Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মারীর দেশের নেমেসিস

FB_IMG_1624014977085
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • June 21, 2021
  • 8:19 am
  • One Comment

চার মাসের বাচ্চাটার জন্মগত নার্ভের রোগ। বুকের ছবিতে বড় সাদা ছোপ। নিউমোনিয়া। জন্ম থেকেই বুক আর পেটের মাঝে বড় ছাতার মতো পেশিটা বাদে শ্বাস নেওয়ার অন্য পেশিগুলো কাজ করে না। হাত পা ভালোভাবে নড়ে না। কিন্তু চোখমুখ বেশ তীক্ষ্ণ আর সজাগ। শ্বাসকষ্ট বাড়তে থাকায় ভেন্টিলেটরে দিতে হলো। এসব বাচ্চাকে একবার ভেন্টিলেটরে দিলে সাধারণত সেখানেই বন্দী হয়ে যায়। এক্ষেত্রেও অন্যথা হয়নি স্বাভাবিকভাবেই। প্রায় দু’সপ্তাহ ভেন্টিলেটরে যুদ্ধ করার পর ক্রমশ নেতিয়ে পড়ছিল। তবু কাল সকাল অব্দিও এক দুবার চোখ খুলে পিটপিট করে দেখছিল। সারাদিনের পরিশ্রম ব্যর্থ করে ভোররাতের দিকে সব শেষ।

দুটো বেড পরেই সেরিব্রাল পলসির বাচ্চা। পায়ে বড় ইনফেকশন। ভর্তির সময় হিমোগ্লোবিন মাত্র দুই। ধীরে ধীরে কিডনিতেও থাবা বসিয়েছে জীবাণু। তিন বছর বয়স। এখনো ঘাড়ই সোজা হয়নি ভালোভাবে। বসতে শেখা, দাঁড়ানো, কথা বলা তো অনেক দূরের ব্যাপার। শুধু আকারে-ইঙ্গিতে কিছু নির্বাক অভিব্যক্তি। নাকি বাদবাকি পৃথিবীর দিকে আঙুল উঁচিয়ে অবোধ্য প্রতিবাদ? সেও তো তিনদিন ভেন্টিলেটরে থেকে ঝুপ করে ঝরে গেল। বাড়ির লোকজনও শেষমেষ আর পেরে উঠছিল না। প্রথম প্রথম আবেগের তীব্র টান থাকে। তারপর রোজ রোজ স্নান করিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া, পায়খানা-পেচ্ছাব করিয়ে দেওয়া, আরো খুঁটিনাটি যাবতীয় কাজ করিয়ে দিতে দিতে একসময় বাবা-মা’ও হাঁফিয়ে ওঠেন। কোনও কাজই ও নিজে পারে না যে! জীবিকার টান, পেটের খিদে আর সময়ের প্রলেপ; সব মিলিয়ে আবেগগুলো কমতে থাকে। আমি অন্তত এর মধ্যে অস্বাভাবিক কিছু দেখি না।

মৃত্যু আসে। ঘনঘনই আসে। মৃত্যু ঘিরে রহস্যময়তা বিদায় নিয়েছে কবেই। তবুও নিজের থেকে আরেকটা ‘আমি’কে আলাদা করে সামনে দাঁড় করিয়ে ভাবতে বসলে দেখি; এই তো এক্ষুনি ছিল জলজ্যান্ত একটা প্রাণ! হৃদপিণ্ডটা ধুকপুক করছিলো তালে তালে। আমি মৃত্যুসংবাদ ঘোষণা করার আগে অব্দিও সে ছিল একটা জীবন্ত প্রাণ, একটা জীবন্ত সত্ত্বা। ঠিক ঘোষণা করার পরেই সে খাতায়-কলমে মৃত হয়ে গেল। খাতায় কলমে লিখে দিলাম এই শরীরের আর পৃথিবীর জল হাওয়ায় কোনও অধিকার নেই। কী এক অদ্ভুত শূন্য শূন্য সে অনুভূতি! আমারই কলমের তলায় তার হৃদপিন্ডের স্পন্দন থেমে যাচ্ছে। একটা দু’টাকার পেন আরেকটা এক টাকার কাগজ। ব্যাস! জীবনের মূল্য শুধু এইটুকু…

এদিকে তার পাশের বেডের বাচ্চাটা আশঙ্কাজনক অবস্থা থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। প্রথম দু’দিন ছিল ভেন্টিলেটরে। পরের দিন শুধু মাস্কে অক্সিজেন। এখন তো বেশ ভালো কথা বলছে, সবকিছু খেতে পাচ্ছে। একটু ভালো হতেই বায়না ধরেছে, “কবে বাড়ি যাব ডাক্তার বাবু?” সত্যিই তো, কেই বা থাকতে চায় এই মৃত্যুপুরীতে? একই সাথে, একই দিনে কাঁচে ঘেরা আইসিইউর ভেতরে জীবনের রং বদল। সবুজ চাদরে বিছানাগুলো ঢাকা। সবুজ চাদরের ক্যানভাসে কোথাও ফুটে ওঠে জীবনের উষ্ণতা, কোথাও মৃত্যুর শীতলতা।

