Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ভাইরাসের নরক গুলজার-৪ হোয়াইট হাউসের অলিন্দে

FB_IMG_1602338196482
Dr. Chinmay Nath

Dr. Chinmay Nath

Orthopedic Surgeon
My Other Posts
  • October 18, 2020
  • 6:15 am
  • No Comments

ভর সন্ধ্যে। হোয়াইট হাউসের সামনের চত্বরে একটা কাঠের বেঞ্চে এক মধ্যবয়সী শ্বেতাঙ্গ মহিলা টিভি-র বুম হাতে বসে আছে। অল্প আলো। হোয়াইট হাউস বা তার সংলগ্ন অ্যাপার্টমেন্টগুলোতে খুব কম আলো জ্বলছে। অল্প আলোতেও বোঝা যায়, বিগতযৌবনা হলেও মহিলা সুন্দরী এবং মাথার চুল আশ্চর্য্য কালো।

সামনের রাস্তা দিয়ে করোনা ভাইরাস নিঃশব্দে হেঁটে যাচ্ছিল। সে অন্ধকারে একা মহিলাকে বসে থাকতে দেখে থমকে দাঁড়ালো।

‘আরে আপনি এখানে বসে কি করছেন? চলে যান, নইলে সিকিউরিটি এক্ষুণি তুলে নিয়ে যাবে।’

‘আমাকে কিছু করবে না। আমি সাংবাদিক।’

‘ও হো, স্যরি। টিভি-র ডান্ডাটা দেখেই আমার বোঝা উচিৎ ছিল। তা আপনার নাম কি? এখানে বসে কি করছেন? কিছু ঘটতে চলেছে নাকি?’

‘আমার নাম মণিকা। মণিকা লিউইনস্কি।’

‘উরিব্বাস। আপনার নাম শুনেছি বটে! আমার জন্মের অনেক আগে আপনি এখানে ইন্টার্ন ছিলেন না? ক্লিন্টনের সময়ে?’

‘হ্যাঁ, কিন্তু এখন সাংবাদিকতা করি, ক্যালিফোর্নিয়ায়। এখানে বসে আছি হোপ হিকস-এর একটা ইন্টারভিউ নেব বলে।’

‘ক্যালিফোর্নিয়া থেকে নিজে এসেছেন হোপ হিকস-এর ইন্টারভিউ নিতে? কিন্তু কেন?’

‘জিজ্ঞাসা করব, হোপের থেকে কোন রুটে করোনা ভাইরাস ট্রাম্পের কাছে গেল?’

‘যা-ই বলুন ম্যাডাম, হোপ হিকস একটা বিষয় বটে। শুধু ট্রাম্প কেন, আপনার বিল-এরও মাথা ঘুরে যেত!’

‘তুমি তো আচ্ছা বেয়াদপ, একজন সুন্দরী মহিলার সামনে আর একজন সুন্দরী মহিলার প্রশংসা করছ!’

‘শুনুন ম্যাডাম, আমি ভাইরাস, করোনা ভাইরাস। পুরুষ মানুষ নই। কোদালকে কোদাল বলতে ভয় পাই না।’

‘ও, তাহলে তো তুমিই বলতে পারবে। বলে ফেলো, তুমি ট্রাম্পে কি করে সেঁধোলে?’

‘ওটা বলা যাবে না ম্যাডাম, ট্রেড সিক্রেট। তবে আপনার কেসের মত স্কার্টে ঝুলে যাই নি।’

‘তাহলে?’

‘ছিলাম ভালো সুন্দরী মহিলার ফিনফিনে গলায়, হৃদয়ের পাশে। কি কুক্ষণে যে ওই হোসপাইপে ঢুকতে গেলাম!’

‘ট্রাম্পের গলা?’

‘না তো কি? গলায় একটা ছোটখাটো টারবাইন বসালে গোটা হোয়াইট হাউসের আলো জ্বালানো যেত। কি ডেসিবেল!’

‘বিল কিন্তু এরকম ছিল না।’

‘সে তো বটেই, ইনি একেবারে অপ্রতিদ্বন্দ্বী। ইউনিক। আমি ঢোকার পরেই তো নর্তন-কুর্দন শুরু হল। মাস্ক পরবে না। ছিঁড়ে ফেলে দেবে। ঘরে থাকবে না। গাড়ি নিয়ে ভোটের প্রচার করে বেড়াবে- কত কি! ডিবেট-এর সময় তো জো বিডেনকে আরেকটু হলেই ভাইরাসের ঝর্ণায় ভাসিয়ে দিয়েছিল! নেহাৎ টিভি ষ্টুডিওতে অনেক দূরে দূরে বসিয়েছিল – তাই কিছু হয় নি।’

‘তারপর?’

