোলবালিশের কথা বলেন নি তাই আরও ভালো লাগলো।

0
Reply

সম্পর্কিত পোস্ট

হকার

May 24, 2026 1 Comment

কয়েকদিন আগে এক ফেসবুক বন্ধু একটা পোষ্ট করেছিলেন – শিয়ালদহ এবং অন্যান্য স্টেশন চত্বরে হকার সরিয়ে দেওয়ার জন্য নাকি মধ্যবিত্ত মানুষজন খুব খুশি হয়েছেন। শিক্ষিত,

মাফিয়া

May 24, 2026 No Comments

১৯৪৩ সালে সিসিলি জয় করাটা মিত্রপক্ষের কাছে খুব জরুরি ছিল। জেনারেল প্যাটনের নেতৃত্বে অপারেশন হাস্কি নামের একটা অভিযান চালানো হয়। এই অভিযানে জয় লাভের জন্য

গগন মুখুজ্যের মোহর প্রথম পর্ব

May 23, 2026 No Comments

পুবের আকাশে আলতাপাটি শিমের রঙ ধরা মাত্র আরম্ভ হয়ে যায় বাস্তু গোলাপায়রাদের বকবকম। বারবাড়ির ঠাকুরদালানের পঙ্খের কাজ করা খাঁজগুলোয় ঘাড় গুঁজে রাত কাবার করে দেয়

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

May 23, 2026 1 Comment

হান্টিংটনের সভ্যতার সংঘাতের তত্ত্ব পন্ডিতদের বিতর্ক সভা আর পরিভাষা কন্টকিত পুঁথির পাতার বাইরে কতটা ছড়িয়েছিল সন্দেহ আছে| এই ভুবনের ভার যাদের করতলে,  মেঘের আড়াল থেকে

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

May 23, 2026 2 Comments

১. কলকাতার কোল ঘেঁষে যেমন বিধাননগর উপনগরী, মুম্বাইয়ের ঠিক তেমনিই নবি মুম্বাই। একেবারে শুরুতে অবশ্য ডাকা হতো নিউ মুম্বাই নামে,পরে ইংরেজি নিউ শব্দের মারাঠিকরণ করে

সাম্প্রতিক পোস্ট

হকার

Kanchan Sarker May 24, 2026

মাফিয়া

Dr. Samudra Sengupta May 24, 2026

গগন মুখুজ্যের মোহর প্রথম পর্ব

Dr. Sukanya Bandopadhyay May 23, 2026

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

Debashish Goswami May 23, 2026

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

Somnath Mukhopadhyay May 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

624778
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]