নাইট ডিউটি করে ফিরে আসার পর আরাধ্যা ফোন করেছিল। সেই আরাধ্যা! যাকে জঙ্গলমহলের শালবনি সুপারস্পেশালিটি হাসপাতালে গলায় নল পরিয়ে হাওয়া ভরা ব্যাগ চেপে চেপে সবাই মিলে বাঁচিয়ে তুলেছিলাম। একটানা ব্যাগ পাম্প করা হয়েছিল চব্বিশ ঘণ্টারও বেশি সময় ধরে। তখন হাতে ভেন্টিলেটার ছিল না। ভেন্টিলেটরের নব ঘুরিয়ে হাওয়ার বেগ আর মাত্রা নিয়ন্ত্রণ করার কোনও উপায় ছিল না। যে কোনো সময়ই দুর্ঘটনা হতে পারত। তবু ঝুঁকিটা নিয়েছিলাম কারণ রেফার করলে রাস্তাতেই অবধারিত মৃত্যু। আরাধ্যা বেঁচে যায়। এখন সম্পূর্ণ সুস্থ। কে জানে, হয়তো এক প্রকার হঠকারিতাই ছিল। এভিডেন্স বেজড মেডিসিন, কনজিউমার প্রটেকশন অ্যাক্ট, আইন আদালত আর চিকিৎসক নিগ্রহের জাঁতাকল যেভাবে চেপে বসছে তাতে দ্বিতীয়বার এরকম দুঃসাহসিক সিদ্ধান্ত নেওয়ার আগে আমিই একশোবার ভাববো। জানি না, চিকিৎসক আর রোগীর মধ্যে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হ’লে আসলে লাভটা কার? আরাধ্যা বলেছে, “কাকু, তুমি ইদিকে আর আসব নি? বাবা বলছ্যা তুমি এলে তমার জন্য আলু-পিঁয়াজ দিবে। মোদের মাঠে অনেক হছ্যা।” কোনোমতেই যাওয়া হবে না জেনেও মিথ্যে প্রবোধ দিই, “হ্যা, যাবো বাবা। তুমি ভালো থেকো। কেমন?”

এসব কথোপকথন ক্রমেই বিরল হয়ে আসছে। এখন শুধু যন্ত্রচালিতের মত কাজ করে যাওয়া। তারই মধ্যে কিছু কিছু মৃত্যু বুদবুদের মত উঠে রক্তাক্ত করে যায়। মারীর দেশে রক্তাক্ত হওয়াই ভবিতব্য…

ছবিঃ গুগল

PrevPreviousফর্সা হবার স্টেরয়েড ক্রিম
Nextবাঙালীর জাতীয় অসুখNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
SUBHOJIT MUKHERJEE
SUBHOJIT MUKHERJEE
5 years ago

Sir where is your clinic? Are you available in Kolkata?

0
Reply

সম্পর্কিত পোস্ট

কলকাতা হত্যাকাণ্ড, যুক্তবঙ্গ ও বঙ্গভঙ্গ একটি হারিয়ে যাওয়া সম্ভাবনার ইতিহাস (২)

July 15, 2026 No Comments

৪৬-এর দাঙ্গা, দেশভাগ, এবং বাংলাভাগ নিয়ে সম্প্রতি হঠাৎ করেই প্রবল আলোচনা শুরু হয়েছে। ইতিহাস নিয়ে নতুন আগ্রহ সৃষ্টি হলে তা অবশ্যই স্বাগত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, এই

Tales of Hope

July 15, 2026 No Comments

Dastaan-e-Ummeed Struggles for Resilience, Hope and Justice Vikas Bajpai AfterNote Press Price: Rs. 1600.00 Presenting a book authored by one of my junior comrade–Dr. Vikas

কিন্তু ক্ষমতা সদাই পরিবর্তনশীল।

July 14, 2026 1 Comment

সব তৃণমূলদের দলে নেওয়া হয়ে গেলে বামপন্থীদের গ্রেপ্তার করা শুরু হবে। বিশ্বাস করুন এই সরকার আসার আগে থেকেই বামপন্থীরা এটার জন্য প্রস্তুত ছিলো, আছে। বিজেপি-র

অবিলম্বে সমস্ত প্রতিবাদীর নিঃশর্ত মুক্তি চাই।

July 14, 2026 No Comments

১৩ জুলাই ২০২৬ ২০২৪ এর ৯ই আগস্ট আরজি করের নৃশংস খুন ধর্ষণ নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। সেই সময়ে প্রকাশ পেয়েছিল প্রতিবাদী মানুষের নিঃস্বার্থ মানবিক মুখ।

কলকাতা হত্যাকাণ্ড, যুক্তবঙ্গ ও বঙ্গভঙ্গ একটি হারিয়ে যাওয়া সম্ভাবনার ইতিহাস (১)

July 14, 2026 No Comments

৪৬-এর দাঙ্গা, দেশভাগ, এবং বাংলাভাগ নিয়ে সম্প্রতি হঠাৎ করেই প্রবল আলোচনা শুরু হয়েছে। ইতিহাস নিয়ে নতুন আগ্রহ সৃষ্টি হলে তা অবশ্যই স্বাগত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, এই

সাম্প্রতিক পোস্ট

কলকাতা হত্যাকাণ্ড, যুক্তবঙ্গ ও বঙ্গভঙ্গ একটি হারিয়ে যাওয়া সম্ভাবনার ইতিহাস (২)

Kanchan Sarker July 15, 2026

Tales of Hope

Dr. Punyabrata Gun July 15, 2026

কিন্তু ক্ষমতা সদাই পরিবর্তনশীল।

Dr. Arunima Ghosh July 14, 2026

অবিলম্বে সমস্ত প্রতিবাদীর নিঃশর্ত মুক্তি চাই।

Abhaya Mancha July 14, 2026

কলকাতা হত্যাকাণ্ড, যুক্তবঙ্গ ও বঙ্গভঙ্গ একটি হারিয়ে যাওয়া সম্ভাবনার ইতিহাস (১)

Kanchan Sarker July 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

650419
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]