‘তারপর হাসপাতাল কর্তৃপক্ষ, ডাক্তার, নার্স, সিকিউরিটি, এদের যে কি দুরবস্থা- বলে বোঝানো যাবে না! একরকম বাধ্য হয়ে হাসপাতাল থেকে বাড়ি পাঠিয়ে দিয়েছে ওরা।’

‘হোয়াইট হাউসেও তো ঘরবন্দী থাকছে না শুনেছি।’

‘হ্যাঁ, দাপিয়ে বেড়াচ্ছে। আমিও তো টিঁকতে পারলাম না। দমবন্ধ হয়ে আসছিল ট্রাম্পের গলার ভেতর। তাই লুকিয়ে-লুকিয়ে পালাচ্ছি। বাকী ষ্টাফরাও বেশীরভাগ-ই হয় পালিয়ে গেছে, নয়তো দরজা বন্ধ করে লুকিয়ে আছে। ট্রাম্পের সাথে একদিন থাকার চেয়ে যুদ্ধক্ষেত্রে থাকা ঢের সহজ।’

‘ও। তাই বেশীরভাগ ঘরগুলো অন্ধকার দেখাচ্ছে!’

‘হ্যাঁ। আর বেশীক্ষণ এখানে থাকবেন না, মাথা খারাপ হয়ে যাবে আপনার। আশপাশের লোককে কামড়েও দিতে পারেন। তার চেয়ে পা চালিয়ে চলুন।’

‘হ্যাঁ, তাই চলো।’

PrevPreviousসরকার, সমস্ত রাজনৈতিক দল ও পূজো কমিটির কাছে চিকিৎসকদের যৌথমঞ্চের আবেদন
Nextবিশ্ব মেনোপজ দিবসNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ককরোচ পথ দেখাল, বিরোধীরা পারবে কি?

July 25, 2026 No Comments

পুলিশ আর সেনাবাহিনী দিয়ে জনগণের সঙ্গে লড়াই করে জিততে পারেনি কোনো দেশের সরকার। প্রাথমিক প্রতিক্রিয়ায় হয়ত রাষ্ট্রের চরম দমন পীড়নের ফলে কিছুটা পিছু হতে হয়,

ভাঙ

July 25, 2026 No Comments

বর্তমান শাসকরা কি একবার ফিরে দেখবেন নিজেদেরই পুরোনো অতীতকে??

July 25, 2026 No Comments

আমার ঠিক মাথায় ঢোকে না এতোগুলো ন্যাশনাল চ্যানেল থাকার কী দরকার? দিল্লীতে CJP এর পার্লামেন্ট অভিযানের খবর পেতে পরপর ন্যাশনাল চ্যানেলগুলো দেখতে গিয়ে দেখি সর্বত্র

ককরোচ জনতা পার্টি (CJP) – ভারতীয় রাজনীতিতে এক অভিনব অধ্যায়ের সূচনা

July 25, 2026 No Comments

এই অদ্ভুত নামের আপাতদৃষ্টিতে রাজনৈতিক আনুগত্য এবং পৃষ্ঠপোষকতাহীন দলটির সূচনা অল্প কিছুদিন আগে। আমেরিকার বস্টনের ছাত্র অভিজিৎ দীপকে এর সূচনা করেন। কারণ? এর ভিত্তিতে ছিল

পাপীহীন পাপ

July 24, 2026 No Comments

ঘোর পাপ যদি হয়, পাপী কারা তবে? তাদের নরকবাস শুরু কবে হবে? ঘোর পাপ যদি হয়, কেন এতদিন, অনাহারে লাদাখের গান্ধী মলিন? ঘোর পাপ সেটা

সাম্প্রতিক পোস্ট

ককরোচ পথ দেখাল, বিরোধীরা পারবে কি?

Sanjoy Mukherjee July 25, 2026

ভাঙ

Pallab Kirtania July 25, 2026

বর্তমান শাসকরা কি একবার ফিরে দেখবেন নিজেদেরই পুরোনো অতীতকে??

Dr. Amit Pan July 25, 2026

ককরোচ জনতা পার্টি (CJP) – ভারতীয় রাজনীতিতে এক অভিনব অধ্যায়ের সূচনা

Dr. Jayanta Bhattacharya July 25, 2026

পাপীহীন পাপ

Arya Tirtha July 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

654378
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]