Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সরকার, সমস্ত রাজনৈতিক দল ও পূজো কমিটির কাছে চিকিৎসকদের যৌথমঞ্চের আবেদন

FB_IMG_1602117537151
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • October 17, 2020
  • 10:52 am
  • One Comment

আমরা প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবকে ও পরে সমস্ত রাজনৈতিক দলকে জানিয়েছি আসন্ন পূজোর সময়ে উৎসব পালনের উৎসাহ উদ্দীপনায় কঠোরভাবে রাশ না টানলে পুজো পরবর্তী সময়ে রাজ্যে কোভিড সংক্রমণের ভয়ংকর বিস্তার ও মৃত্যুর সম্ভাবনা ও আশংকার কথা। এঁদের কোন তরফ থেকেই আমরা কোন প্রতিক্রিয়া লক্ষ্য করি নি। আমাদের অনলাইন পিটিশনে ইতিমধ্যে পনের হাজার মানুষ স্বাক্ষর করেছেন। তবু পুজোর বাজারে ভীড়, পূজোর আয়োজনে তৎপরতা ও আগ্ৰহ অব্যাহত। সব কিছু এভাবে চললে পূজোর পর যে হারে অল্প সময়ের মধ্যে সংক্রমিত মানুষের সংখ্যা বাড়বে তা কিছুটা হলেও অনুমান করা যায়। তাঁদের মধ্যে যাঁদের ভর্তি করে চিকিৎসা করতে হবে সেই সময়ে একসঙ্গে তত বেড তো থাকবে না, ভেন্টিলেটরও মিলবে না, আবার অত সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী পাওয়া যাবে না।

প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া যাবে না অনেককে, বাড়বে অবাঞ্ছিত মৃত্যুর সংখ্যা। এই আশঙ্কার কথা যাঁরা বুঝতে চাইছেন না, বুঝেও অন্য কিছু করতে চাইছে্ন না; তাঁরা আমাদের আবেদনের বিষয়ে কোন মন্তব্য করছেন না। এটা তো পরোক্ষে আমাদের আবেদনকে অবজ্ঞা করা বা আশঙ্কাকে অস্বীকার করে উৎসবের উন্মাদনাকে প্রশ্রয় দেওয়া। আমরা রাজ্যে প্রশাসন আর সব রাজনৈতিক দলের কাছে আবেদন করেছি। পরবর্তীতে আমাদের আশঙ্কা সত্যি হলে এঁরা তখন দায় এড়াতে পারবেন না। সরকার-বিরোধী দল গুলোর সরকারকে দায়ী করে কথা বলার অধিকার থাকবে না আর সরকার বা সরকারি ক্ষমতাসীন রাজনৈতিক দলের অধিকার থাকবে না কোনও ভাবে বিরোধী দলগুলোকে নিয়ে এ বিষয়ে কথা বলার। জোর করে বেড বাড়ানোর নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের দাবি জানিয়ে আন্দোলন করলে, ও সরকার তা মেনে নিলেও তখনই সমাধান হবে না। পরিহারযোগ্য অতি ঊর্ধ্বমুখী সংক্রমণ সংখ্যা ও মৃত্যু দুইই ঘটবে ও ঘটতে থাকবে।

এখনও সময় আছে। আজ আবার আমরা অনুরোধ করছি সমস্ত রাজনৈতিক দলের কাছে, সরকারের কাছে আর পুজো কমিটিগুলোর কাছে। আমাদের আকুল আবেদনে সাড়া দিয়ে রাজ্যের মানুষকে অবাঞ্ছিত রোগভোগের হাত থেকে রক্ষা করতে সক্রিয় হোন, পরিহারযোগ্য মৃত্যুর হাত থেকে বাঁচতে সাহায্য করুন। এরই মধ্যে কলকাতার একটি বৃহৎ পূজো কমিটি (সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন) অনুসরণ যোগ্য বলিষ্ঠ ভূমিকা নিয়েছেন। তাঁদের আন্তরিক ধন্যবাদ।

ডা.হীরালাল কোঙার
ডা. পুণ্যব্রত গুণ
যুগ্ম আহ্বায়ক
জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল

PrevPreviousদুই হুজুরের গপ্পো
Nextভাইরাসের নরক গুলজার-৪ হোয়াইট হাউসের অলিন্দেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
SWAPAN KUMAR PARUI
SWAPAN KUMAR PARUI
5 years ago

I wholeheartedly support the petition for the welfare of society.

0
Reply

সম্পর্কিত পোস্ট

নেপালে রিলিফ যাত্রা

September 16, 2026 No Comments

সুন্দর আর অসুন্দর একসঙ্গে জড়িয়ে থাকে। নুয়াকোটে নির্দিষ্ট যে এলাকায় আমাদের যাওয়ার ছিল, সেখানে পৌঁছাতে পৌঁছাতেই রাত প্রায়‌ ১০ টা। মাথার উপর গাড় নীল আকাশ

“আজও প্রাসঙ্গিক”

September 16, 2026 No Comments

আজ আপনাদের মাঙ্গা বুকস এর গল্প শোনাবো। এই বই হল এক ধরণের “ছবিতে গল্প” এর বই চলতি কথায় আমরা যাকে “কমিকস” বা গ্রাফিক নভেল” বলি।

রেডিওথেরাপি শুরুর গল্প

September 16, 2026 No Comments

বায়ুহীন কাচের টিউবের মধ্যে দিয়ে তড়িৎপ্রবাহ পার করালে কী কী হতে পারে, সেসব নিয়ে গবেষণা করতে করতে খানিকটা অপ্রত্যাশিতভাবেই উইলহেম কনরাড রন্টজেন যে এক্স-রে আবিষ্কার

আজকের ডাক্তারী পঠন-পাঠন

September 15, 2026 No Comments

আমরা যখন মেডিক্যাল কলেজে ঢুকি, তখন আমরা গল্প শুনেছিলাম স্যারদের থেকে যে তাঁরা যখন ছাত্র ছিলেন, তখন তাঁরা মেডিক্যাল কলেজে পড়তে আসতেন পার্শ্ববর্তী অন্যান্য কলেজ

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

September 15, 2026 No Comments

১. স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া রোগের কথাটা নতুন করে শোনা হলো ভটচাজ দার সূত্রে। আমার প্রতিবেশী মানুষ। আমাদের বাড়ি থেকে একটা গলি বাদ দিয়ে পাশের গলিতে

সাম্প্রতিক পোস্ট

নেপালে রিলিফ যাত্রা

Piyali Dey Biswas September 16, 2026

“আজও প্রাসঙ্গিক”

Dr. Samudra Sengupta September 16, 2026

রেডিওথেরাপি শুরুর গল্প

Dr. Bishan Basu September 16, 2026

আজকের ডাক্তারী পঠন-পাঠন

Dr. Subhanshu Pal September 15, 2026

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

Somnath Mukhopadhyay September 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

676060
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]