Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বাঙালীর জাতীয় অসুখ

IMG_20210621_233827
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • June 22, 2021
  • 7:17 am
  • No Comments

রাত দশটায় নারী কন্ঠের ফোন, ‘হ্যালো, ডাক্তারবাবু, খুব বিপদে পড়ে আপনারে স্মরণ করছি?’

লোকনাথ বাবার বাজার খারাপ যাচ্ছে। বিপদে লোকজন ডাক্তারকে স্মরণ করছে। দীর্ঘশ্বাস ফেলে বললাম, ‘বলুন।’

‘ডাক্তারবাবু, সকাল থেকে খুব লেবারের পেন হচ্ছে। কী করবো?’

বাস্তবিকই চমকালাম। বললাম, ‘লেবার পেন নিয়ে সকাল থেকে বাড়িতে বসে আছেন। আর এই মাঝ রাত্রে মনে পড়ল!’

‘ডাক্তারবাবু, আমি আপনারই পেশেন্ট। আজ যাবো ভেবেছিলুম। কিন্তু লকডাউনের মধ্যে ময়না থেকে মধ্যমগ্রামে যাওয়ার মতো কিচ্ছু পেলুম না। আপনারে সন্ধ্যা থেকে অনেকবার ফোন করেছি। ফোনে পাইনি।’

বললাম, ‘লেবার পেন নিয়ে আমার কাছে আসবেন কেন? আমি কী ওই সবের ডাক্তার? আমি মেডিসিন… ইয়ে মানে… সুগার, প্রেশার, জ্বর টর হলে আমাকে দেখাবেন।’

ভদ্রমহিলা অবাক হয়ে বললেন, ‘আমি তো জানতুম আপনি লেবারের ডাক্তার।’

লেবার এ জীবনে কম করাই নি। মেডিকেল কলেজে গাইনিতে হাউসস্টাফশিপ করার সময়ে অন্তত হাজার খানেক ডেলিভারি করিয়েছি। গ্রামীণ হাসপাতালে কোনো লেবার কেস ঘাঁটলে সকলেই আমাকে ডাকত। কিন্তু সেতো অন্য জন্মের কথা।

ভদ্রমহিলা আবার বলছেন, ‘ডাক্তারবাবু, যাহোক কিছু একটা ওষুধ বলে দিন। আপাতত লেবারের পেনটা কমুক। কাল দুপুরে আপনারে গিয়ে দেখাবো।’

এইবার রাগ হচ্ছে। ইনি কি আমার সাথে ইয়ার্কি করছেন? বললাম, ‘এক্ষুনি বারাসাত হাসপাতালের এমারজেন্সিতে যান। আমি লেবারের ডাক্তার নই। আর এমন কোনও ওষুধ এখনো আবিষ্কার হয়নি যে লেবারের পেন চেপে রেখে আপনি পরের দিন ডাক্তার দেখাবেন।’

‘কিন্তু ডাক্তারবাবু আগেরবার যখন লেবারের পেন হয়েছিল, আপনিই দেখেছিলেন। পাঁচদিনের ওষুধ দিয়েছিলেন। ব্যথা একেবারেই কমে গেছিল। এতদিন ভালোই ছিলাম। ওই ওষুধগুলোই কি আরেকবার খেয়ে নেব?’

রীতিমতো ধমকে উঠলাম, ‘আপনার ঠিক কী হচ্ছে পরিষ্কার বাংলায় বলুন।’

‘ইয়ে…পেটের উপর দিকটায় খুব ব্যথা হচ্ছে।’

তাহলে এতক্ষণ ধরে “লেবার পেন, লেবার পেন” করছিলেন কেন?

‘আমি জানতুম ওই জায়গাতেই লেবার থাকে।’

হতাশ হয়ে বললাম, ‘মা জননী গো, শব্দটা লেবার নয় লিভার। আর তুমি জানলেই বা কী করে ওটা লিভারেরই ব্যথা?’

এই লিভার নিয়ে বাঙালীরা অত্যন্ত চিন্তিত। এক মাঝবয়সী মহিলার মুখে মেচেতার দাগ হয়েছে। উনি একটা লিভার ফাংশন টেস্ট করে চলে এসেছেন। ‘ডাক্তারবাবু, দেখুন তো। মনে হচ্ছে লিভারের অবস্থা ভালো নয়। মুখে কেমন দাগ টাগ হচ্ছে।’

করোনার দাপটে সকলেই কিছুদিন লিভারের সমস্যা ভুলে ছিলেন। আবার দলে দলে লিভারের রোগী আসায় বুঝতে পারছি করোনা সত্যিই একটু কমেছে।

কম বয়সী ছেলেকে নিয়ে মা আসছেন। যথারীতি ঘ্যানঘ্যান শুরু করছেন, ‘আমার ছেলে কিছু খায় না। দেখুন না ওর কীরকম ব্রণ বেরোচ্ছে। ওর নির্ঘাৎ লিভার দুর্বল হয়ে গেছে।’

অল্প বয়সী মেয়ে স্মার্টলি বলছে, ‘ডাক্তার কাকু, আমার লিভারের সমস্যা।’

‘কী করে বুঝলি?’

