Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

জাভেদ আখতার ও বেঙ্গল বিবেক

FB_IMG_1756991544067
Pallab Kirtania

Pallab Kirtania

Physician and Poet-Singer
My Other Posts
  • September 8, 2025
  • 7:11 am
  • No Comments

পশ্চিমবঙ্গ উর্দু একাডেমি গত সোমবার একটি মুশাইরার (Poetry symposium) আয়োজন করেছিলেন যার শিরোনাম ছিল ‘হিন্দি সিনেমায় উর্দু’। তাতে প্রধান অতিথি হওয়ার কথা ছিল প্রখ্যাত কবি ও চিত্রনাট্যকার জাভেদ আখতার মহাশয়ের। কিন্তু কর্তৃপক্ষ সেটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছেন অনিবার্য পরিস্থিতির কারণে। কর্তৃপক্ষ কারণ না জানালেও সংবাদমাধ্যমসূত্রে জানা যাচ্ছে মুসলিম কিছু সংগঠন যেমন জামিয়াত উলেমা-ই-হিন্দ, ওয়াহইয়ান ফাউন্ডেশন ইত্যাদি জাভেদ আখতারকে অতিথি করার ব্যাপারে তীব্র আপত্তি জানায় কারণ বহুক্ষেত্রেই তার বক্তব্য নাকি মুসলিম ধর্মীয় ভাবাবেগে তীব্র আঘাত করে। স্বাভাবিকভাবেই ২৬-এর ভোটের সাত আট মাস আগে তৃণমূল পরিচালিত সরকার চায় না কোনোভাবেই তাদের মুসলমান ভোট ব্যাংককে বিরক্ত করতে, ফলে অনুষ্ঠান আপাতত বাতিল।

‘বেঙ্গল ফাইল’ সিনেমার মুক্তি নিয়ে তৃণমূল প্রবল বিরোধিতা করেছে একই কারণে। স্বাভাবিকভাবে বিরোধীদল বিজেপি ‘বেঙ্গল ফাইল’ সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রীর পাশে দাঁড়িয়েছে এই বলে যে এই ছবি মুক্তিতে বাধা দেওয়া সম্পূর্ণ অগণতান্ত্রিক, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, শিল্পী ও তার সৃষ্টির কণ্ঠরোধের অপচেষ্টা ইত্যাদি ইত্যাদি। আমিও এ বিষয়ে সহমত। যদিও শুনেছি এই সিনেমায় নাকি ইতিহাসকে বিকৃত করা হয়েছে, মূলত এটি একটি প্রোপাগান্ডা ছবি। হিন্দু ধর্মের উগ্র প্রচার করে বিজেপি আরএসএসের সুবিধে করে দেওয়াই নাকি এর উদ্দেশ্য। ইতিহাস বিকৃতি নিয়ে বিজেপির সাফাই, ওটা পরিচালকের স্বাধীনতা। ইতিহাস আর ইতিহাস আশ্রিত উপন্যাস যেমন এক নয়, এও ঠিক তেমনি।

সে যাই হোক আমি শিল্প সাহিত্যকে নিষিদ্ধ করার নীতিগতভাবেই বিরোধী। তাই ‘বেঙ্গল ফাইল’ ছবি মুক্তিকে আটকে দেওয়ার আমি বিরোধী। ঠিক একইভাবে মৌলবাদের কাছে নত হয়ে জাভেদ আখতারের কলকাতায় আসা আটকানোর প্রতিবাদ করছি। ঠিক যেমন বাম আমলে তসলিমার বই নিষিদ্ধ করা ও তাঁকে তাড়ানোর তৎকালীন সরকারের প্রয়াসেরও তীব্র বিরোধিতা করেছিলাম।

এখন কথা হচ্ছে বেঙ্গল ফাইল ছবির মুক্তি আটকানোর তৃণমূলীয় চেষ্টা নিয়ে যে বিজেপি হল্লা করছে, প্রতিবাদ করছে তারা জাভেদ আখতারকে নিয়ে চুপ কেন? সেখানে তো আপত্তি করছে মুসলিম মৌলবাদ, তাদেরকে প্যাঁচে ফেলার এটাও তো একটা সুযোগ, তাহলে?

