Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

লেসার এভিল

FB_IMG_1737224126517
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • January 19, 2025
  • 7:07 am
  • No Comments

যাঁরা যাঁরা বিশ্বাস করেন যে রাজ্যের বর্তমান সরকারটি এমনিতে গণতান্ত্রিক এবং আর-পাঁচটা-ভালোমন্দ-মেশানো দলের সরকারের মতোই – দোষ যদি বলতেই হয়, তাহলে একটু বেশি দুর্নীতিপ্রবণ মাত্র – তাহলে দুটো খবরের দিকে নজর দিন :

১. জুনিয়র ডাক্তার আন্দোলনের অন্যতম মুখ আসফাকুল্লা নাইয়ার কাজেকর্মে নাকি এই রাজ্যের মেডিকেল কাউন্সিল – হ্যাঁ হ্যাঁ, অভীক-বিরূপাক্ষ-সুশান্ত রায়-সুদীপ্ত রায়-শোভিত সেই মেডিকেল কাউন্সিলের কথাই বলছি – মহামহিম মেডিকেল কাউন্সিল কিছু অনিয়মের খবর পেয়েছেন।

মেডিকেল কাউন্সিল অনিয়মের খবর পেয়ে থাকতেই পারেন এবং সে নিয়ে তদন্তও করতে পারেন – এবিষয়ে আপত্তি করার কী-ই বা আছে – এসব কেসে সাধারণত সংশ্লিষ্ট চিকিৎসককে চিঠিচাপাটি পাঠানো হয়, ক্ষেত্রবিশেষে আপিসে ডেকেও পাঠানো হয়, অভিযোগ প্রমাণিত হলে জরিমানা থেকে সাসপেনশন সবই হতে পারে।

কিন্তু এই রাজ্যের সরকার যেহেতু একটুও ফ্যাসিবাদী নয়, নিতান্তই আদুরে লেসার-এভিল-সোনা – অতএব রাজ্যের পুলিশের মাঝারি সাইজের একটি বাহিনী আসফাকুল্লার কাকদ্বীপের বাড়ি হানা দিয়েছে এবং আসফাকুল্লার অনুপস্থিতিতে তার বিধবা মা-কেই ঝড়ঝাপটা সামলাতে হয়েছে।

২. মেদিনীপুর মেডিকেল কলেজ এবং বিষাক্ত স্যালাইনে প্রসূতিমৃত্যুর ঘটনা। এতক্ষণে সকলেই জানেন, ঘটনায় মোট বারোজন চিকিৎসক সাসপেন্ড হয়েছেন।

কী ভাবছেন? এই চিকিৎসকরা কোনও না কোনও ভাবে স্যালাইন কেনার সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই অপরাধেই এঁরা সাসপেন্ড হলেন?

ধ্যাৎ! কী যে বলেন! এটা কি আর-পাঁচটা রাজ্যের মতো গোলমেলে সরকার? এ হলো গিয়ে নিতান্তই লেসার-এভিল।

মনে রাখবেন, স্যালাইনের নামে যদি পটাশিয়াম সায়ানাইডের দ্রবণ আর ওষুধের নামে যদি সেঁকো বিষও দেওয়া হয়, তবু চিকিৎসক যদি দায়িত্বশীল হন – থুড়ি, চিকিৎসক যদি ‘সিনিয়র ডাক্তার’ হন – তাহলে রোগী সেরে যেতে বাধ্য! আমাদের রাজ্যের সরকার ফ্যাসিবাদী নয় – সামান্য দুর্নীতিপরায়ণ লেসার-এভিল মাত্র – সুতরাং ওষুধ/স্যালাইনে বিষ এই রাজ্যের রোগীদের কোনও ক্ষতি করতে পারে না।

অতএব, মেদিনীপুর মেডিকেল কলেজের গাইনি-বিভাগের প্রধান ডা মহঃ আলাউদ্দিন ও এমএসভিপি-সহ বারোজন চিকিৎসক সাসপেন্ড হয়েছেন।

সে যা-ই হোক, মনে রাখবেন, টুকটাক ‘পুলিশের বাড়াবাড়ি’ বা খুচরো ‘একনায়কতান্ত্রিক প্রবণতা’ – অথবা ক্ষেত্রবিশেষে ‘সরকারের অতিসক্রিয়তা’ – এসব থাকতেই পারে এবং এগুলো বিরক্তিকর তো বটেই, কিন্তু ফ্যাসিবাদ যদি ঠেকাতে চান তাহলে… ইত্যাদি প্রভৃতি…

PrevPreviousমানুষ বড় সস্তা
Nextকাজীর বিচারNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

যতদিন বাঁচি, ততদিন শিখি

May 30, 2026 No Comments

যতদিন বাঁচি, ততদিন শিখি। কোষ্ঠকাঠিন্য হলে দেশের এই পরিস্থিতিতে জল বাঁচানো একান্ত দূরদর্শী সিদ্ধান্ত, আর পাতলা ইয়ে হলে পেট সাফা মানেই শরীর চাঙ্গা – মানে,

‘তেলা পোকা’-র উত্থান – কেউ রসে, কেউ ত্রাসে

May 30, 2026 No Comments

তেলাপোকা বা আরশোলা একরকম ক্ষতিকর পোকা যেগুলি আমাদের ঘর গেরস্থালির মধ্যে লুকিয়ে থেকে সুযোগ পেলেই খাদ্য দ্রব্যে হানা দেয়, সংক্রামিত করে এবং নানারকম রোগের সৃষ্টি

বাচ্চাদের পেটের অসুখ

May 30, 2026 No Comments

সর্দিকাশি, শ্বাসকষ্টগুলো একটু কমে এসেছে। এবার বিচ্ছিরি সব পেটের সমস্যা শুরু হয়েছে। প্রচুর বাচ্চা বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানার সমস্যায় ভুগছে। অনেকেই জ্বরে কাহিল। মাথায়

গর্ভাবস্থায় সিঁড়ি ভাঙা যায়?

May 29, 2026 No Comments

বঙ্গ নারীবাদ ও ধর্ষণ 

May 29, 2026 No Comments

বঙ্গ নারীদের জন্য ধর্ষণ নামক যে পিতৃতান্ত্রিক বৃক্ষের বিষফল ও সমাজ নিয়ে আমাকে কোনওদিন লিখতে হবে, ভাবিনি। আমি যেহেতু বেহালায় ছোটবেলায় ছিলাম আর তৎকালীন বেহালা

সাম্প্রতিক পোস্ট

যতদিন বাঁচি, ততদিন শিখি

Dr. Bishan Basu May 30, 2026

‘তেলা পোকা’-র উত্থান – কেউ রসে, কেউ ত্রাসে

Bappaditya Roy May 30, 2026

বাচ্চাদের পেটের অসুখ

Dr. Soumyakanti Panda May 30, 2026

গর্ভাবস্থায় সিঁড়ি ভাঙা যায়?

Dr. Kanchan Mukherjee May 29, 2026

বঙ্গ নারীবাদ ও ধর্ষণ 

Rudrani Misra May 29, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

626329
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]