‘মুখ দিয়ে বাজে গন্ধ বের হয়।’

আমি বললাম, ‘তোর কি ধারণা পেটের মধ্যে লিভার পচে সেই গন্ধ মুখ দিয়ে বেরোচ্ছে? একবার হাঁ কর দেখি।’

মেয়েটির দাঁতের অবস্থা কহতব্য নয়। অর্ধেক দাঁতেই কালো গর্ত। দু-তিনটে দাঁতের শুধু মাড়িটাই অবশিষ্ট আছে।

করোনার আগে থেকেই আরেকটি রোগের মহামারী চলছে- ফ্যাটি লিভারের। দলে দলে রোগীরা আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট নিয়ে আসেন। সকলেরই ‘গ্রেড- ১ ফ্যাটি লিভার’। আজকাল ফ্যাটি লিভার ছাড়া একদম স্বাভাবিক পেটের ছবি প্রায় দেখাই যায় না। সেরকম ইদানীং কেউ ইকোকার্ডিওগ্রাম করলে স্বাভাবিক রিপোর্ট আসে না- গ্রেড- ১ ডায়াস্টোলিক ডিসফাংশান থাকে।

আশ্চর্যের বিষয় হলো সেই রিপোর্ট পেয়ে রোগীরা এক অদ্ভুত ভয় মেশানো আনন্দ পান। এবং মাসের পর মাস লিভ- ৫২, আর্সো-ডিঅক্সি-কোলিকএসিড, ইত্যাদি দামী দামী ওষুধ নিষ্ঠা ভরে খেয়ে যান। এতটা নিষ্ঠা ভরে আমি কোনো রোগীকে সুগার বা প্রেশারের ওষুধ খেতে দেখিনি।

আরেক ধরনের রোগী আসেন। এনারা প্রতি তিন- চারমাস অন্তর বিলিরুবিন পরীক্ষা করেন এবং প্রত্যেকবার বিলিরুবিন ২ মিগ্রা/ডেসিলিটার -এর বেশি থাকে। এদের গিলবার্ট সিন্ড্রোম বলে একটি জন্মগত রোগ আছে। যদিও একে রোগ বলা উচিৎ নয়, কারণ এতে কোনো শারীরিক সমস্যা হয় না। শুধু রক্তে আনকঞ্জুগেটেড বিলিরুবিন বেড়ে যায়। প্রায় ৫% বাঙালীর গিলবার্ট সিন্ড্রোম আছে।

এনারাও মাঝে মধ্যেই নানা রকম লিভারের ওষুধ ও টনিক খান। এই রোগের কোনো চিকিৎসা নেই এবং চিকিৎসার দরকারও নেই বুঝিয়ে বললে অনেকেই অত্যন্ত হতাশ হন এবং আমার কাছে সাধারণত আর আসেন না।

আজই একজন রোগী এসেছিলেন। বছর চল্লিশ বয়স। প্রেশার, সুগার, কোলেস্টেরল, হার্টের সমস্যা, থাইরয়েডের সমস্যা -সবই আছে। মোট ১১ রকমের ওষুধ খান। যাওয়ার আগে বললেন, ‘ডাক্তারবাবু, একটা লিভার গার্ড দিয়ে দেন না।’

‘কী দেব?’ আমি অবাক প্রশ্ন করি।

‘এই লিভারটাকে গার্ড দেবে, এমন একটা ওষুধ দিয়ে রাখেন। আমি আসলে রাত্রিবেলায় একটু হুইস্কি খাই। হুইস্কি খেলে শুনেছি লিভারের সমস্যা হয়।’

PrevPreviousমারীর দেশের নেমেসিস
NextবহনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বাংলায় বিজ্ঞান অক্ষয়

July 17, 2026 No Comments

বিদ্যাসাগর তাঁর লেখা “জীবনচরিত” বইটার পরিশিষ্ট অংশে “দুরুহ ও সঙ্কলিত নুতন শব্দের অর্থ” শিরোনামে একটি তালিকা দিলেন। এর মধ্যে বৈজ্ঞানিক পরিভাষা যেমন আছে, তেমনই অন্যান্য

Sangrami Ganamancha Statement of Support

July 17, 2026 No Comments

The Cockroach Janta Party (CJP) began a massive sit-in protest and hunger strike at the Jantar Mantar Ground in New Delhi since June 20, demanding

অন্নপূর্ণার প্রাপ্তি-অপ্রাপ্তি

July 17, 2026 No Comments

জুলাইয়ের শুরু থেকেই অন্নপূর্ণা যোজনার ‘টাকা না পেয়ে রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভ শুরু হয়েছে। বহরমপুর, উত্তরপাড়া, বোলপুর, রামপুরহাট, শান্তিপুর, বিষ্ণুপুর, দত্তপুকুর, ঘাটাল, মেখলিগঞ্জ, পুরশুড়া- বহু

একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে হাতিয়ার করে নিজেদের এজেন্ডা পূরণ করবেন না।

July 16, 2026 No Comments

একদিন সকালে ক্যাথল্যাব শুরু হবে, খবর আসে একজন প্রথম বর্ষের ছাত্র পরীক্ষা দিতে গিয়ে অজ্ঞান হয়ে গেছে, তাকে ইমার্জেন্সিতে ভর্তি করা হচ্ছে। এটা কিন্তু কোনো

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে।

July 16, 2026 No Comments

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে। ভালবাসি শান্তিকে আর অবিশ্রান্ত সংগ্রামকে। যে ভালবাসতে জানে, সে সবকিছুই ভালোবাসে। মায়ের কোলের স্মৃতি থেকে আগুনে পুড়তে পুড়তে তার লেলিহান শিখা-

সাম্প্রতিক পোস্ট

বাংলায় বিজ্ঞান অক্ষয়

Dr. Samudra Sengupta July 17, 2026

Sangrami Ganamancha Statement of Support

Sangrami Gana Mancha July 17, 2026

অন্নপূর্ণার প্রাপ্তি-অপ্রাপ্তি

Satabdi Das July 17, 2026

একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে হাতিয়ার করে নিজেদের এজেন্ডা পূরণ করবেন না।

Dr. Subhanshu Pal July 16, 2026

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে।

Dr. Aindril Bhowmik July 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

651183
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]