আসলে জাভেদ আখতার মুক্তচিন্তক। (রবি ঠাকুরের কবিতায় আছে না, ‘নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর’)। জাভেদ মননে ধর্মান্ধ নন বলেই যে কোনো মৌলবাদেরই তিনি বিরোধিতা করতে পারেন। ফলে মুসলমান মৌলবাদের বিরোধিতা করলে যেমন হিন্দু মৌলবাদ তাকে মাথায় তুলে নাচবে না উল্টোটাও তেমনই সত্যি। সকল মৌলবাদই আসলে তাঁকে আটকাতে চাইবে। কারণ মুক্তচিন্তার প্রসার হলে মানব মনের গভীরে আলো জ্বলে ওঠে। ধর্মগুরু বা রাজনৈতিক দলনেতারা যা বলছে তাকেই অকাট্য বলে না মেনে সে যুক্তি দিয়ে বিচার করতে শেখে। মানবিক মন নিয়ে দেখে সবকিছু। সে পরমত সহিষ্ণু হতে শেখে, তাকে ধর্মীয় সুড়সুড়ি দিয়ে ধর্মে ধর্মে ঘৃণায় আর বিভক্ত করে রাখা যায় না, ধর্মের আবেগ ব্যবহার করে ভোট আদায় করা যায় না। ফলে মুক্ত চিন্তকরাই আজ মৌলবাদীদের কাছে সবচেয়ে বড় থ্রেট। এ বিষয়ে এক প্রশ্নোত্তরে টাইমস অব ইন্ডিয়া কাগজকে জাভেদ আখতার গতকাল বলেছেন, “It is very interesting that I keep receiving hate mails and comments from both Hindu and Muslim organisations. Some Hindu outfits call me jihadi and tell me to go to Pakistan. Some Muslim organisations call me kafir and tell me to change my name. As far as I am receiving such resentment from both the sides, I think I’m saying and doing something right.”

হাতে গোনা দু একজন ব্যাতিক্রমী ছাড়া কলকাতার শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবী মহল সাধারণত বিতর্ক এড়িয়ে শাসকের নিরাপদ আশ্রয়েই থাকেন। এক্ষেত্রেও তাই হয়েছে। যদিও এরকম একটা সাহিত্য আলোচনা মৌলবাদীদের তুষ্ট করতে স্থগিত করে দেওয়া নিয়ে সর্বাগ্রে তাঁদেরই কণ্ঠ তোলা উচিত ছিল কিন্তু দেখুন সবাই কেমন চুপ! মিডিয়ারও কোনো হেলদোল নেই। এই নীরব মূক ও বধির কলকাতা আমার প্রাণের শহর নয়। কলকাতার হয়ে আমি তাই প্রতিবাদ করছি আর বলছি এ শহরে কোনো কবি আসবেন কি আসবেন না সেটা কোনো মৌলবাদ ঠিক করে দেবে না! আরো কেউ কেউ হয়ত– না হয়ত কেন, নিশ্চয়ই প্রতিবাদ করছেন, তাঁদের সঙ্গে আমার ক্ষীণ কণ্ঠটুকুও মিলিত হোক।

এখন প্রশ্ন হল আপনি কোন পক্ষে!

PrevPreviousশিক্ষক দিবসে এই ছাত্র দরদী শিক্ষককে আনত প্রণাম।
Nextআমাদের শিক্ষকNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

September 15, 2026 No Comments

আমরা যখন মেডিক্যাল কলেজে ঢুকি, তখন আমরা গল্প শুনেছিলাম স্যারদের থেকে যে তাঁরা যখন ছাত্র ছিলেন, তখন তাঁরা মেডিক্যাল কলেজে পড়তে আসতেন পার্শ্ববর্তী অন্যান্য কলেজ

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

September 15, 2026 No Comments

১. স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া রোগের কথাটা নতুন করে শোনা হলো ভটচাজ দার সূত্রে। আমার প্রতিবেশী মানুষ। আমাদের বাড়ি থেকে একটা গলি বাদ দিয়ে পাশের গলিতে

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

September 15, 2026 No Comments

পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ফের এক গুরুতর অভিযোগ সামনে এসেছে। সংবাদ প্রতিবেদনে ভুয়ো বা জাল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসক

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

September 14, 2026 No Comments

সেই কলেজ জীবনের ঝোড়ো দিন, যখন আমি ‘দিমাগী নকশাল’, আদর্শের চোখে স্বপ্ন দেখি সাম্য সমাজ গড়ব, দেশ গড়ব। ভালোবাসা ভরেছিল বুকে। মানুষের প্রতি ভালোবাসা, আর্তের

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

September 14, 2026 No Comments

স্বাধীনতার আশি বছরে সরকারি স্কুলগুলোর ক্রমবর্ধমান সংকট নিয়ে আলোচনা অব্যাহত। সাম্প্রতিক সময়ে এই আলোচনা আরো গতি পেয়েছে সংসদে সরকার কর্তৃক প্রকাশিত দুটি তথ্যে।প্রথমটি হল ভারতে

সাম্প্রতিক পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

Dr. Subhanshu Pal September 15, 2026

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

Somnath Mukhopadhyay September 15, 2026

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

West Bengal Junior Doctors Front September 15, 2026

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

Pallab Kirtania September 14, 2026

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

Suman Kalyan Moulick September 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675469
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]