Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

শিশুকে সুস্থ রাখার সহজ উপায়

IMG-20200120-WA0079
Dr. Nandita Saha

Dr. Nandita Saha

Paediatrician
My Other Posts
  • January 21, 2020
  • 11:10 am
  • One Comment

বাচ্চাকে সুস্থ সবল রাখার জন্য কী খাওয়াবেন, কখন খাওয়াবেন তা নিয়ে মায়েদের চিন্তার শেষ থাকে না। অন্যদিকে বন্ধুবান্ধবদের লোভনীয় খাবার, টিভিতে নানারকম খাবারের বিজ্ঞাপনের হাতছানির জন্য বাচ্চাদের স্বাস্থ্যকর খাবারে অভ্যস্ত করা মায়েদের কাছে বেশ কষ্টকর কাজ। এখন বাবা, মায়েদের-ও চাকরি বা নানা রকম কাজের ব্যস্ততার জন্য শিশুকে অনেক সময়ে প্যাকেটজাত খাবারও দিতে বাধ্য হন। যদিও একথা জেনে নেওয়া দরকার, শিশুকে শুধু ছোটোবেলায় নয়, সারাজীবন সুস্থ রাখার জন্য স্বাস্থ্যকর খাবারের ভূমিকা বিরাট। ওজন নিয়ন্ত্রণে রাখা থেকে মানসিকভাবে সুস্থ রাখা এমনকী বুদ্ধি বাড়াতেও সাহায্য করে। ফলে শিশু অবসাদ, উদ্বেগ, অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা সংক্ষেপে এডিএইচডি-এর মতো সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করে। কাজেই বাবা, মায়ের সন্তানের খাবারের দিকে বিশেষ নজর দিতেই হবে।

জেনে নিন এর জন্য কী কী করণীয়।
• স্বাস্থ্যকর খাবারের অভ্যাস গড়ে তুলুন।
• নির্দিষ্ট কোনো খাবারে নয়, সামগ্রিক খাবারের দিকে জোর দিতে হবে। প্রসেসড ও প্যাকেজড ফুড যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে।
• সব বাচ্চার কাছে তার বাবা, মা আদর্শ মডেল। শিশু ছোটবেলায় তাদের যা কিছু দেখে তাই আত্মগত করতে চায়। কাজেই আপনার আচরণ এমন হওয়া দরকার যাতে আপনার দ্বারা পরোক্ষভাবেও শিশু প্রভাবিত না হয়। বাচ্চার কাছে আদর্শ হওয়ার চেষ্টা করুন। নিজে স্বাস্থ্যকর খাবার খান শিশুও আপনাকে অনুকরণ করতে শিখবে। নিজে চিপস, এগ রোল বা মোমো খাবেন আর শিশুকে সবজি দেবেন তা যেন না হয়।
• শিশুর খাবার বলে যেমন তেমনভাবে বানাবেন না। তা যাতে সুস্বাদু হয় সেদিকে খেয়াল রাখুন। দরকারে স্টুয়ের সঙ্গে সবজি কিংবা গাজর ও আলু মিশিয়ে দিতে পারেন।
• রেস্তোরাঁ বা বাইরে থেকে কেনা খাবার নয়, ঘরে বানানো খাবারই শিশুকে খাওয়ান। কারণ বাইরের খাবারে অতিরিক্ত চিনি ও অস্বাস্থ্যকর ফ্যাট থাকে যা শিশুর পক্ষে ক্ষতিকর।
• বাড়িতেই স্বাস্থ্যকর জলখাবার বানিয়ে দিন। সেই খাবারে ফল ও সবজি রাখুন । দুধ, ফলের রস ও জল দিয়ে শরবত বানিয়ে দিন।
• পরিমাণমতো খাবার দিন। বেশি খাওয়ানোর বদভ্যাস ত্যাগ করুন। বেশি খেলেই শিশুর স্বাস্থ্য ভালো থাকবে এমন চিন্তা সরিয়ে রাখুন।
• চিনি ও রিফাইন্ড কার্বোহাইড্রেট কম খাওয়ান। তাই হোয়াইট ব্রেড, পিৎজা, পাস্তা, প্যাস্ট্রি, ময়দা, সাদা চালের ভাত ইত্যাদি বাচ্চাদের রক্তে সুগারের পরিমাণ বাড়িয়ে দেয়। ফলে বাচ্চার মুড বদল ও এনার্জির ওপর খারাপ প্রভাব ফেলে। কাজেই এসব খাদ্যতালিকা থেকে সরিয়ে রাখুন। অন্যদিকে খাওয়ান কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এর পুষ্টি অনেক বেশি থাকে। তাছাড়া ফাইবারও যথেষ্ট। আর ধীরে ধীরে হজম হয় বলে অনেকক্ষণ কাজে এনার্জি পাওয়া যায়। এই কারণে শিশুকে খাওয়ান মাল্টিগ্রেন ব্রেড, হাই ফাইবার যুক্ত সিরিয়াল, ব্রাউন রাইস, ব্রাউন ব্রেড, বিন্স, বাদাম, ফল ও সবজি।
• শিশুকে ফ্যাট বা চর্বি জাতীয় খাবারে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যকর ফ্যাটের মধ্যে রাখুন মনো আনস্যাচুরেটেড ফ্যাট। তা পাওয়া যায় অলিভ অয়েল, পিনাট অয়েল সিসাম বা তিল বা তিল তেল, বাদাম ইত্যাদিতে।
• পলি আনস্যাচুরেটেড ফ্যাট পাওয়া যায় সূর্যমুখী তেল, আখরোট, তিসি-তে।
• অস্বাস্থ্যকর ফ্যাটের মধ্যে আছে কিছু মারজারিন, বিস্কুট, লজেন্স, কুকিস, প্যাকেটের ভাজা খাবার ও প্রসেসড ফুড। কোনো রকম ট্রান্স ফ্যাটেরই কোনো উপকারিতা নেই। সেগুলো নিরাপদও নয়।
• বয়সের তুলনায় বেশি ওজনের শিশুদের হার্টের অসুখ সহ, হাড় ও অস্থিসন্ধির সমস্যা, অনিদ্রা, আত্মসম্মানের অভাব দেখা দিতে পারে যার প্রভাব থেকে যায় বেশি বয়সেও। তাই ওজন নিয়ন্ত্রিণে রাখার জন্য শিশুকে স্বাস্থ্যকর খাবার ছাড়াও খেলাধুলো বা শরীর চর্চার সঙ্গে যুক্ত রাখতে হবে।
• ওজন যাতে বয়স ও উচ্চাতার সঙ্গে ঠিকমতো থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
• ফ্যাট জাতীয় খাবার পুরোপুরি বাদ দেওয়া যাবে না।
• সকালের জলখাবার সারাদিন শারীরিক ও মানসিক শক্তির জোগান দেয়। তাই রাখতে পারেন, দই, দুধ, ডিম, চিজ ও সিরিয়াল, এতে ভারী চেহারার টিনএজাররা সারাদিনে বেশি খাবার খেতে চাইবে না।
• নিয়মিত শরীর চর্চার বিষয়ে উৎসাহিত করুন।
• শিশুর সঙ্গে খেলাধুলো করুন, একসঙ্গে সাইকেল চালাতে বা সাঁতারে যান।

PrevPreviousসাপের কামড়ঃ কি করণীয়?
NextKilling Fields of Indian HealthcareNext
4 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
দীপঙ্কর ঘোষ
দীপঙ্কর ঘোষ
6 years ago

টাইম বাউন্ড ফিডিং না ডিম‍্যান্ড ফিডিং ? এটা আর পরিমাণ সম্বন্ধে একটু বললে খুশি হবো ।

0
Reply

সম্পর্কিত পোস্ট

এই আদিবাসী মেয়েটিও এক অভয়া, তার ন্যায়বিচারের দাবিতে অভয়া মঞ্চ আন্দোলন গড়ে তুলতে দায়বদ্ধ।

September 8, 2026 No Comments

আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের খুন ও তার অভিঘাতে জন্ম নেওয়া অভয়া আন্দোলনের ফলে এই রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে — সাধারণ মানুষের ক্ষোভ নির্বাচনের

মুছে ফেলা যায় না

September 8, 2026 No Comments

আজ সকালে দেখলাম, দেয়ালের গায়ে সাদা চুন গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা। যে মুখটা এতদিন এই দেয়াল থেকে তাকিয়ে ছিল, যার চারপাশে লেখা ছিল “Peace”, “Paix”,

ডেঙ্গু প্রতিরোধে পোশাক বিধি

September 8, 2026 No Comments

সমালোচনা উপহাস করার আগে আসুন বিজ্ঞান চর্চা হতে যাক একটু। আমাদের গোটা শরীরটাকে যদি মশার কামড় এর লক্ষ্য বস্তু হিসেবে বিবেচনা করি তাহলে দেখবেন শরীরের

পাঠশালা… ফিরে আসুক

September 7, 2026 No Comments

আজ ৫ই সেপ্টেম্বর, ২০২৬। প্রত্যেক বছর এই দিনে অনেকেই ‘HAPPY TEACHER’S DAY’ মেসেজ পাঠায়! আমাকেও! উত্তরে লাভ ইমোজি আর ‘থ্যাঙ্ক ইউ’ বলা ছাড়া কিছুই করতে

টিচার্স ডের গল্প

September 7, 2026 No Comments

টিচার্স ডে এলো, তাই টিচার্স ডের গল্পের পালা – প্রতি বছরের মতো এ বছরও শোনাবো, শুনতে চাইলে ভালো, নয়তো স্ক্রল করে নেমে যান। আমাদের বেলায়

সাম্প্রতিক পোস্ট

এই আদিবাসী মেয়েটিও এক অভয়া, তার ন্যায়বিচারের দাবিতে অভয়া মঞ্চ আন্দোলন গড়ে তুলতে দায়বদ্ধ।

Abhaya Mancha September 8, 2026

মুছে ফেলা যায় না

Dr. Arjun Dasgupta September 8, 2026

ডেঙ্গু প্রতিরোধে পোশাক বিধি

Dr. Samudra Sengupta September 8, 2026

পাঠশালা… ফিরে আসুক

Smaran Mazumder September 7, 2026

টিচার্স ডের গল্প

Dr. Subhanshu Pal September 7, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

673698
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]